মেহেরপুর প্রতিনিধি ।।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার গাঁড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম, মাঝপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে শামীম ও একই গ্রামের শরিফুল ইসলামের রাজমিস্ত্রি শাকিল।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনত ব্যবস্থা নেওয়া হবে।











































