Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

37

নগরীতে ভোক্তা-অধিকারের বাজার তদারকিতে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

নগরীর বানগরগাতি বাজার গল্লামারি এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। মঙ্গলবার (আগস্ট) জেলা কার্যালয়ের উপপরিচালক শিকদার শাহীনুর আলম জরিমানার আদেশ প্রদান করেছেন। 

বাজার তদারকিকালে বানগরগাতি বাজারের মেসার্স অঙ্কীতা ফার্মেসীকে মুল্যবিহীন ঔষধ (স্যাম্পল) মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা, ভাই ভাই ট্রেডার্সকে হাজার টাকা, গল্লামারির মেসার্স গাজী ফার্মেসীকে হাজার টাকা, মেসার্স মা মেডিকেল হলকে হাজার টাকা, মেসার্স মুক্তি ফার্মেসীকে হাজার টাকা খান মেডিকেল হলকে হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়। তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন এপিবিএন শিরমনি, খুলনা কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খুলনা প্রতিনিধি। জনস্বার্থে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর পশ্চিম বানিয়াখামার ক্লাবের মোড়স্থ বাগান বাড়ি গলির  মো. মোক্তার ফকির এর ছেলে  মো. সুজন ফকির (২৪) ছোট বয়রা ১নং ক্রস  রোডের  মো. কালু হাওলাদার এর ছেলে মো. হেমায়েত হাওলাদার (৫০)। 

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

রূপসায় জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

খুলনা জেলার রূপসা থানাধীন চর মোছাব্বারপুর গ্রামে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)মঙ্গলবার (আগস্ট) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার রূপসা থানার চর মোছাব্বারপুর গ্রামের মো. সুলতান শেখের ছেলে  মো. সেলিম শেখ (৩০)

জেলা ডিবি জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন চর মোছাব্বারপুর গ্রামে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই আল আমিন। সময়  হাসান এর বাড়ীর সামনে সিংহেরচর-রহিমনগর গামী ইটের সলিং রাস্তার উপর থেকে ২০পিস ইয়াবাসহ সেলিম শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং-৩।

সিপিবি রেড ভলান্টিয়ার্স এর উদ্যোগে ছিন্নমূলদের মাঝে রান্না করা খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা কর্তৃক গঠিত সিপিবি রেড ভলান্টিয়ার্স, খুলনার উদ্যোগে আগস্ট সোমবার রাতে নগরীরর বিভিন্ন এলাকায় শ্রমজীবী ছিন্নমূল মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। নগরীর হাদিস পার্ক সংলগ্ন এলাকা, পিকচার প্যালেস, ডাকবাংলা, ফেরীঘাট, পাওয়ার হাউজ মোড়সহ বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করা হয়। সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’কেন্দ্রীয় সদস্য খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস রশীদ, জেলা সাধারণ সম্পাদক রেড ভলান্টিয়ার্সের সমন্বয়ক অ্যাড. এম এম রহুল আমিন, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সদর থানা সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায় প্রমুখ। নেতৃবৃন্দ সময়ে শ্রমজীবী ছিন্নমূল মানুষদের খাদ্য সহায়তায় সরকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সাথে সাথে শ্রমজীবীদেরকে নিজের অধিকার আদায়ে সংগঠিত স্বোচ্ছার হওয়ার আহ্বান জানান।  

শার্শায় লকডাউন না মানাই জনকে জরিমানা

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলাতে চলমান লকডাউনের বিধি-নিষেধ উপেক্ষা করে চলাচল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় জনকে ২৯০০ টাকা অর্থদন্ড করেছেন  ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা উপজেলার নাভরণ বাজার,উলাশি বাজার, জামতলা, বাঁগআচড়া,ধলদা বাজার, রামপুর বাজার শার্শা বাজারে অভিযান পরিচালনা করেন। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, করোনা সংক্রমণ রোধে সরকার নানা বিধি নিষেধ জারি করেছেন। বার বার নিয়ম মানতে বিভিন্ন প্রচার প্রচারনা চালানো হচ্ছে।  কিন্তু কিছু মানুষ নির্দেশনা না মেনে অপ্রয়োজনে ঘর থেকে বাইরে বের হচ্ছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন। এমন অভিযোগে অভিযান চালান উপজেলা ভ্রাম্যমান আদালত।  এসময়  মাস্ক ব্যবহার না করা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৭টি মামলায় জনকে ২৯০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগীতা করতে উপস্থিত ছিল সেনাবাহিনী,পুলিশ আনসার সদস্যরা।

কালীগঞ্জে ভিশন শো-রুমে দুঃসাহসিক চুরি

বিশেষ প্রতিনিধি

লকডাউনের মধ্যেই কালীগঞ্জে আইমান এন্টারপ্রাইজের প্রতিষ্টান ভিশন শো-রুমে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে টার দিকে শো-রুমের পেছনের ভেন্টিলেটার ভেঙ্গে ওই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা শো-রুমের ক্যাশ ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা ইলেকট্রনিক পন্য সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনায় পর মঙ্গলবার সকালে থানা ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শহরের মেইন বাসষ্টান্ড সড়ক সংলগ্ন ভিশন শো-রুম আয়মান এন্টারপ্রাইজের সত্বাধিকারী এমদাদুল ইসলাম ইনতা জানায়, লকডাউনে তার প্রতিষ্টান বন্ধ রয়েছে। কিন্তু প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যার আগে তার বন্ধ প্রতিষ্টান খুলে দেখে পূনরায় বন্ধ করে বাড়িতে যায়। পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলে দেখে ক্যাশ ড্রয়ার ভাঙ্গা সহ কিছু মালামাল এলোমেলো করা রয়েছে। সে জানায়, তার প্রতিষ্টানের সিসি টিভি ফুটেজে দেখা গেছে, রাত সাড়ে টার দিকে পেছনের ভেন্টিলেটার ভেঙ্গে কিশোর বয়সের একজন চোর ভেতরে প্রবেশ করে। এরপর চোরটি ক্যাশ ড্রয়ার ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা সহ কিছু পন্য নিয়ে গেছে। তবে, কি পরিমান পন্য নিয়ে গেছে তার প্রাথমিক ভাবে হিসাব নিরুপন করতে না পারলেও প্রায় ২৫/৩০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে সে জানায়। ঘটনায় দুপুরের পর থানাতে একটি অভিযোগ দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ মাহফুজুর রহমান মিয়া জানান, চুরি ঘটনার খবর পেয়েই সকালে থানার এস আই জাকারিয়া হোসেন আবুল কাশেমকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। সিসি টিভি ফুটেজ দেখে চোর আটকে দ্রুত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

জেলা প্রশাসকের নিকট শ্রমিক ফেডারেশনের প্রদেয় নামের তালিকার কপি হস্তান্তর ওয়ার্কার্স পার্টির

খবর বিজ্ঞপ্তি

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-ভুক্ত জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটি কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত করোনা প্রণোদনা প্রাপ্তির জন্য বিভাগীয় শ্রম পরিচালকের নিকট দাখিলকৃত ২০০ জনের নামের তালিকার কপি কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য মঙ্গলবার (আগস্ট) বেলা ১২:৩০টায় খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের নিকট হস্তান্তর করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির পক্ষে সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। সময়ে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কমরেড দেলোয়ার উদ্দিন দিলু। সময়ে জেলা প্রশাসকের সাথে আন্তরিকতার সাথে সৌজন্য সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। তিনি উক্ত বিষয়টি যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা ব্যক্ত করেন।   

রূপসার রামনগরে যুবকের আত্মহত্যা

রূপসা প্রতিনিধি  :

 রূপসার রামনগর গ্রামে প্রিক্যাডেট কিন্ডার গার্টেন স্কুলের পাশে একটি ভাড়াবাড়ীতে গলায় দড়ি দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। জানা যায়, সলেমান শেখের ছেলে সার্টার মিস্ত্রি জাহিদ শেখ (১৯) সোমবার আগস্ট রাতে পার্শ্ববর্তী মামার ঘর থেকে রাতের খাবার খেয়ে নিজের থাকা ঘরে ঘুমাতে যায়। ওই দিন কাজ না থাকায় সে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। তার মাতা নাজমা বেগমের মানষিক সমস্যা থাকার কারনে কোরবানির ঈদের দিন বাসা থেকে চলে যায়। ঘটনার দিন আগস্ট বেলা আড়াইটায় দিকে তার মামা ইমন ব্যাপারী শাশুড়ি মানছুরা বেগম বাহির থেকে দরজা ভেঙ্গে ঘরের মধ্যে ঝুলান্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয় কিসম খুলনা পুলিশ ফাঁড়ির টু আইসি আফজাল হোসেন বাস ষ্ট্যান্ড পুলিশ ফাঁড়ির আইসি কামরুল ইসলাম ঘটনাস্থলে আসে। পরে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন, ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম, এসআই কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনায় রূপসা থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়া চলছিল। ব্যাপারে বাস ষ্ট্যান্ড পুলিশ ফাঁড়ির আইসি মো. কামরুল ইসলাম বলেন, নিহতের স্বজনরা থানায় অপমৃত্যু মামলা করার জন্য গিয়েছে। মরাদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুরতহাল রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।

বাগেরহাটে ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদ,পানিবন্দি শতশত পরিবার

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে প্রবাহমান ‘কুড়ির খাল’ দখল করে মাছের ঘের করেছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে গত কয়েকদিনের বর্ষনে বিশ^ ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদসহ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রতœতত্ব অধিদপ্তর বলছে এভাবে জলবদ্ধতা সৃস্টি হলে হুমকীতে পড়বে ষাটগুম্বুজ মসজিদ। আর ভুক্তভোগী এলাকাবাসির অভিযোগ, বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সুফল পাচ্ছে না। তবে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলছে স্থানীয় প্রশাসন।

সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় কয়েকজন স্থানীয় প্রভাবশালীরা প্রবাহমান ‘কুড়ির খাল’ দখল করে মাছের ঘের করেছে। ফলে গত কয়েকদিনের বর্ষনে হজরত খানজাহান আলী নির্মিত বিশ^ ঐতিহ্য (ওয়ার্ড হ্যারিটেজ) ষাটগুম্বুজ মসজিদসহ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ষাটগুম্বুজ মসজিদের মুসল্লি শেখ আব্দুল হালিম জানান, যুগযুগ ধরে ‘কুড়ির খাল’ দিয়ে এই অঞ্চলের পানি নদীতে চলেগেছে। একটি প্রভাবশালী মহল সেই খালে অবৈধ ভাবে ৫/৭টি বাধ দিয়ে মাছের ঘের করেছে। বৃষ্টি হলেই মসজিদের তিন পাশে পানি জমে। এতে মসজিদের দেয়ালে শেওলা পড়ে তা নস্ট হয়ে যাচ্ছে। তিনি দ্রুত দখলদার হাত থেকে খাল মুক্ত করার দাবী জানান।

ষাটগুম্বুজ মসজিদের ইমাম মাও: হেলাল উদ্দীন মতব্বর বলেন, মসজিদের ড্রেনেজ ব্যবস্থা খুবই ভাল। কিন্তু যে খাল দিয়ে পারি সরে যাবে সেই ‘কুড়ির খাল’ দিয়ে এখন আর পানি সরতে পারে না। খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় সামান্ন বৃষ্টি হলেই ষাটগুম্বুজ মসজিদের তিন পাশে এবং পাশ^বর্তি ফুল বাগানে ব্যপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মসজিদের দেয়ালের নিচের দিকে ড্যাম উঠে শেওলা পড়েছে। মসজিদের মেঝে শ্যাতশেতে হয়ে ব্যবহার অনুযোযোগী হতে চলেছে। দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

বাগেরহাট প্রতœতত্ত্ব অধিদপ্তরের ষাটগুম্বুজ যাদুঘরের কাস্টডিয়ান মোঃ যায়েদ বলেন, বৃস্টি হলেই ষাটগুম্বুজ মসজিদের তিনপাশে অনেক পানি জমে। যেটার কারনে মসজিদের দেয়ালের নিচের দিকে ফাঙ্গাসের সৃষ্টি হয়েছে। এসে বিশ^ ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদ ক্ষতিগ্রস্থ হচ্ছে। জলাবদ্ধতার বিষয়টি স্থানীয় প্রশাসন উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

সুন্দরঘোনা গ্রামের বৃদ্ধ শেখ ওয়াজেদ আলী জানান, দীর্ঘদিন ‘কুড়ির খাল’ দিয়ে এই অঞ্চলের পানি সরে যেত। সেই খালটি কয়েক জনে দখল করেছে। ফলে এখন সবার বাড়ি ঘরে পানি উঠে বসবাস করতে কস্ট হচ্ছে।

মোঃ কায়জার খান জানান, খাল দখল করার ফলে বৃষ্টি হলেই এলাকা তলিয়ে যায়। গত কয়েকদিনের বর্ষনে এলাকায় ব্যপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে শতশত পরিবার। তাদের রান্নাবান্না বন্ধ থাকায় শুকনা খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে। তলিয়ে যায় পুকুর মাছের ঘের। স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন ফল হচ্ছে না।

গৃহিনী আলেয়া বেগম বলেন, ‘খাল দখল করায় সামান্ন সৃস্টি হলেই ঘর থেকে বের হওয়ার উপায় নেই। সামান্ন এক কাঠা জমির উপর আমার বাড়ি। সেখান দিয়ে ¯্রােত বয়ে গেছে। আমরা খুবই বিপদে আছি।’

কৃষক সাইদুল মলঙ্গী বলেন, এই খালটি কয়েকজন প্রভাবশলী দখল করে মাছের ঘের করার পর এখন আর পানি সরে না। প্রায় ৫০ ফুট খাল দখল করে এক ফুট ছোট একটা নালা কেটে দিয়েছে। তাও আবার বাধ দিয়ে দিয়ে পানি যাতে না সরতে পারে সেই ব্যবস্থা করেছে। শেখ আবুল হোসেন বলেন, এসএ ম্যাপে (মানচিত্র) সরকারী এই খাল টি দেখা যায়। কিন্তু বর্তমান জরিপে সরকারী সেই খালটির অস্তিত্ব নেই। কয়েকজন প্রভাবশালী টাকা দিয়ে সরকারী জমি নিজেদের নামে করার চেস্টা করছে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরৃুল ইসলাম বলেন, ভারী বর্ষন হলে বাগেরহাটের নি¤œাঞ্চল প¬াবিত হয়। কিছু কিছু স্থানে অবৈধ ভাবে সরকারী খাল দখল প্রভাবশালীরা দখল করেছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করা হয়েছে। অচিরেই সব খাল অবৈধ দখলমুক্ত করা হবে।

১০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক

স্টাফ রিপোর্টার

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ কেজি হরিণের মাংসসহ মোঃ আল-আমিন হোসেন (২১) নামের এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (০২ আগস্ট) গভীররাতে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার ঘরিলাল এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার সদস্যরা। জব্দকৃত  হরিণের মাংসসহ আটক মোঃ আল-আমিন হোসেনকে বন বিভাগের কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। আটক মোঃ আল-আমিন হোসেন সাতক্ষীরা জেলার  শ্যামনগর উপজেলার সরা লক্ষীখোলা গ্রামের মুসাঢালীর ছেলে।

মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় হরিণের মাংষ বিক্রির জন্য একজন শিকারি অবস্থান করছেন। কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ আল-আমিন হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে কেজি ৯০০ গ্রাম হরিণের মাংস উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধের সাথে জড়িত বলেও জানিয়েছে কোস্টগার্ড।

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৬৮ জনকে জরিমানা, এক জনের কারাদন্ড

স্টাফ রিপোটার,বাগেরহাট

চলমান কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় বাগেরহাটে ৬৮ জনকে ৩৪ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (০২ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাট জেলা শহর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন এই জরিমানা করেন। এই সময়ে এই সময়ে একজনকে কারাদন্ডাদেশও দিয়েছে আদালত।

এই নিয়ে চলমান লকডাউনের ১২ দিনে বাগেরহাট জেলায় ৬৭১ জনকে লক্ষ ২৬ হাজার ৯০০ টাকা জরিমানা এবং ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত সব ধরণের বিধি-নিষেধ মানার জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি। সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত মাইকিং মাস্ক বিতরণ কার্যক্রম চলছে। হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে। যারা বিধি নিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে আসছে এবং স্বাস্থ্য বিধি মানার বিষয়ে অনীহা প্রকাশ করছেন আমরা তাদেরকে আইনের আওতায় আনছি।

বাগেরহাটে মিথ্যা মামলায় কারাগারে থাকা ব্যবসায়ীর মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় মিথ্যা মামলায় কারাগারে থাকা ব্যবসায়ী আমিনুল ইসলাম মোল্লার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে শরণখোলা উপজেলার রাজাপুর বাজারের ব্যবসায়ীসহ সহগ্রাধিক এলাকাবাসী এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ফাঁসানো মামলায় কারাগারে থাকা রাজাপুর গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী তানিয়া বেগম, একই গ্রামের ব্যবসায়ী শাহ আলম, মোঃ জিয়াউর রহমান, আলতাফ হোসেন জমাদ্দার, মামলার বাদী মোছাঃ শাফিয়া বেগম দুলালীর ভাই আজিজ মোল্লা, আব্দুস সালাম, রশীদ মোল্লা, মোছাঃ শাফিয়া বেগম দুলালীর স্বামী মনির চকিদারের ভাই মহিদুল চকিদার, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিন্টুসহ এলাকার অনেকে।

কারাগারে থাকা আমিনুল মোল্লার স্ত্রী তানিয়া বেগম বলেন, আমরা ঢাকায় ব্যবসায়ী করি। ২০১৯ সালে তিন বিঘা জমি বন্ধক দেওয়ার কথা বলে শাফিয়া আক্তার দুলালী স্টাম্পে চুক্তির মাধ্যমে আমাদের কাছ থেকে দেড় লক্ষ টাকা নেয়। কিন্তু জমি না দেওয়ায়, আমরা টাকা ফেরত চাই। টাকা ফেরত চাওয়ায় শাফিয়া আক্তার দুলালী আমার স্বামীর নামে শাফিয়ার মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে। ওই মামলায় আমার স্বামীকে গ্রেফতার করে পুলিশ জেল হাজতে পাঠিয়েছে। এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা। আমাদের টাকা ফেরত না দেওয়ার জন্য এই কাজ করেছে শাফিয়া আক্তার তার স্বামী।

স্থানীয়রা বলেন, শাফিয়া আক্তার দুলালী তার স্বামী মনির চকিদার এলাকার মানুষকে জিম্মি করে বিভিন্ন সময় টাকা আদায় করে। পুলিশের সাথে সুসম্পর্ক রেখে এলাকায় নানা অপরাধ করে তারা। কিছু দিন আগে ব্যবসায়ী সেলিম জোমাদ্দারকে বাড়িতে আটকে ৭০ হাজার টাকা আদায় করেছে। শাফিয়া আক্তার সাংবাদিক পরিচয়েও চাঁদাবাজী করে এলাকায়। শুধু সেলিম এবং আমিনুল নয় শাফিয়া এবং তার স্বামী এলাকার অনেককে জিম্মি করে টাকা নিয়েছে।

শাফিয়া আক্তার দুলালীর ভাই আজিজ মোল্লা, আব্দুস সালাম রশীদ মোল্লা বলেন, শাফিয়া আমাদের বোন হলেও এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা। এভাবে মানুষকে হয়রাণি করাটা আমরা সমর্থণ করি।

মনির চকিদারের ভাই মহিদুল চকিদার বলেন, আমার ভাই মনির তার স্ত্রী এলাকার মানুষের সাথে খুবই নোংড়া আচরণ করে। এতে আমাদেরও মান সম্মানের হানি হয়। আমরা এই ধরণের অপকর্মকে সমর্থণ করিনা।

ধর্ষণ মামলার বাদী শাফিয়া আক্তার দুলালী বলেন, আমরা আমিনুলের কাছ থেকে টাকা নিয়েছিলাম। সেই টাকা ফেরতও দিয়েছি। কিন্তু স্টাম্প ফেরত আনা হয়নি। কিন্তু সে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে, আমি এর বিচার চাই।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, শাফিয়ার অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করে আমরা আমিনুল ইসলামকে আদালতে সোপর্দ করেছি। ধর্ষণ চেষ্টার অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে সত্য ঘটনা জানা যাবে।

বাগেরহাটে অসহায়দের জন্য সোনালী ব্যাংকের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের দেয়া লকডাউনে কর্মহীন খেটে খাওয়া অসহায়  দুঃস্থ মানুষদের আর্থিক সহায়তা দিয়েছে সোনালি ব্যাংক লিঃ। মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে  বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমানের কাছে অসহায়দের জন্য লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন সোনালী ব্যাংক লিঃ, বাগেরহাটের এজিএম সেখ আল মামুন। সময় সোনালী ব্যাংক লিঃ এর এসপিও আহসান আলী উপস্থিত ছিলেন।

এজিএম শেখ আল মামুন বলেন, করোনার কারনে লকডাউনে সারাদেশের হতদরিদ্র, কর্মহীন হয়ে পড়া প্রান্তিক জনগোষ্টিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সোনালী ব্যাংক লিঃ সিআরএস বাজেট হতে আর্থিক সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলায় ৩২৫ জন মানুষকে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দেয়া হচ্ছে। যা আগামি বৃহস্পতিবার থেকে শুরু করে ১৬ আগষ্টের মধ্যে দেয়া সম্পন্ন হবে।

সাতক্ষীরার তালায় গরুর হাটে ভ্রাম্যমাণ আদালত

ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)

সাতক্ষীরার তালায় কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল পশুর হাট। খবর পেয়ে হাটে হাজির হয় ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার জেঠুয়া গরুর হাটে জন ক্রেতা এবং বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৩ হাজার ৮শ’ টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব  তালুকদার জরিমানা করেন।

এছাড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান একটি মামলায় এক হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান দুইটি মামলায় এক হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকতা তারিফ-উল-হাসান জানান, ‘লকডাউনে কোনপ্রকার গরুর হাট বসবেনা। কোন জনপ্রতিনিধি, বাজার কর্তৃপক্ষ, হাট ইজারাদার, রাজনৈতিক দলের নেতারা যদি হাট বসানোর চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাতক্ষীরার তালায় রাজাপুর ইউবিআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)

তালার রাজাপুর ইউবিআর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য তালিকা প্রেরনে প্রতারনা কারচুপি অভিযোগ ওঠে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই মন্ডলের বিরুদ্ধে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক দুটি অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অভিভাবক।

অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই কৃষ্ণ মন্ডল তাঁর পছন্দের ব্যক্তিকে এডহক কমিটির অভিভাবক সদস্য বানানোর জন্য প্রতারনার আশ্রয় নেন। এজন্য তিনি ৬ষ্ঠ শ্রেনি পাশ অভিভাবককে এইচএসসি এবং মাস্টার্স পাশ অভিভাবক বরুন সানাকে এসএসসি পাশ দেখিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৩জনের নামের তালিকা প্রেরন করেন। বিষয়টি জানাজানি হবার পর ম্যানেজিং কমিটির ক্ষুব্ধ সভাপতি ইন্দ্রজিৎ বৈরাগী এবং অভিভাবক বরুন সানা ঘটনার প্রতিকার পেতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান গত ২৯ জুলাই অভিযুক্ত প্রধান শিক্ষক নিমাই কৃষ্ণ মন্ডলকে কারন দর্শানোর (শোকজ) পত্র দেন। উক্ত পত্রে ‘তথ্য গোপন/ভুল তথ্য দাখিল করা হয়েছে কিনা- তা কর্ম দিবসের মধ্যে জানানোর জন্য বলা হয়।

এব্যপারে রাজাপুর ইউবিআর মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আদিত্য ব্যানার্জ্জী জানান, প্রধান শিক্ষক নিমাই কৃষ্ণ মন্ডল একের পর এক বিদ্যালয়ের ভাবমূর্তী ক্ষুন্ন করছেন। তিনি পরিকল্পিত ভাবে এডহক কমিটি গঠনের জন্য প্রতারনার আশ্রয় নেন। এছাড়া তার বিরুদ্ধে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ সহ নানান অভিযোগ রয়েছে। একারনে ইতোমধ্যে প্রধান শিক্ষক নিমাই কৃষ্ণ মন্ডলকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শোকজ করে ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এব্যপারে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক নিমাই কৃষ্ণ মন্ডল বলেন, এডহক কমিটির নামের তালিকা প্রণয়নে কম্পিউটারে প্রিন্টিং মিসটেক হয়। ইউএনও অফিস থেকে পাওয়া কারন দর্শানো চিঠির জবাব ৩কর্ম দিবসের মধ্যেই (আগষ্ট) জমা দেয়া হয়েছে।

সাতক্ষীরার দেবহাটার সাঁপমারা খালের ব্রীজগুলো ভাঙ্গনের কবলে, দ্রুত  সংষ্কারের প্রয়োজন

কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা)

সাতক্ষীরার দেবহাটায় উপজেলার বহুল পরিচিত এবং অত্রি প্রয়োজনীয় একটি খাল হলো সাঁপমারা খাল। এই খালের জোয়ার ভাটার কারনে হাজারো মানুষ তাদের জীবিকা নির্বাহ করে আসছে। খালের পাশ দিয়ে বয়ে যাওয়া পানির কারনে মৎস্য ঘেরসহ বিভিন্ন মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। এই খালের পানির চাপে ভাঙতে বসেছে সখিপুর-পারুলিয়ার মধ্যে সংযোগ লাগানো বিভিন্ন ব্রীজগুলো। আর গত কয়েন দিনের বর্ষনের ফলে ব্রীজগুলোর পার্শ্ববর্তী  মাটি সরে যাওয়ার কারনে আরো বেশী হুমকির মধ্যে পড়েছে এলাকায় বসবাসরত চলাচলকারী কয়েক হাজার মানুষ। সরেজমিনে দেখা যায়, উপজেলার সখিপুর বাজার সংলগ্ন পারুলিয়া সখিপুর সীমান্তবর্তী সাঁপমারা খালের উপর নির্মিত সখিপুর বাজার ব্রীজটিসহ পারুলিয়া ফুটবল মাঠের পাশের ব্রীজ খেজুরবাড়িয়া স্কুলের পাশের ব্রীজটি অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ব্রীজগুলো জোয়ারের অতিরিক্ত পানির চাপে এখন ভাঙতে বসার কারনে এই এলাকার মানুষেরা এখন হুমকিতে রয়েছে। তার মধ্যে গত কয়েকদিনের অবিরাম বর্ষনের ফলে ব্রীজগুলো সংযোগস্থলের পাশের মাটি খালের মধ্যে চলে যাওয়ার কারনে ব্রীজগুলো আরো বেশী হুমকির মধ্যে পড়েছে। সাধারন মানুষের দাবী এই ব্রীজগুলো গত বছর থেকে ভাঙ্গনের কবলে কিন্ত এক বছর অতিবাহিত হলেও কেউ এই ব্রীজগুলো নিয়ে চিন্তা করেনা। এলাকাবাসী জানান, এই সাপমারা মরা খালটি গত অর্থ বছরে বর্তমান সরকারের খাল খনন কর্মসুচীর আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৯ কোটি টাকা ব্যয়ে খনন করে মরা খালটি পূন:জীবিত করা হয়েছিল খালটি। এতে কয়েক হাজার মৎস্য ঘেরসহ কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়েছিল। খালটি জীবন ফিরে পাওয়ায় এখন বৃদ্ধি পেয়েছে স্রোত। যার কারনে খাল হয়ে গেছে বড় আর ব্রীজগুলো হয়ে গেছে ছোট। ফলে ব্রীজগুলো এখন ভাঙ্গনের কবলে। স্রোতে খালের উপর নির্মিত প্রায় প্রতিটি ব্রীজ কমবেশি হুমকির মুখে। সব ব্রীজগুলো পুনরায় নির্মান করা প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী। বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, তিনি বিষয়ে দ্রুত  ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং যাতে দ্রুত  সংষ্কার করা হয় তার ব্যবস্থা গ্রহন করবেন। দেবহাটা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, খালগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং স্থানীয়ভাবে কাজ করার জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে। দেবহাটা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা জানান, খালগুলোর সংযোগস্থলের পার্শ্ববর্তী  মাটি যাতে দেয়া যায় সেবিষয়ে তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বলেছেন। অতি দ্রুত  এগুলো সংষ্কার করা হবে। এলাকাবাসী যাতে অতি দ্রুত  ব্রীজগুলো সংষ্কার করার উদ্যোগ গ্রহন করা হয় সেবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

নগর বিএনপির সভাপতির স্ত্রীর আরোগ্য কামনায় ৭নং ওয়ার্ড বিএনপির দোয়া

খবর বিজ্ঞপ্তি

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়ছেদ আলীর আরোগ্য কামনায় দোয়ার আয়োজন করা হয়। ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবার (আগস্ট)  আছর বাদ এলাকার প্রতিটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এসব দোয়ায় অংশ নেন ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী আঃ লতিফ, সামসুর রহমান, সাঃ সম্পাদক শেখ জাকির হোসেন, লিটন খান, রিয়াজ শাহেদ, হানিফ কমান্ডার, জাকির হোসেন, আফতাব উদ্দীন বাদল, শেখ সাদী, হৃদয় হাশেম আসমত, রফিক মল্লিক, হাফিজুর রহমান তুহিন, মিজানুর রহমান মিজু, শেখ ইলিয়াস, জাহিদ হোসেন, হেদায়েতুল্লাহ দিপু, নাদিম হোসেন, সবুজ, রাস্তি, মামুন, গফুর, মামুন প্রমূখ।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন সাত হাজার পাঁচশত ৫৩ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় মঙ্গলবার (আগস্ট) সাত হাজার পাঁচশত ৫৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার ৪৭ এবং মহিলা তিন হাজার পাঁচশত ছয় জন। পর্যন্ত ৯৪ হাজার নয়শত ৮১ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার আটশত ৩০ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার সাতশত ২৩ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে তিনশত ১৬ জন, বটিয়াঘাটা তিনশত ৫২ জন, দিঘলিয়ায় দুইশত ৮৮ জন, ডুমুরিয়ায় চারশত ৪৮ জন, ফুলতলায় চারশত ৪০ জন, কয়রায় পাঁচশত নয় জন, পাইকগাছায় পাঁচশত ৫৮ জন, রূপসায় চারশত ৯০ জন এবং তেরখাদায় তিনশত ২২ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুইশত ৪৬ জন এবং সদর হাসপাতালে একশত জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ অব্যাহত

তথ্য বিবরণী

 খুলনা বিভাগের কুষ্টিয়া জেলাসহ বিভিন্ন জেলায় কঠোর লকডাউনে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (আগস্ট) তিনশত উপকারভোগীর মাঝে এক লাখ ৬৫ হাজার টাকা এবং দুইশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে দুই মেট্রিক টন চাল বিতরণ করা হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

নড়াইলে জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে

মোঃ আবু তাহের, নড়াইল

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস পালনে নড়াইলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (আগষ্ট) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক সভায় কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর মুর‌্যাল প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা, কোরান খতম, অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা, রচনা, চিত্রাংকন, হামদ-নাথ প্রতিযোগীতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, যুব ঋন বিতরণ, সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত হয়। এছাড়া জেলা উপজেলা পর্যায়ের সরকারী দপ্তর, শায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেসরকারী পর্যায়েও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হবে বলে জানানো হয়েছে। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএমবার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন সহ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবি, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় শ্রমিক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় হাসান সরদার (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের সোনার মোড় নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। তিনি খ্যাগড়াঘাট গ্রামে কামরুজ্জামান সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আজিজুল হক জানান, সকালে ইট ভাঙ্গা মেশিন যোগে কর্মস্থলে যাওয়ার সময় পথিমধ্যে উপজেলা সদরের সোনার মোড় নামক স্থানে অসাবধান বশত সে তার নিজের গাড়ীর নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গুরত্বর আহত হয় সে। স্থানীয়রা তাকে দ্রত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ হাইকুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। শ্যামনগর থানার ওসি ওয়াহিদ মুর্শেদ বলেন, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফকিরহাটের মুলঘর এলাকায় দুধর্ষ চুরি মালামাল লুট

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের মুলঘর ইউনিয়নের মুলঘর গ্রামের বিশ্বরোড সংলগ্ন একটি বাড়িতে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সোমবার গভীর রাতে মুলঘর গ্রামের বিশ্বরোড সংলগ্ন খায়রুন্নেছা বেগম এর সদ্য নির্মিত বাড়ীতে চুরির ঘটনাটি ঘটেছে। চোরেরা নগত ৮০হাজার টাকা ১টি ৪৩ইঞ্চি টেলিভিশন তিনটি দামী মোবাইল ফোন সহ প্রায় দেড়লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে গেছে। এঘটনায় উক্ত এলাকাবাসির মধ্যে চোর আতংক বিরাজ করছে। বাড়ি কেয়ারটেকার হাজেরা বেগম (৬৫) জানান, তিনি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সময় অজ্ঞাত চোরেরা সম্ভাবত আমগাছ বেয়ে ছাঁদের সিলেকুটা হতে প্রবেশ করে ঘরের দরজার ছিটকানী ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগত ৮০হাজার টাকা, ৫৫হাজার টাকা মূল্যের ১টি ৪৩ইঞ্চি টেলিভিশন তিনটি দামী মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। এসময় বাড়ির মালিক খায়রুন্নেছা বেগম তাঁর স্বামী মোঃ কায়উম শেখ বাড়ীতে ছিলেন না। স্থানীয়দের ধারনা সন্ধ্যার পর বিশ্বরোড সহ তাদের বাড়ীর আশেপাশে গাজা ইয়াবা নেশাখোরদের আনাগোনা চরম ভাবে বেড়ে গেছে। তাছাড়া প্রায় এই এলাকায় ছিটকে চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। মদকাসক্তরাই এই কাজটি করতে পারে বলে ভুক্তভোগীদের ধারনা। এরির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।

মাসকাটা সরকারী খালের জাল পাটা কিছুটা অপসরণ জনমনে স্বস্তি

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের মাসকাটা সবপ্রজেক্ট সরকারী খালের জাল-পাটা কিছুটা অপসরণ করা হয়েছে। গতকাল সোমবার বিভিন্ন মিডিয়ায় একাধিক সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের নিদ্দের্শে বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর নেতৃত্বে মঙ্গলবার সকালে এই জাল-পাটা অপসরণ করা হয়। তবে বাকী খালের জাল-পাটা অচিরেই অপসরণ করা হবে বলেও তিনি জানান। এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত ১,৩নং ওয়ার্ডের মহিলা সদস্যা রাফেজা বেগম, ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন ফকির মোঃ আলমগীর হোসেন সহ গ্রামপুলিশবৃন্দ। উল্লেখ্য মাসকাটা সাবপ্রজেক্ট সরকারী খালে শতশত ব্যক্তি অবৈধ ভাবে জাল-পাটা কুমোর নাগানী ভেড়ীবাঁধ দিয়ে খাল গুলি ঘিরে মাছ ধরা বা চাষের নামে পানি নিস্কাশনে চরম বাঁধা সৃষ্টি করা হচ্ছে। যার ফলে চলতি বর্ষা মৌসুমে প্রবল বর্ষনে উপরে জমে থাকা বিপুল পরিমানে পানি নিচেই নামতে না পেরে স্থায়ী জলাবদ্ধতা থেকে তা এখন বন্যার রুপ ধারন করতে শুরু করেছে। সংক্রান্ত একাধিক সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশের ফলে প্রশাসনের টনক নড়ে।

আম্ফান-ইয়াসের সময় একজন পিসি রায়ের প্রয়োজন ছিল

কাজী মোতাহার রহমান।।

১৯১৯ ১৯২০ সাল, তখন ব্রিটিশ জামানা। লর্ড চেমস ফোর্ড বাংলার ভাইসরয়। ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর প্রতিনিধি। তিনি ভারতবর্ষের শাসনকর্তা। ভারতীয় জাতীয় কংগ্রেস মুসলিম লীগের পারস্পারিক সমঝোতার ভিত্তিতে পরিচালিত ব্রিটিশ বিরোধী প্রথম গণ আন্দোলন হিসেবে খিলাফত অসহযোগ আন্দোলন বিশেষভাবে উলে¬খযোগ্য। মুসলিম লীগের নেতৃত্বে শুরু হয় খিলাফত আন্দোলন (১৯১৯-১৯২২)

বিশ্বযুদ্ধ শেষে ১৯১৯ সালে ভারতে যে শাসন আইন প্রণীত হয় তা দেশবাসীর আশা আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়। আইন দ্বৈত শাসন নামক ব্যবস্থার প্রবর্তন করে ব্রিটিশ সরকার দায়িত্বশীল শাসন ব্যবস্থাকে প্রহসনে রূপান্তর করে। ফলে হতাশ বিক্ষুব্ধ জনতার আন্দোলনের গতিধারা স্তব্ধ করার জন্য সরকার রাওলাট আইন প্রর্বতন করে গ্রেপ্তার নির্যাতন করে। এর বিরুদ্ধে ‘সত্যাগ্রহ’ নামে কংগ্রেস নেতা মোহন দাস করম চাঁদ গান্ধী যে অহিংস আন্দোলনের ডাক দেন তা ইতিহাসে অসহযোগ আন্দোলন নামে পরিচিত। ১৯২১ সালে নভেম্বর গান্ধীজীর ‘আইন আমান্য’ আন্দোলনে ভারতের ৩০ কোটি হিন্দু মুসলমান সাড়া দেয়। উত্তর প্রদেশের চৌরিচৌরা থানা আক্রমণ করে জনতা ২৩ জন পুলিশকে হত্যা করে। চৌরিচৌরা ঘটনার জের ধরে আন্দোলনের ইতি ঘটে (মোঃ ওয়াহেদুল ইসলাম রচিত ইতিহাস প্রথম পত্র)

রাজনীতিতে এমন এক সংকটময় মুহুর্তে ১৯১৯-২০ সালে অনাবৃষ্টিতে ফসলহানির ফলে খুলনার শ্যামনগর, আশাশুনি, তালা, পাইকগাছা দাকোপে দুর্ভিক্ষ দেখা দেয়। ধান সুপেয় পানির সংকটে এলাকাবাসী দিশেহারা হয়ে পড়ে। মানুষ ঢ্যাপ (শাপলার ফল), শালুক কচুরপাতা সেদ্ধ করে জীবন ধারণ করে। দুর্ভিক্ষ অস্বীকার করে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেটের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে সরকার মানুষের পাশে দাঁড়ায়নি। ঠিক সেই মুহুর্তে মানব প্রেমিক বিজ্ঞানী পিসি রায় দুর্গতদের সেবায় খুলনা রিলিফ কমিটি গঠন করেন। সে সময়কার প্রখ্যাত আইনজীবী জ্যোতিষ চন্দ্র ঘোয়, নগেন্দ্র নাথ সেন কুঞ্জুলাল ঘোষ কমিটির অর্ন্তভুক্ত হন। তিনি সংবাদপত্রের মাধ্যমে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান। মানষকে ত্রাণ দেওয়ার পর উদ্বৃত্ত ৬০ হাজার টাকা দিয়ে পূর্ণবাসন প্রকল্প গ্রহণ করেন।

১৯২২ সালের ২২-২৭ সেপ্টেম্বর প্রবল বর্ষায় আত্রাই নদী প¬াবিত হয়ে রাজশাহী, নওগাঁ বগুড়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। বিজ্ঞানী পিসি রায় বন্যা সাহায্য সমিতি গঠন করেন। সে সময় নেতাজী সুভাষ চন্দ্র বসু বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন (রনজিৎ কুমার মন্ডল রচিত আচার্য প্রফুল¬ চন্দ্র রায়)বন্যা সাহায্য সমিতির দায়িত্ব বিজ্ঞানী পিসি রায় নিজে কাঁধে তুলে নিলেন। তাঁর আহবানে সাড়া দিয়ে বোম্বাই কটন মিলের মালিকরা বিভিন্ন দেশের শিল্পপতিরা পিসি রায়ের নামে ত্রাণ সামগ্রী পাঠাতে শুরু করেন। শিল্পপতিরা জানতেন দেশপ্রেমিক পিসি রায়ের হাতে সাহায্য পাঠালে তা অপচয় হবে না। দিনরাত পরিশ্রম করে সব ত্রাণ সামগ্রী বন্যার্তদের কাছে পৌঁছাতেন। ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা কলকতা থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী আসতে থাকে।

প্রসঙ্গে ‘ম্যানচেষ্টার গার্ডিয়ান’ এর সংবাদদাতা উলে¬করেন দুর্গতরা সঠিক সেবা পাবে, সুষ্ঠু বিতরণ হবে পিসি রায়ের এই ব্রতের কারণে বিদেশীরা ত্রাণ সামগী পাঠাচ্ছে। আরও একটি বড় বিষয় তিনি জাতীয়তাবাদী ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সমালোচক। প্রতিবেদনে উলে¬করা হয়, মহাত্মা গান্ধী যদি আরও দু’জন পিসি রায় গড়ে তুলতে পারতেন তাহলে একবছরের মধ্যে ভারত স্বাধীনতা লাভে সক্ষম হতো।

২০২০ সালের ২০ মে আম্ফান এবং ২০২১ সালের ২৬ মে ইয়াস নামক দুর্যোগে দক্ষিণ জনপদ ক্ষতিগ্রস্থ হয়। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয়। গর্ভবতী নারী-শিশু সীমাহীন দুর্ভোগ পোহায় আশ্রয় শিবিরে। মানুষের আয়ের কোন উৎস ছিল না। রাস্তাঘাটের অস্তিত্ব ক্ষেত্র বিশেষ বিলীন হয়। হাটু পানি অতিক্রম করে মাসের পর মাস এলাকাবাসীকে অতিবাহিত করতে হয়। বয়োবৃদ্ধরা অনাহারে দিন কাটায়। সময় ত্রাণ সামগ্রী ছিল অপ্রতুল। বিরোধীদল বিএনপির পক্ষ থেকে কয়রায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে গেলে সেখানকার পুলিশ বাঁধা দেয়। এমনকি বাংলাদেশী জাতীয়তাবাদের সমর্থকদের নন্দিত নেতা নজরুল ইসলাম মঞ্জুর সাথেও পুলিশ অসৌজন্যমূলক আচরণ করে। জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপারে কোন ব্যাখ্যা দেওয়া হয়নি। মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই শ^াশত সত্য।

জেলা আওয়ামী লীগ নেতা খুলনা আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু ক্ষতিগ্রস্থদের শান্তনা দেওয়ার জন্য কয়রার দশালিয়ায় উপস্থিত হলেও তার দলীয় কর্মীরা তাকে উদ্দেশ্য করে কাঁদা ছুঁড়ে স্বস্তা বাহবা নেয়। এটি হীনমানসিকতার ফসল। কোন যুগের রাজনৈতিক কালচারে আসেনা।

আম্ফান ইয়াসের মতে দুর্যোগকালীন সময় দক্ষিণ জনপদে বরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের অভাব পরিলক্ষিত হয়। সময় একজন পিসি রায়ের প্রয়োজন ছিল, যার আহবানে বিদেশীরা ত্রাণ সামগ্রী পাঠাবে নিশ্চিন্তে। পিসি রায়কে অনুসরণ করে রিলিফ কমিটি গঠনের কোন নেতৃত্ব ছিলনা। তার আজকের জন্মদিনে মানবতার কল্যাণের জন্য কর্মজীবনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

মোরেলগঞ্জে জমি বিরোধে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে জমি বিরোধে মৎস্য ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম শেখ (৩৫) কে কুপিয়ে জখম করেছে দৃর্বৃত্তরা। গুরুতর জখমীকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পারিবারিক সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে জিউধরা ইউনিয়নের ঠাকুরান তলা গ্রামে মৃত কাঞ্চন আলী শেখের পুত্র মৎস্য ব্যবসায়ী শহিদুল ইসলাম শেখকে একই গ্রামের প্রতিবেশী হেমায়েত খানের নেতৃত্বে ৮/১০ জনের সংর্ঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে হামলা মারপিট কুপিয়ে গুরুর জখম করে সময় তার ডাকচিৎকারে প্রতিবেশী চাচাতো ভাই দুলাল খান উদ্ধার করতে আসলে তাকেও মারপিট করে আহত করে হামলাকারিরা।

দীর্ঘদিন ধরে বিঘা জমি নিয়ে শহিদুল শেখের সাথে হেমায়েত খানের বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে হামলা ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান। বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসারত ডা. কামাল হোসেন মুফতি জানান, আহত শহিদুল শেখের মাথায় গুরুত্বর জখমী ৬/৭টি সেলাই দেওয়া হয়েছে। উভয় পক্ষেরও ৪জন ভর্তি রয়েছে।

বিষয়ে থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মারপিটের বিষয় কোন অভিযোগ আসেনি।  অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

গাঁজা বিক্রিতে বাধা দেয়ায় জনকে কুপিয়ে জখম

 যশোর অফিস

যশোরে গাঁজা বিক্রি করতে বাধা দেয়ায় আল-আমিন আজিজুর নামে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার গভীর রাতে সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে ঘটনা ঘটে।

আহত আল-আমিন আজিজুরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীর সহযোগিতায় অভিযুক্ত মাদক বিক্রেতা আলমগীরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (আগস্ট) দুপুরে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, মাদক বিক্রেতা আলমগীরের দায়ের কোপে দুজন রক্তাক্ত জখম হয়েছে। তাদের হাতের কব্জি কেটে নেয়ার খবর সত্য নয়। তবে হাতে দায়ের কোপ লাগতে পারে। অভিযুক্তকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত দা উদ্ধার হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

আহত আল আমিন সাংবাদিকদের জানান, আলমগীর ভ্যান চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে। গ্রামের মানুষ তাকে অনেকবার নিষেধ করেছে। তারপরও বিক্রি করছিল। আমরা তাকে আবার নিষেধ করতে গিয়েছিলাম। ওই সময় সে দা দিয়ে আমাকে আজিজুরকে কুপিয়ে আহত করে। এরপর সে ঘরের ভেতর ঢুকে দরজা আটকে দেয়। তখন ঘর ঘিরে রেখে গ্রামের মানুষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

নগর আ’লীগ নেতার শ্বশুরের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র  আলী আকবর টিপু’শ^শুর আলহাজ¦ আজাহার উদ্দিন হাওলাদার (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন)তিনি গতকাল মঙ্গলবার রাত সাড়ে টায় বাগেরহাট সদর উপজেলার গোটপাড়া ইউনিয়নের পারনওপাড়া গ্রামে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার বাদ জোহর স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে খুলনা মহানগর আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক  প্যানেল মেয়র  আলী আকবর টিপু’শ^শুর আলহাজ¦ আজাহার উদ্দিন হাওলাদারের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ নেত্রী, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

এড. সৈয়দা সাবিহা করোনা ভাইরাসে আক্রান্ত : রোগমুক্তি কামনা

খবর বিজ্ঞপ্তি।।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা নগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী, বিশিষ্ট মানবাধিকার নেতা এড. সৈয়দা সাবিহা খাতুন দ্বিতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এড. সৈয়দা সাবিহা খাতুন বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন। এর আগে গত বছর তিনি প্রথম দফা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এড. সৈয়দা সাবিহা খাতুনের আশু রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর তাঁতীদল এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন মহানগর তাঁতীদলের আহবায়ক মো. আবু সাইদ শেখ, শা আলম, রিয়াজুর রহমান, এ্যাড. মো. আসলাম, সৈয়দ গাজী, শেখ মারুফুর রহমান, দেলোয়ার হোসেন মাতুব্বর, মনিরুজ্জামান সেলিম, মো. সেলিম বড়মিয়া, নুরুল আমিন শেখ নান্নু, এ্যাড. সৈয়দ মনিরুজ্জামান, মুক্তার হোসেন, মোল্লা আলি আহাম্মেদ, মো. আসিফ ইকবাল, হালিম মোড়ল, মো. মাসুদ রেজা, মুনছুর আলি বাবলু, মো. হুমাউন কবির, রাজিব হোসেন, মোল্লা সোহরাব হোসেন, এখলাছ মোড়ল, আলমগীর হোসেন রাজা, মো. নাজমুল হোসেন, মোছাম্মাৎ আকলিমা খাতুন, তমিজ উদ্দিন মোল্লা, মো. সোহেল মোল্লা প্রমুখ।

তাঁতীদল নেতা রিয়াজুর রহমান এর বড় ভাইয়ের ইন্তেকালে শোক: মহানগর তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রিয়াজুর রহমান এর বড়ভাই রেজাউর রহমান লিটন (৫৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)মরহুমের রুহের মাগফিরাত কামনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নগর তাঁতীদল থানা তাঁতীদলের নেতৃবৃন্দ।

সাম্প্রদায়িক পোস্ট শেয়ার করায় ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সাতক্ষীরা প্রতিনিধি

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এমন পোস্ট ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করায় সাময়িক বরখাস্ত হয়েছেন সোনালী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মনোতোষ সরকার।

গত ২৬ জুলাই সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শওকত জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যার স্মারক নম্বর- এইচআরএমডি/ওএমডি/সেকশন-১/৫৬৯০।ওই আদেশে উল্লেখ করা হয়, মনোতোষ সরকার (জি-৩৫৯৪০) অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে- এমন একটি সাম্প্রদায়িক পোস্ট শেয়ার করেছেন। যা ব্যাংকের সুনাম ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে সুযোগ সৃষ্টি করে। এর প্রেক্ষিতে সোনালী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০০৮-এর ৪৪ (১) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মনোতোষ সরকারকে স্মারকজারির তারিখ হতে ব্যাংকের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

মানোতোষ সরকার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রমেশ কুমার কর্মকারের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়ায় বসবাস করেন।

সাময়িক বহিষ্কারের বিষয়টি স্বীকার করেছেন মনোতোষ সরকার। তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়ে পরে কথা বলব।’

শ্রমিক লীগের সভাপতির মায়ের মৃত্যুতে জেলা শ্রমিক লীগের শোক ও সমাবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শ্রমিক লীগ, দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি সাইফ উদ্দিন রিতা’মাতা জেবুন্নেছা বেগম ব্রেণ স্ট্রোকে আক্রান্ত হয়ে আবু নাসের বিশেষায়িত হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১:৩০টায় ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেনÑজাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, সহ-সভাপতি মুন্সী সেলিম আহমেদ, মোঃ নিজামুল হক বাবলু, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আলম হাওলাদার, তাসলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, সহ-সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ ফারুক হাসান, মোঃ নজরুল ইসলাম সিকদার, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক মোঃ কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিকনেতা এইচ এম রোকন, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ হায়দার আলী খান প্রমুখ।

কঠোর বিধিনিষেধের আড়ালে সময় আর স্পট বদলে গিলাতলায়   চলছে মাদক ব্যবসা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

মাদকের আখড়া হিসেবে  খানজাহান আলী থানার নং আটরা গিলাতলা ইউনিয়নের নং ওয়ার্ডের  গিলাতলা দক্ষিন পাড়া   এলাকার  সুখ্যাতি রয়েছে। খুলনার বিভিন্ন এলাকায়  জোরদার মাদকবিরোধী অভিযানের সময় এসব এলাকায় অভিযান চালানো হয়। তার পরও অনেকটা প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। সর্বশেষ কঠোর বিধিনিষেধের আড়ালে মাদক ব্যবসায়ীরা আবারও তৎপর হয়ে উঠেছে। তবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের ফাঁকি দিতে মাদক বিক্রির সময় আর স্পট বদলে ফেলা হয়েছে। অন্যদিকে গিলাতলা  এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির চেয়ে বেড়েছে ‘হোম ডেলিভারি’।  বিভিন্ন এলাকা ঘুরে জানা গেল এসব তথ্য। কেএমপির দৌলতপুর জোনের সহকারি কমিশনার অমিত বর্ধন  বলেন,  কোনোভাবেই যেন মাদক ব্যবসা চলতে না পারে, সে ব্যাপারে পুলিশ কমিশনার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি কেউ কোনো তথ্য জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দায়িত্বরত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তাকেও তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হচ্ছে ফুলবাড়ীগেট কুয়েট রোডের চারপাশেই নানারকম দোকানপাট। ঘনবসতিপূর্ণ এই এলাকায়   প্রচুর অলিগলি। সেগুলোতেও অনেক দোকান। প্রচুর লোকজনের আনাগোনা। এমন ভিড়ের মধ্যেই কিছু স্থানে চলছে ইয়াবা গাঁজা বেচাকেনা। বিশেষ করে রেল লাইন সংলগ্ন বস্তিগুলোতে ছোট বড় মাদকের আখড়া গড়ে ওঠেছে ।   এর বাইরে মিরেরডাঙ্গা টিবি হাসপাতাল রোড, শিরোমনি পুরাতন চেকপোষ্ট, গিলাতলা গাজীপাড়া ,মশিয়ালি মিনা বাজার  তেমনই একটি স্পট। স্থানীয় এক যুবককে সঙ্গে নিয়ে ওই এলাকায় গিয়ে আলো-আঁধারির মধ্যে কয়েকজনকে মাদক বিকিকিনি করতে দেখা গেল। এই প্রতিবেদককে দাঁড়িয়ে থাকতে দেখে একজন এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ‘কী লাগবে?’ তার প্রশ্নের উত্তর না দিয়ে এগিয়ে যাওয়ার পর সঙ্গে থাকা যুবক জানালেন, মাদক বিক্রেতারা এভাবেই জিজ্ঞেস করে। অনুসন্ধানে জানা গেলে সব মাদক  স্পট বর্তমানে যারা পরিচালনা করছে তারা এর আগে একাধিকবার থানা পুলিশের হাতে আটক হলেও পুনরায় জেল থেকে বেরিয়ে এসে মাদক কেনা বেচার সাথে জড়িয়ে পড়েছে ।   খোঁজ নিয়ে জানা গেল, প্রতিদিন এসব স্পট   থেকে বিভিন্ন ক্রেতার কাছে মাদক সরবরাহ করা হচ্ছে। পরিচিত ক্রেতারা ফোনে অর্ডার দিয়েছে, সেই অনুযায়ী তাদের দেওয়া ঠিকানায় মাদক পৌঁছে দিয়ে আসবে বিক্রেতারা। এর জন্য টাকা কিছুটা বেশি নেওয়া হয়। এদিকে ইর্ষ্টান গেট মিম ফিলিং ষ্টেশন ইর্ষ্টানগেট আমতলা খেয়াঘাট সংলগ্ন বাগানে দির্ঘদিন ধরে মাদক ব্যাবসা বন্দ থাকলেও পুনরায় সেটা চালু হয়েছে, বিকালের পর বিভিন্ন স্থান থেকে অপরিচিত লোকজন এর মটরসাইকেলে আনাগোনা চলে গভির রাত পর্যন্ত এসব এলাকায় ।   বদলেছে মাদক বিক্রির সময় এলাকাবাসির  সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে এখন ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত মাদক বেচাকেনার নতুন সময় বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। পুলিশের চোখ ফাকি দিয়ে ১০/ ১৬ বছরের কিশোররা মাদক ব্যাবসার সাথে জড়িয়ে পড়েছে ।  আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতাও থাকে না। অবশ্য সন্ধ্যায়ও বিকিকিনি হয়। আবার স্পটগুলো বিভিন্ন জনের নিয়ন্ত্রণে থাকলেও  তারা সব সময় এক স্পটে থাকে না। বিভিন্ন সময় সুবিধাজনক পয়েন্টে তারা মাদক বিক্রি করে। ফলে মাদকের স্পটও বদলে গেছে। তবে বর্তমানে থানা এলাকার গিলাতলা দক্ষিনপাড়ার মাদকস্পটটিতে কৌশলে বিপুল পরিমান মাদক পাইকাড়ী খুচরা কেনাবেচা হলেও রহস্যজনক কারনে সেই মাদকের বড় ডিলার থেকে যাচ্ছে ধরাছোয়ার বাইরে। এদিকে মাদক ব্যবসায়ীরা এখন আগের চেয়ে সংঘবদ্ধ শক্তিশালী হয়ে উঠেছে বলে দাবি করেন স্থানীয়রা  তারা জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বিভিন্ন সময়ে নিরিহ লোকদের ওপর পাল্টা  হামলা হয়রানি করা  হয়েছে।

শিশু নিলয় ফাউন্ডেশন দৌলতপুর শাখার পক্ষ থেকে  উপহার সামগ্রী বিতরন

ফুলবাড়ীগেট ,( খুলনা) প্রতিনিধি

করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ দুস্থ অসহায় পরিবারের মাঝে শিশু নিলয় ফাউন্ডেশন দৌলতপুর শাখার পক্ষ থেকে আগষ্ট মঙ্গলবার সকাল টায়  উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠান ফুলবাড়ীগেটস্থ সেনপাড়া নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় শিশু নিলয় ফাউন্ডেশনের দৌলতপুর শাখার সিনিয়র শাখা ব্যাপস্থাপক মোঃ ওলিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এ্যকাউন্ট অফিসার মোঃ কেচমত আলী, সহ কর্মকর্তাবৃন্দ ১৭ জন কর্মহীন সদস্যদের বিতরনকৃত  উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাউল, ডাউল কেজি, আলু কেজি, তেল ৫০০ গ্রাম সাবান টা স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এছাড়া সকল সদস্যদের করেনা ভাইরাসের সচেতনামুলক দিকনির্দেশনা প্রদান করা হয়

অসহায় ছিন্নমুল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ অব্যাহত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ফুলবাড়ীগেট ব্লাড ডোনার ক্লাব এবং অক্সিজেন ব্যাংক এর  উদ্যোগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরন কর্মসূচি অব্যাহত রয়েছে ।   আগষ্ট মঙ্গলবার   দুপুরে ফুলবাড়ীগেট কুয়েট রোড তিন রাস্তার  মোড়ে     রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।  ফুলবাড়ীগেট ব্লাড ডোনার ক্লাব এবং অক্সিজেন ব্যাংক এর উদ্যোগে খাবার বিতরন অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ তাকিব, সাধারন সম্পাদক মোঃ মাসুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেসিসি নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এনামুল হাসান ডায়মন্ড, বক্তৃতা করেন ইমরান মীর, স্বাধীন , নিসাদ হাওলাদার,  তুহিন , মেহেদী, ইমন, ইব্রাহীম, রাজু, আনিছ, রাসেল, আদও, শাহিন, শহিদুল, মাসুদ, সালমান, সোহান, আবির, সাগর, প্রমুখ ।  অনুষ্ঠান শেষে ছিন্নমুল অসহায় মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরন করা হয় উল্লেখ্য করোনা ভাইরাস এর শুরু থেকে কেসিসি নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুকুলের সার্বিক সহযোগিতায়    শ^াসকষ্টেজনিত রোগিদের জন্য অক্সিজেন সেবা সহ কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন , স্বাস্থ্য সুরক্ষায় সচেতনা মুলক প্রচারনা সহ  বিভিন্ন কর্মকান্ড  করে আসছে

যুবলীগ নেতা  গাজী এনামুল হকের মৃত্যুতে এমপি বাবু’শোক

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সদস্য গাজী এনামুল হক (মেঝ ভাই) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এক শোক বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মহেশপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ।।

 ঝিনাইদহের মহেশপুর শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ দুস্থ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে শিশু নিলয় ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছিমা বেগমের সহযোগিতায় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্থ দুস্থ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,সহকারী কর্মকর্তা প্রমেট চন্দ্র বর্মন, শিশু নিলয় ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক শরীফুল ইসলাম,সাংবাদিক অসীম মোদক প্রমুখ।

সহকারী রেজিস্ট্রার মর্জিনা আক্তারের মায়ের ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার মর্জিনা আক্তারের মাতা এবং ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হকের শ্বাশুড়ী আলেয়া বেগম গত আগস্ট বিকেল ৫টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্বামী, ২ছেলে ৬মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। আজ আগস্ট সকাল ৯টায় নামাজে জানাজা শেষে তাঁকে গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার নাজমা বেগমের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান  প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীসহ ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

খুলনায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (আগষ্ট) বেলা ১১টায় সংগঠনের খুলনা মহানগর জেলা শাখার উদ্যোগে খুলনা প্রেসক্লাবে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং প্রেসক্লাবে ফলজ গাছের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন  খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এবং খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ।

সংগঠনের খুলনা মহানগর সভাপতি কবির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য খুলনা জেলা সভাপতি হাসান হাফিজুর রহমান, খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ এস এম সায়েম মিয়া, মহানগর শাখার সহ সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম রায়হান, প্রকৌশলী আল মামুন চৌধুরী,অধ্যাপক আবুল বাশার, খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক নেতা নূর হাসান জনি,অধ্যাপক মাধব কৃষ্ণ মন্ডল,খালিশপুর থানার সভাপতি মোঃ রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক শেখ আশিকুল ইসলাম, দৌলতপুর থানার সাধারণ সম্পাদক দিপু রায়, মহানগর নেতা মোঃ মিলন শেখ, বিলাস চন্দ্র পাল,মো মিলন হোসেন, অনিরুদ্ধ বৈরাগী,মোঃ সাজিদ হোসেন প্রমুখ।

শিরোমনিতে ৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন

খবর বিজ্ঞপ্তি

ফুলবাড়ীগেট প্রতিনিধি করোনা মহামারির প্রভাবে চরম খাদ্যকষ্টে থাকা ক্ষতিগ্রস্থ দুস্থ অসহায় পরিবারের মাঝে খুলনা ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের পক্ষ থেকে আগষ্ট মঙ্গলবার সন্ধা টায়  খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠান শিরোমনি সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় ৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ সাহেব আলীর সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পদক মোঃ ইকবাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পদক মোঃ শরিফুল ইসলাম , সিনিয়র সহ সভাপতি আলী আকবার ,মাহাবুর রহমান , সুজন ভুইয়া, কামাল পাটোয়ারী ,সেলিস , রুবেল , আবুল ,খোকন , দেব্রত , রুবি বেগম , বীনা বেগম , নাসিমা বেগম, নাজমা বেগম , আঃ মালেক .হাবিবুর রহমান মহিউদ্দিন , শহিদুল , হাসান , হামিদ গাজী প্রমুখ।