নড়াইল প্রতিনিধি ।।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ৯ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
রোববার রাতে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক মো.রকিবুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম মারুফ হোসাইন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সজীব মুসল্লী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন থান্দার মনিরুজ্জামান সোহাগ, পাপন হাজরা ও আশিকুর রহমান রিয়ান।
লোহাগড়া পৌর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রুহান) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাইমুর রহমান আরমান।
নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক মো. রকিবুজ্জামান পলাশ কমিটির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে নতুন কমিটির নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।











































