Home আঞ্চলিক দিঘলিয়ায় সারমিন সালাম এর ত্রান বিতরণ

দিঘলিয়ায় সারমিন সালাম এর ত্রান বিতরণ

46

দিঘলিয়া প্রতিনিধি ||

সালাম মূর্শেদী সেবা সংঘের চেয়ারম্যান, এনভয় গ্রুপের পরিচালক, খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর সহধর্মিনী সারমিন সালাম এর নিজস্ব অর্থায়নে দিঘলিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগ এর শতাধিক কর্মীদের মাঝে ত্রান বিতরন করা হয়।
গতকাল বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি সামসুন নাহার এর সভাপতিত্বে,উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আকলিমা খাতুন এর সন্চালনায় ত্রান বিতরন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ  এর সহ-সভাপতি এস এম গোলাম রহমান, উপজেলা আওয়ামীলীগ এর সহ-প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া সদরের এমপি প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি জাহানারা পারভিন, দিঘলিয়া সদর মহিলা আওয়ামীলীগ এর সভাপতি পাখি বেগম, সেনহাটী সাংগঠনিক ইউঃ মহিলা আওয়ামীলীগ এর সভাপতি আবেদা বেগম, সেনহাটী ইউঃ আওয়ামীলীগ এর সভাপতি আল্পনা খাতুন, সাধারন সম্পাদক ঝর্ণা বেগম,ফাতেমা বেগম, নাছিমা খাতুন, খুরশিদা বেগম, লিয়া খাতুন, আসমা খাতুন, নয়ন তারা সহ প্রমূখ। এ সময় শতাধিক কর্মীদের মাঝে ত্রান বিতরন করা হয়।