খবর বিজ্ঞপ্তি ।।
খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি, সময়ের খবর সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলামের ছোট ভগ্নিপতি শিক্ষক মোঃ আক্তারুজ্জামান(৪৮) আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শিক্ষার্থী রেখে গেছেন। সরকারি করোনেশন স্কুলের ইংরেজি শিক্ষক মরহুম মোঃ আক্তারুজ্জামান নগরীর মিয়াপাড়া মেইন রোডের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে শেখ আবু নাসের বিশেয়াতি হাসপাতালে মরহুমের গোসল ও কাফনের পর ঝিনাইদহের নিশ্চিন্তপুর গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সকালে এনে নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এদিকে সাংবাদিক মোঃ তরিকুল ইসলামের ছোট ভগ্নিপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।











































