Home আঞ্চলিক রামপালের দাউদখালী নদীর উপর গ্রামবাসীর তৈরী কাঠের সেতুর উদ্বোধন

রামপালের দাউদখালী নদীর উপর গ্রামবাসীর তৈরী কাঠের সেতুর উদ্বোধন

53


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

বাগেরহাটের রামপালের দাউদখালী নদীর উপর গ্রামবাসী ও ইউপি চেয়ারম্যানের সহায়তায় তৈরী সগুনা কাঠের ব্রীজটির উদ্বোধন করা হয়েছে ৷ মঙ্গলবার সকালে এ কাঠের ব্রীজের উদ্বোধন করেন বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ ৷ প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে কাঠ ও লোহার পাত দিয়ে তৈরী নতুন ব্রীজটি স্থানীয়দের নিত্যদিনের ভোগান্তি কমিয়েছে ৷ 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্রনাথ পাল, ইউপি সদস্য মাহবুব শেখ, সাংবাদিক অমিত পাল, বিধান চন্দ্র পাল, দেবাশীষ পাল, মোল্লা কালিমুল্লাহ রাজিব, সত্যরঞ্জন পাল ও সগুনা ইয়থ ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত পাল৷ প্রায় দুই মাস ধরে গ্রামবাসীর প্রচেষ্টায় বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের সগুনা দাউদখালী নদীর উপর মাথা উঁচু করে দাঁড়িয়েছে এ কাঠের সেতু৷ এ নদীর উপর দিয়ে প্রতিদিন সগুনা, কুমলাই, গিলাতলা ও চাকশ্রীসহ অন্তত দশটি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন ৷ 


মোংলা-ঘষিয়াখালী চ্যনেল সংলগ্ন শাখা নদী দাউদখালী খননের কারণে ভেঙে ফেলা হয় এখানকার পাকা সেতুটি ৷ তাই সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হতো এসব এলাকার মানুষকে ৷ প্রায় দুই’শ ফুট দৈর্ঘ্যের ও  ছয় ফুট প্রস্থের সেতু কমিয়েছে এখানকর  কয়েক হাজার মানুষের ভোগান্তি৷ নতুন এ সেতুর উপর দিয়ে এখন চলাচল করছে রিক্সা, ভ্যান ও মোটরসাইকেল ৷ 


স্থানীয়দের যাতায়েতের পথ না রেখেই নদী খনন করছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান৷ তাদের ভোগান্তির বিষয়টি বারবার জানানোর পরেও বিকল্প কোন ব্যবস্থা করেনি ৷ তাই এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সেতু নির্মাণের উদ্যোগী হয়ে এগিয়ে আসেন বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ৷ সেতুর দুইপাড়ে নির্মাণ করা হয়েছে মাটির সড়কও৷