Home জাতীয় যুদ্ধাহত দুই মুক্তিযোদ্ধাকে হুইলচেয়ার দিলেন প্রধানমন্ত্রী

যুদ্ধাহত দুই মুক্তিযোদ্ধাকে হুইলচেয়ার দিলেন প্রধানমন্ত্রী

10

ঢাকা অফিস

জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত দুই মুক্তিযোদ্ধাকে মোটরচালিত অত্যাধুনিক হুইলচেয়ার উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার পাওয়া দুই মুক্তিযোদ্ধা হলেন ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কালীপদ দাস ও ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করা লিবিও কির্তনীয়া। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুই বীর মুক্তিযোদ্ধাকে হুইলচেয়ার হস্তান্তর করেন। এসময় দুই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী দুই মুক্তিযোদ্ধাকে হুইলচেয়ার উপহার দেওয়ার পর তাদের সার্বিক খোঁজ-খবর নেন।