রামপালে মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান নিতীশ বোসকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন
স্টাফ রিপোর্টার
রামপালের হুড়কা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিতীশ রঞ্জন বোস (৭০) বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন রামপাল উপজেলা প্রশাসন ও রামপাল থানা পুলিশ। মৃত্যুকালে তিনি এক পুত্র, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নির্বাহী ম্যাজিট্রেড নূর আলম। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, বীর মুক্তিযোদ্ধা দ্বীজেন্দ্র লাল ম-ল, মিহির মন্ডল, গোকুল মন্ডল, বিকাশ মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, আওয়ামী লীগ নেতা পার্থ প্রতিম বিশ্বাস, এ্যাডভোকেট দিব্যেন্দু বোস, সাংবাদিক সুজন মজুমদার, ইউপি সদস্য পূর্ন্দেন্দু বোস, পবিত্র পাড়ে, আব্দুল্লাহ মোড়ল, প্রদীপ মন্ডল, স্বাগতা বাছাড় ও মিশর ডাকুয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন স্তরের ব্যাক্তি বর্গ।
তার আত্মার সদাগতি কামনা করে বাগেরহাট-২ আসনের সংসদ শেখ সারহান নাসের তন্ময়, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. আবু সাইদ, রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক এইচ, আমিনুল হক নান্টু, সহ সম্পাদক মোতাহার মল্লিক, তারিকুল ইসলাম, নাজমুল হুদা, কবির আকবর পিন্টু মেহেদী হাসান প্রমুখ বিবৃতি দিয়েছেন।
গিলাতলার সাবেক ইউপি চেয়ারম্যান মীর আঃ গফফারের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মীর আব্দুুল গফ্ফারের রুহের মাগফেরাত কামনায় শিরোমণি বাজার জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ২৩ জুলাই শুক্রবার বাদ জুম্মা শিরোমণি বাজার জামে মসজিদে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বাজার জমে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ ইমাদুল হক মন্টু, শেখ ইবাদত হোসেন, শেখ ইকবাল হোসেন, মোল্যা আবুল হোসেন, শেখ আব্দুল জলিল,মোল্যা সোহরাব হোসেন, শেখ ওমর ফারুক, শেখ জাকির হোসেন, শেখ তরিকুল ইসলাম, গাজী মাকুল উদ্দিনসহ মসজিদের মুসল্লিবৃন্দ। দোয়ার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জব্বার আজমী। উল্লেখ্য,গত শনিবার দিবাগত রাত দেড়টায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মীর আব্দুুল গফ্ফার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ।
শিরোমনিতে গোয়ালঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দিন মুজুরের মৃত্যু
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি উত্তরপাড়ায় গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স’মিল শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। ২৩ জুলাই শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শিরোমণি উত্তরপাড়ার মৃত আব্দুল হাকিমের পুত্র স’মিল শ্রমিক মোঃ বাবু হোসেন (৪০) নিজ বাড়ির গোয়াল ঘরে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। শুক্রবার বাদ মাগরিব শিরোমণি বায়তুন নূর জামে মসজিদ ময়দানে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
গিলাতলা প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গিলাতলা প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী খেলা ২৩ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় প্রয়াত গাজী শহিদুল্লাহ’র মিল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় । খেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজা । উদ্বোধনী খেলায় গিলাতলা রুম্মান একাদশ ও সুরত একাদশ একে অপরের মুখোমুখি হয়ে খেলার প্রথমার্ধে সুরত একাদশ ৩ – ০ গোলে এগিয়ে থাকলেও বিরতির পর রুম্মান একাদশ ৩ টি গোল করে । শেষমেষ ৩-৩ গোলে ম্যাচটি ড্র হয় । রুম্মান একাদশের শরিফ ২ টি ও আশিক ১ টি করে গোল এবং সুরত একাদশের রিফাত ২ টি ও প্রান্ত ১ টি গোল করে । রুম্মান একাদশের শরিফ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় । টুর্নামেন্টের ২ য় খেলা আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় একই মাঠে অনুষ্ঠিত হবে। খেলার ম্যাচ রেফারি ছিলেন মোঃ এনায়েত খান ।
শেখ নূরুদ্দীনের রুহের মাগফিরাত কামনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দোয়া
খবর বিজ্ঞপ্তি
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সহ সভাপতি মরহুম শেখ নূরুদ্দীনের রুহের মাগফিরাত কামনায় গতকাল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান কবির’র সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক এস এম নূর হাসান জনি’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কলিন হোসেন আরজু, শাহ আরাফাত রাহীব, রবিউল ইসলাম, কামাল হোসেন ব্যাপারী হুমায়ুন কবির বাদল, মোঃ সিয়াম, লাবনী আক্তার, আনোয়ার মুন্সি শিমুল, সৈয়দ ইমরান আলী, বিজয় দাস, টুটুল, তাওহিদ, পবিত্র শুভ সরকার, মো: রাব্বি শিকদার, পাপিয়া বেগম, রোজিনা আক্তার, ফাতেমা আক্তার, মো: আলীসহ সহ কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুজগুন্নী কাজীপাড়া জামে মসজিদের পেশ ঈমাম এম ডি আতিকুর ইসলাম।
সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত
কে এম রেজাউল করিম দেবহাটা
সাতক্ষীরার দেবহাটার টাউনশ্রীপুরের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাবসেক্টর কমান্ডার, বিশিষ্ট শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ২৮তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে পালিত হয়েছে। (২৩ জুলাই, ২০২১ ইং) শুক্রবার দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে তার নিজ বাড়ীতে সকাল থেকে কোরআনখানি, দুপুরে টাউনশ্রীপুরের বিভিন্ন জামে মসজিদের জুম্মার নামাজের পর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উত্তর পাড়া টাউনশ্রীপুর জামে মসজিদে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মসজিদের সেক্রেটারী নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল কাদের, রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান, ইউপি সদস্য শহিদুল্ল্যাহ গাজী প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্জ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার নিজের জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে নিজেকে উৎসর্গ করেছেন। কখনো নিজেকে কারোর কাছে বিক্রি করে দেননি। অত্যন্ত নিষ্টার সাথে তার উপর দায়িত্ব পালন করেন এবং সব সময় মানুষকে সৎ ও সত্যের পক্ষে পরিচালনা করতেন। দোয়া অনুষ্ঠান শেষে টাউনশ্রীপুর হাইস্কুল চত্বরে শাহজাহান মাষ্টারের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনবাপী অনুষ্ঠানমালা শেষ হয়। সমগ্র অনুষ্ঠানমালা পরিচালনা করেন বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের জ্যৈষ্ঠ পুত্র ফারুক মাহবুবুর রহমান।
খুলনায় প্রায় ১৭শ শ্রমিক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে করোনায় কর্মহীন একশত ৫০ দোকান কর্মচারী, একশত ৫০ দর্জি জন, দুইশত নির্মাণ শ্রমিক, সাতশত ইজিবাইক চালক, একশত নি¤œআয়ের শ্রমজীবী, দৌলতপুরের দুইশত হ্যান্ডলিং শ্রমিক এবং একশত ৫০ জন মাহিন্দ্রা চালক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি পাঁচ কেজি চাল। মঙ্গলবার সকালে খুলনার ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে দর্জি এবং দোকান কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান। এসময় মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
পরে খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস মিলনায়তনে দুইশত নির্মাণ শ্রমিক, সাতশত ইজিবাইক চালক ও দৌলতপুর সবুজ সংঘ মাঠে একশত নি¤œআয়ের শ্রমজীবী, দুইশত হ্যান্ডলিং শ্রমিক এবং একশত ৫০ জন মাহিন্দ্রা চালকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান।
খুলনায় কর্মহীনদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
তথ্য বিবরণী
খুলনায় করোনায় কর্মহীন সাড়ে পাঁচশত তৃণমূল নারী উদ্যোক্তা, রেলওয়ে শ্রমিক, বাউল সংগঠন, মহানগর ডেকোরেটর শ্রমিক, দোকান কর্মচারী, ত্রাণকাজে নিয়োজিত সহযোগী সেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্যসহায়তা বিতরণ করা হয়। সহায়তার মধ্যে ছিলো সাত কেজি চাল, দুই কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তৈল ও একটি সাবান। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী মঙ্গলবার বিকালে খুলনা রেলস্টেশন চত্বরে এই খাদ্যসহায়তা বিতরণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় খুলনায় এই পর্যন্ত প্রায় ২১ হাজার শ্রমিককে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া মহানগীর বিভিন্ন ওয়ার্ডে প্রায় ২০ হাজার নি¤œআয়ের শ্রমজীবী, অসহায়, দুঃস্থসহ বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে খাদ্যসহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, করোনায় কর্মহীন হয়ে পড়া নি¤œআয়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রান্তিক মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। খুলনা মহানগর এবং উপজেলাসমূহে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
খুলনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় খাদ্যসহায়তা বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোতালেব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
রামপালে লকডাউন বাস্তবায়নে মাঠে সেনা বাহিনী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
কঠোর লকডাউনের বিধি নিষেধ প্রতিপালনে বাগেরহাটে রামপালে স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে নেমেছে সেনা বাহিনী। লকডাউনের প্রথম দিনে সেনা বাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টহলে রয়েছে। তাদের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন। তিনি বলেন, লকডাউনের বিধি নিষেধ মেনে চলতে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক করা হচ্ছে। শুধুমাত্র জরুরী সেবায় নিয়োজিত যান চলছে আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান খোলা রয়েছে, তাও নির্দিষ্ট সময়ের মধ্যে। বাকী সব বন্ধ রয়েছে। তারপরও কেউ যদি বিধি নিষেধ উপেক্ষা করে তার বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার সকাল থেকে সেনা বাহিনীর সদস্যরা উপজেলা সদর, ভাগা, ফয়লা, গিলাতলাসহ বিভিন্ন এলাকায় টহল দেয়াতেনরাস্তাঘাট ফাঁকা। তাই লোক সমাগম কম দেখা গেছে। দুই একজনকে দেখা গেলেও তারা মাস্ক পরাসহ বিধি নিষেধ মেনেছেন দেখছি। এছাড়া ইউনিয়ন পর্যায়েও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বর ও রাজনীতিকদের দায়িত্ব দেয়া হয়েছে। তারাও তা সঠিকভাবে পালন করছেন।
সিপিবি নেতা কমরেড অবণী বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা নগর সম্পাদকম-লীর সাবেক সদস্য, ২৪নং ওয়ার্ড শাখার সাবেক সম্পাদক সিপিবি নেতা কমরেড অবণী বিশ্বাস টাইফয়েডে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।
অনুরূপ বিবৃতি প্রদান করেন সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, সদর থানা সভাপতি দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সরদার এবং খানজাহান আলী থানা নেতৃবৃন্দ।
কয়রায় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ফ্রি টিকা রেজিস্ট্রেশন ও মাক্স বিতরন
কয়রা প্রতিনিধি
মহামারি করোনায় জন সাধারণ কে সচেতনতা বৃদ্ধি ও করোনা ভ্যাকসিনে উদ্বুদ্ধ করতে ফ্রি টিকা রেজিস্ট্রেশন ও মাক্স বিতরন ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করেছেন পাবলিক বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনা-৬ আসনের জাতীয় সংসদস সদস্য আলহাজ¦ আকতারুজ্জামান বাবুর সহযোগিতায় বৃহস্পতিবার উপজেলার ৫ টি গুরুত্বপূর্ণ স্থানে ক্যাম্পেইন করে টিকা রেজিস্ট্রেশন করা হয়। জানা গেছে, বিভিন্ন বিশ^বিদ্যালয়ে পড়–য়া কয়রা উপজেলার শতাধিক শিক্ষার্থী উক্ত করোনা সচেতনামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। বৃহস্পতিবার দিনভর উক্ত ৫টি ক্যাম্পেইন বুথের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। এসময় তার সাথে ছিলে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস ও কয়রা থানা অফিসার ইনচার্জ রবিউল হোসেন। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম ও প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, খান সাহেব কোমরউদ্দীন কলের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, কপোতাক্ষ মহাবিধ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল সহ উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু , সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল । ক্যাম্পাইনে বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আশিকুজ্জামান, কারিমুন্নেছা, মহিববুল্লাহ মারুফ, ফুয়াদ আলম, উজ্জলও আকাশ। উক্ত ক্যাম্পেইন কেন্দ্রগুলি হল আমাদী ও বাগালী ইউনিয়নের চাদালী ব্রিজের পাশে, মহেশ^রীপুর ইউনিয়নের গিলাবাড়ী বাজার, মহারাজপুর ইউনিয়ন পরিষদ, কয়রা সদরের কয়রা প্রেসক্লাবের সামনে এবং উত্তর বেকাশি ইউনিয়ন পরিষদ। এ বিষয় আয়োজক শিক্ষার্থী সংগঠন জানায়, উপজেলার ৭ টি ইউনিয়নের যে সকল শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়ে পড়াশুনা করে তাদের নিয়ে এই ক্যাম্পেইন করা হয়েছে। শিক্ষার্থীরা আরো জানায়, প্রায় শতাধিক শিক্ষার্থী দিন ভর নিজ নিজ এলাকার ক্যাম্পেইনে মানুষকে করোন সচেতনতা ও করোন ভ্যাকসিনে উদ্বুদ্ধ করতে ফ্রি টিকা রেজিস্ট্রেশন ও মাক্স বিতরন করা হয়েছে এবং মাননীয় সংসদ সদস্য সহযোগিতায় করোনাকালীন মানুষকে সেবা দিতে পেরে তারা অনেক আনন্দিত। প্রতিটি ক্যাম্পেইন উদ্বোধনকালে সংসদ সদস্য শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, তাদের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তির সময় আমি কয়রা উপজেলার সকল শিক্ষার্থীদের নিজ খরচে ভর্তি বুথ এবং শিক্ষা শেষে চাকুরির ব্যাপারে সার্বিক সহযোগতিা করবেন। তিনি বলেন, এই সংগঠন কয়রার যে কোন সমস্যা এবং উন্নয়ন কর্মকান্ডে তার পাশে গেলে শতভাগ সহযোগিতা এবং ভবিষ্যতে মহামারি করোনার বিষয়ে শিক্ষার্থীদের মাধ্যমে মানুষকে সচেতনামূলক কর্মকান্ডে এগিয়ে আনার জন্য তিনি এবং তার সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
নতুনধারার মাস্ক ও স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
নতুনধারা বাংলাদেশ এনডিবি আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন করেছে। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ২৩ জুলাই তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে এই কেন্দ্র উদ্বোধন করেন। এসময় মোমিন মেহেদী বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর অধিকাংশেরই লক্ষ্য যে কোনভাবেই হোক রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া- কোটিপতি হওয়া। কিন্তু তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই এই লক্ষ্যর বাইরে থেকে কাজ করেছে ছাত্র-যুব-জনতার কল্যাণের জন্য নিবেদিত থেকে। তার-ই ধারাবাহিকতায় আজ দেশের রাজনৈতিকদলগুলো যখন নিজেদের রাজনৈতিক-অর্থনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত-ক্ষমতায় আসার আর থাকার নোংরা রাজনৈতিক কর্মসূচীতে ব্যস্ত; তখন নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশে প্রথম কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জনগনের জন্য বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন করেছে। আগামীতে এটির সংখ্যা ১০০ করার ইচ্ছে আছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির।
কঠোর লকডাউনেও মোংলায় কাজ কর্ম চলছে, খোলা থাকছে কলকারখানা ও দোকানপাট
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
শুক্রবার ভোর ৬ টাকা থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের মধ্যেও মোংলা সমুদ্র বন্দরে বিদেশী বাণিজ্যিক জাহাজের আগমন ও নির্গমন স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই বন্দরের পশুর চ্যানেল ও জেটিতে অবস্থানরত বিভিন্ন পণ্যবাহী জাহাজের মালামাল ওঠানামা ও পরিবহণের কাজ চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন। তিনি বলেন, শুক্রবার বন্দরে বিভিন্ন পণ্য নিয়ে ১২ জাহাজ অবস্থান করছে। সেগুলোর প্রত্যেকটিতে কাজ চলছে। করোনা মহামারীর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে এ কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বন্দরের হারবার বিভাগ।
তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে খোলা রাখা হয়েছে বন্দরের শিল্প এলাকার কিছু কিছু কলকারখানা। ভোর ও সকালে মামার ঘাট দিয়ে খেয়া পার হয়ে সে সকল কারখানায় যেতে দেখা গেছে শ্রমিক-কর্মচারীদেরকে। মোংলা-খুলনা মহাসড়কে বাস চলাচল করতে দেখা না গেলেও চলছে অটো, মাহেন্দ্র, টমটম ও ভ্যান গাড়ী। নদী পারাপারও স্বাভাবিক রয়েছে।
এদিকে ভোরে পৌর শহর ফাঁকা দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে নির্দেশনা না মেনে কিছু কিছু দোকান খুলতে দেখা গেছে। শহরে লোকজন ও যান চলাচল করছে অন্যান্য দিনের মতই। মাস্ক নেই অধিকাংশের মুখে।
কঠোর লকডাউন প্রতিপালনে সকালে শহরে টহল শুরু করেছে নৌবাহিনী, রয়েছে কোস্ট গার্ড, পুলিশও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, যে বা যারা লকডাউনের বিধি নিষেধ অমান্য করবেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সাবেক সিভিল সার্জন ডা. সর্দার বদর উদ্দিন এর মৃত্যুতে খুলনা বিএমএ’র শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন খুলনা শাখার সদস্য ও সাবেক সিভিল সার্জন ডা. সর্দার বদর উদ্দিন(৭৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় খুলনাস্থ গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্নালিল্লাহে………রাজেউন) করায় বিএমএ,খুলনা জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সহ-সভাপতি, অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস,ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশিদ, সাধারন সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ,কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনূর রশিদ, প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায়, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এস কে বল্লভ, সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী,সমাজ কল্যাণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনিন, কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, অধ্যাপক ডা. মোহাম্মদ মহসীন, অধ্যাপক ডা. মনোজ কুমার বোস, ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. ডালিয়া আখতার, ডা. দেবনাথ তালুকদার রনি, ডা. খান আহমেদ হেলালি, ডা. মোহাম্ম হাসান, ডা. হিমেল সাহা, ডা. সোহানা সেলিম, ডা. কাজী করিম নেওয়াজ,ডা. ইউনুচ উজ জ্জামান খান তারিম, ডা. বাপ্পারাজ দও, ডা.এস এম তুষার আলম, ডা .মোঃ রকিবুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. পলাশ কুমার দে, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. পার্থ সারথী শিকদার, ডা. সুদীপ পাল, ডা. তন্ময় সাহা প্রমূখ। বিবৃতিদাতারা তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের অন্য সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন ।
বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে শুক্রবার ভোর থেকে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ভোর থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। লঘুচাপের প্রভাবে মোংলা বন্দরের পশুর নদীসহ সুন্দরবনের নদী-খালের পানি স্বাভাবিকের তুলনায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য।
খালিশপুরে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর খালিশপুরে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় নাহিদুল আলম(৩৫) নামের এক যুবককের পেটে ছুরি মেরে হত্যারচেষ্টা করা হয়েছে । বৃহস্পতিবার (২২ জুলাই ) রাত আনুমানিক সাড়ে ৮টায় খালিশপুর আলমনগর মক্কী মাদানী মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে । গুরুতর ছুরিকাহত নাহিদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ।
জানাগেছে,খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় মুন্সি সামসুল আলমের পুত্র নাহিদুল আলম থাই এ্যালমুনিয়াম ও এস এস এর ব্যাবসা করে আসছেন । সম্প্রতি ঐ এলাকায় চিহৃিত মাদক বিক্রিতা হারুনুর রশিদের পুত্র পারভেজের নেতৃত্বে দির্ঘদিন যাবত ইয়াবা,গাঁজা,ফেন্সিডিলের বিক্রি করে আসছে । আর এই মাদক সিন্ডিকেটে রয়েছে ১০/১২ জনের একটি শক্তিশালী মাদক বেচাকেনার চক্র।
এই চক্রে রয়েছে পারভেজ,ফকরুল,হারুন অর রশিদ,বাহাউদ্দিন,নয়াবাটি এলাকার চিহিত ফেন্সিডিল বিক্রেতা শেখ নান্না, তৌফিকুল ইসলাম তমাল, নজু, আলমগীর, সাদ্দাম, মাসুদ, সহ আরো অনেক সদস্য। এই মাদক চক্রের সদস্যরা নাহিদুল আলমের ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে ও আশপাশ এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে । তাদের এই মাদক ব্যাবসা বন্ধে ব্যাবসায়ী নাহিদুল আলম বাঁধা দেয় । এতে মাদক সিন্ডিকেট সদস্যরা ক্ষিপ্ত হয়ে মুন্সি নাহিদুল আলমকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী আজ রাত ৮টায় তার দোকান বন্ধ পেয়ে অজ্ঞাত লোক মারফাত মালামাল ক্রয়ের জন্য নাহিদুল আলমকে ফোন করে আলম নগর মক্কী মাদানী এলাকার শাহিনা ফ্লাওয়ার মিলের সামনে ডাকে । নাহিদ শাহিনা ফ্লাওয়ার মিলের সামনে আসামাত্র পুর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসী ও মাদক বিক্রেতা সিন্ডিকেট সদস্য ফকরুল,শেখ নান্না,তৌফিকুল ইসলাম তমাল জাপড়ে ধরে তখন পারভেজের হাতে থাকা ধারালো অস্ত্র ডেগার নাহিদুল আলমের পেটে ঢুকিয়ে দেয় ।
এ সময় অন্নান্য দুবৃত্তরা ব্যাবসায়ী নাহিদুল আলমের স্বর্নের চেইন,মোবাইল,নগদ অর্থ হাতিয়ে চম্পট দেয় । নাহিদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন । এ ঘটনায় আহতের ভাই বাদী হয়ে খালিশপুর থানায় ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৪/৫জনকে আসামী করে একটি এজাহার দাখিল করেন ।
খালিশপুর থানা পুলিশ লিখিত অভিযোগ পেয়ে আসামীদের ধরতে খালিশপুর থানার এস আই অমিত ও এস আই রেজোয়ানের তেতৃত্ব অভিযান অব্যাহত রয়েছে বলে জানাগেছে ।
ডুমুরিয়ায় শোভনা-ভদ্রদিয়া কাঠের সেতুটি এখন মরণ ফাঁদ
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় ভদ্রা নদীতে নির্মিত শোভনা এর-ভদ্রদিয়া প্রায় ২শত ফুট কাঠের সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যেকোনো মুহূর্তে এটি নদীগর্ভে ভেঙ্গে পড়ে দুপারের যাতায়াত ব্যবস্থা বন্ধ হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। ঝুঁকির মধ্য দিয়ে পারাপার হতে হচ্ছে যানবাহনসহ জনসাধারণের। আশু এ সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে অচিরেই এ নদীতে একটি পাকা ব্রিজ নির্মাণ হবে এমনটি আশ্বস্ত করেছেন পানি উন্নয়ন বোর্ড। খুলনা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়,গত ২ বছর পূর্বে এলাকায় জলাবদ্ধতা নিরসনে ডুমুরিয়ার ভরাটকৃত ভদ্রা নদী খনন করা হয়। ওই নদীর উপর দিয়েই ছিল খর্নিয়া ইউনিয়নের ভদ্রদিয়া-শোভনা যাতায়াতের কার্পেটিং করা পিচের রাস্তা। কিন্তু পাউবো বিকল্প কোনো ব্যবস্থা না করে পাকা সড়কটি বিচ্ছিন্ন করে নদী খনন করা হয়। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দূর্ভোগে পড়েদুপারের বাসিন্দারা। এ ছাড়া সবজি ও মাছ উৎপাদনে খ্যাত শোভনার কৃষকরা পড়েযায় দারুন দুঃশ্চিন্তায়। কারণ এসব উৎপাদিত ফসল একমাত্র ওই সড়ক দিয়ে প্রতিদিন খর্নিয়া হয়ে খুলনা, যশোর,ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় স্থানীয় জন প্রতিনিধি, সমাজসেবক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে বাঁশ,গাছ ও নগদ অর্থ অনুদান নিয়ে ওই খননকৃত নদীতে নির্মাণ করা হয় প্রায় ২শত ফুট লম্বা ও ৮ ফুট চওড়া একটি কাঠের সেতু। যা দিয়ে ভ্যান,মোটর সাইকেল, ইজিবাইক সহ জনসাধারণ যাতায়াত করে আসছে। কিন্তু একশ্রেণীর নসিমন, করিমন, আলমসাধু রাতের আঁধারে ভারি মাল বোঝাই করে যাতায়াত করায় সম্প্রতি ওই সেতুটির বিভিন্ন স্থানে ধসে পড়ায় বর্তমানে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটেও পারাপার হওয়া কঠিন হয়ে পড়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে মানুষের যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ বিষয়ে কথা হয় শোভনা এলাকার সাবেক চেয়ারম্যান সরদার আব্দুল গনি,শিক্ষক হাফিজুর রহমান, ব্যবসায়ী আব্দুল হান্নান,কৃষক ইসমাইল হোসেন, খোদাবক্স শেখসহ অনেকের সাথে । তারা একই সুরে সুর মিলিয়ে বলেন,জনগুরুত্বপূর্ণ এ সড়কটি কেটে দেয়ায় আমরা শোভনাবাসি উন্নয়ন থেকে খানিকটা বঞ্চিত। তারপরও পারা পারের জন্য একটা কাঠের ব্রিজ ছিল সেটাও ভেঙ্গে পড়ছে, আমাদের এখন দুঃখ দুর্দশার শেষ নেই।এ বিষয়ে স্থানিয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, বিষয়টি শুনেছি,পরিদর্শন করে অতি শীঘ্রই সংস্কারের ব্যবস্থা করা হবে।এ প্রসঙ্গে খুলনা পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, খননকৃত ভদ্রানদীতে ব্রিজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি পাঠিয়েছি, অনুমোদন হলে কাজ শুরু হবে।
সিপিবি নেতা কমরেড অবণী বিশ্বাসের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির গভীর শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা নগর সম্পাদকম-লীর সাবেক সদস্য ও ২৪নং ওয়ার্ড শাখার সাবেক সম্পাদক সিপিবি নেতা কমরেড অবণী বিশ্বাস (৪৭) টাইফয়েডে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শুক্রবার দিনব্যাপী গনসংযোগ করেন। তিনি সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আরাজি ডুমুরিয়া গ্রামের ইয়াসিন মোড়লের অসুস্থ স্ত্রী সাদিয়া বেগম ও আরাজি সাজিয়াড়া গ্রামের মোস্তফা বিশ্বাসকে দেখতে যান। বিকেলে ডুমুরিয়া হাটের সকল ক্রেতা-বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে ঈদের দিন আরাজি ডুমুরিয়া গ্রামের মফিজুর শেখের ৬ বছরের শিশু তামিম ও সিরাজ শেখের ৪ বছরের মেয়ে তাহার পানিতে ডুবে করুন মৃত্যু হয়। খবর পেয়েই ছুটে যান এবং ঈদের দিন রাত ৯ টায় সাজিয়াড়া মাদ্রাসায় নামাজে জানাজায় অংশ নেন। এর আগে খলশী গ্রামের জাফর খানের মায়ের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারকে সান্তনা দেন। একই দিন সকালে ডুমুরিয়ার বিশিষ্ট কবিরাজ বিশ্বনাথ তরফদার মৃত্যুবরণ করেন। তাকে সমাধিস্থ করায় অংশ নেন। এছাড়া ঈদের দিন, ঈদের পরের দিন ও গতকাল সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে সকল শ্রেনী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর বিশ্বাস, আনিছুজ্জামান খান, হাবিবুর রহমান খান, হারুনুর রশীদ বাবু, সুমন শেখ, নওশের সরদার, বাধন মন্ডল, এস কে বাপ্পি, কবির মোড়ল, ইসমাইল জোয়াদ্দার প্রমুখ।
তাঁতীদল নেতা রিয়াজুর রহমান এর বড় ভাইয়ের ইন্তেকালে মহানগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি।।
মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য পত্রিকা সম্পাদক, ছাত্রদল নেতা, যুবদল নেতা ও তাঁতীদল খুলনা মহানগর শাখার প্রথম যুগ্ম-আহবায়ক রিয়াজুর রহমান এর বড় ভাই মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মো. রেজাউর রহমান লিটন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। গত ২০ জুলাই পবিত্র ঈদুল আযহার আগের রাতে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ ২১ দিন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ দৈনিক সময়ের খবরের সম্পাদক ও সময় টিভির খুলনা ব্যুরো প্রধান তরিকুল ইসলাম এর ভগ্নিপতি খুলনা করোনেশন স্কুলের ইংরেজী বিভাগের মেধাবী শিক্ষক মো. আক্তারুজ্জামান গত ২০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে আবু নাসের হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। খুলনা মহানগর বিএনপি দু’টি শোকবহ ঘটনায় গভীর শোক জ্ঞাপন করেছেন। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমদ্বয়ের আত্মার মাগফিরাত কামনা করেছন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
ঈদে খুন-গুম, প্রয়াত ও করোনায় মৃত্যুবরনকারী নেতাকর্মীদের পরিবারের পাশে ছিলেন মহানগর বিএনপি
খবর বিজ্ঞপ্তি।।
পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে খুন-গুম, প্রয়াত, করোনা ভাইরাসে মৃত্যুবরনকারী ও অসুস্থ্য নেতা কর্মীদের পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন এবং পরিবার পরিজনের খোজ খবর নিয়েছেন খুলনা মহানগর বিএনপির। এদের মধ্যে কোভিডে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরনকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ছাত্র নেতা ও তাঁতী দল খুলনা মহানগরীর প্রথম যুগ্ম আগবায়ক রিয়াজুর রহমানের ভাই মরহুম লিটনের পরিবারকে সান্তনা দিতে তাদের বাসভবনে, সদ্য প্রয়াত সাবেক এমপি ও দৈনিক অনির্বাণ সম্পাদক প্রফেসর আলী আহম্মদ’র পরিবার, করোনা ভাইরাসে সেরে ওঠা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব কায়সারের বাসভবনে, সন্ত্রাসী হামলায় নিহত সোহেল, জেলা বিএনপির সাবেক আহবায়ক সাংবাদিক মরহুম সৈয়দ ঈসা, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহবায়ক মরহুম আমীর আলী জোয়াদার, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম ক্যাপ্টন সুলতান আহম্মদ, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মরহুম দুলাল, পুলিশী হামলায় নিহত ৩১ নম্বর বিএনপি নেতা বাবুল কাজি, সদ্য মাতৃহারা সাবেক ছাত্রনেতা এসএম কামাল, সন্ত্রাসী হামলায় নিহত ওয়াহিদুজ্জামান চঞ্চল, ২৪ নম্বর ওয়ার্ডে গুমের শিকার বাবু, করোনা ভাইরাসে মৃত্যু বরনকারী মহানগর যুবদল নেতা ইয়াসির আরাফাত মাসুমের বাড়ি যেয়ে মহানগর বিএনপি নেতৃবৃন্দ সকলের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোজ খবর নেন, এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা মহানগর বিএনপি ও অংগ দলের ৬১ নেতাকর্মীদর অসুস্থতার খবর নেন। এছাড়া সকলের প্রিয় নেতা মরহুম এম নূরুল ইসলাম দাদুভাই ও মরহুম এস এম মোর্শেদ আলম এর পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের বাসভবনে যাওয়া যায়নি। কিন্তু সার্বক্ষনিক তাদের খোজখবর রাখছেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, এড. বজলুর রহমান, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, তরিকুল ইসলাম তরু, হাসান মেহেদী রিজভী, আফসার মাষ্টার, শেখ জামিলুর ইসলাম, আসলাম হোসেন, মোস্তফা কামাল, আব্দুল জব্বার, ডা. ফারুক হোসেন, হাসান আল মাসুম বাপ্পী, শেখ আল মামুন প্রমুখ।
খুবিতে পবিত্র ঈদ-উল আযহা এর নামাজের জামাত অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল আযহা এর নামাজের জামাত গত ২১ জুলাই ২০২১ খ্রি. বুধবার সকাল ৭টায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী এবং আশপাশের এলাকাবাসী এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাতের আগে উপাচার্য উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস উক্ত নামাজে ইমামতি করেন। জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি এবং করোনাভাইরাস থেকে মুক্তিলাভে মোনাজাত করা হয়।
সাবেক ছাত্রলীগ নেতা বিপুল মজুমদারের মায়ের মৃত্যুতে নগর যুবলীগ ও ছাত্রলীগের গভীর শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা বিপুল মজুমদারের মা মনি মজুমদার মৃত্যু বরণ করেছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মহানগর শাখা।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ নগর যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ স্বর্গীয় মনি মজুমদার এর আত্মার শান্তি কামনা করেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
২৯নং ওয়ার্ডে মেয়রের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর ২৯ নং ওয়ার্ডে নূর এ মোহাম্মাদিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, গোলাম হায়দার বুলবুল, খেলাফত হোসেন মন্টু, রিয়াজুল ইসলাম, ইসতিয়াক হাসান, হাফিজুল হাসান, জাহিদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সময়ের খবর সম্পাদকের ভগ্নিপতি শিক্ষক আক্তারুজ্জামানের দাফন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
করোনা আক্রান্ত হয়ে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইংরেজি) মোঃ আক্তারুজ্জামান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল¬াহর এবং আমরা আল¬াহর কাছেই ফিরে যাবো)। গত ২০ জুলাই বিকেল সাড়ে ৬টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি দৈনিক সময়ের খবর সম্পাদক ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোঃ তরিকুল ইসলামের ছোট ভগ্নিপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন। গত ২১ জুলাই ঈদের নামাজের পর নগরীর বাগমারা বড় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ী ঝিনাইদহের শৈলকুপা থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের বাড়ীতে নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। গতকাল শুক্রবার জুম্মাবাদ পশ্চিম বানিয়াখামার বাগমারা জামে মসজিদে মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সরকারি করোনেশন স্কুলের ইংরেজি শিক্ষক মোঃ আক্তারুজ্জামান (৪৮) নগরীর মিয়াপাড়া মেইন রোডের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
শোক : সময়ের খবর সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলামের ভগ্নিপতির শিক্ষক মোঃ আক্তারুজ্জামানের ইন্তেকালে সময়ের খবর পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে। সময়ের খবরের বার্তা সম্পাদক মোঃ মাসুদুর রহমান রানা শোক বার্তায় গভীর শোক প্রকাশ, মরহুমের মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। অনুরুপভাবে শোক প্রকাশ করেছেন কর্মরত সকল সাংবাদিক, প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খুলনা অঞ্চলে করোনায় আরও ৩০ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছে ৩৬১ জনের। শুক্রবার (২৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (২২ জুলাই) খুলনা বিভাগে করোনাভাইরাসে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই সময়ে করোনা শনাক্ত হয় ২১৩ জনের। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। খুলনায় ও যশোরে পাঁচ জন করে, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তিন জন করে, মাগুরায় দুই জন ও ঝিনাইদহে এক জন মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৮৫ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুই হাজার ৯৩ জন। আর মোট ৫৯ হাজার ১১৫ জন সুস্থ হয়েছেন।
খুলনার পাঁচ হাসপাতালে মৃত্যু কমেছে
স্টাফ রিপোর্টার
খুলনার সরকারি-বেসরকারি পাঁচটি হাসপাতালে একদিনে সাত জন মারা গেছেন। শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে রয়েছে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল ও গাজী মেডিক্যাল হাসপাতালে দুই জন করে এবং শহীদ শেখ আবু নাসের হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও বেসরকারি সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন করে রোগী মারা গেছেন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই জন মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। যার মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়ালো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার রোগী।
শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর এক রোগী মারা গেছেন। ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন, আর সুস্থ হয়ে ফিরেছেন এক রোগী।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নগরীর এক রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন, তার মধ্যে ২২ জন পুরুষ ও ১৬ জন নারী রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচ জন, সুস্থ হয়ে ফিরেছেন ১০ জন।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় নগরীর এক রোগী মারা গেছেন। ৫৮জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আট জন, সুস্থ হয়ে ফিরেছেন ছয় জন।
গাজী মেডিক্যাল হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
বড় রাস্তায় কঠোর অবস্থা, গলিতে যেমন-তেমন
স্টাফ রিপোর্টার
ঈদের পর কঠোর বিধিনিষেধ পালনে খুলনার প্রধান প্রধান সড়কে শক্ত অবস্থানে রয়েছে প্রশাসন। ফলে শহরে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রিত রয়েছে। কিছু রিকশা-ভ্যান চলাচল করলেও অন্যান্য যানবাহন তেমন চোখে পড়েনি। মালবাহী কিছু মিনি ট্রাকও চলেছে। তবে বড় রাস্তার এই কঠোর অবস্থার দেখা মেলেনি অলিগলিতে। সেখানে ইজিবাইক অনায়াসেই চলাচল করছে। সামাজিক দূরত্ব নেই, মাস্ক ছাড়াই চলছে আড্ডা। হোটেলে বসেই খাচ্ছেন পাড়া-মহল্লার যুবক থেকে বয়স্করা।
নিউ মার্কেটের জারিকারক আবদুল কুদ্দুস বলেন, কাঁচাবাজার ঘুরে ঘুরে মাইকিং করে বিধিনিষেধ পালনের আহবান জানাচ্ছি। কেউ কেউ সে আহ্বান মানছে। আমারতো কিছুই করার নাই, ঘোষণা করাই কাজ। তাই ঘোষণা করেই যাচ্ছি।
শিববাড়ি মোড়ের সালেহ বেগম বলেন, শিশু হাসপাতালে নাতি ভর্তি রয়েছে। তাকে রেখে রাতে বাসায় আসি। সকালে যাবো, কোনও গাড়ি পাচ্ছি না। এতটা রাস্তাতো হাঁটতে পারবো না।
সোনাডাঙ্গার নিবাসী সালাম তরফদার বলেন, ঈদের পর কাঁচাবাজারের জন্য বাইরে আসতে হলো। তরকারির বাজার সহনীয় থাকলেও মাছ বাজারে বেশ ভিড় আছে।
খুলনা জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা ও মহানগরীতে ২৩ জুলাই ভোর ছয়টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ অনুযায়ী জেলা ও মহানগরীতে সব ধরণের দোকানপাট, মার্কেট, শপিংমল ও কোচিং সেন্টারসমূহ বন্ধ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের দোকান প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল-রেস্তোরাঁগুলো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শুধুমাত্র পার্সেল আকারে খাবার সরবরাহ করতে পারবে।
খুলনার জেলা প্রশাসক এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, বিধিনিষেধ খুলনা জেলা ও মহানগরের সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাটের জাগ হারানো নিয়ে ফরিদপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
খুলনাঞ্চল রিপোর্ট
ফরিদপুরের বোয়ালমারীতে পাটের জাগ হারানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী খাল-কাজী পাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয়পক্ষের ২০/২৫ টি বাড়িঘর-দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে ছয়জন পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ সদস্যরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উভয়পক্ষের আহতদের অনেকে বিভিন্ন মামলার আসামি হওয়ায় তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে পলাতক রয়েছেন। খবর পেয়ে বোয়ালমারী ও সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ শটগানের গুলি চালায় এবং লাঠিচার্জ করে। মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর, বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম পরিদর্শন করেছেন।
জানা যায়, এক সপ্তাহ আগে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুদ শেখের সমর্থক মনিরুল ও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বরের সমর্থক নজরুল মোল্যা স্থানীয় কুমার নদীতে পাশাপাশি পাট পচানোর জন্য জাগ দেয়। কয়েক দিন পরে মনিরুলের পাটের জাগ হারিয়ে গেলে তিনি নজরুল মোল্যার বাড়ি গিয়ে পাটের জাগের ব্যাপারে জানতে চান। এ সময় নজরুল মনিরুলকে বলেন, আমার পাট উঠিয়ে নিয়ে এসেছে; তোমারটা কোথায় গেছে তা জানি না। ওই সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এই ঘটনা ও কোরবানির মাংস কীভাবে ভাগাভাগি হবে এ নিয়ে ময়েনদিয়া ও পরশ্বেরদী গ্রামে ঈদের আগের দিন দুই গ্রুপের মধ্যে বিভিন্ন সময় গোপনে মিটিং চলছিল। এই ঘটনার জের ধরে শুক্রবার সাড়ে৯টার দিকে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় পাশের সালথা উপজেলার খারদিয়া গ্রামের কিছু লোকজন মাসুদের লোকজনের পক্ষে যোগ দেয়।
পরমেশ্বরদী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মাসুদ শেখ বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। ঈদেও বাড়ি যায়নি। ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান হয়েছিলেন। তাই তার সঙ্গে রাজনীতি করি। তবে মান্নান মাতুব্বর বিভিন্ন সময় আমাকে ও আমার লোকজনকে হুমকি দিয়ে বলেন, ময়েনদিয়া বাজারে ব্যবসা করতে হলে আমার সঙ্গে রাজনীতি করতে হবে। শুনেছি ময়েনদিয়া বাজারে আমার দোকান ও আমার পক্ষের লোকজনের বাড়িঘর ভাঙচুর করেছে মান্নান মাতুব্বর গং।’
আরেক পক্ষের নেতৃত্বদানকারী পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বর বলেন, ‘আমি স্থানীয় রাজনীতি করি। আমার লোকজনকে দলে নিতে মাসুদ বিভিন্ন সময় ভয়ভীতি দেখায়। আজকে তার লোকজন আমার পক্ষের লোকজনের ওপর হামলা চালালে আমার লোকজনও তাদের ওপর পাল্টা হামলা চালিয়েছে। আমার দুইজন মারাত্মক আহত হয়ে ফরিদপুর মেডিকেলে ভর্তি হয়েছে।’
এ ব্যাপারে পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম মিনা মুকুল মুঠোফোনে বলেন, ‘আমার কোনো গ্রুপ নাই। সবাই এ ইউনিয়নের বাসিন্দা। মান্নান মাতুব্বর গ্রুপ ও মাসুদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আগের একটি সংঘর্ষের ঘটনায় আমাকে প্রধান আসামি করা হয়। সংঘর্ষের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে লিপ্তদেরকে ছত্রভঙ্গ করার জন্য শটগানের গুলি নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। সংঘর্ষের এলাকা বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
এদিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়ে মারা গেছেন শহীদ ফকির (৪৭) নামে এক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শহীদ ফকির পরমেশ্বরদী ইউনিয়নের ফকির পাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে। পেশায় তিনি একজন কৃষক। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের জনক।
শহীদ ফকিরের খালাতো ভাই মান্নান ফকির বলেন, গতকাল সকালে পরমেশ্বরদী ইউনিয়নের কাটা খাল এলাকায় সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের রামদায়ের কোপে মারাত্মকভাবে আহত হন শহীদ। তাকে দ্রুত ফরিদপুর ট্রমা সেন্টারে এনে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অর্থপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক অনাদি রঞ্জন মন্ডল বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শহীদ ফকিরের পায়ের হাড় ভেঙে গিয়েছিল। এছাড়া তার পেটেও ধারালো অস্ত্রের আঘাত ছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু ঢাকা নেয়ার প্রস্তুতির আগেই তিনি ফরিদপুর ট্রমা সেন্টারে মারা যান।
ঝিনাইদহ সীমান্তে চারদিনে আটক ৪২
ঝিনাইদহ প্রতিনিধি
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং আসার সময় গত চারদিনে ৪২ জনকে আটক করেছে বিজিবি। ঝিনাইদহ মহেশপুর উপজেলা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে ২৩ এবং ভারত থেকে আসার পথে ১৯ জনকে আটক হয়। এছাড়া তাদেরমধ্যে দুইজন দালাল রয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ২০ থেকে ২৩ জুলাই পর্যন্ত মহেশপুর উপজেলা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে সীমান্তে কড়া নজরদারি রয়েছে। আটককৃতদের পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলার পর পুলিশে দেয়া হয়েছে।









































