Home আঞ্চলিক খুলনায় ৭৭টি কচ্ছপসহ গ্রেফতার ১

খুলনায় ৭৭টি কচ্ছপসহ গ্রেফতার ১

15

স্টাফ রিপোর্টার

ডুমুরিয়া থানাধীন ঘোনা বান্ধা গ্রাম থেকে ৭৭টি বন্যপ্রানী কচ্ছপসহ একজন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা। এঘটনায় তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ১৯২৭ সনের বন আইন ও বন্যপ্রাণী (সংরণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৬’র সুত্র জানায়, মেজর মো. আনিস-উজ-জামান ও এএসপি মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন ঘোনা বান্ধা গ্রামস্থ একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৬। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালাতে গেলে মৃত. অতুল মিস্ত্রির ছেলে শ্রী রমেশ মিস্ত্রি (৩৪) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৪টি চটের বস্তা ভর্তি ৭৭টি কচ্ছপ উদ্ধার করা হয়। সে কুমিলা, চাঁদপুর, ঢাকা বিক্রমপুর ছাড়াও দেশের বিভিন্ন স্থান হতে গোপনে অবৈধ বন্যপ্রাণী কচ্ছপ এনে পাঁচার করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।