Home আঞ্চলিক খুলনা ও মোংলায় নৌবাহিনীর ঈদ উপহার প্রদান

খুলনা ও মোংলায় নৌবাহিনীর ঈদ উপহার প্রদান

11

স্টাফ রিপোর্টা ।।

  দেশব্যাপী বিরাজমান মহামারী করোনায় উদ্ভূত পরিস্থিতিতে খুলনা নৌ অঞ্চলে ক্ষতিগ্রস্ত, অসহায়, ছিন্নমূল ও দুঃস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কমান্ডার খুলনা নেভাল এরিয়া, রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডবিউসি, পিএসসি এর তত্ত্বাবধানে বানৌজা তিতুমীর কর্তৃক খুলনা মহানগরীর ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এবং বানৌজা মংলা কর্তৃক মোংলা উপজেলার ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ছাগলের মাংস, চাউল, আটা ও লবণ। ঈদ উপহার পেয়ে অসহায় মানুষগণ অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এধরণের কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।