Home আঞ্চলিক সরকারের উদাসীনতা, ভুল নীতি ও ব্যর্থতার কারনে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ...

সরকারের উদাসীনতা, ভুল নীতি ও ব্যর্থতার কারনে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে: মঞ্জু

12

২৪ নং ওয়ার্ডে রান্না খাবার বিতরণ

০ খবর বিজ্ঞপ্তি।।

সরকারের উদাসীনতা, ভুল নীতি ও ব্যর্থতার কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে আর অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, গরীব মানুষ চিকিৎসার অভাবে রাস্তায় পড়ে থাকবে এটা মেনে নেয়া যায় না।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে নগরীর ২৪নং ওয়ার্ডে করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের দেয়া তৃতীয় দফা লকডাউনে কর্মহীন মানুষের মাঝে রান্না খাবার বিতরনকালে তিনি এই মন্তব্য করেন। সাবেক সাংসদ মঞ্জু আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সময়ে সরকার পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। তাদের উদাসীনতা, অযোগ্যতা, ব্যর্থতা ও দুর্নীতি দেশের মানুষের জীবনকে ও জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। হাসপাতালগুলোতে বেড নেই, অক্সিজেন নেই, আইসিইউ বেড নেই এবং ওষুধ নেই। জনগণের জীবন আজ চরম অনিশ্চয়তার মধ্যে। জনগন করোনার চিকিৎসা পাবে না, ভুল চিকিৎসা হবে, গরীব মানুষ চিকিৎসার অভাবে রাস্তায় পড়ে থাকবে এটা মেনে নেয়া যায় না। মঞ্জু অবিলম্বে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করে সরকারকে গণটিকা কার্যক্রম ও গণপরীক্ষা শুরু করা ও জনগনকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহবান জানান। একইসাথে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে জনগনের স্বাস্থ্যসেবায় প্রয়োজনে সেনাবাহিনী নামিয়ে এ দুর্যোগ মোকাবেলা করাসহ লকডাউনে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মজিবর রহমান ফয়েজ, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, কাউন্সিলর শমসের আলি মিন্টু, মাজেদা বেগম, আব্দুল মতিন, ওমর ফারুক, ডা. সালাম, তৈয়ব ফরাজী, মঈন উদ্দিন, কবির হোসেন, এড. বজলুর রহমান রাজা, বাবু, ফিরোজ আহমেদ, সাজ্জাত হোসেন জিতু, আব্দুল আহাদ শাহীন, তুহিন ইসলাম, আল মামুন, নাসির উদ্দিন, খাইরুল বাসার, বিশ্বাস বাবু, অসাদুজ্জামান রিপন, দুলাল, ফরিদা বেগম, মিনারা খাতুন, সেলিনা প্রমুখ।

সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলামের নগদ অর্থ প্রদানঃ খুলনা মহানগর বিএনপির মানবিক সাহায্য কর্মসুচী সফল করতে দলের পাশে দাঁড়ালেন সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্রদল সরকারী আযম খান বানিজ্য বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ও কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১২ টায় খুলনা মহানগর বিএনপির কল সেন্টারের অস্থায়ী কার্যালয়ে লকডাউনে কর্মহীন অভূক্ত মানুষের মাঝে রান্না খাবার বিতরন কর্মসূচীর একদিনের খরচ বাবদ তিনি সমুদয় টাকা প্রদান করেন। এ সময় আর্থিক সহায়তা করায় খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে শহীদুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও  ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর, মেহেদী হাসান দীপু, হাসানুর রশীদ মিরাজ, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন জীতু, ফিরোজ আহম্মেদ ও তুহিন ইসলাম প্রমূখ।