Home আঞ্চলিক খুলনার চার হাসপাতালে ১৭ মৃত্যু

খুলনার চার হাসপাতালে ১৭ মৃত্যু

12

স্টাফ রিপোর্টার

খুলনার সরকারি-বেসরকারি চার হাসপাতালে আরও ১৭ জন মারা গেছেন। এর মধ্যে ১২ জন করোনা পজিটিভ পাঁচ জন করোনা উপসর্গের রোগী ছিলেন। রবিবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব রোগীর মারা যান।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এখানের ২০০ বেডে সকাল ৮টা পর্যন্ত ১৯৯ জন করোনা পজিটিভ উপসর্গের রোগী ভর্তি রয়েছেন। রেড জোনে ১২৫ জন, ইয়োলো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন এইচডিইউতে ২০ জন।

নতুন ভর্তি ৫১ জন, ছাড়পত্র নিয়েছেন ৪০ জন। মারা গেছেন ১০ জন। এর মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ পাঁচ জন করোনা উপসর্গের রোগী ছিলেন।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল ৯টা পর্যন্ত আমাদের হাসপাতালের ১৫০ বেডের বিপরীতে ১২৯ রোগী ভর্তি রয়েছেন। নতুন ভর্তি ২৯ জন। সুস্থ হয়েছেন ৩১ জন। মারা গেছেন তিন জন।

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এখানের ৮০ বেডের বিপরীতে সকাল ৮টা পর্যন্ত ৭৬ জন পজিটিভ ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি ২০ জন। ছাড়পত্র নিয়েছেন ১২ জন। মারা গেছেন তিন জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, এখানের ৪৫ বেডে ১২ জুলাই সকাল সোয়া টা পর্যন্ত ৪৫ জন করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন। নতুন ভর্তি চার জন। ছাড়পত্র নিয়েছেন একজন। আইসিইউতে ১০ রোগী ভর্তি আছেন। মারা গেছেন একজন।