মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া ||
করোনা প্রতিরোধে সরকার ঘোষিত দেশব্যাপী চলমান লকডাউন চলাকালে ভেড়ামারা উপজেলায় লকডাউন বাস্তবায়নে মানুষকে ঘরে ফেরাতে দিনের পর দিন উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে গ্রামে ছুটে চলেছেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার দীনেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে মঙ্গলবার উপজেলার বিভিন্ন গ্রামের প্রতিবন্ধী মানুষ চলাচলে অক্ষম ৭ জনকে হুইল চেয়ার ও খাদ্য সহায়তা প্রদান করেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার দীনেশ সরকার।

তিনি বলেন, যখন কোন বাজার বা রাস্তা দিয়ে যাই তখন সরকারি গাড়ি দেখলেই বা গাড়ি থেকে নামলেই মোটামুটি সবাই সেখান থেকে দ্রুত দৌড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু এক শ্রেণীর মানুষ দ্রুত স্থান ত্যাগ করে না। তারা তা করতে পারে না। কারণ অন্য দশটি সাধারণ মানুষের মত তাদের স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতা নেই। তারা শারিরীক প্রতিবন্ধী…স্বাভাবিক চলাচলে অক্ষম।

আমার চোখে পড়া এরকম কিছু মানুষের নাম..ঠিকানা আমি চলা ফেরার পথেই তাদের কাছ থেকে সংগ্রহ করি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সেই সমস্ত চলাচলে অক্ষম ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদেরকে একটু স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য আজ ৭ জনকে ৭টি হুইল চেয়ার প্রদান করা হয়। তাছাড়া, অসহায় কিছু মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।








































