Home আঞ্চলিক ঝিনাইদহ-৪ এর সাবেক সাংসদ আব্দুল মান্নান আর নেই

ঝিনাইদহ-৪ এর সাবেক সাংসদ আব্দুল মান্নান আর নেই

13

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীন রাজনীতিবিদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭ টায় কালীগঞ্জ শহরের আড়পাড়ায় নিজ বাসভবনে তিনি মারা যান। আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর আগে আব্দুল মান্নান ডায়াবেটিস লেভেল জিরো হয়ে গিয়েছিল। একইসঙ্গে অ্যাসিডিটির সমস্যাতেও ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। 

মঙ্গলবার বাদ আসর  শেখ রাসেল ষ্টেডিয়ামে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে আব্দুল মান্নান  ১৯৭৭ সাল থেকে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান, ১৯৯৩ সাল থেকে দুইবার পৌর চেয়ারম্যান এবং ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হন। এছাড়া ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।