“করোনা টিকা গ্রহনে আগ্রহ বেড়েছে”
ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসের টিকা গ্রহনে মানুষের আগ্রহ আগের তুলনায় অনেকাংশে বেড়েই চলেছে। প্রতিদিনই টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভীড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ-কে রীতিমত হিসমিন খেতে হচ্ছে। বুধবার একদিনে ৮৯৬ জনকে টিকা প্রদান করা হয়েছেন।
এ পর্যন্ত ৭ হাজার ৮০২জনকে টিকার প্রথম ডোজ প্রদান করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, আগামী শনিবার থেকে কোভিড-১৯ এর টিকার ২য় ডোজ প্রদান শুরু করবেন। এছাড়া আগামী ৭আগষ্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকার প্রথম ডোজ প্রদানের লক্ষ্যে ইতো মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।










































