Home আঞ্চলিক সাংবাদিক প্রবীর বিশ্বাসের শশুরের পরলোকগমন

সাংবাদিক প্রবীর বিশ্বাসের শশুরের পরলোকগমন

16

স্টাফ রিপোর্টার

যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এবং দৈনিক খুলনা’র প্রধান প্রতিবেদক প্রবীর বিশ^াস এর শশুর পীযুষ কান্তি মৈত্র (৮০) বাধক্যজনিতে কারণে শুক্রবার রাত সাড়ে নয়টায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্র সন্তান ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যক্তিজীবনে পীযুষ কান্তি মৈত্র সরকারের স্বাস্থ্য বিভাগে এক জন সুনামী কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে তিনি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন উপজেলাতে দায়িত্ব পালন করেছেন। চাকুরী থেকে অবসর গ্রহণের পর থেকে তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চাঁদকাঠী গ্রামে নিজ বাড়ীতে বসবাস করতেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিক নানা রোগে ভুগছিলেন। শুক্রবার রাত সাড়ে নয়টায় তিনি নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িই তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে দৈনিক খুলনা পরিবার। বিবৃতিদাতারা হলেন, সম্পাদক মন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, সম্পাদক ও প্রকাশক মোঃ আছাদুজ্জামান, কার্যনির্বাহী সম্পাদক এস এম মাহাবুবুর রহমান ও নির্বাহী সম্পাদক মোঃ শাহ আলমসহ বার্তা বিভাগ ও সাধারণ বিভাগের সকল সদস্যবৃন্দ।