Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

77

সারমিন সালাম আক্সিজেন ব্যাংকের উদ্বোধন

রূপসা প্রতিনিধি

সালাম মূশের্দীর সেবা সংঘের আয়োজনে জেলা ও উপজেলায় করোনাকালীন নিয়মিত অক্সিজেন সরবরাহ চালু রাখতে সারমিন সালাম অক্সিজেন ব্যাংক এ সিলিন্ডার প্রদান অনুষ্টানের শুভ উদ্বোধন রবিবার বিকালে সংসদ সদস্যদের দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহাবুব হাসান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, উপজেলা পর্যায়ে রোগীদের জন্য নিয়মিত অক্সিজেন সরবরাহ নিশ্চিতে সরকার এক অনন্য নজির স্থাপন করেছেন। দেশের সকল জেলা ও উপজেলায় সরকার গৃহীত পদক্ষেপের ফলে ইতিবাচক ফল পাওয়া গেছে। স্বাস্থ্যবিধি মেনে সকলকে কাজ করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সাদিকুর রহমান বলেন, দূরবর্তী ও বিছিন্ন উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্যোগটি মাইল ফলক। অন্যদের জন্য যা একটি নজির হয়ে থাকবে। জেলা ও উপজেলা পর্যায়ে করোনাকালীন আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিভিন্ন সংগঠন কাজ করছে। তার মধ্যে সালাম মূশের্দী সেবা সংঘ ও সারমিন সালাম অক্সিজেন ব্যাংক অন্যতম।

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ভাচুয়ালে যুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিলো গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক এ লক্ষ্যে কাজ করছে। স্বাস্থ্যসেবার উন্নয়নের ফলে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। অক্সিজেনের সংকট দেখা দেওয়ায় নিজ উদ্যোগে ৫৫টি সিলিন্ডার দিয়েছি। আওয়ামীলীগ সরকারের সময়ে কেউ গৃহহীন ও না খেয়ে নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড: কাজী বাদশা মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামালউদ্দীন বাদশা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম। স্বাগত বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজামান, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, রূপসা উপজেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, হাবিবুর রহমান বিপুল, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা ভাইস চেয়ারম্যান নাজমা খান, তেরখাদা উপজেলা ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার, জাহাঙ্গির শেখ, দ্বীন ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আক্তার ফারুক, বাছিতুল হাবিব প্রিন্স, স ম জাহাঙ্গির, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান, রিনা পারভীন, সাবিনা ইয়াসমিন, সামসুন্নাহার, রূহুল আমিন রবি, রাজিব দাস, নয়ন তারা, তেরখাদা উপজেলা যুবলীগের আহবায়ক মফিজুর রহমান,আ’লীগ নেতা দ্বীন ইসলাম, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, বাদশা মল্লিক, শেখ আসাদুজ্জামান, রাজিব দাস, আ: রাজ্জাক রাজা, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, হাবিবুর রহমান তারেক, সৈয়দ জামিল মোরশেদ, নুর ইসলাম সরদার, আজমল ফকির, সুব্রত বাগচী, খান ফরাদুজ্জামান সুমন, সালাম মূর্শেদী সেবা সংঘের মঈন উদ্দীন, আবদুল্লাহ আল মামুন, তরিকুল ইসলাম, রিয়াজ, শিমুল, রাসেল প্রমুখ

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান শেখ সমশের আলী কর্তৃক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তরফদারকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাকে লাঞ্চিতের বিচার চেয়ে রবিবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সদর উপজেলার গোটাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলন করেছেন।এসময়, একই এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মলি¬ক,  মোঃ আব্দুর জব্বার, মোশারেফ হাওলাদার, সোলায়মান হাওলাদার, মোহাম্মাদ আলী শেখ, মুক্তিযোদ্ধার সন্তান খান কবিরুল ইসলাম নান্ন্ ুউপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট-বাবুরহাট নামক স্থানে পশুরহাট স্থাপনের বিষয়ে আলোচনার জন্য শুক্রবার আমরা কয়েকজন মুক্তিযোদ্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে যাই। জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় বসে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সমশের আলী মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তরফদার ও মোশারেফ হোসেন হালদার ওরফে কালা হালদারকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে চরম অপমান করে। আমরা চেয়ারম্যান কর্তৃক মুক্তিযোদ্ধাদের অপমানের বিচার চাই।

তারা আরও বলেন, এর আগেও অনেক মুক্তিযোদ্ধাকে অপমান অপদস্থ করেছেন চেয়ারম্যান সমশের আলী। দুই বছর আগে মুক্তিযোদ্ধা খান আবু হোরাইরা ও খান সোলাইমানের বাড়ি ভাংচুর করিয়েছে। মজিদ মলি¬ককে মারধরের মামলায় চেয়ারম্যানে ভাই রেজাউল গ্রেফতারও হয়েছেন। মুক্তিযোদ্ধা সোলায়মান হাওলাদারের বাড়িও ভাংচুর করা হয়েছে চেয়ারম্যানের নির্দেশে। জাতির শ্রেষ্ঠ সন্তান হয়েও বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধারা চেয়ারম্যানের কাছে কোন সম্মান পান না। বরং চেয়ারম্যান একের পর এক মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করেণ। আমরা এই চেয়ারম্যানের বিচার চাই।

এদিকে এই সংবাদ সম্মেলন শেষ হওয়ার সাথে সাথে গোটপাড়া এলাকার মুক্তিযোদ্ধা  কামরুল আলমসহ কয়েকজন মুক্তিযোদ্ধা চেয়ারম্যানের পক্ষে একই স্থানে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সমশের আলী, মুক্তিযোদ্ধা শেখ মোসলেম উদ্দিন, আকবর আলী মলি¬ক, আহমদ আলী, ইউছুফ আলী হাওলাদার ও গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান শেখ সমশের আলী বলেন, গোটাপাড়া ইউনিয়নের মুক্ষাইট-বাবুর হাটে দীর্ঘ ১০ বছর যাবৎ পশুর হাট বসে। এবছর স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের অনুমতিক্রমে পশুরহাট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দেপাড়া বাজার পশুরহাট  ইজারা নেওয়া কিছু মানুষ মুক্ষাইট-বাবুর হাট স্থাপনের বিরোধিতা করেন। যৌক্তিক কারণে ওই হাট বন্ধ না করতে পেরে আামর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমি কখনও মুক্তিযোদ্ধাদের অপমান করিনি। সব সময় আমি তাদেরকে সম্মান করি।

বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ১০২, তিন জনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন তিনজন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ২৭৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত ১ হাজার ২০২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রবিবার(১৮ জুলাই)দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৮ জন, মোল¬াহাটে ১৯, ফকিরহাটে ৯, মোড়েলগঞ্জে ১০, মোংলায় ৬, এবং শরণখোলায় ১০ জন রয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় নতুন করে ১০২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেচে। এই সময়ে মারা গেছে তিন জন। যা আমাদের জন্য এক ধরনের সতর্ক বার্তা। আসন্ন কোরবানি উপলক্ষে খুব বেশি ছোটাছুটি না করে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের খাদ্যসামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনাকালীন সময়ে ২৬নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রবিবার বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসাবে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ খাদ্যসামগ্রী বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম মল্লিক। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব শওকত আলী লাবু বিশ^াস, নজরুল ইসলাম বাবু, মোয়াজ্জেম হোসেন, ইয়াসিন আলী, স্বপন তালুকদার, ইদ্রিস হোসেন সোহান, রাকিবুল হাসান, কামরুল ইসলাম, মাসুম বিল্লাহ, সাদ্দাম হোসেন, কালু মোল্লা, হেমায়েত হোসেন, মিরাজ, আল-আমিন, নয়ন, মো. মামুন, ভক্ত সোহেল, ইসতিয়াক জামান সাজু, আকাশ, বাদশা, আব্দুর রহমান প্রমুখ।

স্ত্রীর পর করোনায় সাবেক এমপি আফাজ আহমেদের মৃত্যু

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

স্ত্রীর মৃত্যুর ১০ দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে আফাজ উদ্দিন আহমেদ তিন ছেলে, চার মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১৭ জুলাই) দিবাগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আফাজ উদ্দিন আহমেদের ছেলে ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনের বরাত দিয়ে তার পিএস রাজু আহমেদ। এর আগে গত ৮ জুলাই সকাল সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম আলো (৭২) করোনা আক্রান্ত হয়ে মারা যান। নিহতের পরিবার জানায়, করোনা আক্রান্ত হলে ২২ জুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় মনোয়ারা বেগম আলোকে। অবস্থার অবনতি হওয়ায় পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদও একই সাথে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মনোয়ারা বেগম আলো করোনার কাছে হার মেনে মৃত্যুপথযাত্রী হন। সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সর্বস্তরের জনগণ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরের সুস্থতা কামনায় দোয়া

খবর বিজ্ঞপ্তি

গতকাল যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরের সুস্থতা কামনায় দৌলতপুর থানা যুবদল আয়োজিত দোয়া মাহফিল আসর বাদ অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব নেতা শামীম আজাদ খান মিলু, খোশনুর রহমান জনি, কামরুল হাসান এরশাদ, আশিকুল আনাম আসু, আসাদুর রহমান, তনিরুল হুদা লিটন, কবির হোসেন, মোঃ ইকবাল ফকির, মোঃ জাকির হোসেন, মোঃ নাজমুল হাসান, মনিরুজ্জামান মনি, ফয়েজ আহমেদ দিপু, মোঃ রাজু খান, মেহেদি হাসান দিপু, মোঃ দিপু শেখ, সৌম্য শেখ, মোঃ রাজু শেখ।

খুলনা বিভাগে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত

তথ্য বিবরণী

খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর জেলাসহ বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার একশত ২০ উপকারভোগী পরিবারের মাঝে নগদ ৬০ হাজার টাকা,  তিনশত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে তিন মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ২১ হাজার চার উপকারভোগীর মাঝে ২১০.৪১ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৩০টি পরিবারকে পরিবার প্রতি ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি মসুর ডাল ও একটি সাবান বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর আজ (রবিবার) তিনশত উপকারভোগী পরিবারের মাঝে দুই লাখ টাকা, দুই হাজার সাতসত ৯২ উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ৩৪. ৯২ মেট্রিক টন চাল এবং ভিজিএফ কর্মসূচির আওতায় ছয় হাজার ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ৬০.৫ মেট্রিক টন চাল ও এক হাজার  উপকারভোগীর মাঝে এক হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

অভয়নগরে সাগরদাড়ী ট্রেনের ধাক্কায় নছিমনে থাকা দুইটি গরু ও দুইজন ব্যবসায়ী নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি-

যশোরের অভয়নগর উপজেলার জাফরপুর মাইলপোস্ট নামক স্থানে সাগরদাড়ী ট্রেনের ধাক্কায় নছিমনে থাকা দুইটি গরু ও দুইজন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার জাফরপুর মাইলপোস্ট নামক স্থানে এ ঘটনা ঘটে। এছাড়া চালকসহ আরো একটি গরু আহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার কাদিরপাড়া গ্রামের কাবিল গাজীর ছেলে রফিকুল ইসলাম(৪০)ও পায়রা ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের শহিদুল ইসলাম।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাজঘাট জাফরপুর মাইলপোস্ট এলাকায় সকালে আমরা রেললাইনের পাশ দিয়ে হাটছিলাম হটাৎ বিকট শব্দ শুনতে পাই। দৌঁড়ে গিয়ে দেখি খুলানাগামী একটি চলন্ত ট্রেনের ধাক্কা লেগে গরু বোঝাই একটি নছিমন ছিটকে পাশে খাদে পড়ে আছে। স্থানীয়রা আহতের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময়ে কর্তব্যরত চিকিৎসক আহত রফিকুল ইসলাম ও শহিদুলকে মৃত ঘোষণা করেন। এবং বাকি একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

নওয়াপাড়া রেলস্টেশনের মাস্টার বুলবুল আহমেদ বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাড়ী ট্রেনটি অভয়নগর উপজেলার জাফরপুর মাইলপোস্ট নামক স্থানে পৌছালে গরু বোঝাই একটি নছিমনকে ধাক্কা দেয়। নছিমনটি সেখানে স্থাপিত একটি অবৈধ রেলক্রসিং পার হচ্ছিলো । ধাক্কা লেগে নছিমনটি ছিটকে রেল লাইনের পাশে খাদে পড়ে দুইটি গরু ও দুইজন গরু ব্যবসায়ী মারা যায়। ঘটনার পরপরই আমি ঐ এলাকা পরিদর্শন করেছি।

হটস্পট খুলনার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরীভাবে গণটিকা চালু ও টিকাকেন্দ্র বাড়ানোর আহবান

খবর বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন,করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে টিকা ও স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। খুলনা অঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে উল্লেখ করে জরুরীভাবে গণটিকা চালু ও টিকা কেন্দ্র বাড়ানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, টিকা উৎপাদনের ক্ষেত্রে বড় সুযোগ পেয়েও হাতছাড়া করেছে সরকার। গত বছরের নভেম্বরে চীনের ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশ সফরে এসে এদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে চীনের টিকা বাংলাদেশের উৎপাদনে সার্বিক সহযোগিতা করতে চেয়েছিলেন। বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল চীনের বিশেষজ্ঞ টিমের প্রস্তাবে অনুমোদনও দিয়েছিল। কিন্তু রহস্যজনক কারনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তা আর গুরুত্ব পায়নি। সে ভুলের মাশুল এবার গোটা জাতি দিচ্ছে।

রবিবার (১৮ জুলাই) নগরীর ২৯ ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। সাবেক সাংসদ মঞ্জু আরও বলেন, হাসপাতাল বাড়িয়ে কোন লাভ হবে না। কারণ রাতারাতি ডাক্তার বানানো যাবে না। অভিজ্ঞ জনবল না থাকলে হাসপাতাল বাড়িয়েও চিকিৎসা সেবা দেওয়া যাবে না। যখন সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, তখন চিকিৎসার অভাবে অনেকে মারা যাবে।করোনা সংক্রমণ রোধ করতে হলে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জনগণকে টিকার আওতায় আনতে হবে। কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন শেষে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে নতুনবাজার এলাকায় মাস্ক বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জাফরুল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, রেহানা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচিু, ইউসুফ হারুন মজনু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, মেজবাহ উদ্দিন মিজু, নাজমুল হক মুকুল, সিরাজুল ইসলাম লিটন, শাহ আলম, শামীম আশরাফ, এড. ওমর ফারুক বনি, মোস্তফা কামাল মিন্টু, ফিরোজ আহমেদ, এবাদুল ইসলাম, সাজ্জাত হোসেন জিতু, শরিফুল ইসলাম, কাওসারী জাহান মঞ্জু, মাসুদ রুমি, নেন্সি, রাহাত হোসেন, তুহিন ইসলাম, ফয়জুল ইসলাম বাবু প্রমূখ।

সাবেক হুইপ মোঃ আশরাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার অনুষ্ঠান

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনা ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক হুইপ এবং প্রখ্যাত শ্রমিক নেতা, শিক্ষানুরাগী, মোঃ আশরাফ হোসেন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে ১৮ জুলাই রবিবার মহেশ^রপাশা মুন্সিপাড়া দারোগাবাড়ী দারুস সালাম জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল কালাম সিকদার, মোঃ মাজেদুল ইসলাম, শফিকুল আমিন লাভলু, মাওলানা আকবার হোসেন, সাইদুর রহমান সাইদ, আব্দুল কাদের সরদার, মোজাম্মেল হক প্রমুখ। দোয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, মোঃ আশরাফ হোসেন ২০২০ সালের ১৮ জুলাই ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি জাতীয় সংসদে বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবী আদায়ের লক্ষে ন্যায় সংগত কথা বলতেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। তৎকালীন সময়ে শ্রমিকদের দাবী আদায়ের আন্দোলনে পেটুয়াবাহিনীর হাতে আটক হয়ে জেলে যায়। সকল শ্রমিকরা জেলগেটে যেয়ে আন্দোলনের মুখে তাকে বের কওে নিয়ে আসে। তিনি হুইপ থাকাকালীন এলাকায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ মন্দির স্থাপন সহ  বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়েছেন।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিন নিয়েছেন চার হাজার সাতশত ৩২ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় রবিবার চার হাজার সাতশত ৩২ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার ছয়শত ৪৮ এবং মহিলা দুই হাজার ৪৮ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার দুইশত ৪০ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার চারশত ৯২ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ তিনশত ৩৮ জন, বটিয়াঘাটায় দুইশত ৮৬ জন, দিঘলিয়া দুইশত ৬২ জন, ডুমুরিয়া চারশত ১৬ জন, ফুলতলা ৮৮ জন, কয়রা তিনশত ৯৬ জন, পাইকগাছা দুইশত ৬২ জন, রূপসা তিনশত ২৪ জন এবং তেরখাদায় একশত ২০ জন টিকা গ্রহণ করেছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

লিডার্স পরিবার প্রধানের পিতার মৃত্যু

খবর বিজ্ঞপ্তি

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় ১৯৯৬ সাল থেকে জলবায়ু পরিবর্তন, কৃষি, সুপেয় পানি, স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার নিয়ে সুনামের সাথে কাজ করে আসছে। লিডার্সকে তীল তীল করে যিনি গড়ে তুলেছেন তিনি হলেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। পেছন থেকে অনুপ্ররণা ও সাহস যুগিয়েছেন তাঁরই পিতা শ্রী শিবপদ মন্ডল। ১৭ জুলাই (শনিবার) রাত্র আনুমানিক ১:৩০ ঘটিকার সময় শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিডার্স পরিবার প্রধানের পিতা ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি বহু বছর কীডনি, হৃদরোগ ও স্ট্রোকজনীত জটিলতায় ভুগছিলেন। পূর্বে তিনি ভারত ও বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। ১৮ জুলাই(রবিবার) দুপুর ১ :০০ ঘটিকায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামের নিজ বাড়ির শ্মশানে তাঁকে দাহ করা হয়েছে। তিনি ৪ কন্যা ও ২ পুত্র রেখে গেছেন। তাঁর মৃত্যুতে লিডার্স পরিবার সহ সকল আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খীরা গভীর শোক প্রকাশ করেছেন।

যুবদল নেতা লালনের পিতার মৃত্যুতে শোক

।। খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর যুবদলের সহ সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা আলমগীর হোসেন লালনের পিতা আবুল কালাম ইজারাদার (৭৩) রবিবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সকাল ১০ টায় নগরীর দারুল ইলুম মাদ্রাসায় মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর রূপসা উপজেলার জেবিএম মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

যুবদল নেতা আলমগীর হোসেন লালনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতার হলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর কমিটির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, জুলফিকার আলী জুলু, আজিজুল হাসান দুলু, মেজবাহউল আলম, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, জামাল হোসেন তালুকদার,  মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, শামিম কবির, আতাউর রহমান রুনু, এবাদুল হক রুবায়েত, আজিজা খানম এলিজা, সেতারা বেগম, খান ইসমাইল হোসেন, আবু সাঈদ, হেলাল আহমেদ সুমন, আঃ মান্নান মিস্ত্রি, ইশতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস, সজীব তালুকদার প্রমুখ।

যুবদল নেতা লালনের পিতার মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর যুবদলের সহ সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা আলমগীর হোসেন লালনের পিতা আবুল কালাম ইজারাদার (৭৩) আজ রবিবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

সকাল ১০ টায় নগরীর দারুল ইলুম মাদ্রাসায় মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ জোহর রূপসা উপজেলার জেবিএম মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

যুবদল নেতা আলমগীর হোসেন লালনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতার হলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর কমিটির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পি, জুলফিকার আলী জুলু, আজিজুল হাসান দুলু, মেজবাহউল আলম, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, জামাল হোসেন তালুকদার,  মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, শামিম কবির, আতাউর রহমান রুনু, এবাদুল হক রুবায়েত, আজিজা খানম এলিজা, সেতারা বেগম, খান ইসমাইল হোসেন, আবু সাঈদ, হেলাল আহমেদ সুমন, আঃ মান্নান মিস্ত্রি, ইশতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস, সজীব তালুকদার প্রমুখ।

কয়রায় বর্গাচাষের জমি না দেওয়ায় অতর্কিত হামলা আহত ৩ আটক ৩

কয়রা প্রতিনিধি

চলতি বর্ষা মৌসুমে জমি মালিক তার পছন্দমত বর্গাচাষীকে জমি দেওয়ায় সাবেক বর্গাচাষী ও তার লোকজন অতর্কিত হামলা চালালে ৩ জন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎিসাধীন। এ ঘটনায় পুলিশ হামলায় ব্যবহারিত চাইনিজ কুড়াল, দা, লোহার রড ও লাঠিশোটা সহ ৪ জন কে ঘটনাস্থল থেকে আটক করেছে। আটককৃতরা হলেন, স্বাধীন (২৬), রনি (২৪) ও আলামিন (২৮)। ঘটনাটি কয়রা থানার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এবং এ ঘটনায় বর্গা চাষী আবু বাক্কার সানা কয়রা থানায় মামলা করেছেন।। রবিবার সরেজমিনে জানা গেছে, মাথা ভাঙ্গা গ্রামে জমির মালিক জায়গীরমহল গ্রামের লুৎফর সরদার পৈত্রিক সাড়ে ৭ বিঘা জমি মাথাভাঙ্গা গ্রামের গ্রামের প্রভাবশালী জামায়াত নেতা আফজাল ফকিরের নিকট দীর্ঘদিন বর্গা দিয়ে আসছিলেন। কিন্তু চলতি রোপা-আমন মৌসুমে উক্ত আফজাল ফকিরের সাথে মতানৈক্য দেখা দেওয়ায় লুৎফর সরদার একই গ্রামের আবু বাক্কার সানার কাছে সম্পূর্ণ জমি বর্গা দেয়। সূত্র জানায়, শনিবার বর্গাচাষী আবু বাক্কার উক্ত জমিতে সকাল থেকে দুপুর পর্যন্ত চাষ করে বাড়ী ফেরার পথে সাবেক বর্গাদার আফজাল ফকির ও তার আত্মীয় স্বজন পরিকল্পিতভাবে দা, কুড়াল, লাঠি ও চাইনিজ কুড়াল ব্যবহার করে অতর্কিত হামলা চালায়। এসময় আশে পাশের লোকজন চুটে এসে আফজাল ফকিরের জামাই, পুত্র ও অপর ২ জনকে আটক করে। কিন্তু আটকের আগেই আসামীিদর হাতে থাকা দা, কুড়ালের আঘাতে ৩ জন মারাক্তক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং আহত অবস্থায় তাদের জায়গীরমহল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছালে গ্রামবাসী আটক ৪ যুবকসহ হামলায় ব্যবহারিত দা, লাঠি , কুড়াল ও চাইনিজ কুড়াল পুলিশের নিকট সোপর্দ করে। জানা েেগছে, গ্রামবাসী ছুটে আসতে দেখে আফজাল ফকির বাহিনির অন্রান্য আসামীরা দৌড়িয়ে পালিয়ে যায়। এ বিষয় পুলিশ ৪ যুবক সহ হামলায় ব্যবহারিত দেশীয় অস্ত্রসত্র আটকের কথা স্বীকার করেছে। অন্যদিকে জমি মালিক লুৎফার সহ স্তানীয় একাধিক ব্যক্তি জানায়, আফজাল ফকির একজন ভুমি দস্যু এবং সে বিভিন্ন লোকের জায়গা জমি আর আগেও জবর দখল করে ভোগ করেছেন। তবে এ বিষয় আফজাল ফকির ও তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা হলে বাড়ীতে কাউকে পাওয় যায়নি।

ফকিরহাটে আবারও দোকান চুরি, চক্রটি সক্রীয় হয়ে উঠেছে

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে চোর চক্রটি সক্রীয় হয়ে উঠেছে। বর্তমানে চুরি বৃদ্ধি পেয়েছে। চুরি আতংকে ভূগছেন দোকানদার সহ এলাকাবাসী। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দিন দুপুরে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার ফকিরহাট সদর বাজার এলাকার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরার সামনে থেকে নগদ ৩৫হাজার টাকা ও দুইটি সিমকার্ডসহ একটি মুল্যবান মোবাইলফোন চুরি করে নিয়ে গেছে। ফকিরহাট বাজারে ক্রেতা সেজে এসে চুরির ঘটনা এর আগেও ঘটেছে। এদিন রাতে অর্থাৎ শনিবার দিবাগত গভীর রাতের কোন এক সময় বিশ্ব রোড  মোড় এলাকায় শেখ নাছির উদ্দিনের দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র সহ প্রায় দুইলক্ষটাকার মালামাল চুরিকরেনিয়েগেছে র্দুবৃত্তরা। এরপূর্বেও ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় দোকান ও বাড়ী চুরির ঘটনা ঘটেছে।

চুলকাটি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময়

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে নবাগত জেলা প্রশাসকের সাথে করোনা পরিস্থিতি মোকাবেলায় সংবাদকর্মিদের সাথে মতবিনিময় সভা রবিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাব্বেরুল ইসলাম। সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন শাওন, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাশ, আইসিটি বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান সোবহান, নির্বাহী কমিটির সদস্য শিশির শিকদার, বিপুল চন্দ্র দেবনাথ, ফটিক ব্যানার্জী, মিজানুর রহমান মিঠু, আরিফ ঢালী, সাধারন সদস্য জিএম মিজানুর রহমান, সেকেন্দার আলী মোড়ল, বাদশা আলম, শেখর ব্যানার্জী প্রমুখ, বিপুল কুমার পাল ও শক্তি নারায়ন দাশ প্রমুখ।

সভায় বাগেরহাটের কৃতি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার এর সার্বিক সহযোগীতায় ও চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে কোভিড-১৯ এর রেজিষ্টেশন ও টিকা কার্ড প্রদান অনুষ্ঠানে একজনের হাতে টিকা কার্ড তুলে দিয়ে প্রধান অতিথি আজকের কর্মসূচির উদ্ভোধন করেন। এছাড়াও পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে ২০জন সাংবাদিকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকল জনগনকে সহযোগীতা করা প্রশাসনের একার পক্ষে সম্বব নয়, তাই জনগনকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

করোনা মহামারির কারণে স্থগিত খুবির প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা শুরু আগামী ১৭ অক্টোবর

খবর বিজ্ঞপ্তি

করোনা মহামারির কারণে স্থগিত খুলনা বিশ্ববিদ্যালয়ের ¯œাতক ও ¯œাতক (সম্মান) শ্রেণির প্রথম টার্মের সকল বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ বিষয়ে একটি একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে ডিনবৃন্দের সাথে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া পরীক্ষা গ্রহণ ও প্রস্তুতি সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষার আগে অনলাইন/অফলাইন পরীক্ষা গ্রহণের ব্যাপারে প্রশিক্ষণ ও মডেল টেস্টও অনুষ্ঠিত হবে।

পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের মধ্যে রয়েছে- প্রথম টার্মের রিভিউ ক্লাস চলবে ০১ আগস্ট থেকে ১৪ আগস্ট, অনলাইন/অফলাইন পরীক্ষা গ্রহণ সংক্রান্ত প্রশিক্ষণ হবে ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট, মডেল টেস্ট ০১ সেপ্টেম্বর থেকে ০৬ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় রিভিউ ক্লাস ০৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।

খুবিতে ঈদের ছুটি শুরু

খবর বিজ্ঞপ্তি

পবিত্র ঈদ-উল আযহা ও করোনাভাইরাসজনিত রোগ বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ১৩ জুলাই ২০২১ খ্রি. তারিখে আরোপিত বিধিনিষেধের প্রেক্ষিতে আজ ১৯ জুলাই ২০২১ খ্রি. থেকে ০৫ আগস্ট ২০২১ খ্রি. পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ (যথা: বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, এস্টেট, মেডিকেল সেন্টার) যথারীতি চালু থাকবে। এছাড়া বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সকলকে স্টেশনে (কর্মস্থল) অবস্থান করতে অনুরোধ করা হয়েছে এবং প্রয়োজনে ভার্চুয়ালি অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোংলায় শ্রমিক ও সাবেক বনদস্যুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষ্যে মোংলা বন্দর জেটিতে কর্মরত প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন। রবিবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের সামনে শ্রমিক-কর্মচারীদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা। এ সময় মোংলা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ও বাগেরহাট চেম্বারের সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন, মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামালসহ সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় বন্দরের পিকনিক কর্ণার সংলগ্ন ফুয়েল জেটি এলাকায় সুন্দরবনে দস্যুতা ছেড়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা সাবেক বনদস্যুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র্যাব-০৮। এ সময় স্থানীয় ৬০ জন সাবেক দস্যু পরিবারের হাতে উপহার স্বরুপ চাল, ডাল, আলু, পেয়াজ, সেমাই, চিনি, সয়াবিন তেল ও নগদ টাকা তুলে দেন র্যাব-০৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মিজানুর রহমান।

২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত র্যাবের মাধ্যমে সুন্দরবনের ২৭টি দস্যু বাহিনীর ২শ ৮৪ জন সদস্য আত্মসমর্পণ করেন। তার মধ্যে মোংলার ছিলেন ৬০ জন। দস্যুদের আত্মসমর্পণের পর ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।

ইন্দুরকানীতে যুবলীগ নেতার উপর হামলা,আহত Ñ২

ইন্দুরকানী(পিরোজপুর)উপজেলা প্রতিনিধি ঃ

ইন্দুরকানীতে ইউএনওর উপস্থিতিতে যুবলীগ নেতার উপর হামলা। রোববার সকালে ইউএনও অফিসের সামনে এ ঘটনা ঘটে । জানা যায়, নবাগত যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সাথে ইন্দুরকানী উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দিন সেপাই দেখা করতে আসলে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও আওয়ামীলীগের নেতা মোঃ নুরুজ্জামান খানের ছেলে যুবলীগ নেতা নবীন অতর্কিত ভাবে নাসির উদ্দিন সেপাইর উপর হামলা চালায় । হামলায় বেপোরোয়া ভাবে মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

নবীনের পিতা মোঃ নুরুজ্জামান খান জানান, আমার ছেলে মোটরসাইকেলে উপজেলা পরিষদের সামনে আসলে নাসির সেপাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। তখন নবীনকে নাসির সেপাই চর থাপ্পর মারে। এতে নবীন ক্ষিপ্ত হয়ে নাসির সেপাইর উপর হামলা করেন । হামলায় স্বীকার উপজেলা যুবলীগের সহ সভাপতি নাসির সেপাই জানান, পূর্বপরিকল্পিত ভাবে ইউএনও সামনে নবীন আমার উপর হামলায় চালায় । তাতে আমি গুরুত্বর আহত হই। বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, মারামারি ঘটনার পরে উভয়ের মধ্যে আমার কার্যালয়ে বসে মিমাংসা হয়েছে ।

খুলনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ

তথ্য বিবরণী

খুলনায় করোনায় কর্মহীন হয়ে পড়া একশত জন হকার, একশত হোটেল-রেস্তোরা শ্রমিক, দুইশত রিক্সা শ্রমিক, একশত প্রেস শ্রমিক এবং বড়বাজারের একশত জন হ্যান্ডিলিং শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি পাঁচ কেজি চাল। রবিবার সকালে খুলনার ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে কেসিসি’র প্যানেল     মেয়র-২ মোঃ আলী আকবর টিপু ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এই মানবিক সহায়তা বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে তিনটি ওয়ার্ডে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় এক  হাজার চারশত ৫০ জন অসহায়, দুঃস্থ ও নি¤œআয়ের শ্রমজীবীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি সাত কেজি চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ। দুপুরে খুলনার দৌলতপুরে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে চারশত ২৮ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তাঁরা খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ১২ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন এবং সোনাডাঙ্গা ইউসুফ বিদ্যালয়ে ১৭ নম্বর ওয়ার্ডের পাঁচশত ৭১ জন অসহায় ও নি¤œআয়ের শ্রমজীবীর মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করেন।

ফলন বেশি, গাথুনি ঘন, শীষ লম্বা ও দুর্যোগ সহিষ্ণু ৬ জাতের নতুন ধানের যাত্রা শুরু

খবর বিজ্ঞপ্তি

বছর দশেক আগে ইমাসকুলেশন ও পলিনেশনের মাধ্যমে ব্রিডিং করে ৬টি জাত উদ্ভাবনে সফল হয়ে ২০২০ সালের আমন মৌসুমে এফ ১০ পর্যায় শেষ করলো খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর গ্রামের কৃষক আরুনী সরকার। স্বপ্ন ও চেষ্টা; শেষ পর্যন্ত মানুষকে তার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে। আরুণি সরকার তার উৎকৃষ্ট উদাহরণ। শেষ পর্যন্ত ৬ জাতের নতুন আমন ধানের যাত্রা শুরুই হলো। রবিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের স্টার ইউনিট প্রাঙ্গনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রস্তাবিত ধানগুলোর নাম আলো ধান, লোকজ ধান, আরুণি ধান, গঙ্গা ধান, মৈত্রী ধান, লক্ষীভোগ ধান সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ এবং মৈত্রী কৃষক ফেডারেশনের আয়োজন ও মিজারিওর জার্মানী সহযোগিতায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ত্ব করেন লোকজের সভাপতি ও কালেরকণ্ঠের খুলনা বুরে‌্যা প্রধান সাংবাদিক গৌরাঙ্গ নন্দী এবং লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ ম-ল। লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সঞালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মো: হাদি-উজ-জামান হাদী, কৃষক ফেডারেশনের সহসভাপতি আশালতা ঢালী, সহসাধারণ সম্পাদক ফজলুর রহমান লাভলু ও ব্রিডার কৃষক আরুণি সরকার, কৃষক দেবজ্যোতি মহালদার, তরুণি সরকার প্রমুখ:। সংবাদ সম্মেলনে ব্রিডার কৃষক আরুণি সরকার বলেন. ২০১০ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজের প্রণোদনায় ব্রিডিং প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় প্রজাতির ১০টি জাতকে মাদার ও ১০টি জাতকে ফাদার করে ইমাসকুলেশন ও পলিনেশনের মাধ্যমে ব্রিডিং করে ৬টি জাত উদ্ভাবনে সফল হয়ে পর্যায়ক্রমে ২০১০ হতে ঋ-১ ঋ-২ ঋ-৩ ঋ-৪ ঋ-৫ ঋ-৬ ঋ-৭ ঋ-৮ ঋ-৯ ঋ-১০ পর্যায় গত ২০২০ সালে শেষ করেছেন। আরুনি ২০২০ সালে আমন মৌসুম শেষে ইতমধ্যে কিছু কিছু জাত কৃষকদের নিকট বিতরণ করা হয়েছে। জাতগুলোর মাদার ফাদার থেকে ফলন বেশি, গাথুনি ঘন, শীষ লম্বা ও দুর্যোগ সহিষ্ণু হয়েছে। মাদার ফাদার থেকে তাদের জীবনকাল কমেছে। সংবাদ সম্মেলনে ফাদার-মাদারসহ উদ্ভাবিত নতুন ধানগুলো ভিজুয়ালী উপস্থাপন করা হয়। স্থানীয় জটাই বালাম ও তেইশ বালাম ক্রসের ফলে উদ্ভাবিত নতুন ধানের নাম প্রস্তাবিত নাম আলো, সাহেবকচি ও কাঁচড়া ক্রসের ফলে উদ্ভাবিত নতুন ধানের নাম প্রস্তাবিত নাম লোকজ ধান, চাপশাইল ও কুমড়াগোড় ক্রসের ফলে উদ্ভাবিত নতুন ধানের নাম প্রস্তাবিত নাম আরুণি ধান, বেনাপোল ও ডাকশাইল ক্রসের ফলে উদ্ভাবিত নতুন ধানের নাম প্রস্তাবিত নাম গঙ্গা ধান, তেইশ বালাম ও জটাই বালাম ক্রসের ফলে উদ্ভাবিত নতুন ধানের নাম প্রস্তাবিত নাম মৈত্রী ধান এবং বজ্রমুড়ি ও কুমড়াগোড় ক্রসের ফলে উদ্ভাবিত নতুন ধানের নাম প্রস্তাবিত নাম লক্ষীভোগ ধান। এই নতুন ০৬ জাতের ধানের উদ্ভাবন বাংলাদেশের কৃষি তথা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষিতে একটি নতুন মাত্রা যোগ করবে।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, খুলনা মহানগরীতে পাঁচটি কেন্দ্রসহ সকল উপজেলায় করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান আছে। আসন্ন ঈদ উপলক্ষ্যে পশুর হাটগুলোয় স্বাস্থ্যবিধি পালন শতভাগ নিশ্চিত করতে হবে। মসজিদে ঈদের জামাতে বৃহৎ জনসমাবেশকালে দরজা-জানালা বন্ধ রেখে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ব্যবহার করলে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি থাকবে। তাই জামাত চালাকালে দরজা-জানালা খোলা রেখে নামাজ আদায়কে উৎসাহিত করতে হবে। বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান করোনা টিকার রেজিস্ট্রেশনের বাইরে থাকা শ্রমিকদের জন্য ভ্যাকসিন প্রদান নিশ্চিতে বিশেষ ক্যাম্প আয়োজনের বিষয়ে সভার দৃষ্টি আর্কষণ করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মাদ বাবুল হোসেন জানান, এবছর বোরো মৌসুমে খুলনা জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৭ হাজার পাঁচশত ২২ মেট্রিক টনের বিপরীতে এপর্যন্ত ১৬ হাজার মেট্রিক টনের অধিক চাল সংগ্রহ করা হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) খুলনা এর উপমহাব্যবস্থাপক আবির হোসেন জানান, খুলনায় বর্তমানে এক হাজার আটশত ১০ মেট্রিক টন শিল্প লবণ মজুদ রয়েছে। যা আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণের চাহিদার চেয়ে বেশি। জেলায় বর্তমানে ভোজ্য লবণের মজুদ দুই হাজার ১০ মেট্রিক টন। সভাপতির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী বৃহৎ জনসমাবেশ পরিহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মসজিদে ঈদের নামাজের একাধিক জামাত করার পরার্মশ দেন। এছাড়া খালিশপুরে নির্মাণাধীন আটশত মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বিদেশী নাগরিক ও প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে টহল বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান। সভায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।

মোংলায় দুই কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ  আরিফুল ইসলাম (২৪) ও তার স্ত্রী ফারজানা আক্তারকে (১৯) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, কয়েকটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্নস্থান থেকে মাদক এনে তা মোংলায় বিক্রি করে আসছেন। তাই এমনই একটি চক্রের গতি বিধি নজরদারীর করা হয়। সেই নজরদারীর ভিত্তিতে শনিবার রাতে বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে সন্দেহজনক এক নারী ও পুরুষের ব্যাগে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। পুলিশের হাতে আটক আরিফুল ও ফারজানা দীর্ঘদিন ধরে মাদক কারবারীর সাথে জড়িত রয়েছেন। আটক আরিফুল ইসলাম মোংলার সিগনাল টাওয়ার এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। আর ফারজানা আক্তার আরিফুল ইসলামের স্ত্রী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সিপিবি রেড ভলান্টিয়ার্স এর অক্সিজেন সিলিন্ডার গ্রহণসহ বিভিন্ন কর্মসূচি পালিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে খুলনায় গঠিত করোনা সংক্রান্তে সিপিবি রেড ভলান্টিয়ার্স অক্সিজেন ব্যাংকে আজ রোববার সন্ধ্যা ৬টায় নারীনেত্রী সুতপা বেদজ্ঞ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। সিলিন্ডার গ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। অপরদিকে রেড ভলান্টিয়ার্স-এর উদ্যোগে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়াও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑদলের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, অরুণা চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, অ্যাড. নিত্যানন্দ ঢালী, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সদর থানা সভাপতি শাহ্ মোঃ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রামপ্রসাদ রায়, যুব ইউনিয়ন নেতা উজ্জল বিশ্বাস, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, শেখ মহিবুল্লাহ, সাজিদ শাহরিয়ার প্রমুখ। প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে রাত ৮টা পর্যন্ত সিপিবি কার্যালয় চত্বরে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত থাকবে। আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং রেজিস্ট্রেশনে ব্যবহৃত নম্বরের মোবাইল সঙ্গে আনার জন্য অনুরোধ করা হচ্ছে।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ

ডুমুুরিয়া প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল রবিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন।ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন দক্ষিন ডুমুরিয়া গ্রামের ভ্যান চালক আব্দুল আজিজ বিশ্বাস। গতকাল সন্ধ্যায় তার চিকিৎসার খোজঁ খবর নেন। বিকেলে দক্ষিণ ডুমুরিয়ার ঝিলেঘাট, ঢালীপাড়াসহ আশপাশের সকল স্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে সাজিয়াড়া ও খলশী গ্রামের বিভিন্ন চায়ের দোকানে আগতদের সাথে কুলশ বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন স্বপন বৈরাগী, প্রশান্ত জোয়াদ্দার, রিজাউল শেখ, মোস্তফা শেখ,  বিল্লাল শেখ, ব্যাপারি আইয়ুব আলী, নওশের সরদার, আজমত শেখ, আব্দুল হালিম ঢালী, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।

রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ফলে সংকটে চামড়া শিল্প-খুলনা ইশা ছাত্র আন্দোলন

খবর বিজ্ঞপ্তি

দেশের সমৃদ্ধি অর্জনে চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবিতে আজ রবিবার (১৮জুলাই“২১)  বিকাল ৪ টায় পাওয়ার হাউজ মোড়স্থ নগর কার্যালয়ের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা শেখ মোঃ নাসির উদ্দিন।

তিনি বলেন, সরকার চামড়া শিল্পকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে সিন্ডিকেট মুক্ত ও কার্যকারী ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া শিল্পখাতকে অপার সম্ভাবনাময়ী হিসাবে তৈরি করতে পারে কিন্তু সরকারের দায়িত্বহীন কর্মকান্ড এবং অব্যবস্থাপনার ফলে চামড়া শিল্প আজ চরম সংকটের মুখে। অবিলম্বে চামড়াসহ দেশীয় শিল্প খাত রক্ষায় সরকারকে কার্যকারী ভূমিকা পালন করতে হবে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি মুহাম্মদ নাজমুস সাকিবের সভাপতিত্বে  ও  মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম ইসলাম আবীরের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০১৯-২০ অর্থবছরে রপ্তানী আয় কমে গিয়ে ৭৯৭ দশমিক ৬১ মিলিয়ন ডলারে দাঁড়ায়। রপ্তানী আয়ের দিক থেকে ২য় স্থান হাড়িয়ে চামড়া খাত ৩য় স্থানে নেমে এসেছে।

উল্লেখ্য,  ব্যবসা হিসাবে এদেশে চামড়া শিল্পের যাত্রা শুরু হয়েছে বিগত শতাব্দির ৪০এর দশকে। ১৯৪০সালে ব্যবসায়ী আর পি সাহা সর্বপ্রথম নারয়ণগঞ্জে একটি ট্যানারী প্রতিষ্ঠা করেন। ১৯৫১সালের অক্টোবরে তৎকালীন সরকার ঘোষিত এক গেজেটের মাধ্যমে ঢাকার হাজারীবাগে ট্যানারী শিল্প স্থাপিত হয়। সেখান থেকে অদ্যবধি পর্যন্ত চামড়া শিল্পখাতে ব্যাপক সফলতার সাথে অন্যতম একটি শিল্পখাত হিসাবে ধারাবাহিকতা ধরে রেখেছে। এ খাত থেকে রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে।

তবে দেশের চামড়া প্রক্রিয়াজাতকরণ ও পণ্য উৎপাদনে পরিবেশ সম্মত কমপ্লায়েন্স না থাকায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্যের চাহিদা কখনো আশানুরূপ হয়নি। ২০১৭ সালের পর থেকে চামড়া খাতের চলমান অগ্রযাত্রায় ভাটা পড়তে থাকে।

মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি ছাত্রনেতা  মুহাম্মদ মইনুল ইসলাম, জেলা সহ-সভাপতি মাহমুদুল হাসান,জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফরহাদ মোল্লা, জেলা প্রশিক্ষণ সম্পাদক আবু রায়হান, নগর প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান মুন্না, জেলা দপ্তর ও প্রকাশনা সম্পাদক রাসেল মৃধা  সহ নগর ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকার মানবিক সহায়তা ও প্রণোদনার ব্যবস্থা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে: বাবু

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, মহামারী করোনায় গোটা বিশ্ব যেখানে স্থবির হয়ে গেছে সেখানে শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার করোনাকালীন সময়ে দেশের মানুষের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা ও প্রণোদনার ব্যবস্থা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। গত বৃহস্পতিবার বিকালে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে কয়রার দুঃস্থ ও অসুস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, আওয়ামী লীগ নেতা মাষ্টার খায়রুল আলম, নির্মল চন্দ্র, জিয়াউর রহমান জুয়েল, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, মানব কল্যাণ ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান প্রমুখ।

খুলনা ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশনের এক সভা রবিবার সন্ধ্যা ৭টায় নগরীর ডালমিল মোড়স্থ দৈনিক তথ্য অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে শক্তিশালী ও সুদৃঢ় করতে সদস্যদের ব্যক্তিগত তথ্যাবলী সংরক্ষণ, আয়-ব্যায়ের হিসাব হালনাগাদকরণ, নতুন সদস্য পদ প্রদানসহ সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খুলনা ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের আহবায়ক মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এস এম কামাল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আহবায়ক কমিটির সদস্য বিমল সাহা, নূর হাসান জনি ও মো. মাকসুদ আলী।

খুমেক হাসপাতালের সামনে থেকে ইজিবাইক নিয়ে চম্পট

ফকিরহাট প্রতিনিধি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী নিয়ে আসার কথা বলে ৩জন প্রতারক ১টি ইজিবাইক নিয়ে চম্পট দিয়েছে। রবিবার সকালে ফকিরহাটের বেতাগা গ্রামের হতদরিদ্র ইসমাইল নামের একজন ইজিবাইক চালকের সাথে এ প্রতারনা করা হয়েছে। হতদরিদ্র চালক-কে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উক্ত দিন সকালে বেতাগা (পাখির মোড়) গ্রামের মরহুম দলিল উদ্দিনের পুত্র হতদরিদ্র ইজিবাইক চালক ইসমাইল (৪০) প্রতিদিনের ন্যায় গাড়ী চালাবার জন্য রোডে আসেন। এ সময় তিনি কিছু ডাব নারকেল নিয়ে খুলনায় যায়। ডাব নামিয়ে দিয়ে বাড়ী ফেরার পথে ৩জন প্রতারক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তাকে বলে একজন রুগীকে নিয়ে লবনচোরা এলাকায় আসতে হবে। সে মোতাবেক তিনি গাড়ীতে বসে থাকার কিছুক্ষন পর ১জন প্রতারক এসে বলে আমি আপনার গাড়ীতে বসছি আপনি দরদাম ঠিক করে আসেন। এ সময় তিনি অন্য ২জনের সাথে দেখা করতে গেলে তার গাড়ীটি নিয়ে প্রতারকরা পালিয়ে যায়। পরে স্থানীয় চালকরা তাঁকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় উর্দ্ধার করে ফকিরহাট উপজেলা সরকারী হাসপাতালে ভতি করেন। এরির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।

সমীর চন্দ ও তাঁর পরিবারের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় মহানগর কৃষক লীগের দোয়া

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও তাঁর পরিবারের সদস্যসহ বাংলাদেশ আওয়ামী পরিবারের করোনা আক্রান্ত নেতাকর্মীদের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে খুলনা মহানগর কৃষক লীগ। গতকাল রবিবার বাদ আছর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহবায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুকুল, মহানগর কৃষক লীগের সদস্য মো. রাজু আহমেদ, মো. শহীদুল হাসান, কানাই রায়, মো. আলমগীর মল্লিক, মো. রেজোয়ান আকুঞ্জি রাজা, শেখ আবু বক্কর সিদ্দিকী বাবুল, মো. আবু নাঈম, মো. বিপ্লব হোসেন, মোল্লা মোহাম্মদ সেলিম, লুৎফর রহমান, ৩০নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু হাসান, ওয়ার্ড কৃষক লীগ নেতা মো. সহিদুল ইসলাম সোহেল, মো. আবদুল্লাহ, মো. রবিউল ইসলাম, মো. লাবলু, মো. সাহিদুল ইসলাম সাহিদ, বনি সরকার, হাশেম হাওলাদার, মনির হোসেন, সোহেল মৃধা, মন্টু, খলিল, আলামিন, কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালন করেন মাওলানা মো. সাঈদ হোসেন।

পশুর চামড়া সংরক্ষণের জায়গা নেই খুলনায় আলাদা স্থান চান ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার

চামড়া পট্টি হিসেবে পরিচিত খুলনার শেখপাড়ায় এখন আর কোনো চামড়ার দোকান নেই। গত বছর খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কাছ থেকে অনুমতি নিয়ে সড়কে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করেছিলেন ব্যবসায়ীরা। এ বছর এখনও কেসিসির কাছ থেকে অনুমতি পাননি তারা। আবেদন নিয়ে তারা ঘুরছেন বিভিন্ন সরকারি দপ্তরে। এ প্রসঙ্গে খুলনা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ঢালী বলেন, অনুমতি না নিয়ে সড়কে চামড়া সংরক্ষণ করলে পুলিশ ঝামেলা করে। এজন্য আগে চামড়া সংরক্ষণের ব্যবস্থা করে তবেই কেনার প্রস্তুতি নিতে হবে। অনুমতির আবেদন নিয়ে অফিসে অফিসে ঘুরছি। অনুমতি না পেলে এবার কোনো ব্যবসায়ী চামড়া কিনবে না।

চামড়ার দোকান নেই চামড়া পট্টিতে : ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় স্থানীয় শেখপাড়া চামড়া পট্টিকে ঘিরে খুলনার কাঁচা চামড়া ব্যবসা গড়ে ওঠে। পরে অব্যাহত লোকসানে এবং ট্যানারি ও পাইকারদের কাছ থেকে বকেয়া পাওনা না পেয়ে ধীরে ধীরে ব্যবসায়ীর সংখ্যা কমতে থাকে। ফলে দোকানও কমতে থাকে। চামড়া পট্টির আশপাশে গড়ে উঠতে থাকে সরকারি-বেসরকারি নানা ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান।

দুর্গন্ধের কারণে স্থানীয় মালিকরাও এক পর্যায়ে চামড়া ব্যবসায়ীদের কাছে দোকান ভাড়া দেওয়া বন্ধ করে দেন। চামড়া পট্টির পাশে গড়ে ওঠা জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় মহিলা সংস্থা, মুক্তিযোদ্ধা পল্লী, কেসিসির গ্যারেজের পক্ষ থেকেও বাড়ির মালিক এবং ব্যবসায়ীদের চাপ দেওয়া হয়। ফলে ধীরে ধীরে চামড়ার দোকানগুলো বন্ধ হয়ে যায়।

চামড়া পট্টির শেষ দোকানটি বন্ধ হয়ে যায় ২০১৯ সালের ডিসেম্বরে। বর্তমানে সেখানে একটিও চামড়ার দোকান নেই। সারা বছর কসাইখানা থেকেই চামড়ার কেনাবেচা চলে। বিভিন্ন মাংসের দোকানে স্বল্প পরিসরে চামড়া সংরক্ষণ করা হয়। কিন্তু কোরবানির ঈদে সংগৃহীত বিপুলসংখ্যক চামড়া সেখানে সংরক্ষণ করা সম্ভব নয়।

এবারও অনুমতি চান ব্যবসায়ীরা : গত বছর সিটি মেয়র সড়কে চামড়া সংরক্ষণের অনুমতি দিয়েছিলেন ব্যবসায়ীদের। চামড়া কিনে সড়কেই সংরক্ষণ করেছিলেন তারা। এবার সিটি মেয়র খুলনায় নেই। কেসিসির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সড়ক ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের কাছে আবেদন নিয়ে যাওয়ার কথা ছিল ব্যবসায়ীদের। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এর কোনো অগ্রগতি জানা যায়নি।

ভাড়া বেশি বাণিজ্যিক এলাকায় : খুলনা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ঢালী জানান, এক যুগ আগেও শেখপাড়া মোড়ে ১০-১৫টি চামড়ার দোকান ছিল। কোরবানির ঈদ ছাড়াও সারা বছরই বিভিন্ন এলাকা থেকে লোকজন চামড়া নিয়ে এখানে আসতেন। তার বাবাসহ প্রবীণ ব্যবসায়ীরা সবাই মারা গেছেন। ট্যানারি মালিক ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে পাওনা টাকা না পেয়ে ব্যবসায়ীরা পথে বসেছেন। সবাই দোকান ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, শেরেবাংলা সড়ককেন্দ্রিক শেখপাড়া এখন বাণিজ্যিক এলাকা। এখানে দোকান ভাড়া অনেক বেশি। সারা বছর চামড়া কেনাবেচা করেও ঘর ভাড়া দেওয়ার টাকা হয় না। এলাকাবাসীরও আপত্তি রয়েছে চামড়া বিক্রেতাদের ঘর ভাড়া দেওয়ার ব্যাপারে। চামড়া বিক্রেতারা তাই পৃথক একটি বাজারের দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে। সেই দাবি কেউই পূরণ করে না। এখন সড়কেও যদি চামড়া সংরক্ষণের অনুমতি না দেয়, তাহলে চামড়া কিনে আমরা রাখব কোথায়?

পাওনা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের অবস্থান

স্টাফ রিপোর্টার

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মিলগেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার পাটকল শ্রমিকরা। রোববার খালিশপুর ও দৌলতপুর জুট মিলের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

এ সময় সোমবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পিপলস মোড় চত্বরে বিআইডিসি সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বক্তারা বলেন, খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা আজও কোনো টাকা পাননি। ২৬টি পাটকল বন্ধের পর ২১টির শ্রমিকরা কিছু টাকা পেয়েছেন। কিন্তু বকেয়া টাকা না পেয়ে খুলনার দুটিসহ দেশের বিভিন্ন জেলার পাঁচটি মিলের শ্রমিকরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ঈদের আগেই শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিলের কারখানা কমিটির সদস্য সচিব আলমগীর কবির। উপস্থিত ছিলেন শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন, পাটকল রক্ষায় নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশিদ, বাসদের জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, খালিশপুর জুট মিলের সিবিএর সাংগঠনিক সম্পাদক মো. মনির, শ্রমিক নাসিমা, নুর ইসলাম, চান মিয়া, শামস সাফরিন, মোশাররফ হোসেন, আলমগীর হোসেন, ছাত্র ফেডারেশন খুলনা জেলার আহ্বায়ক শেখ আলামিন প্রমুখ।

শার্শার পশুর হাটে ভিড়, স্বাস্থ্যবিধির পরোয়া নেই

বেনাপোল প্রতিনিধি

স্বাস্থ্যবিধির কোনও বালাই নেই যশোরের শার্শার সাতমাইল পশুর হাটে আসা হাজার হাজার মানুষের মাঝে। এতে মারাত্মকভাবে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। সরকার দেশীয় খামারিদের ক্ষতির কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট পরিচালনার অনুমতি দেয়। কিন্তু সেই নির্দেশের প্রতি কারও ভ্রুক্ষেপ নেই। স্বাস্থ্যবিধি ও অন্যান্য নির্দেশনা উপেক্ষা করেই হাট পরিচালনা করছেন ইজারাদাররা।

রবিবার (১৮ জুলাই) সরেজমিন সাতমাইল হাট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে গরু কেনাবেচা করতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে এ হাটে। কিন্তু সেখানে মাস্ক ব্যবহার বা সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এছাড়া সরকারি নির্দেশ উপেক্ষা করে রাস্তার ওপর বসেছে পশুর হাটটি। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। হাট তদারকিতে ইজারাদারদের পক্ষে শতাধিক স্বেচ্ছাসেবককর্মী থাকলেও শৃঙ্খলা বা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কোনও উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, পশুহাটের যে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে, এখান থেকে আশপাশের গ্রামগুলোতে করোনা ছড়াবে। গরু কিনতে আসা জাফর জানান, খামারিদের কথা বিবেচনা করে এ মুহূর্তে গরুর হাট চালু রাখা জরুরি। তবে স্বাস্থ্যবিধি না মানলে ইজারাদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।

সাতমাইল গরুহাটের ইজারাদার খতিব ধাবক জানান, কিছুদিন এ হাট বন্ধ থাকায় মানুষ কোরবানির গরু কিনতে পারেনি। এখন হাট চালু হওয়ায় গরু বেশি ওঠায় লোকসমাগমও একটু বেশি হয়েছে। তবে বেচাকেনা কম। গরু হাটে এর চেয়ে বেশি স্বাস্থ্যবিধি মানা যায় না। তারপরেও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে নিয়ম মানতে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ইজারাদারদের। রাস্তার ওপর যাতে হাট না বসে সেজন্য প্রয়োজনে কম গরু হাটে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও যদি নির্দেশনা না মানে হাট বন্ধ করে দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, দেশ এখন ক্রান্তিকাল পার করছে। এই মুহূর্তে মানুষ যদি সচেতন না হয় তাহলে ঈদ পরবর্তী সময়ে আরও বড় ধরনের মৃত্যুর মিছিল দেখতে হতে পারে। সেজন্য হাট-বাজার, বিশেষ করে, বর্তমানে পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শতভাগ মাস্ক পরিধান করা জরুরি।

খোঁড়া রাস্তায় ভোগান্তিতে হাজারো মানুষ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে খুঁড়ে রাখা দুই রাস্তায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। রাস্তা দুটিতে কাদা হওয়ায় মাঠের ফসল তোলা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। উপজেলার ঝাঁপা ইউনিয়ের হানুয়ার গ্রামে রাস্তা দুটির অবস্থান। একটি রাস্তার দূরত্ব আধা কিলোমিটার। অন্যটির দূরত্ব হবে আড়াই কিলোমিটার। পাকা করণের উদ্দেশ্যে একমাস আগে রাস্তা দুটি খুঁড়ে বালি না দিয়ে ফেলে রাখা হয়েছে। ফলে কাদায় ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গতমাসে ইউনিয়ের খালিয়া মাদ্রাসা মোড় হতে হানুয়ার পূর্বপাড়া জামে মসজিদ পর্যন্ত আধা কিলোমিটার এবং খালিয়ার মন্ডল পাড়ার মোড় হতে হানুয়ার বটতলা (গাজী পাড়া) মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার দুটি রাস্তার পাকা করণের উদ্দেশ্যে খুঁড়ে রাখা হয়। রাস্তা দুটো খোঁড়ার পর বালি না দেওয়ায় বৃষ্টিতে হাঁটু কাদা হয়েছে। ফলে গ্রামের মানুষকে চলাচলে বেগ পেতে হচ্ছে। মাঠের ফসল ঘরে তোলা নিয়েও চিন্তিত তাঁরা।

হানুয়ার গ্রামের পশু চিকিৎসক বিল্লাল হোসেন বলেন, আমার বাড়ি থেকে খালিয়া মোড় আধা কিলোমিটার। খালিয়া গ্রামে আমার রোগী আছে। রাস্তাটি খুঁড়ে রাখায় নিয়মিত চার কিলোমিটার ঘুরে রোগী দেখতে যেতে হয়।

খালিয়া মোড়ের দোকানি সবুজ হোসেনের বাড়ি হানুয়ার গ্রামে। তিনি বলেন, খোঁড়া রাস্তায় কাদা হওয়ায় প্রতিদিন আট কিলোমিটার পাড়ি দিয়ে দোকানে আসা-যাওয়া করতে হয়।

মো-ল পাড়ার সংকর কুমার বলেন, মাঠ ভরা পাট। এখন পাট কাটার সময়। পাট কেটে বাড়ি আনব কি করে তা বুঝতে পারতেছি না। মাঠে সার ফেলতে গেলেও ভোগান্তিতে পড়তি হচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু বলেন, ঠিকাদারের সাথে কথা হয়েছে। ঈদের পরে তিনি কাজ শুরু করবেন।

রাস্তা দুইটির ঠিকাদার আবু সাইদ বলেন, আবহাওয়া ভাল হলে রাস্তায় বালি ফেলব।

মনিরামপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সানাউল হক বলেন, রাস্তা দুটোর খারাপ অবস্থার কথা আমি জানি। ঠিকাদারকে বালি ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে।

মানুষের কল্যাণে কাজ করাই সেখ সালাহউদ্দিন জুয়েলের ব্রত: বাবুল রানা

খবর বিজ্ঞপ্তি

মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, মানুষের কল্যাণে কাজ করাই সেখ সালাহউদ্দিন জুয়েলের ব্রত। তিনি সব সময়ই সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেন। তিনি তাঁর বাবা চাচার মতই গরীব দুখী মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন। সেজন্যেই তিনি মহামারী করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী সরবরাহ করছেন। তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ এবং এ্যাম্বুলেন্স সেবা দিচ্ছেন। এই সেবা কোন স্বার্থে নয়, এই সেবা শুধুই মানবিক দায়িত্ব হিসেবে করছেন সেখ জুয়েল। তাঁর এই মানবিক কাজকে সহযোগিতা করতে সকলকে এগিয়ে আসতে হবে।

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরীর ২১, ২২, ২৩, ২৪, ২৯ ও ৩০ নং ওয়ার্ডে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েলের করোনা কালীন কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত বিতরণ সভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম। এছাড়া ২২নং ওয়ার্ডে মাহাবুবুল আলম বাবলু মোল্লা,  ২৪নং ওয়ার্ডে মঈনুল ইসলাম নাসির, ৩০নং ওয়ার্ডে এ্যাড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র আলী আকবর টিপু, এস এম আকিল উদ্দিন, কাউন্সিল এস এম মোজাফফর রশিদী রেজা, মহানগর যুবলীগ আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, চৌধুরী রায়হান ফরিদ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, আব্দুল হাই পলাশ, এমরানুল হক বাবু, ফয়েজুল ইসলাম টিটো, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, খুলনা-২ আসনের সংসদ সদস্যের এপিএস সাঈদুর রহমান, মাসুমুর রশীদ, অভিজিৎ চক্রবর্তী দেবু, মোল্লা ইখতিয়ার উদ্দিন, জহির আব্বাস, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মোড়েলগঞ্জে ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফ চাল বিতরণ চলছে সুবিধাভোগী ৫৭ হাজার পরিবার

আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ:

বাগেরহাটের মোড়েলগঞ্জে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিশেষ ভিজিএফ চাল বিতরণ অব্যাহত রয়েছে। জনপ্রতি ১০ কেজি করে ৫৭ হাজার পরিবার এ সুবিধার আওতায় ১৬ ইউনিয়ন সহ পৌরসভায়।

রোববার সকালে হোগলাপাশা ইউনিয়নের ২৪শ’ ২০ পরিবারের মাঝে ২৪টন ২শ’ কেজি চাল ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না, তেলিগাতি ইউনিয়নে ২৪শ’ ১০ জন সুবিধাভোগী পরিবারের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, রামচন্দ্রপুর ইউনিয়নে ৩২ শ’ ৯০ পরিবারের মাঝে ৩২টন ৯শ’ কেজি চাল বিতরন করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম, এ সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউপি সদস্য ও স্থানীয় বিভিন্ন  নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।

অপরদিকে খাউলিয়া ইউনিয়নে ৫ হাজার ৬৮২ জন সুবিধাভোগীর মাঝে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমঙ্গীর হোসেন, বারইখালী ইউনিয়ন পরিষদে ৪ হাজার ২শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান লাল ও জিউধরা ইউনিয়নে ৫ হাজার ৭শ’ ৩০ পরিবারের মাঝে ঈদুল আজহার চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা। ট্যাগ অফিসের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ।

বিতরণকালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দরা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অসহায় দুস্থদের প্রাপ্ত সুবিধা সঠিকভাবে বন্টন হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা কালিন মুর্হুতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা সহ সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে সকল প্রকার সহযোহিতা অব্যাহত  রেখেছেন।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে এ বারে এ উপজেলায় সরকারিভাবে বিশেষ ভিজিএফর চাল বরাদ্ধ হয়েছে ৫শ’ ৭১  মেট্রিকটন ৬৩০ কেজি চাল। এ চাল ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় ৫৭ হাজার পরিবারের মাঝে ঈদের পূর্ব মুর্হুত পর্যন্ত বিতরণ অব্যাহত থাকবে।

আত্মীয়-স্বজনদের রোগমুক্তি কামনা করে পূজা উদযাপন পরিষদের প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়ার ভ্রাতা সাংগঠনিক সম্পাদক শরৎ কুমার মুন্ধড়া (লালা), খুলনা সদর থানা পূজা পরিষদের সহ-সভাপতি মাণিক শীলের মাতা মালতি রাণী শীল, মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি সুজিত কুমার মজুমদারের ভাইঝি সন্ধ্যা মজুমদার ও ভাইঝি-জামাই বিদ্যুৎ বাইনসহ খুলনা মহানগর ও মহানগর আওতাধীন ৮টি থানা পূজা উদযাপন পরিষদের যে সকল নেতাকর্মী ও তাঁদের আত্মীয়-স্বজন করোনা আক্রান্তসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে হাসপাতাল বা বাড়িতে চিকিৎসারত আছেন তাঁদের সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর সঞ্চালনায় প্রার্থনা সভায় মাঙ্গলিক মন্ত্র পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী। উক্ত প্রার্থনা সভায় অংশগ্রহণ করেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর শাখার সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট সাংবাদিক ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, অভিজিৎ পাল ও প্রবীর বিশ্বাস, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ সম্পাদকম-লীর সদস্য বাবলু বিশ্বাস, তরুণ রায় শিবু, গৌরাঙ্গ সাহা, সুশান্ত ব্যানার্জী, স্বপন কুমার ম-ল, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখার সাবেক সভাপতি ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ দেবদাস ম-ল দেবু, শ্রীগুরু সংঘ খুলনা শাখার সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, তীর্থালোক সংঘ খুলনার সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী, মহানগর পূজা পরিষদের সম্পাদকম-লীর সদস্য সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভোলানাথ দত্ত, ভবেশ সাহা, পলাশ রায়, অশোক ঘোষ, রূপন দে, উজ্জ্বল রায়, সনৎ বকসি, নিরঞ্জন কুমার ম-ল, গৌতম মজুমদার, দুলাল সরকার, সুশীল দাস, অলোক দে, বাবু শীল, মাণিক শীল, রবিন দাস, রাজকুমার শীল, লিটন চক্রবর্ত্তী, সজল দাস, নিলয় সাহা, দ্বিপ্র দাস, দিপ্ত বিশ্বাস, জয় দাস প্রমুখ।

 আটরা গিলাতলার সাবেক ইউপি চেয়ারম্যান মীর আঃ গফফারের ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর আব্দুুল গফ্ফার শনিবার দিবাগতরাত দেড়টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালি…….রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। শিরোমণি কেন্দ্র্রীয় বাজার জামে মসজিদ এর সভাপতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন তিনি। এছাড়া ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ৫ বছর তিনি আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়ীত্ব পালন করেছেন। রবিবার শিরোমণি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জোহরবাদ জানাযা শেষে মীরবাড়ী পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এলাকার সর্বজনীয় শ্রদ্ধেয় এ ব্যক্তি। জানাযার নামাজে উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, খুলনা ৫ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলহাজ¦ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, আটরাগিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, এসএ রহমান বাবুল, দামোদও ইউপি চেয়ারম্যার শিপলু ভুইয়া,খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এমএ দাউদ, আব্দুর রউফ খান খোকন, বেগ আব্দুর রাজ্জাক রাজ, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মুন্সি মিজানুর রহমান, মুন্সি মঈনূল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, হাসান মাহমুদ টিটু, শেখ ইকবাল হোসেন, খ.ম লিয়াকত আলী, খান হাফিজুর রহমান,শেখ আব্দুল হক, সৈয়দ কিসমত আলী, সরদার আব্দুল হামিদ, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, মাহমুদ হাসান, মোল্যা সোহরাব হোসেন, শেখ আব্দুস সালাম, খান আব্দুল হালিম, বখতিয়ার পারভেজ, হুমায়ুন কবির, সরদার আলী আহম্মেদ, শেখ ইবাদত হোসেন, শেখ ওমর ফারুক,ওয়াহিদুজ্জামান, হাসিবুল ইসলাম, নবীরুল ইসলাম রাজা, শেখ তরিকুল ইসলাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার, সাইফুল্লাহ তারেক, গাজী মাকুল উদ্দিন প্রমুখ। জানাযায় ইমামতি করেন শিরোমণি বাজার জামে মসজিদের  পেশ ইমাম হাফেজ মাও. আতাউর রহমান।

ঈদ উল আযহা উলক্ষে খুলনা বড় বাজার ৪দিন বন্ধ

খবর বিজ্ঞপ্তি

পবিত্র ঈদ উল আযহা উলক্ষে খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির অন্তর্ভুক্ত বড় বাজারে সকাল ব্যবসা প্রতিষ্ঠান ৪দিন বন্ধ ঘোষনা করা হয়েছে। কোভিড-১৯’র সংক্রমন খুলনাঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়ায় এই অঞ্চলের অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। করোনা সংক্রমন রোধে এবং ঈদ উল আযহা উপলক্ষে এই সমিতির অন্তর্ভুক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান আগামী ২১ জুলাই বুধবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত এই ৪দিন বন্ধ থাকবে।

সমিতির সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান এই ৪দিন সকল ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন রূপে বন্ধ রাখার জন্য এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে প্রতিষ্ঠানের সামনে বৈদ্যুতিক বাতি জ¦ালিয়ে রাখে সুইচ চালু রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। নেতৃবৃন্দ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদে রাখার জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে কালিবাড়ি মন্দিরে সপ্তাহব্যাপী পূজা

খবর বিজ্ঞপ্তি

 জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে পূজা অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমনের কারণে স্বাস্থ বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় খুলনা বাজার পুরাতন কালিমাতা মন্দিরে এ বছর শুধুমাত্র পূজার আয়োজন করা হয়। রোববারবার সপ্তাহব্যাপী অতিবাহিত হয়েছে। সকাল থেকে দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুশান্ত ব্যানার্জী। পুজারী ছিলেন ভোলানাথ ভট্টচার্য ও আকাশ ব্যানার্জী।

উপস্থিত ছিলেন মন্দিরের পুরাহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, ধর্মীয় সংবাদ পরিবেশক ও সমাজসেবী সুব্রত হালদার তপা, প্রশান্ত ব্যানার্জী, তোতন হালদার, মনোজ রায়, বিকাশ সাহা, বিশ^রুপ সরকার, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, শ্যামসুন্দর হালদার, শিউলী রানী ব্যানার্জী, কেয়ারানী ব্যানার্জী, মুক্তি ব্যানাজী, কবিতা মৃধা, সবুজ ভট্টচার্য, গনেশ হাজরাসহ ভক্তবুন্দ।

এ সময় নগরীর ৪নং ঘাটস্থ জোড়া শিবমন্দিরের সাধারণ সম্পাদক শরৎ কুমার মুন্ধাড়ার সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়। গত ১২জুলাই এই পূজা শুরু হয় এবং আগামী ২০জুলাই এই পূজা শেষ হবে।

মহেশপুরে কামারশালায় নেই কোন ব্যস্ততা

শামীম খান জনী,মহেশপুর (ঝিনাইদাহ)প্রতিনিধিঃ

ঈদ আসলেই যেন কামারদের বারতি আয় ও বেড়ে যায় কাজের ব্যস্ততা। ঢুক ঠাক শব্দ চলতে থাকে সারা দিন। বাড়তি কাজের চাপে তাদের নাওয়াÑখাওয়ার হয়না।

কিন্তু এবার ঈদে ঝিনাইদহের মহেশপুরের কামারশালা গুলোতে  প্রভাব পড়েছে মহামারী করোনার। দুদিন পরেই মুসলিম উম্মাহের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব,ঈদুল আযহা আর এ উৎসবকে সামনে রেখে দা,বটি,ছুরি-চাকু তৈরিতে এসময়টাতে কামারশালার কামারিরা ব্যস্ত সময় পার করার কথা থাকলেও তারা অলস সময় পার করেছ।

এবার আর সেই চিরচেনা দৃশ্যটি চোখে পড়ছে না। করোনা মহামারীর কারণে কঠোর লকডাউন হওয়ায় দা,বটি, ছুরি-চাকুর চাহিদা আগের মতো তেমনটি নেই। করোনা পরিস্থিতিতে কোরবানীর পশু কেনা নিয়েই এবার কোন সাড়া নেই লোকজনের মাঝে। তাই কামারপাড়ায় দা-ছুরি তৈরি করানোর বাড়তি উচ্ছাসও চোখে পড়ছে না। এক রকম বেকারত্ব সময় পাড় করছেন কামাররা। তাই তাদের চোখে-মুখে হতাশার ছাপ ফুটে উঠেছে।

মহেশপুর চৌগাছা বাস স্টান্ডের জামে মসজিদের সামনে,কামারশালার দোকানের মালিক কার্তিক কর্মকার জানান,এই পেশা আমার বাপ দাদার কাছ থেকে পেয়েছি। প্রতি কোরবানির ঈদের এক মাস পূর্ব থেকে ছুরি-চাকু বিক্রি হওয়ার কথা। কিন্তু তৈরি করে রাখা ছুরি-চাকু বিক্রি হচ্ছে না তেমন একটা। তারপরও এখনও আশায় বসে আছি। বসে থাকলে তো আর চলবে না।

পৌর এলাকার চড়কতলা মোড়ের কামার শ্রী রতন কুমার বলেন,পুরো বছরের মূল রোজগার হয় এই কোরবানি ঈদে। কিন্তু গত ঈদ থেকে ছুরি-চাকু বিক্রি নেই বললেই চলে। তবু বিক্রির আশায় ঘুম নষ্ট করে জিনিসপত্র তৈরি করে রাখছি। তিনি আরও বলেন,বর্তমানে ভালমানের লোহা পাওয়া কঠিন। লোহার দরও বেড়েছে। সেই তুলনায় জিনিস বিক্রি করা কঠিন হচ্ছে। যাই হোক,আশা ছাড়ছি না।

নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নে টাকা ছাড়া ভাতা কার্ড মেলেনা

মোঃ আবু তাহের, নড়াইল ঃ

 সরকারের দেয়া বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী,মাতৃকালীন বিভিন্ন প্রকারের ভাতা কার্ড করতে টাকা চাড়া সম্ভব হয়না এমন একটি অভিযোগ উঠেেেছ ১০নং ভদ্রবিলা প্যানেল চেয়ারম্যান বর্তমান দায়িত্বপ্রাপ্ত মোশারফ হোসেনের বিরুদ্ধে। নড়াইল জেলাপ্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে ঐ ইউনিয়নের স্থানীয় জনগনরা

বলেছেন মোশারফ একজন ঠক ,প্রতারক, দূর্ণীতিবাজ প্রকৃতির লোক।তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহনের পর থেকেই তিনি বিভিন্ন দূর্ণীতির সাথে জড়িয়ে পড়েন । এলাকার বিভিন্ন লোকদের সরকারী বয়স্কভাতা,বিধাবা ভাতা,প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেয়ার নাম করে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেন তিনি। এ কাজ তিনি কখনো নিজে আবার কখনো তার জামাই,বিয়াই বক্কার মোল্যা সহ আরো অনেকের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগীতা এ কাজ করে থাকেন।

 টাকা হলে যে কোনো প্রকারের ভাতা কার্ড পাওয়া যায় নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে।এমন ঘটনার সত্যতা পাওয়া গেছে এই ইউনিয়নে।আকিবার সরদার বলেন আমার পিতার বয়স্ক ভাতা কার্ড করার জন্য একজনের সাথে আলাপ করলে ৬হাজার টাকার কথা বলে। বিশ্বাস নাকরে আমি সরাসরি চেয়ারম্যানের কাছে জানতে যাই। চেয়ারম্যানের বাড়ী প্রবেশ করতেই শুনতে পেলাম কোনো এক মেম্বরের সাথে কথা হচ্ছে ৬হাজার টাকার কম হলে  কোনো কার্ড হবে না যাও টাকা নিয়ে আসো।

# তানিয়া ১০নং ভদ্রবিলা ইউনিয়নের ৮নংওয়ার্ডের দীঘলিয়া গ্রামের বাসিন্দা।তার শিশু সন্তান (০৩)মাস বয়স। তানিয়া বলেন তার শিশুর দুধকার্ড করার জন্য যোগাযোগ করলে পার্শ্ববতী কথিত দালাল বক্কার প্যানেল চেয়ারম্যানের বিয়াই বলেন ৫হাজার টাকা লাগবে বলে জানান। যাহারা টাকা দিয়েছে তাদের একাউন্ট খুলতে বলা হয়েছে বলে তানিয়া জানান।আমি টাকা দিতে পারিনাই তাই আমার কার্ড হয় নাই ।

# ডহর রামস্বিদ্ধির শুধারাণী বিশ্বাস(৯০) স্বামী মৃত –খোকন চন্দ্র বিশ্বাস।গত ৭বছর পূর্বে বৃদ্ধার স্বামী মারা যায়।এপর্যন্ত তিনি বয়স্ক বা বিধবা ভাতা কোনোটাই পাননি।তার বয়স্ক ভাতা কার্ড করতে প্রায় একবছর হয়েগেল ৩হাজার টাকা নিয়েছেন।নানান টালবাহানা দেখিয়ে দশ টাকা নিতেও ছাড় দেননি এই দালাল চক্রের বক্কার প্যানেল চেয়ারম্যানের মেয়ের শ্বশুর। মূলত লেনদেনের এই কাজ গুলি তিনি তার বিয়াইকে দিয়েই করান। শুধারাণীর দাবি তিনি যেন বয়স্ক ভাতা পেয়ে মরতে পারেন।

# প্রফুল্ল বিশ্বাস(৭৫) বলেন আমি সরাসরি চেয়ারম্যানকে কার্ড করতে টাকা দিয়েছি। চেয়ারম্যানের জামাই সোহাগ ২/৪টি কার্ডের জন্য সুপরিশ করেছিল বলে তিনি জানান।কিন্ত কারো কাছ থেকে কোনো টাকা নেননি তিনি।

*এ বিষয়ে বক্কার মোল্যার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ভদ্রবিলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের সাক্ষাৎকার নিতে গেলে পরিষদে উপস্থিত সদস্যরা আমার সংবাদকে বলেন নিউজ করলে যদি এই ইউনিয়নের সুনাম নষ্ট হয় তাহলে বিকল্প পথে যাওয়া যায় কিনা। এই দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান বলেন আমি এর সাথে সংশ্লিষ্ট না।আবার বলা হলো জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেয়ার পরে আপনি অনেককে টাকা ফেরৎ দিয়েছেন এমন কথার প্রেক্ষিতে তিনি অনেক্ষণ চুপ থেকে পাশে বশে থাকা পরিষদের  সদস্যদের বলেন সাংবাদিকদের সাথে আলোচনায় যাও। সাংবাদিকরা আলোচনা উপেক্ষা করে উঠে যায়।

দাকোপে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফ) যৌথ উদ্যোগে জাপান সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক তৃণমূল প্রকল্পের আর্থিক সহযোগিতায় ‘সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় সম্পদ আহরণকারী ও উৎপাদনকারী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে প্রাইমারী সেক্টরের অর্থাৎ উৎপাদক শ্রেণির (কৃষক, মৎসজীবী, সুন্দরবনের সম্পদ আহরণকারী) উন্নয়ন ও সেকেন্ডারী ও টারসিয়ারী সেক্টরের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সিক্সথ সেক্টর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে, সুন্দবনের প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমবে।

এ প্রকল্পের আওতায় এই পর্যন্ত ৪০,০০০ ম্যানগ্রোভের চারা রোপণ করা হয়েছে। বেডস্ ম্যানগ্রোভের চারা রোপণের পাশাপাশি দেশীয় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণে সকলকে উদ্বুদ্ধ করে যাচ্ছে। এসকল বৃক্ষ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, তেমনি স্থানীয় জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। এই লক্ষ্যে দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের উত্তর বাণিশান্তা গ্রামে ৩,০০০ দেশীয় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় জনগোষ্ঠীর স্বতস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক শেখ মনিরুল ইসলাম, ফিল্ড এডভাইজার জনাব রজত শুভ্র গাইন, প্রোগাম অফিসার এম.এ খালেক ও মাঠকর্মী প্রশান্ত দেব। কার্যক্রম শেষে স্থানীয় জনগোষ্ঠী ব্যক্ত করেন যে, তারা নিজ উদ্যোগে এ সকল রোপিত বৃক্ষের যতœ নিবেন।

কালিগঞ্জে সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন গ্রুপের সাথে সরকারী কর্মকর্তাদের ভার্চুয়াল সংলাপ

বিজ্ঞপ্তি

রবিবার নবযাত্রা প্রকল্পের উদ্যোগে সিভিএ (সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন) ওয়ার্কিং গ্রুপের নেতৃবৃন্দের সাথে সরকারি দপ্তরসমূহ, ইউনিয়ন পরিষদ ও বেসরকারি প্রতিষ্ঠানের মাঝে ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম এবং অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা অফিসার, সমবায় অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং যুব উন্নয়ন কর্মকর্তা। সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী বিশেষ করে সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন, সরকারি-বেসরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কমিউনিটি মনিটরিং ও ফিডব্যাক প্রদানে ভিডিসি’র অংশগ্রহনের সুযোগ তৈরী; স্থানীয় সেবদানকারী প্রতিষ্ঠান বিশেষ করে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন ভিত্তিক কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্রের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সরকারী কমিটিগুলোতে গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের অন্তর্ভূক্ত করা; বাল্যবিবাহ বন্ধে ভিডিসি’র সক্রিয় ভূমিকা, ভিডিসি’র নিয়মিত কার্যক্রম  বাস্তবায়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা বৃদ্ধি; দুর্যোগ-সম্পর্কিত বিভিন্ন সতর্কতামূলক বার্তা প্রচার এবং দূর্যোগের ঝুঁকি ও ক্ষয়-ক্ষতি হ্রাসে স্থানীয় সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে/কোভিড সংক্রমন হ্রাসে ভিডিসি ও সিভিএ ওয়ার্কিং গ্রুপকে সম্পৃক্তকরনের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা, স্থায়ী বেড়িবাঁধ নির্মান, ভাংগন রোধ করা, করোনা মোকাবেলা করা, সামাজিক নিরাপত্তা প্রকল্পে উপকারভোগী বাছাই, বাল্যবিবাহ বন্ধ করা, সরকারি প্রবাহমান জলাধার বরাদ্দ না দেয়া, যুব ও যুব নারীদের প্রশিক্ষণ ও সহজ শর্তে স্টার্টআপ লোন বিতরণ বিষয়ে সিভিএ নেতৃবৃন্দের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগন অংশগ্রহন করেন। সভায় সিটিজেন ভয়েস এ্যান্ড এ্যাকশন ওয়ার্কিং গ্রুপের ফেসিলিটেটরবৃন্দ তাদের কার্যক্রম ও প্রত্যাশা তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম বলেন, এ উপজেলায় ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নবযাত্রা প্রকল্পের কাজ অত্যন্ত প্রশংসনীয় এবং উপজেলা প্রসাশন এবং সরকারি সংশ্লিষ্ঠ দপ্তরসমূহের সর্বাত্বক সহযোগিতার অশ^াস দিয়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি করেন। মোশের্^দুল আলম রিপনের সঞ্চলনায় ও আশিক বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, নির্মল সরকার এবং স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ডা: মুস্তাক আহম্মদ সুপারিশ তুলে ধরেন। কৃষ্ণ নগর ইউনিয়নের সিভিএ ফ্যাসিলিটেটর গোলাম মোস্তফা ও ভাড়াশিমলা ইউনিয়নের মুস্তাফিজুর রহমান সকলের পক্ষে সরকারি কর্মকর্তাদের কাছে উল্লেখিত দাবি সমূহ উপস্থাপন করেন। উল্লেখ্য যে, ‘নবযাত্রা’ আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ব্যুরো অব হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের অর্থায়নে সাত বছর মেয়াদী একটি প্রকল্প; যার প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী ও পুরুষের সমতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধন।

শেখ জুয়েলের জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নগর ছাত্রলীগের দোয়া

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, সৎ ও মার্জিত রাজনৈতিক ব্যক্তিত্ব, খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল রবিবার বাদ মাগরিব শঙ্কমার্কেটস্থ আজমিরী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন “সেখ জুয়েল খুলনাবাসীর জন্য আশীর্বাদ, তিনি সংসদ সদস্য হওয়ার পরে এই দক্ষিণাঞ্চলের জন্য বড় বড় উন্নয়ন প্রকল্প গৃহীত হয়েছে। খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়, খুলনা ক্যান্সার ইনস্টিটিউট, খুলনা শিশু হাসপাতাল, শেখ রাসেল গ্রামার স্কুল এন্ড কলেজ, শহীদ শেখ আবু নাসের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। এছাড়া তিনি সংসদ সদস্য হওয়ার পরে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। মাদক সন্ত্রাস সহ সামাজিক অপরাধ এখন নিয়ন্ত্রিত রয়েছে। আমরা তার জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল ও তার সহধর্মিনীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ড. সাইদুর রহমান, কৃষকলীগ নেতা এ্যাড একেএম শাহজাহান কচি, তাঁতীলীগ নেতা নজরুল ইসলাম নজু, মহানগর যুবলীগ সদস্য মশিউর রহমান সুমন, মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, রণবীর বাড়ই সজল, মাহামুদুল হাসান শাওন, এখতিয়ার মোল্লা, জব্বার আলী হীরা, মেহেদী হাসান মান্না, মাহামুদুল ইসলাম সুজন, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাসেজ, হিরণ হাওলাদার, বায়েজিদ সিনা, মোঃ রাসেল শেখ, মশিউর রহমান বাদশা, ইমরান হোসেন বাবু, শাহ আরাফাত রাহিব, ওমর কামাল, শেখ শান্ত, নিশাত ফেরদৌস অনি, পিয়াল হাসান, আবিদ আল হাসান, রাকিব আহমেদ রাব্বি, তানভীর ইসলাম সাব্বির, হাসানুল সাকি, রফিকুল ইসলাম প্রমুখ। দোয়া শেষে উপস্থিত ব্যক্তিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

করোনাকালিন সময়ে সংস্কৃতিকর্মীদের মাঝে প্রণোদনা ভাতা বিতরন:

খবর বিজ্ঞপ্তি

রবিবার, রাত ৮:০০ মিনিটে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা জেলা শাখার পক্ষ থেকে আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে করোনাকালিন সময়ে খুলনা’র ৫০ জন সংস্কৃতিকর্মীদের মাঝে প্রণোদনা ভাতা বিতরন করা হয় বিপিএমপিএ’র নিজস্ব কার্যালয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ), খুলনা জেলা শাখার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি, ডা. গাজী মিজানুর রহমান, সহ-সভাপতি ডা. আর. কে নাথ, ডা. মো: বোরহানউদ্দিন আহমেদ, ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল। সাধারণ-সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর, যুগ্ম-সম্পাদক প্রফেসর ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. এম. এ. হান্নান, সাংগঠনিক সম্পাদক ডা. মো: মামুনুর রশীদ, দপ্তর-সম্পাদক ডা. এম. বি. জামান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. কাজি হাফিজুর রহমান, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. গৌতম রায়, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. মো: মাহমুদ হাসান লেনিন, সমাজ কল্যান সম্পাদক ডা. মো. আব্দুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক ডা. অপু লরেন্স বিশ্বাস, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. শাহীন নওরোজী, কার্যকরী পরিষদের সিনিয়র সদস্যবৃন্দরা হলেন ডা. মো: শরাফত হোসেন, ডা. মো. বজলুল হক, ডা. মো: সোলায়মান, প্রফেসর ডা. মনোজ কুমার বোস,      ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ডা. কানিজ ফাহমিদা, ডা. স্বপন কুমার হালদার, ডা. চন্দন কুমার সাহা, ডা. বিশ্বজিৎ সরকার, ডা. রিয়াজ শাহীদ দিপু ও ডা. মোস্তফা-আল-মামুন সহ প্রমূখ।