খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।
সাতক্ষীরার সদর বল্লী ইউপিতে রাস্তার পাশ থেকে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এতে ১ লক্ষ টাকার মূল্যে ৩ টি মেহগুনি গাছ কর্তন করেছে।
ঘটনা সুত্রে জানাযায়, ১৯ জুলাই সকাল ১০ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউপির কাঠালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সরকারি রাস্তার পাশ থেকে ৩ টি মেহগুনি গাছ কর্তন করেছে উত্তর বল্লী গ্রামের মোজাম্মেল হক এর পুত্র আজাহারুল ইসলাম। এ গাছটি ১ লক্ষ টাকার মূল্যে ক্রয় করেন, কলারোয়া বাটরা গ্রামের আরশাদ আলীর পুত্র বিল্লাল হোসেন। সরকারি গাছ কর্তন এর বিষয় আজাহারুল ইসলাম এর কাছে জানলে তিনি বলেন, আমি দেখছি বলে রেখে দেন।এ বিষয় বল্লী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউএনও স্যার এর নির্দেশে আমি ঘটনাস্থল থেকে ৩টি মেহগুনি গাছ জব্দ করে স্থানীয় মেম্বার ও চৌকিদার এর জিম্মায় রেখেছি। এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ যোহরার জানালে তিনি স্থানীয় চেয়ারম্যান ও তহশিলদার এর মধ্যমে তৎক্ষনিক ভাবে গাছ জব্দ করে তাদের জিম্মায় রাখেন।











































