দেড়শ’ পরিবারের মাঝে খুলনা সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে ১৫০ পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন খুলনা সোসাইটির সদস্যবৃন্দ। গতকাল সোমবার বিকাল ৫টায় এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাউল, প্যাকেট সেমাই, লাচ্ছা সেমাই, চিনি, গুড়া দুধ, বাদাম, কিসমিস ইত্যাদি।
খুলনা সোসাইটির চেয়ারম্যান তরুণ সমাজসেবক প্রভাষক এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে ও খাদ্য বিতরণ প্রজেক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ অধ্যাপক আজিজুল হক এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের সিনিয়র আইনজীবী এ্যাড. প্রফেসর শফিউল আলম সুজন।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান সিপি. এস এম ময়েজ উদ্দিন চুন্নু, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের যুগ্ম মহাসচিব আতাউর রহমান শিকদার রাজু। এসময় আরও উপস্থিত ছিলেন রোটাঃ মনিরুল ইসলাম সোহাগ, নয়ন পাল, ইঞ্জিঃ মলয় কান্তি বালা, ইয়াফেজ ইসতেহাদ দ্বীপ, মোঃ তারিকুল হাসান, ইঞ্জিঃ আহসানুল হক, শিউলী বিশ্বাস প্রমুখ।
মোড়েলগঞ্জে যুবলীগ নেতার ওপর হামলায় ক্ষুব্ধ গ্রামবাসি, গুড়িয়ে দিয়েছে বসতবাড়ি
আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ
বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘের বিরোধের জের ধরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রামবাসি। সোমবার বেলা ২টার দিকে হরগাতি, হেড়মা ও ঢুলিগাতী গ্রামের শতাধিক নারী পুরুষ হরগাতি গ্রামে বিক্ষোভ করেন।
এ সময় ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদা আকতার উপস্থিত ছিলেন। এর আগে রবিবার দুর্বৃত্তদের হামলায় আহত আওয়ামী লীগ কর্মী রশিদ খান মারা গেছেন এমন গুজব খবর ছড়িয়ে পড়লে রাতেই আনোয়ারের বসতবাড়িতে হামলা চালায় স্থানীয়রা।
জানা গেছে, ঘের বিরোধের জের ধরে রবিবার বেলা ৯টার দিকে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন খানকে(৩৮), তার স্ত্রী তাছলিমা বেগম(২৫) ও লিটনের চাচাতো ভাই আওয়ামী লীগ কর্মী আব্দুর রশিদ খানকে(৬০) কুপিয়ে গুরুতর জখম করে একই গ্রামের তার প্রতিপক্ষের লোকেরা। হামলাকারিরা রশিদ খানের পা ভেঙ্গে দেয়, ধারালো অস্ত্রের আঘাতে পেটের নাড়িভূড়ি বেরিয়ে যায়, লিটনের একটি পা ভেঙ্গে দেয়, ডান হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন ও লিটনের স্ত্রীর কান টেটে যায়।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদিন মধ্যরাতে রশিদ খান হাসপাতালে মারা গেছেন এমন গুজর খবর ছড়িয়ে পড়লে রাতেই গ্রামবাসি ‘হামলাকারি’ আনোয়ার হাওলাদারের বসতঘর ভাঙচুর করে মাটিয়ে মিশিয়ে দেয়। আজ সোমবার ক্ষুব্ধ এলাকাবাসি আনোয়ার হাওলাদারের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ করেন।
বিক্ষোভ কারিরা এ সময় বলেন, আনোয়ারের অত্যাচারে একাধিক পরিবার হামলা মারপিট ও হয়রানিমূলক মামলায় শিকার করে অশান্ত করে তুলেছে গোটা গ্রামকে। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বরকেও জড়িয়েছে হয়রানিমূলক মামলায়।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মোরশেদা আকতার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান জালাল আহমেদ লাল বলেন, চিহ্নিত অপরাধীরা যুবলীগ নেতাসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। তাদের অবস্থা আশংকাজনক। একই দুর্বৃত্তদের অত্যাচারে ইতোমধ্যে একটি মুক্তিযোদ্ধা পরিবারসহ ৩টি পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে।
এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এসআই সুফল বলেন, মারপিটের ঘটানায় মামলা দায়ের হয়েছে। প্রধান আসামি আনোয়ারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। কিছু ধারল অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে বসতঘর ভাঙচুরের বিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কয়রায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণে এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
কয়রায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ-২/২০২১-২২ মৌসুমে রোপা আমন ব্রি ধান ৬৭ জাতের উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু গত বৃহস্পতিবার সকালে কয়রা উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, উপজেলা যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, মানব কল্যাণ ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, জেলা ছাত্রলীগ নেতা মাসুদ রানা, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান প্রমুখ।
খুলনায় প্রায় ১৮শ শ্রমিক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে করোনায় কর্মহীন আটশত ইজিবাইক শ্রমিক, দুইশত সড়ক পরিবহন শ্রমিক এবং সাতশত ৫০ জন নির্মাণ শ্রমিক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি পাঁচ কেজি চাল। সোমবার বিকালে খুলনার বয়রাস্থ বিভাগীয় শ্রম দপ্তর প্রাঙ্গণে সাতশত ৫০ জন নির্মাণ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান। এসময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
সকালে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে পাঁচশত ইজিবাইক শ্রমিক এবং নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ চত্বরে তিনশত ইজিবাইক শ্রমিক ও দুইশত সড়ক পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে অতিথিরা বলেন, সরকার কর্মহীন শ্রমিক, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে কোন মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী করোনার প্রভাবে কর্মহীনদের কষ্টলাঘবে লাখ লাখ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করছে।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন চার হাজার নয়শত ৭৬ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় সোমবার চার হাজার নয়শত ৭৬ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার ছয়শত ১৪ এবং মহিলা দুই হাজার তিনশত ৬২ জন।
আজ খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার একশত নয় জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার আটশত ৬৭ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে চারশত ৮০ জন, বটিয়াঘাটা তিনশত জন, দিঘলিয়ায় দুইশত ২৪ জন, ডুমুরিয়ায় চারশত ৭০ জন, ফুলতলায় ৯৮ জন, কয়রায় ছয়শত ৬০ জন, পাইকগাছায় দুইশত ৩৮ জন, রূপসায় দুইশত ৯৩ জন এবং তেরখাদায় একশত চার জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
খুলনা বিভাগের কুষ্টিয়া, মাগুরা জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার চারশত ৬৪ উপকারভোগী পরিবারের মাঝে নগদ দুই লাখ ৫৯ হাজার টাকা, দুই হাজার দুইশত ১০ উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ২২.১০ মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ২৪ হাজার পাঁচশত ৯২ উপকারভোগীর মাঝে ২৪৫.৯২ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৭৯টি পরিবারকে পরিবার প্রতি ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি মসুর ডাল ও একটি সাবান বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর আজ (সোমবার) ভিজিএফ কর্মসূচির আওতায় তিন হাজার সাতশত ৪০ উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল এবং আটশত ৪০ উপকারভোগীর মাঝে আটশত ৪০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
খুলনাবাসিকে বিএনপির পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহা। সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি অপরিমেয় অনুগত্যের এক অপূর্ব ও অদ্বিতীয় নিদর্শন। একটি শান্তিপূর্ণ ও সহনশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় ধৈর্য্য ও সহনশীলতা অপরিহার্য। পবিত্র ঈদ-উল-আযহার মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তায়, চেতনায় এবং কর্মে প্রতিফলন ঘটাতে হবে বলেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে এক বিবৃতিতে আরও বলেন ঈদ উল আযহার চেতনার আলোকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সহনশীলতা, সহমর্মিতা, ধৈর্য্যশীলতা ও ত্যাগী মনোভাবকে প্রাধান্য দেয়া এবং চর্চা করাই হউক আমাদের পাথেয়।
সোমবার (১৯ জুলাই) প্রদত্ত বিবৃতিতে পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন। সেই সাথে করোনার সময়ে যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেছেন। একই সাথে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
খুলনায় প্রায় ১৮শ শ্রমিক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে করোনায় কর্মহীন আটশত ইজিবাইক শ্রমিক, দুইশত সড়ক পরিবহন শ্রমিক এবং সাতশত ৫০ জন নির্মাণ শ্রমিক প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি পাঁচ কেজি চাল। সোমবার বিকালে খুলনার বয়রাস্থ বিভাগীয় শ্রম দপ্তর প্রাঙ্গণে সাতশত ৫০ জন নির্মাণ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান। এসময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সকালে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে পাঁচশত ইজিবাইক শ্রমিক এবং নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ চত্বরে তিনশত ইজিবাইক শ্রমিক ও দুইশত সড়ক পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রী বিতরণকালে অতিথিরা বলেন, সরকার কর্মহীন শ্রমিক, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে কোন মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী করোনার প্রভাবে কর্মহীনদের কষ্টলাঘবে লাখ লাখ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করছে।
মোংলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫৬৬২ পরিবার
মোংলা প্রতিনিধি
মোংলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার স্বরুপ ৫ হাজার ৬শ ৬২ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সোমবার দিনব্যাপী শহরের দরিদ্র নারী ও পুরুষের প্রত্যেকের হাতে ১০ কেজি করে চাল তুলে দেন পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা শেখ আব্দুর রহমান।
এ সময় মেয়র আঃ রহমান বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সকলকে এ সহায়তা দেয়া হবে। কোন দরিদ্র লোকই এ সহায়তার বাহিরে থাকবেনা। এছাড়া পৌর এলাকায় বসবাসকারী করোনায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ বিতরণের পাশাপাশি ফ্রি অক্সিজেন সেবা প্রদাণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলেও জানান তিনি। পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে পশু কোরবানী ও উৎসব উদযাপনের আহবান জানিয়েছেন তিনি।
সাতক্ষীরার তালায় ৩৭ টি কমিউনিটি ক্লিনিকে পালস্ অক্সিমিটার বিতরণ
ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কতৃক তালা উপজেলায় ৩৭ টি কমিউনিটি ক্লিনিকে পালস্ অক্সিমিটার বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পালস্ অক্সিমিটার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অজিত পাল, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা রির্পোটাস ক্লাব সভাপতি মীর জাকির হোসেন প্রমুখ। এসময় ৩৭ টি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি’রা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ৩
ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)::
সাতক্ষীরা তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। একই সাথে টিনের ঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার( ১৯ জুলাই)সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে। আহতদের মধ্যে মৃত অমুল্য দাশের ছেলে উত্তম দাস (৩৫)কে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাজরাকাটি গ্রামের মৃত আশুতোষ দাশের ছেলে সাধন দাশ (৬৩), সাধন দাশের স্ত্রী তপলা দাশ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরেছে।
সাধন দাশ জানান, একই এলাকার সন্তোষ সরকারের ছেলে স্বপন সরকার (৩২) ও তপন সরকার (৪০) গংদের সঙ্গে বসত বাড়ির জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের হিসাবে পূর্ব পরিকল্পিতভাবে সোমবার সকালে প্রতিপক্ষরা দা, লাঠি, লোহার রড সজ্জিত হয়ে অনাধিকারে আমার বসতবাড়িতে প্রবেশ করে আমার বাড়ির টিনের ঘরটি ভাংচুর করে। যা প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।
এসময় আমার ভাইপো আহত উত্তম দাশ প্রতিপক্ষকদের বাঁধা প্রদান করলে প্রতিপক্ষরা হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড ও হাতুড়ি দ্বারা উত্তমকে আঘাত করে। এসময় তাকে উদ্ধার করতে আসলে আমার এবং আমার স্ত্রীকেও পিটিয়ে আহত করে। পরবর্তীতে এলাকাবাসী উদ্ধার করে তাদেরকে তালা হাসপাতে ভর্তি করে। এঘটনায় সাধান দাশ বাদি হয়ে তালা থানায় একটি এজাহার দাখিল করেছে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্টোরথযাত্রা উপলক্ষে প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আজ মঙ্গলবার উল্টোরথযাত্রা। করোনা সংক্রমনের কারণে এ বছর শুধু মন্দিরে পুজা অনুষ্ঠিত হয়েছে। গত ১২জুলাই থেকে মন্দিরে পূজা শুরু হয়। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী।
উপস্থিত ছিলেন ছিলেন শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, অরবিন্দু সাহা, ভোলানাথ ভট্টচার্য, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুমার কুন্ডু, ধর্মীয় সংবাদ পরিবেশক ও সমাজসেবী সুব্রত হালদার, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্র্জী, রতননাথ, তোতন হালদার, শিবনাথ ভক্ত, বিকাশ সাহা, শংকর ঘোষ, স্বপন সরকার, দিলীপ সাহা, চিত্ত রঞ্জন, মিঠুন সাহা, তরুন রায় শিবু, ভবশে সাহা, রুপম দে, বাবলু বিশ^াস, পলাশ সাহা, তপন সাহা, স্বপন সরকার, বিকাশ সাহা মদন, রাজু শীল, শিউলী রানী ব্যানার্জী, কেয়ারানী ব্যানার্জী, মুক্তি ব্যানাজী, কবিতা মৃধা, সবুজ ভট্টচার্য, গনেশ হাজরাসহ ভক্তবৃন্দ।
ফকিরহাটে বেদে পল্লীর ২৪টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা পরিস্থিত মোকাবেলায় অসহায় ও ছিন্নমূল ২৪টি বেদে পরিবারকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে কাটাখালী বেদে পল্লীর ২৪টি পরিবারকে পিলজংগ ইউনিয়ন পরিষদ চত্তরে এক অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, প্যানেল চেয়ারম্যান-১ সাধন কুমার দে ও ইউপি সচিব রাজিব কুমার মজুমদার।
ফকিরহাটে ৯জন মৎস্য চাষির মাঝে মৎস্য উপকরণ বিতরন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে ২০২০-২১অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সমম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত) এর আওতায় আরডি দের মাঠ প্রদর্শনীর উপকরণ বিতরন সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ ফেরদাউস আনসারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা ও উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। এসময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য অফিসার সিরাজুল হক, এফএন পলাশ, অর্নব দাশ ও লিফ জিল্লুর রহমান। অনুষ্ঠানে ৮টি ইউনিয়নের ৯জনকে মৎস্য চাষে নানা উপকরণ সমগ্রী বিতরন করা হয়।
করোনা সঙ্কটে সহযোগিতার মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দ্বিতীয় বছরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার বহুগুণ বেড়েছে। সেই সাথে সরকার করোনা মহামারী থেকে মানুষকে রক্ষার জন্য লকডাউন, সাট ডাউন ইত্যাদি ঘোষণা করলেও দেশের দরিদ্র দিনমজুর নিম্নবিত্ত মানুষের খাবারের সমস্যার কোনো সমাধান করেনি। যা অমানবিক ও মৌলিক অধিকারের পরিপন্থী। বিশেষভাবে খুলনা মহানগরীর দিনে আনে দিনে খায় স্বল্প আয়ের মানুষের জন্য এ সাটডাউন বা লকডাউন মরার উপরে খড়ার ঘা হিসেবে পরিণত হয়েছে। একদিকে ক্ষুধার যন্ত্রণা ও পরিবার পরিজনের ভরণপোষনের ব্যবস্থা করতে গিয়ে এসব মানুষ দূর্বিষহ জীবন যাপন করছেন। এমতাবস্থায় মানুষের জন্য সাহায্য সহযোগিতার মানসিকতা নিয়ে চলমান করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য সামর্থবান সকলকে এগিয়ে আসতে হবে।
সোমবার (১৯জুলাই) নগরীর ২৭ ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন করোনাকালিন প্রায় দেড়বছর বিএনপি একটি মানবিক ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন হিসেবে আর্ত-মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আমরা বিএনপি কলসেন্টারের মাধ্যমে শত শত মানুষকে সহায়তা দিয়ে আসছি। সাধারণ মানুষদের সেবা দেয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ আর্থিক ও নানাবিধ সহযোগিতা কর্মসূচি অব্যাহত রয়েছে। মঞ্জু আরও বলেন, আসন্ন কোরবানির ঈদের মধ্যে এবার মানুষ নানাবিধ সঙ্কটের ভেতর দিয়ে জীবন অতিবাহিত করছেন। এমতাবস্থায় সকলের উচিৎ স্ব স্ব অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করা। চলমান কোভিড-১৯ মোকাবেলায় সরকারসহ দল মত নির্বিশেষে সকলে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, হাসান মেহেদী রিজভি, রবিউল ইসলাম রবি, মিজানুর রহমান মিলটন, নিয়াজ আহমেদ তুহিন, মোহাম্মাদ আলী, জাকারিয়া লিটন, হান্নান শেখ, মোফাজ্জেল হোসেন, মাজেদা খাতুন, শামীম আশরাফ, মাসুদ রেজা, আল আমিন তালুকদার প্রিন্স, শাহাদাৎ হোসেন, সাজ্জাত হোসেন জিতু, ইউনুছ শেখ, মনি হাওলাদার, মো. শাহিন প্রমূখ।
হাটে ও পরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে: মঞ্জু
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, করোনা সংক্রমণ রোধে পশুর হাট ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি রক্ষায় সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার প্রয়োজন। গণপরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরো কঠোর অবস্থান নিতে হবে।
সোমবার (১৯ জুলাই) দুপুরে বিএনপি কলসেন্টারে কানাডা প্রবাসি রেজওয়ানা ইয়াসমিন ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ গোফরান উজ জামান প্রদত্ত দুটি গ্যাস সিলিন্ডার গ্রহনকালে তিনি একথা বলেন। করোনার উর্ধমুখী সংক্রমণ আর ক্রমবর্ধমান মৃত্যু হারের মধ্যেই সারা দেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে। পছন্দের পশু কিনতে প্রতিটি হাটেই প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ। লঞ্চ, বাস ও অন্যান্য যানবাহনে গাদাগাদি করে ছুটছেন মানুষ। শারীরিক দূরত্ব বা করোনা সচেতনতার অভাবে কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ সময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, জাফরুল্লাহ খান সাচ্চু, কমান্ডার আবু জাফর, শাহ জালাল বাবলু, রেহানা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মেহেদী হাসান দিপু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, নিয়াজ আহমেদ তুহিন, মোহাম্মাদ আলী, কাজী মাহমুদ আলী, শামীম আশরাফ,সেলিম বড়মিয়া, শেখ আল মামুন, তুহিন ইসলাম, আবিদ আল রাহাত প্রমূখ। উল্লেখ্য বিএনপি পরিচালিত কলসেন্টারে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা এখন ৪৭টি।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নগরবাসীর প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহীম (আ.) ত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা যুগে যুগে মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য এবং সত্যকে ধারণ করতে উদ্বুদ্ধ করেছে। তিনি কোরবানির এ আদর্শে অনুপ্রাণিত হয়ে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সিটি মেয়র সকলের সুস্থ-সুন্দর জীবন ও সমৃদ্ধি কামনা করেন।
পাওনার দাবিতে পাটকল শ্রমিকদের মিলগেটে অবস্থান কর্মসুচি
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর জুটমিল ও দৌলতপুর জুটমিল কারখানা কমিটির উদ্যেগে আজ ১৯ জুলাই বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খালিশপুর জুটমিল গেটে অবস্থান ধর্মঘট পালিত হয়। খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল সহ ৫ টি মিলের ১২ হাজার শ্রমিকদের সকল বকেয়া পাওনার পরিশোধের দাবিতে চলমান আন্দোলনের কর্মসুচি হিসেবে উক্ত অবস্থান কর্মসুচি পালিত হচ্ছে। ২৬টি পাটকল বন্ধের পর অপরাপর ২১ টি মিলের শ্রমিকরা তাদের এরিয়ার টাকা পেলেও এই ৫ টি মিলের শ্রমিকরা কোন টাকা পাচ্ছে না। যা সম্পূর্ণ অগনতান্ত্রিক ও আইন বিরুদ্ধ। অবস্থান ধর্মঘট থেকে ঈদের পূর্বেই এই সকল পাটকল শ্রমিকদের টাকা পরিশোধের জন্য জোর দাবি জানানো হয়।
কর্মসুচির সভাপতিত্ব করেন খালিশপুর জুটমিলের কারখানা কমিটির আহ্বায়ক আবু বক্কর, বক্তব্য রাখেন সদস্য সচিব আলমগীর কবির, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন, খালিশপুর জুটমিলের সিবিএ সাংগঠনিক সম্পাদক মো. মনির, নারীশ্রমিক নাসিমা, নুর ইসলাম, দৌলতপুর জুটমিলের শ্রমিক নেতা চান মিয়া, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিকনেতা মোশাররফ হোসেন, স্টার জুমিলের শ্রমিকনেতা আলমগীর হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা জেলা আহ্বাবায়ক শেখ আলামিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সারা বংলাদেশে অন্যন্য জুটমিলের বদলি শ্রমিকদের যখন পাওনা পরিশোধ করা হচ্ছে তখন খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল সহ ৫ টি জুটমিলের ১২ হাজারের অধিক অস্থায়ী- দৈনিকভিত্তিক শ্রমিকদের রাস্তায় আন্দোলন করতে হচ্ছে পাওনার দাবিতে। একদিন বাদেই ঈদ, এই পরিস্থিতে পরিবার পরিজন নিয়ে এই সকল শ্রমিকদের রাজপথ পেটের দায়ে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে, অথচ একই মিলের কর্মকর্তারা ঈদ বোনাস সহ বেতন ভাতার সমস্ত সুবিধা ভোগ করছেন।
কর্মসুচি থেকে নেতৃবৃন্দ হুশিয়ারী দিয়ে বলেন, সরকার যদি এই অবস্থান কর্মসূচির পরও পাওনা টাকা পরিশোধ না করে তবে জীবনের বিনিময়ে আমরা আমাদের দাবী আদায় করে নেব।
আজিজুল বারী হেলাল করোনা সাপোর্ট সেন্টারে অক্সিজেন সিলিন্ডার-মাস্ক-স্যানিটাইজার প্রদান
খবর বিজ্ঞপ্তি
করোনা মহামারী ভয়ংকর রূপ ধারণ করায় জেলার তিন উপজেলায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আজিজুল বারী হেলাল অক্সিজেন ব্যাংক ও করোনা সাপোর্ট সেন্টারের স্বেচ্ছাসেবীরা। দিন-রাতের যে কোন সময় আক্রান্ত অসহায় পরিবারের কাছ থেকে ফোন কল পাওয়া মাত্র অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন তারা। সংক্রমিত হওয়ার ভয়কে তুচ্ছ করে করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভোগা রোগীর নাকে নিজ হাতে সংযুক্ত করে দিচ্ছেন অক্সিজেনের নল। মাস্ক ও গ্লাভস পড়ে যথাসম্ভব নিজেকে সুরক্ষিত রেখে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করে দিচ্ছেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সফল সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের উদ্যোগে ও তত্ত্বাবধায়নে গঠিত হয়েছে এই অক্সিজেন ব্যাংক ও করোনা কল সেন্টার। এখান থেকে রূপসা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলার মানুষকে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার (১৯ জুলাই) দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আজিজুল বারী হেলাল অক্সিজেন ব্যাংক ও করোনা কল সেন্টারে অক্সিজেন সিলিন্ডার, ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করা হয়। খুলনা জেলা যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি অক্সিজেন ব্যাংকে দুটি সিলিন্ডার প্রদান করেন। এছাড়া খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি এবং বিএনপি নেতা শফিক মেম্বার একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। অপরদিকে রূপসা উপজেলা যুবদল ৩০ বক্স ফেস মাস্ক এবং ১২পিস হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে।
এরপর তিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে কল সেন্টারের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সিজেন ব্যাংক ও সাপোর্ট সেন্টারের আহবায়ক খান জুলফিকার আলী জুলু। উপস্থিত ছিলেন সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, সাইফুর রহমান মিন্টু, চৌধুরী কওসার আলী, আব্দুর রকিব মল্লিক, তৈয়েবুর রহমান, ইলিয়াস মল্লিক, মোল্লা সাইফুর রহমান, রফিকুল ইসলাম বাবু, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জাভেদ মল্লিক, আতাউর রহমান রনু, গোলাম মোস্তফা তুহিন, বিল্লাল মোল্লা, আব্দুল মালেক, শেখ নাদিমুজ্জামান জনি, শফিকুল ইসলাম শফিক, শরিফুল ইসলাম বকুল, আজিজুল ইসলাম, দিদারুল ইসলাম, মোল্লা আইয়ুব হোসেন, শফিকুল ইসলাম বাচ্চু, কুদরতে ইলাহী স্পীকার, আনোয়ার হোসেন আনো, মনজুর আরফিন, শহিদুল ইসলাম, রুবেল মীর, মমিনুর রহমান, আফজাল ফরাজি, সাইফুল ইসলাম মোড়ল, হুমায়ুন কবির রুবেল, গাজী সালাহউদ্দিন আনছারী, কাজী জাকারিয়া, মাহমুদ হাসান, রিয়াদ আহমেদ রিপন, নাজমুস সাকিব, ইমতিয়াজ আলী সুজন, সাজু হাওলাদার, রাজন, রাজু প্রমুখ।
ভারত থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে তিনটি কার্গো জাহাজ
মোংলা প্রতিনিধি
রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ হাজার ৭শ ৫২ মেট্রিক টন কয়লা নিয়ে ভারতের কলকাতা বন্দর থেকে ছেড়ে আসা তিনটি কার্গো জাহাজ সোমবার ভোরে মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
এখানে মোংলা কাস্টমসের যাবতীয় কার্যপ্রক্রিয়া শেষে এ কয়লা বিদ্যুৎ কেন্দ্রে খালাস করা হবে। তবে এ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী হিসেবে নয়, ব্যবহৃত হবে কেন্দ্রটিতে কয়লা রাখার গোডাউনের (কোল সেড) মেঝে নির্মাণের জন্য।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, গত ৩ জুলাই শুক্রবার দুপুরে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের (কলকাতা পোর্ট) নেতাজি সুভাষ ডক (এনএসডি) থেকে প্রথম কার্গো জাহাজ এম,ভি শ্যামল বাংলায় ১ হাজার ৮শ ৫৫ মেঃ টন কয়লা বোঝাই হয়। এরপর ৪ জুলাই এম,ভি এনামুল হোসেন জাহাজে ১ হাজার ২শ ২২ মেঃ টান ও ৫ জুলাই এম,ভি আল-বেরুনী সৈকত –০২ জাহাজে ৬শ ৭৫ মেঃ টন কয়লা বোঝাই হয়। এরপর জাহাজ তিনটি গত ৮ জুলাই কলকাতা বন্দর থেকে ছেড়ে সেদেশের বজবজ, ঘোড়ামারা, নামখানা, বাগানবাড়ী, মন্দির, হেমনগর ও আংটিহারা হয়ে ১৯ জুলাই এদেশের মোংলা বন্দরে এসে পোঁছায়।
এর আগে গত ৩ জুলাই কলকাতা বন্দরে এ কয়লা রপ্তানীর প্রথম চালানের উদ্বোধন করেন কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার। বাগেরহাটের রামপালে এ তাপবিদ্যুৎকেন্দ্রটি তৈরি হচ্ছে বাংলাদেশ ও ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিটেড। ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন লিমিটেড (এনটিপিসি) ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) এই দুটি কোম্পানী এখানে বিনিয়োগ করেছেন।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আরো জানান, ‘রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে খুবই উন্নতমানের কয়লা ব্যবহার করা হবে। এখন যে কয়লা আনা হয়েছে এটি দিয়ে শুধু কয়লা সংরক্ষণের জন্য ৪টি কোল সেড (গুদামের মেঝে) তৈরির কাজে ব্যবহৃত হবে। এটি জ্বালানী কয়লা নয়। কর্তৃপক্ষ আরো বলেন, আগামী ডিসেম্বরের যে কোন সময়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাবে। তবে তারিখ নির্ধারণ হয়নি। ডিসেম্বরে উৎপাদনে যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে দ্রুত গতিতে কাজ চলছে। ইতিমধ্যে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটি ইউনিটের প্রায় ৬৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে কাজ কিছুটা পিছিয়ে গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আগামী ডিসেম্বরে এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে গেলে প্রতিদিন জ্বালানী হিসেবে প্রায় ১০ থেকে ১২ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে এ কেন্দ্রটিতে। তবে সেটি হবে উন্নতমানের কয়লা।
সিপিবি রেড ভলান্টিয়ার্স অক্সিজেন ব্যাংকের অক্সিজেন সিলিন্ডার গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে খুলনায় গঠিত করোনা সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে ‘সিপিবি রেড ভলান্টিয়ার্স অক্সিজেন ব্যাংক’-এ নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। অপরদিকে প্রতিদিনের ন্যায় আজও বিনামূল্যে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করা হয়। এছাড়াও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। কর্মসূচিসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালী, মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সদর থানা সভাপতি শাহ্ মোঃ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায় প্রমুখ। একই সাথে কোনো সহৃদয় ব্যক্তি/পরিবার/প্রতিষ্ঠান এই করোনা দুর্যোগে অক্সিজেন সিলিন্ডারসহ খাদ্য সহায়তা প্রদান করতে চাইলে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে।
সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল সোমবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন সাজিয়াড়া গ্রামের সায়রা বেগম ও তার মা আবিরন বেগম, খলশী খাজুরা গ্রামের ইমদাদুল খানের স্ত্রী আছমা বেগম ও আরাজি ডুমুরিয়া গ্রামের ক্বারী দ্বিন মোহাম্মদ। গতকাল সন্ধ্যায় সাংবাদিক জাহাঙ্গীর সকলের চিকিৎসার খোজঁ খবর নেন। বিকেলে ডুমুরিয়া হাটে আগত সকল ক্রেতা-বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে গত রবিবার রাতে খুলনা মহানগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন আরাজি ডুমুরিয়ার বার বার নির্বাচিত সাবেক ইউপি সদস্য শেখ আনোয়ার হোসেনকে দেখতে যান। এসময়ে উপস্থিত ছিলেন স্বপন বৈরাগী, প্রশান্ত জোয়াদ্দার, রিজাউল শেখ, মোস্তফা শেখ, বিল্লাল শেখ, ব্যাপারি আইয়ুব আলী, নওশের সরদার, আজমত শেখ, আব্দুল হালিম ঢালী, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
নবজাগরণ অক্সিজেন সেবায় আবাদ(খুবি)’র নগদ অর্থ প্রদান
খবর বিজ্ঞপ্তি
রোটারির নবজাগরণ অক্সিজেন সেবা প্রকল্পে সিলিন্ডার ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করেছে খুলনা বিশ^বিদ্যালয়ের (আবাদ)। সোমবার সন্ধ্যায় নগরীর টুটপাড়া মোড় সংলগ্ন অংকুর ডায়াগনস্টিক এন্ড হেলথ কেয়ারে আনুষ্ঠানিকভাবে এই টাকা হন্তান্তর করা হয়। প্রকল্পের সমন্বয়কারী রোটারি ক্লাব অব খুলনা ব্রাইটের সভাপতি রোটা. শেখ মোঃ সেলিমের সভাপতিত্বে প্রকল্প চেয়াম্যান রোটাঃ এস এম নজরুল ইসলামের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রজেক্ট সেক্রেটারী রোটাঃ আশিষ দে, পজেক্ট চীফ কো-অর্ডিনেটর মাহমুদুর রহমান কার্নি, রোটা: আল জামাল ভুইয়া, রোটাঃ পলাশ কুমার সাহা, রোটাঃ মোস্তাফিজুর রহমান, রোটাঃ পিন্টু কুমার সাহা, রোটাঃ ইফফাত সানিয়া ন্যান্সি, রোটাঃ শাহরিয়ার রুবেল, রোটাঃ ফেরদোসুর রহমান পিয়াস, রোটাঃ মো. ওবায়দুর রহমান, রোটাঃ ওয়াকি আহনাফ, রোটা. রোটাঃ ওয়াহেদ উজ জামান বুলু, রোটাঃ আসাদুজ্জামান রিয়াজ, দিলীপ বর্মণ ও রীতা রানী দাস
শেখ সোহেল ও তার পরিবারের সুস্থতা কামনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দোয়া
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র,যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক শেখ সোহেল ও তার পরিবারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সোমবার ১৯ জুলাই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামিলীগের দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগ। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান কবির’র সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক এস এম নূর হাসান জনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কলিন হোসেন আরজু, শাহ আরাফাত রাহীব, রবিউল ইসলাম, কামাল হোসেন ব্যাপারী হুমায়ুন কবির বাদল, মোঃ সিয়াম, লাবনী আক্তারসহ কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুজগুন্নী কাজীপাড়া জামে মসজিদের পেশ ঈমাম এম ডি আতিকুর ইসলাম।
কয়রায় বিএনপির অক্সিজেন ব্যাংকের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
করোনা মহামারী শুরু থেকে খুলনা জেলা বিএনপি প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে। গত বছর খুলনা জেলার ডুমুরিয়া, ফুলতলা এবং পাইকগাছা উপজেলায় জেলা বিএনপির তত্ত্বাবধানে করোনা হেল্প সেন্টার চালু করা হয়। এ বছর ডেল্টা ভেরিয়েন্ট প¬াস মহামারী আকার ধারণ করায় সুন্দরবন পাদদেশে দাকোপ, কয়রা উপজেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বিষয়টি উপলব্ধি করে আজ সোমবার (১৯ জুলাই) কয়রা উপজেলা করোনা হেল্প সেন্টার চালু করা হয়েছে। শুরুতে দুইটা অক্সিজেন সিলিন্ডারসহ সুরক্ষা সামগ্রী খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা কয়রা উপজেলা বিএনপির আহবায়ক জনাব এ্যাড. মোমরেজুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
এসময়ে এ্যাড. মনা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দূর্যোগকালীন সময়ে যেভাবে কয়রার মানুষের পাশে ছিলাম; এই মহামারীতেও আমার সাধ্যমত কয়রার মানুষের সেবা করে যাব। এই দু’টি নয় পর্যায়ক্রমে সকল সরঞ্জাম এবং যত সিলিন্ডার কয়রায় প্রয়োজন হবে আমরা চেষ্টা করব তাদের সাথে থাকার জন্য।
এসময়ে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু, মোল¬া খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক আবু হোসেন বাবু, কামরুজ্জামান টুকু, দপ্তর সম্পাদক লিটন, সাবেক ছাত্রনেতা গাজী হারুন প্রমুখ। কয়রা অক্সিজেন ব্যাংকের হটলাইন : এমএ হাসান ০১৯১৩ ৮১২৭৬৬, ০১৭১২ ৭৩০৭৫১
করোনায় খুলনা সিআইডির ইন্সপেক্টর শহিদুল ইসলামের মৃত্যু
স্টাফ রিপোর্টার
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খুলনা সিআইডি’র ইন্সপেক্টর মো. শহিদুল ইসলাম শাহিনের (৫৭)। সোমবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।
তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও নাজিরপুর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুস সত্তারের জেষ্ঠ্য পুত্র। তিনি খুলনা জেলায় সিআইডি পুলিশের ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার মেঝো ভাই নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু জানান, শাহিন গত ২২ জুন থেকে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। পরে তার নমুনা পরীক্ষা করালে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। প্রথমে তাকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
খুলনা বিভাগে একদিনে মৃত্যু অর্ধশতের উপরে
স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। এ সময় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জনের। এর আগে রোববার (১৮ জুলাই) বিভাগে ৫১ জনের মৃত্যু হয়েছিল। সোমবার (১৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১২ জন, যশোরে ১১ জন, মেহেরপুরে পাঁচজন, ঝিনাইদহে তিনজন, বাগেরহাট, মাগুরা ও নড়াইলে দুজন করে এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৪০৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১৩ জনের। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৪৩৮ জনের। মারা গেছেন ৫১৮ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১৮ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৮৭ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১১১ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জন এবং মারা গেছেন ৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬৮১ জন।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ২১৩ জন। মোট মারা গেছেন ২৮০ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৯৮ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৩৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৫২ জনের। মোট মারা গেছেন ৭৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫১ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৪ জনের। মোট মারা গেছেন ৪৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫২৬ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫০৪ জন। মোট মারা গেছেন ১৬৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫২ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২০৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৭০ জনের। মোট মারা গেছেন ৪২৩ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৮২ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১০০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৩৫ জন। মোট মারা গেছেন ১৪২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ১৫৭ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ১২০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৪ জন।
রেজিস্ট্রেশন ছাড়াই সবার জন্য করোনা ভ্যাকসিন ও লক ডাউনের পূর্বে খাবারের নিশ্চয়তার দাবী ওয়ার্কার্স পার্টির
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে বলেন, করোনা মহামারী প্রতিরোধ করতে দেশের সকল নাগরিকদের রেজিস্ট্রেশন ছাড়াই জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে করোনা ভ্যাকসিন প্রদান করা, কেননা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অনলাইন কার্যক্রমে সচেতন নয় এবং ঈদ উত্তর লকডাউন দেয়ার সাথে সাথে ঘরবন্দী কর্মহীন অসহায় মানুষের মাঝে পর্যাপ্ত খাদ্য সহায়তা/নগদ প্রণোদনার ব্যবস্থা করা; এরজন্য জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন পত্রের মাধ্যমে রেশন কার্ড প্রদান করা, যাতে খাদ্য সহায়তা/প্রণোদনা সুষ্ঠু হয়, যা আমরা ইতোপূর্বে একাধিকবার বলেছি। এছাড়া নেতৃবৃন্দ বিবৃতিতে আরও বলেন, গত রোজার পূর্বে শ্রমিকদের সহায়তা প্রদানের জন্য শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ভুক্ত শ্রমিক ফেডারেশনসমূহের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর করোনা প্রণোদনা প্রাপ্তির প্রত্যাশায় প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে নামের তালিকা প্রস্তুত করে বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে প্রদান করা হলেও অদ্যাবধি তার কোনো ইতিবাচক কর্মকা- দেখা যায়নি, যা অত্যন্ত পরিতাপের বিষয়। এতদ্ বিষয়ে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোর দাবী করা হয়। অপর বিবৃতিতে নেতৃবৃন্দ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।
সাতক্ষীরার দেবহাটার টাউন শ্রীপুরের ইতিহাস ও শাহজাহান মাষ্টার
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা) :
সাতক্ষীরার দেবহাটার টাউন শ্রীপুরের একজন বলিষ্ঠ, সাহসী, সৎ, অকুতভয়ী, বিচক্ষণ, শিক্ষানুরাগী, সফল সংগঠক হলেন ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার আজ এই মহৎ ব্যক্তি সম্পর্কে নতুন প্রজন্ম এর কাছে তুলে ধরতে চাই।
ক্যাপ্টেন শাহজাহান মাস্টার একজন আদর্শ শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সংস্কারক। তিনি ছিলেন একজন নিঃস্বার্থ দেশপ্রেমিক। সাতক্ষীরার কৃতি সন্তান, মহান স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক, মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের প্রতিষ্ঠাতা, সাব-সেক্টর কমান্ডার, জেলা জাসদের প্রতিষ্ঠাতা, দেবহাটা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত ক্যাপ্টেন শাহজাহান মাস্টার। তিনি ১৯৩৭ সালের ৬ ফেব্রুয়ারি টাউন শ্রীপুরের বিখ্যাত মিস্ত্রি বংশে জন্মগ্রহণ করেন। তৎকালীন বৃটিশ শাসন আমলে সাত জমিদারের বসতি ও বাংলাদেশের প্রথম পৌরসভা টাউনশ্রীপুর গ্রামের মুন্সী খিজির মিস্ত্রির পুত্র। তের ভাই-বোনের মধ্যে একমাত্র তিনিই বেঁচে ছিলেন। তার পিতা অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। ধর্ম পরায়ন ব্যক্তি হিসাবে এলাকায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। হিন্দু জমিদার শাসিত টাউনশ্রীপুর প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা শুরু করেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর টাউনশ্রীপুর শরৎচ্চন্দ্র হাইস্কুলে ভর্তি হন। তিনি নবম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় মাতৃভাষা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলন শুরু হয়। তিনি তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ভাষার প্রতি সম্মান জানিয়ে নিজ বিদ্যালয়ে ৪০জন ছাত্র-ছাত্রী নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। সেখানে জ্বালাময়ী বক্ততা দেওয়ার পর তিনি সকলের নজর কাড়েন। ১৯৫৪ সালে তিনি উক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। পরে সাতক্ষীরা মহাকুমার একমাত্র কলেজে আইকম ক্লাসে শাহজাহান মাস্টার ভর্তি হন। ১৯৫৬ সালে তিনি আই.কম পাশ করেন। পরবর্তীতে ১৯৫৮ সালে কুষ্টিয়া ডিগ্রী কলেজ থেকে বি.কম পাশ করেন। একই বছরে সাতক্ষীরা পদ্মশাখরা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে ১৯৫৯সালে শ্যামনগর থানার ভেটখালী হাইস্কুলে একই পদে যোগদান করেন। সাথে সাথে ১৯৬২ সালে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড পাশ করেন এবং শিক্ষা জীবন সমাপ্ত করেন। পরবর্তীতে টাউনশ্রীপুর ও সখিপুর হাইস্কুলের দায়িত্ব গ্রহণ করেন। পদ্মশাখরা স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বকালীন সময়ে হাড়দ্দাহ নিবাসী মো. আজিজুর রহমানের কন্যা রাবেয়া খাতুন কে বিবাহ করেন। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানী মিলিটারী পরিচালিত মুজাহীদ বাহিনীতে যোগদান করেন। তার দক্ষতার ফলে পাকিস্তান সরকার তাকে সাতক্ষীরা মহাকুমা মুজাহিদ বাহিনীর দায়িত্ব দেন। পরবর্তীতে পাকিস্তান সরকার তাকে ক্যাপ্টেন উপাধিতে ভূষিত করেন। একারণেই তিনি ক্যাপ্টেন শাহজাহান মাস্টার নামে পরিচিত হন। ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ রক্ষার্থে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি স্থানীয় যুবকদের নিয়ে নিজ এলাকায় মুক্তি বাহিনী গঠন করেন। দেবহাটা থানায় পাকিস্তানি পতাকা নামিয়ে জয় বাংলার পতাকা উত্তোলনের নির্দেশ দেন। বিওপির ৬ জন পাকিস্তানী ইপিআরদের বন্দী করে তাদের কাছ থেকে চায়না রাইফেল ছিনিয়ে নেন। যুদ্ধকালীন সময়ে ৯নম্বর সেক্টরের মুক্তিবাহিনীর ট্রেনিং ক্যাম্প টাউনশ্রীপুর হাইস্কুলে স্থাপন করা হয়। পরবর্তীতে ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ভারতের টাকীতে মুক্তি বাহিনীর প্রথম ক্যাম্প স্থাপন করেন। যেটি শেষ পর্যন্ত নয় নম্বর সেক্টরের মর্যাদা পায়। একারণে তাকে নয় নম্বর সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা বলা হয়। দীর্ঘ নয় মাসে যুদ্ধের পর স্বাধীন বাংলার নিজ এলাকায় ফিরে এসে পুনরায় শিক্ষাকতায় যোগদেন। তিনি ইংরেজি ১৯৮৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে বাংলাদেশে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তিনি দেবহাটার প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি নিজের শরীরের মূল্যবান অংশ দুইটি চক্ষু রেজিস্ট্রির মাধ্যমে আই ব্যাংকে দান করেন। ১৯৯৩ সালের ২৩ শে জুলাই সখিপুর হাইস্কুলে ক্লাস নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দুপুর ১২.৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পর দিন ২৪ জুলাই টাউনশ্রীপুর হাইস্কুল প্রাঙ্গনে বিকাল ৫টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। টাউন শ্রীপুরের ইতিহাসে ক্যাপ্টেন শাহজাহান মাষ্টার একজন ই জন্মেছিল। তিনি এ গ্রামের একজন প্রিয় মানুষ হিসাবে সকলের মনে জায়গা করে আছেন। তথ্য সহযোগিতায় ফারুক হোসেন।
সাতক্ষীরার দেবহাটায় বিআরডিবির করোনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ঋন বিতরন উদ্বোধন
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় বিআরডিবির আয়োজনে সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে আর্থিক ঋন বিতরন উদ্বোধন করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কুটির, ক্ষুদ্র ও মাঝারী শিল্প খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় উদ্যোক্তাদের মাঝে এই আর্থিক ঋন বিতরন কার্যক্রমের উদ্ব্ধোন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, বিআরডিবির সাতক্ষীরার উপ-পরিচালক আব্দুল আলিম, দেবহাটা বিআরডিবি চেয়ারম্যান জাকির হোসেন ও দেবহাটা আরডিও কর্মকর্তা আব্দুস সালাম, এআরডিও মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শিল্প খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রনোদনা প্যাকেজের আওতায় সাতক্ষীরা জেলায় ৩ কোটি ৩০ লক্ষ ৭৫ হাজার টাকার ঋন বিতরনী কার্য্যক্রম পরিচালনা করা হবে। তার মধ্যে সোমবার সারাদেশে কয়েকটি উপজেলার সাথে দেবহাটা উপজেলাতেও এই ঋন বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাফিজুর রহমানকে ২ লক্ষ টাকা, সুনীল আচার্য্যকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও আজগার আলীকে ৫০ হাজার টাকার ঋন দিয়ে এই কার্য্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে আরো ঋন বিতরন পরিচালনা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।
পথের বাজার চেকপোষ্টে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক
ফুলবাড়ীগেট,( খুলনা) প্রতিনিধি
নগরির খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টে ইয়াবা সহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ । ১৯ জুলাই বেলা সাড়ে ৩ টার সময় চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে ১ যুবকের গতিবিধি সন্দেহজনক হলে পথের বাজার পুলিশ ফাড়ি ইনচার্জ রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ যুবকের দেহ তল্লাশী চালিয়ে যশোর জেলার মুড়লি মোড় এলাকার জাহাঙ্গির শেখ এর পুত্র আরাফাত শেখ (২০) কে ২৫ পিচ ইয়াবা সহ আটক করে । খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস জানান এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে ।
মহেশ^রপাশা পশ্চিমপাড়া সমাজ কল্যান সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন
ফুলবাড়ীগেট,( খুলনা) প্রতিনিধি
মহেশ^রপাশা পশ্চিমপাড়া সমাজ কল্যান সংস্থার উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাযে ১৯ জুলাই সোমবার বিকাল ৫ টায় মহেশ^রপাশা পশ্চিমপাড়া সংগঠনের অস্থায়ি কার্যালয়ের সামনে, প্রতি প্যাকেটে ১৬ কেজি করে মোট ১৬০ জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয় । খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক ও কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাক, গোলাম মোস্তফা, শেখ লিয়াকত আলী , মোঃ আমির হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, শেখ কওসার আলী, মোঃ শফিকুল ইসলাম গাজী, মোঃ জালালউদ্দিন মল্লিক, মোঃ শাহাদাত আলী প্রমুখ ।
মহানগর পূজা পরিষদের অক্সিজেন ব্যাংকে ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান
খবর বিজ্ঞপ্তি
ভয়াবহ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য মানবিক সহায়তা হিসেবে আমেরিকা প্রবাসী কুমারেশ রায় ও তাঁর পরিবারের পক্ষ থেকে ১টি অক্সিজেন সিলিন্ডার খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের অক্সিজেন ব্যাংকে প্রদান করেন। মানবিকতার সাক্ষর রেখে অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় তাঁকে ও তাঁর পরিবারবর্গকে মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, আমেরিকা প্রবাসী কুমারেশ রায়ের ঘনিষ্ঠতম বন্ধু, বিশিষ্ট ধর্মানুরাগী ও ব্যবসায়ী নেহেরু দাস, মহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ সম্পাদকম-লীর সদস্য বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, সঞ্জিত দাস, সুশান্ত ব্যানার্জী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য সুজিত কুমার মজুমদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকম-লীর সদস্য উজ্জল ব্যানার্জী, ভবেশ সাহা, রূপন দে, সনৎ বকসি, উজ্জল রায়, অলোক দে, বাবু শীল, মাণিক শীল, রবিন দাস, সজল দাস, রাজকুমার শীল, দ্বিপ্র দাস, দিপ্ত বিশ্বাস প্রমুখ। মহামারী করোনা দুর্যোগে করোনা আক্রান্ত শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অক্সিজেন ব্যাংক থেকে নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। করোনায় আক্রান্ত ব্যক্তি/পরিবার অক্সিজেন সিলিন্ডার প্রাপ্তির জন্য মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ০১৭১১-৮১৪২১২, সাধারণ সম্পাদক ০১৭১১-২৭৫০৩০, হঠলাইন ০১৭১১-০৬০৯১৮ ও ০১৭১১-৫৭৯৫৯১ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সাথে কোনো সহৃদয় ব্যক্তি/পরিবার/প্রতিষ্ঠান এই করোনা দুর্যোগে অক্সিজেন সিলিন্ডারসহ খাদ্য সহায়তা প্রদান করতে চাইলে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে।
বঙ্গবন্ধু পরিষদ নেতা মহিদুল ও তার স্ত্রীর সুস্থ্যতা কামনায় মহানগর নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর যুগ্ম সাধারন সম্পাদক ও হরিনটানা থানার সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু ও তার স্ত্রী করোনা পজেটিভ। তারা উভয়ই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসভবনে চিকিৎসাধীন আছেন। তাদের আশু রোগ মুক্তি, সুস্থ্যতা ও দীর্ঘায়ূ কামনা করে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক ও পরিষদের খুলনা মহানগর প্রধান উপদেষ্টা মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আ’লীগের সহ-সভাপতি ও পরিষদের মহানগর সভাপতি এস এম রাজুল হাসান রাজু, বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগ কেন্দ্রীয় সিনিঃ সহ-সভাপতি ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, পরিষদের মহানগর সহ-সভাপতি শরিফ এনামুল কবির, মহানগর সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, আলহাজ্ব রফিকুল ইসলাম বাবু, কবি হুসাইন বিল্লাহ, রোটাঃ ইঞ্জি মিজানুর রহমান, কবি স ম হাফিজুল ইসলাম, এ্যাড.সোহেল পারভেজ, কবি মনিরুজ্জামান লাভলু, যুগ্ম সাধারন সম্পাদক ডা. হাফিজুর রহমান সোহেল,এনায়েত হোসেন, আলীনুর হোসেন মাতুব্বর, কাজী হাসনাত হোসেন কমিট, খন্দোকার জাহাঙ্গীর আলম, এ্যাড.জিনারুল ইসলাম, মোঃ ইউনুছ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ চৌধুরী রিমন, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, ধীরাজ কুমার মন্ডল, মোঃ রেজাউল করিম, শারাফাত উল্লাহ স্বপন, ইঞ্জি. শান্তনু বৈরাগী, মোঃ কালাম মোল্লা, মশিউর রহমান মিলন, বিশ্বজিত মন্ডল, মোঃ আশিক চৌধুরী, মিজানুর রহমান মিরান,আওলাদুল আমিন, কাজী রায়হান হোসেন রুপম, মোঃ কামাল হোসেন, মোঃ পলাশ, এইচ,এম আরিফ, রায়হান চৌধুরী, আফজাল হোসেন আনজালা, আব্দুস সালাম সরদার, আব্দুর জব্বার কমান্ডারপ্রমুখ।











































