Home আঞ্চলিক ঝিনাইদহে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরন

ঝিনাইদহে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরন

12

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার পাচটি ঘর পরিদর্শণ করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক  মো: মজিবর রহমান সময় ঘরে থাকা পরিবার গুলোকে খাদ্য সামগ্রী তুলে দেন। সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভুপালি সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল- আল-মাসুম এবং কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন।

অভিযোগ উঠে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ঘরে ফাটল ধরেছে ঘটনা জানতে পেরে তিনি পরিদর্শণে আসেন। সেখানে তিনি ঘুরে ঘুরে দেখেন এবং তেমন কিছুই পান নি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  সাদিয়া জেরিন জানান, অভিযোগ উঠেছিল নির্মান সম্পুন্ন হওয়া এই ঘর গুলোতে ফাটল ধরেছে। কিন্তু সরেজমিন পরিদর্শণ করে তেমন কিছুই পাওয়া যায়নি।  তিনি জানান, একটি ঘরের পেছনে প্লাস্টার উঠে ফাটলের মতো দেখাচ্ছিল আসলে সেটি ফাটল না। বিষয়টি সাথে সাথে ঠিক করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানন্ত্রীর এই ঘরগুলো ওই এলাকার অসহায় গরীব পরিবারগুলোকে দেওয়া হয়েছে।

ঘরে বসবাসকারীরা জানান, তারা নিজেরা সেখানে উপস্থিত ছিলেন নির্মানের সময়। এই ঘরগুলো নির্মানে সকল উপকরন বেশ ভালোই ছিলো। আমরা এই ঘর পেয়ে খুবই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া দীর্ঘায়ু কামনা করছি।