দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার সেনহাটির ষ্টার ২নং গেট বাজার সংলগ্ন দিঘলিয়া প্রেস ক্লাবে গত শুক্রবার রাতে কে বা কারা পশ্চিম পাশের জানালা ভেঙ্গে ভীতরে প্রবেশ করে এবং ভীতরে থাকা দুটি ফ্যান এবং প্রেস ক্লাব দেখভালের দায়িত্বে থাকা মোঃ মঈন মোল্লার দুই কার্টুন গুড় দুধ চুরি করে করে পালিয়ে যায়। এছাড়াও যাবার সময় সঙ্গবদ্ধ চোরের দল জানালার পাল্লা ও রড চুরি করে নিয়ে যায়।
শুক্রবার সকালে বিষয়টি প্রথমে চোখে পড়ে প্রেস ক্লাবের সামনে থাকা দোকানদার মোঃ মঈন মোল্লার। তিনি দরজা খুলে ভীতরে দুধের কার্টুন আনতে গেলে চুরির বিষটি বুঝতে পারেন এবং তৎক্ষনাৎ তিনি প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেককে অবহিত করেন। ইতিমধ্যে চুরির খবর পেয়ে দিঘলিয়া প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ও দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই অনাকাঙ্ক্ষি চুরির ঘটনায় উপস্থিত সাংবাদিকবৃন্দ সহ সকলেই নিন্দা প্রকাশ করেন এবং সঙ্গবদ্ধ চোরের দলকে ধরার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
বলাবাহুল্য ইতিপূর্বেও দিঘলিয়া প্রেস ক্লাবে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও একদল ভূমিদস্যু বেশ কয়েকবছর যাবৎ প্রেস ক্লাবের জায়গা দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রেস ক্লাবের মূল ভবনটি ছাড়া বাদবাকি সকল জায়গাই ভূমিদস্যুরা জোরপূর্বক দখল করে রেখেছে। এমনকি প্রেসক্লাবের সাথে লাগোয়া পূর্বপাশের তিনটি দোকানেও তারা ভাড়াটিয়া বসিয়েছে। উল্লেখ্য প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক সহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রেস ক্লাবের দখল হয়ে যাওয়া ভূমি উদ্ধারে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সাথে যোগাযোগ করেছেন। তিনি সাংবাদিকবৃন্দদের আস্বস্ত করেন, অচিরেই দিঘলিয়া প্রেস ক্লাব ভূমিদস্যুদের হাত থেকে দখলমুক্ত করা হবে।











































