Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

7

মোহামেডানকে চার গোল ফেরত দিলো আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
গত লিগের ফিরতি পর্বে মোহামেডানের কাছে ৪-০ গোলে হারতে হয়েছিল আবাহনীকে। বছর ঘুরতে না ঘুরতেই চিরপ্রতিদ্বন্দ্বিদের সেই চার গোল ফেরত দিয়ে দিলো আকাশি-হলুদ দল। এবারের প্রিমিয়ার লিগের প্রথম পর্বের ম্যাচটি গতকাল বুধবার একপেশে করে জিতেছে আবাহনী। মোহামেডানকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।
হাইতির ফরোয়ার্ড কেরভেন্স বেলফোর্ট পেয়েছেন জোড়া গোল। নাবীব নেওয়াজ জীবন ও এডগার বার্নহার্ট গোল করেছেন একটি করে। লিগে চার ম্যাচে আবাহনীর পয়েন্ট ১০। ছুঁয়ে ফেলেছে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাইফ স্পোর্টিংকে। চার ম্যাচ শেষে মোহামেডান আছে আগের ৬ পয়েন্ট নিয়েই।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের চিরায়ত ডার্বিতে মোহামেডানকে কোনও সুযোগই দেয়নি আবাহনী। মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিয়ে তারা উইং দিয়ে চালিয়েছে একের পর এক আক্রমণ। তাদের ৪-২-৩-১ ছকে দলের সমন্বয়ও ছিল দেখার মতো। অন্যদিকে ৩-৫-২ ফর্মেশনে মোহামেডান ঠিকঠাকমতো খেলতে পারছিল না। তাদের নিষ্প্রভ মনে হয়েছে। বিশেষ করে মালির স্ট্রাইকার সোলেমানে দিয়াবাতে এই ম্যাচে জ্বলে উঠতে পারেননি। পারেননি অন্যরাও। ম্যাচের শুরু থেকে আবাহনী আক্রমণে এগিয়ে থাকে। ২ মিনিটে সানডের বাঁ পায়ের শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে বাঁচান। ১৬ মিনিটে জীবনের ক্রসে বেলফোর্টের হেড বক্সের ভিতরে থেকে সানডে ল্েয শট নেওয়ার আগেই মোহামেডানের এক ডিফেন্ডার কিয়ার করেন। পরের মিনিটে আসে প্রথম গোল। মামুনুলের কর্নারে লাফিয়ে উঠে হেড করে কেরভেন্স বেলফোর্ট দলকে এগিয়ে নেন। এক গোলে পিছিয়ে পড়ে মোহামেডান প্রতি আক্রমণে উঠে গোল শোধ দেওয়ার চেষ্টা করেছে। ২৪ মিনিটে হাবিবুর রহমান সোহাগের কর্নারে ওবি মনেকের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। ৩৩ মিনিটে আবাহনী ঠিকই ব্যবধান বাড়িয়ে নেয়। বাঁ প্রান্ত থেকে বেলফোর্টের পাসে বল বুক দিয়ে নামিয়ে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন কিরগিজ খেলোয়াড় এডগার বার্নহার্ট। তিন মিনিট পর ব্যবধান কমাতে পারতো মোহামেডান যদি ওবি মনেকের জোরালো শট গোলকিপার শহীদুল আলম ফিস্ট করে না ফেরাতেন। ৪৩ মিনিটে আবাহনী পেয়ে যায় তৃতীয় গোল। বার্নহার্টের নিচু ক্রস পেয়ে কোনাকুনি শটে ল্যভেদ করেছেন বেলফোর্ট।
বিরতির পর আবাহনী বলের নিয়ন্ত্রণ রেখে ৬৩ মিনিটে চতুর্থ গোলটি করে। মামুনুলের লব থেকে সানডের পাসে জীবন হেডে ৪-০ করে মোহামেডানকে আর ম্যাচেই ফিরতে দেননি। যদিও ৭৬ ও ৭৯ মিনিটে মোহামেডানের মালিযান স্ট্রাইকার সোলেমানে দিয়াবাতে তেড়েফুঁড়ে চেষ্টা চালিয়েছিলেন। তার প্রথম শট পোস্ট ঘেঁষে যায়। পরেরটি প্রতিহত হয় পোস্টে।

রহমতগঞ্জকে হারিয়ে জয়ের ধারায় বসুন্ধরা কিংস
ক্রীড়া প্রতিবেদক
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল কাবের সঙ্গে ড্র করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনে শুরুতেই ধাক্কা খেয়েছিল বসুন্ধরা কিংস। দুই পয়েন্ট হারানোর সেই তিটা পূরণে চ্যাম্পিয়নরা মরিয়া। পরপর দুই ম্যাচ জিতে আবার পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠেছে তারা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাইফের পরেই তাদের অবস্থান। গতকাল বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।
চারটি ম্যাচ শেষ করেছে চ্যাম্পিয়নরা। তিনটি জিতেছে, একটি ড্র করেছে। তবে ফেডারেশন কাপ জেতা দলটির খেলায় সেই ধার নেই। কোনো ম্যাচেই তারা একচেটিয়া প্রাধান্য নিয়ে প্রতিপকে চেপে ধরতে পারেনি। তিনটি ম্যাচই তাদের জিততে হয়েছে ১ গোলের ব্যবধানে। তারপরও পরপর দুই ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট অর্জনের ধারায় ফিরে এসেছে তারা। কোচ অস্কার ব্রুজনের সান্ত্বনা একটাই। রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেসের গোলে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। কিন্তু ৩৮ মিনিটে রহমতগঞ্জের উজবেকিস্তানের ফরোয়ার্ড তুরায়েভ গোল করে ম্যাচে সমতা আনেন। বিরতির বাঁশির আগে বসুন্ধরা আবার এগিয়ে যায় কিরগিজস্তানের বখতিয়ারের গোলে।
দ্বিতীয়ার্ধে গোল আর হয়নি। ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে সাইফ স্পোর্টিং কাব।

তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে মুজগুন্নি ক্রিকের্টেস জয়
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে মুজগুন্নি ক্রিকের্টেস। গতকাল বুধবার খালিশপুর প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪উইকেটের ব্যবধানে হারিয়েছে টুটপাড়া বয়েজ কাবকে।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারে ১৭৫ রান সংগ্রহ করে টুটপাড়া বয়েজ কাব। দলের তানজিমুল ২৭, ইমন ২৬, মিথুন ২২ ও ফয়সাল ২০ রান করেন। মুজগুন্নি ক্রিকের্টেসের হয়ে ৩টি উইকেট নেন জাহিদ। এছাড়া ২টি করে উইকেট নেন শফিক ও রুবেল। জবাবে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ৬উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায় মুজগুন্নি ক্রিকের্টেস। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন শহিদুল। খোরশেদ ৩৬ ও শফিক ৩০রানে অপরাজিত থাকেন। প্রতিপক্ষের হয়ে আরিফ ৪টি উইকেট নেন।

বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু টি-১০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর সেমিফাইনালের দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টের আয়োজক ও সভাপতি ছিলেন প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলি আকবর টিপু। খেলায় প্রধান অতিথি ছিলেন অটিস্টিক শিশু জান্নাতুল মাওয়া।
দিনের প্রথম সেমিফাইনাল খেলাটি ক্রীড়াঙ্গনে মুজিব দল ও ভাষা আন্দোলনের মুজিব দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ভাষা আন্দোলনের মুজিব দল ৬ উইকেটে জয় লাভ করে ফাইনাল খেলতে সুযোক করে নেয়। ভাষা আন্দোলনের মুজিব দলের রফিকুল হাসান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি শ্রেষ্ঠ বাঙ্গালী মুজিব দল ও স্বাধীনতার মুজিব দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় শ্রেষ্ঠ বাঙ্গালী মুজিব দল ৬৬ রানে জয় লাভ করে ফাইনালে উত্তীর্ন হয়। শ্রেষ্ঠ বাঙ্গালী মুজিব দলের সোলায়মান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। আগামী ৮মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।
মাঠে উপস্থিত ছিলেন শেখ শওকত হোসেন, সরদার আব্দুল হালিম, মসিউর রহমান, মুনতাকিম লালু, শিপার হায়দার, জাবিদ হোসেন, আলমগীর হোসেন, আলী হোসেন, ফজলে রাব্বী, কাইয়ুম গোরা, সাইদুর, মইন, জিয়া, নয়ন, হীরক, বাপ্পী, পল্টু প্রমুখ।

পাকিস্তান সফরে যাবে না বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
তিন ধাপের পাকিস্তান সফরের দুই ধাপ শেষ করেছে বাংলাদেশ। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ, এরপর একটি টেস্ট খেলে এসেছে। তৃতীয় ও শেষ ধাপে আগামী মাসে একটি ওয়ানডে ও দ্বিতীয় টেস্ট খেলতে পাকিস্তান সফর করার কথা রয়েছে বাংলাদেশ দলের।
তবে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এই সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে এখনো করোনাভাইরাসের রোগী শনাক্ত না হলেও পাকিস্তানে ইতোমধ্যে ৫জন আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস আতঙ্কে সিন্ধু প্রদেশের সব স্কুল-কলেজ ১৩ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে। আমরা এর সঙ্গে কখনো আপোস করব না। বিষয়টি নিয়ে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কথা বলব। যদি ঝুঁকি দেখি, তাহলে কোনোভাবেই পাকিস্তানে আমাদের দল পাঠাব না। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের হাতে সময় আছে।’

জিম্বাবুয়ের বিপে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
প্রথম দুই ওয়ানডের জন্য ১৫সদস্যের দল দিয়েছিল বিসিবি। সিরিজ নিশ্চিত হওয়ার পর দলে বাড়তি একজন ক্রিকেটারকে যোগ করলো নির্বাচকরা। সৌম্যকে নিয়ে দলের ক্রিকেটার সংখ্যা এখন ১৬। সবকিছু ঠিকঠাক থাকলে কাল শুক্রবার জিম্বাবুয়ের বিপে দেখা যাবে মারকুটে এ ব্যাটসম্যানকে।
বাংলাদেশের তৃতীয় ওয়ানডে স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, আল-আমিন হোসেন, সাইফ উদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজ রহমান ও সৌম্য সরকার।

পূর্ণ শক্তির দল ঘোষণা নিউজিল্যান্ডের
ক্রীড়া প্রতিবেদক
চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে চলতি মাসে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম (উইকেটরক), জিমি নিসাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেলর।

১৬ বছর বয়সেই আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে
ক্রীড়া প্রতিবেদক
নাম তার শেফালি ভার্মা। বয়স ১৬ বছর ৩৬ দিন। আর এই বয়সেই তিনি আইসিসির নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষে আরোহণ করেছেন। গতকাল বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে তিনি ১৯ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ১ নম্বর অবস্থানে। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের সুজি বেটসকে। যিনি ২০১৮ সালের অক্টোবর থেকে শীর্ষস্থান ধরে রেখেছিলেন।
ভার্মা ৭৪২ রেটিং পয়েন্ট নিয়ে নারী বিশ্বকাপে খেলতে এসেছিলেন। বিশ্বকাপে চার ম্যাচে তিনি ১৬১ রান করেছেন। তার মধ্যে শ্রীলঙ্কার বিপে ৪৭ ও নিউজিল্যান্ডের বিপে ৪৬ রানের বিস্ফোরক ইনিংস রয়েছে। তাতে ১৯ রেটিং পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। মোট ৭৬১ (ক্যারিয়ার সেরা) রেটিং পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে উঠেছেন। এর মধ্য দিয়ে দ্বিতীয় ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার কৃতিত্ব দেখালেন তিনি। তার আগে মিতালি রাজও উঠেছিলেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে।

জুভেন্টাস-এসি মিলান সেমিফাইনাল নিয়ে নাটকীয়তা
ক্রীড়া প্রতিবেদক
ইতালিতে করোনা ছড়িয়ে পড়ছে ভয়াবহ আকারে। বিশেষ করে দণিাঞ্চলে এর প্রাদুভার্ব ছিল বেশি। তবে সম্প্রতি উত্তরাঞ্চলেও দেখা যাচ্ছে করোনা আতঙ্ক।
ফলে কোপা ইতালিয়ার সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচের সূচি পরিবর্তনে বাধ্য হয়েছে ‘সিরি আ’ কর্তৃপ। যেখানে মুখোমুখি হবে জুভেন্টাস ও এসি মিলান। আসছে ৯ ফেব্রুয়ারি সোমবার হওয়ার কথা ছিল দুই দলের মধ্যকার দ্বিতীয় লেগ। অ্যালিয়াঞ্জ অ্যারিনায় অনুষ্ঠেয় সে ম্যাচটা ফাঁকা স্টেডিয়ামে খেলার কথা ছিল দুই দলের। তবে করোনা আতঙ্কে এবার সম্পূর্ণ খেলাটির সূচি পরিবর্তনের কথা ভাবছে কর্তৃপ।

এবার চেলসির কাছে হেরে লিভারপুলের বিদায়
ক্রীড়া প্রতিবেদক
লিভারপুলের হলটা কী? দুই সপ্তাহের ব্যবধানে তিন প্রতিযোগিতায় তিন হার! প্রথমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ ব্যবধানে হার। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দিকের দল ওয়াটফোর্ডের কাছে ৩-০ গোলে হার। এই মধ্য দিয়ে টানা ৪৪ ম্যাচে জয়ের রেকর্ডে ছেদ পড়ে।
মঙ্গলবার রাতে এফএ কাপের শেষ ষোলোর ম্যাচে চেলসির মুখোমুখি হয় লিভারপুল। এবার তারা হেরেছে ২-০ ব্যবধানে। এই হারে শেষ ষোলো থেকেই ফাইনাল থেকেই বিদায় নিতে হল অলরেডদের। আর চেলসি জায়গা করে নিল কোয়ার্টার ফাইনালে। সবচেয়ে আতঙ্কিত হওয়ার বিষয় হল তিনটি ম্যাচেই প্রতিপরে জালের নাগাল পায়নি সালাহ-ফিরমিনোরা!
চেলসির বিপে হারের ব্যবধান আরো বাড়তে পারত। কারণ, স্টামফোর্ড ব্রিজে কোনো বিভাগেই ভালো করতে পারেনি লিভারপুল।

হার্দিক পান্ডিয়ার ৩৭ বলে সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে হার্দিক পান্ডিয়া। ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হয়েও খেলা হচ্ছে না তার। তবে ইনজুরি কাটিয়ে এবার মাঠে ফিরেছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে ফিরেই ঝড় তুলছেন ২২ গজে। মঙ্গলবার মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছেন প্রতিপরে বোলারদের ওপর। মাত্র ৩৭ বলেই করে ফেললেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৯ বলে ১০৫ রানে। ইনিংসে ১০টি ছক্কা ও আটটি বাউন্ডারি মারেন চোটের জন্য ভারতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। ইনিংসে মাত্র ৮ বল ডট খেলেন তিনি। হার্দিকের ব্যাটে ভর করে সিএজি ‘র বিরুদ্ধে পাঁচ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ২৫২ রান তোলে রিলায়েন্স-১।

একই গ্রুপে পর্তুগাল-ফ্রান্স-ক্রোয়েশিয়া
ক্রীড়া প্রতিবেদক
উয়েফা ন্যাশনস লিগের ড্রয়ে ডেথ গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও রানার্সআপ ক্রোয়েশিয়া। লিগ-এ’র ‘গ্রুপ-৩’র কঠিন গ্রুপে তাদের সঙ্গে আরো আছে সুইডেন।
আমস্টারডামে অনুষ্ঠিত হয়েছে ২০২০-২০২১ ন্যাশনস লিগের ড্র। লিগ এ’র অপর তিনটি গ্রুপে রয়েছে যথাক্রমে গ্রুপ-১: পোল্যান্ড, বসনিয়া-হার্জেগোভেনিয়া, ইতালি ও নেদারল্যান্ড, গ্রুপ-২: আইসল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম ও ইংল্যান্ড এবং গ্রুপ-৪: জার্মানি, ইউক্রেন, স্পেন ও সুইজারল্যান্ড।
২০১৮ সালে বিশ্বকাপের পরপরই প্রথমবারের মত আয়োজিত হয়েছিল ন্যাশনস লিগ। প্রথম আসরেই নেদারল্যান্ডসকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। চলতি বছর ৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে ন্যাশনস লিগ, ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২১ সালের ৬ জুন।