Home আঞ্চলিক বিএনপির কল সেন্টারে যুক্ত হলো আরও তিনটি অক্সিজেন সিলিন্ডার

বিএনপির কল সেন্টারে যুক্ত হলো আরও তিনটি অক্সিজেন সিলিন্ডার

14


খবর বিজ্ঞপ্তি


করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য খুলনা মহানগর বিএনপির স্থাপিত কল সেন্টারে মঙ্গলবার ( ১৩ জুলাই) বেলা ১২ টায় আরও তিনটি অনুদানের অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এই নিয়ে কল সেন্টারে মোট সিলিন্ডারের সংখ্যা দাড়ালো ৪৩ এ।

প্রবাসী মশিউর রহমানের পক্ষে তার ভাই হাফিজুর রহমান ১টি ও ব্যবসায়ী সাইফুল আমিনের পক্ষে তার ভগ্নিপতি সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু ২টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। মানবতার সেবায়র মহতি কাজে সহযোগিতা করার জন্য দাতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি নেতৃবৃন্দ মহান রব্বুল আলামিনের প্রতি তাদের সুস্থতা ও দীঘায়ূ কামনা করেন। একই সাথে নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় অবদান রাখার আহবান জানান।

অনুদান গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক মোহাম্মাদ মনিরুজ্জামান মনি, জাফর উল্লাহ খান সাচ্চু, এড, বজলুর রহমান, কমান্ডার আবুজাফর, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান, সিরাজুল হক নান্নু, সাজ্জাদ আহসান পরাগ, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম জোয়াদ্দার জলি, কাজী মাহমুদ আলী সিরাজুল ইসলাম লিটন, মাহবুব আলম বাদশা, শামিম আশরাফ, সাজ্জাত হোসেন জিতু, ইবাদুল হোসেন, সেলিম বড় মিয়া, জামাল মোড়ল, ফিরোজ আহমেদ, মাসুদ রুমী, তুহিন ইসলাম প্রমুখ।