২৫ নং ওয়ার্ড বিএনপির অক্সিজেন ব্যাংক উদ্বোধন
0 খবর বিজ্ঞপ্তি।।
সংক্রামন রোধ করতে না পারলে শুধুমাত্র চিকিৎসা দিয়ে জনগনকে বাঁচানো যাবে না। সেজন্যে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। সোমবার (২৬ জুলাই) দুপুরে ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আরজুর অর্থায়নে ৭টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ওয়ার্ড বিএনপির তত্ত্বাবধায়নে পরিচালিত অক্সিজেন ব্যাংকের উদ্বোধনকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জনগনের প্রতি এ আহবান জানান। ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হেদায়েতুল ইসলাম হেদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু আরও করোনা ভাইরাস থেকে জনগনকে বাঁচাতে সরকারের প্রস্তুতি খুবই দুর্বল। টিকার প্রস্তুতি নেই, হাসপাতাল পর্যাপ্ত নেই।
আইসিইউ সঙ্কট, শয্যা সঙ্কট, অক্সিজেন সঙ্কটে দেশবাসি মহাসঙ্কটে পড়েছেন। মৃত্যুর হার কমছে না, কমছে না সংক্রামনের হারও। জনগনের স্বাস্থ্যসেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রতিনিয়ত উপহাস করেন। সাবেক সাংসদ মি. মঞ্জু অবিলম্বে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করে সরকারকে গণটিকা কার্যক্রম ও গণপরীক্ষা শুরু করার আহবান জানিয়ে জনগনকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহবান জানান। সংক্রামনরোধ না করতে পারলে শুধু চিকিৎসা দিয়ে জনগনকে বাচানো যাবে না। সরকারকে স্বচ্ছতা, দায়িত্বশীলতার সাথে জাতীয় মহাদুর্যোগ মোকাবেলায় বিরোধী দলকে আমলে নিতে হবে। দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে জনগনের স্বাস্থ্যসেবায় প্রয়োজনে সেনাবাহিনী নামিয়ে এ দুর্যোগ মোকাবেলা করতে হবে। তিনি লকডাউনে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়ার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, কাউন্সিলর হাফিজুর রহমান মনি, সাজ্জাত আহসান পরাগ, শরিফুল ইসলাম বাবু, এড. হাসনা হেনা, সরিফুর রহমান. শরিফুল ইসলাম সাগর, সাজ্জাত হোসেন জিতু, আলম হাওলাদার, আব্দুল আহাদ শাহীন, তুহিন ইসলাম, শেখ আল মামুন, মোস্তাহিদুল হক দিহান, মো. রাফি, শোভন ও নিলা।

বিএনপি পরিচালিত কলসেন্টারে যুক্ত হলো আরও দুটি অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক
মহামারী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় দীর্ঘ একবছর খুলনা মহানগর বিএনপি প্রতিষ্ঠিত কলসেন্টার সোমবার (২৬ জুলাই) দুপুর ১২টায় আরও দুটো অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক অনুদান হিসেবে গ্রহন করা হয়। আমেরিকা প্রবাসি শহীদ আনোয়ার তার বন্ধু পরিবেশবাদী মাহবুব আলম বাদশার মাধ্যমে একটি ও সাতক্ষীরা নিবাসী মিসেস আইভীর একটি অক্সিজেন সিলিন্ডার ও গ্লোবাল খুলনার চেয়ারম্যান শাহ মামুনুর রহমান তুহিন স্বেচ্ছাসেবকদের জন্য মাস্ক প্রদান করায় উপস্থিত নেতৃবৃন্দ দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মহান রাব্বুল আলামিনের কাছে দাতাদের দীর্ঘায়ু কামানা করেন। এ সময় নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, রেহানা আকতার, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, সিরাজুল ইসলাম লিটন, মাহবুব আলম বাদশা, এড. রফিকুল ইসলাম, সাজ্জাত হোসেন জিতু, শেখ আল মামুন, কাওসারী জাহান মঞ্জু, আলমগীর হোসেন, মো. শাহিন প্রমূখ।










































