Home আঞ্চলিক প্রশাসনের হস্তক্ষেপে দিঘলিয়ায় বাল্য বিবাহ বন্ধ, অর্থিক জরিমানা

প্রশাসনের হস্তক্ষেপে দিঘলিয়ায় বাল্য বিবাহ বন্ধ, অর্থিক জরিমানা

17

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম গোপন সুত্রে খবর পেয়ে পূর্ব গোয়ালপাড়া গ্রামের স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করেছেন। উপজেলার নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলিমুজ্জামান মিলন সহ দিঘলিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ছেলে সহ অন্যরা পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালত যাচাই করে জানতে পারে মেয়ের বয়স মাত্র ১৪ বছর (জন্ম তারিখ – ০৮/১১/২০০৭)। এসময় ভ্রাম্যমান আদালতের কাছে মেয়ের বাবা ও ছেলের মামী তাদের অপরাধ স্বীকার করেন। মেয়ের বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইন -২০১৭ মোতাবেক ২০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড ও একই আইনে ছেলের মামীকে ৩০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে। এছাড়াও মেয়ের বাবা মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে অঙ্গঈকার করেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলিমুজ্জামান মিলন বলেন, স্থানীয় মেম্বার ও একজন গ্রাম পুলিশকে সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হয়েছে যাতে ঐ মেয়ের বিয়ের আবারও কোন আয়োজন হলে আমাদেরকে জানানোর জন্য। সংশ্লিষ্ট কাজীকে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের বাল্যবিবাহ রেজিষ্ট্রেশন না করার জন্য। মেয়ের বাবার আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ায় এবং তার ভ্যানটি নষ্ট থাকায় দ্রুত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তাকে আগামী দুই সপ্তাহের খাবার পৌঁছে দেওয়া হয়েছে। মেয়েটির লেখাপড়াসহ যেকোনো সমস্যায় উপজেলা প্রশাসন এর সহযোগিতা থাকবে। আপনার সমস্যা আমাদেরকে জানান, আমরা আপনাকে সাহায্য করবো, কিন্তু অপরাধ করলে শাস্তি পেতে হবে। বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।