মোংলা ও রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ।।
সম্প্রতি আকস্মিক ঝড়ে বাগেরহাটের রামপাল উপজেলার মীরাখালী গ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার উজলকুড় ইউনিয়নের মীরাখালী এলাকার ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে এ সহায়তা প্রদাণ করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন ও উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান উপস্থিত থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের প্রত্যেক পরিবারের হাতে ২ বান্ডিল ঢেউ টিন, নগদ ৬ হাজার টাকা ও ১০ কেজি করে চাল তুলে দিয়েছেন। এ সময় আরো ১২ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন তারা।











































