Home আঞ্চলিক শহীদ ইকবাল বিথারের মৃত্যুবার্ষিকী রোববার

শহীদ ইকবাল বিথারের মৃত্যুবার্ষিকী রোববার

48

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শহীদ ইকবাল বিথারের মৃত্যুবার্ষিকী ১১ জুলাই রবিবার। তার মৃত্যু বার্ষিকীতে ১২ জুলাই স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

১২ জুলাই সোমবার সন্ধ্যা সাত টায় (মাগরিবের নামাযের পর) নগরীর শঙ্খ মার্কেটস্থ  দলীয় কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসুচীতে নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দদের মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহনের আহবান জানিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। ২০০৯ সালের ১১ জুলাই সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।