Home আঞ্চলিক খুলনায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামির স্বীকারোক্তি

খুলনায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামির স্বীকারোক্তি

8

স্টাফ রিপোর্টার

নগরীর ইউসেপ স্কুলের নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের আসামি হাছিব খাঁ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

সোমবার (১২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদঅলতে হাজির করেন। এসময় তার দেয়া ফৌজদারী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি রেকর্ড করেছেন। হাছিব খাঁ হরিণটানা থানা এলাকার ইসলাম নগরের কৌহিনুর বেগমের ভাড়াটিয়া হাফিজুল খার ছেলে।

মামালার তদন্ত কর্মকর্তা জানান, ১১ জুলাই সকাল ১১টায় তাকে মোরেলগঞ্জ থেকে  গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্ষণকারীরা এলকায় বখাটে হিসেবে পরিচিত। মামলার চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জুলাই বিকেলে ভিকটিম তার বান্ধবী খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে যায়। ওই সময়ে আসামিদের সাথে তাদের পরিচয় যায়। সন্ধ্যার পরে বান্ধবী বৃষ্টি বাসায় ফিরে এলেও ভিকটিম তাদের সাথে থেকে যায়। রাত টা ১০ মিনিটে ময়ূর ব্রীজ সংলগ্ন উজান আবাসিকের একটি প্লটে নিয়ে তাকে চারজন মিলে ধর্ষণ করে পালিয়ে যায়। খোঁজ নেওয়ার একপর্যায়ে ভিকটিমের পরিবার তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। ওইদিন রাতে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।