স্টাফ রিপোর্টার
খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল আযহা এর নামাজের জামাত আজ ২১ জুলাই ২০২১ খ্রি. বৃহস্পতিবার সকাল ৭টায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী এবং আশপাশের এলাকাবাসী এখানে ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাতের আগে উপাচার্য উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস উক্ত নামাজে ইমামতি করেন। জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি এবং করোনাভাইরাস থেকে মুক্তিলাভে মোনাজাত করা হয়।
কুয়েটে পবিত্র ঈদ-উল-আযহা এর জামাত অনুষ্ঠিত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পবিত্র ঈদ-উল-আযহা এর জামাত ২১ জুলাই বুধবার সকাল ৭.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।











































