শাহ তানভীর আহমেদ
খুলনা বিভাগে করোনাভাইরাসের গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১০জনসহ বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৭৭২ জনের। এর আগে শুক্রবার (৯ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে বিভাগে এখন মোট মৃত্যু দেড় হাজার ছাড়িয়েছে। শনিবার (১০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১০ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে ৪ জন, মেহেরপুরে ও নড়াইলে দুজন করে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৯৫৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ২৫২ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬১ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৩৫৫ জনের। মারা গেছেন ৪০২ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৬৬ জন।
বাগেরহাট: বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪২১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭ জন।
সাতক্ষীরা: সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪২ জন।
যশোর: গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২৫১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ১৬৪ জন। মোট মারা গেছেন ২১২ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৫ জন।
নড়াইল: ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৩১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৪২ জনের। মোট মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩২৬ জন।
মাগুরা: মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪ জনের। মোট মারা গেছেন ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৬ জন।
ঝিনাইদহ: ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৫১৩ জন। মোট মারা গেছেন ১৩২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬৮ জন।
কুষ্টিয়া: ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৫৯ জনের। মোট মারা গেছেন ৩২৮ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৫১৮ জন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪০৬ জন। মোট মারা গেছেন ১১৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫০ জন। মেহেরপুর: মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৪১ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৪৭২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৪ জন।
খুলনার তিনটি হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু
খুলনার তিনটি হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১০জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতরা হলেন- খুলনার ফুলতলার শামসুর রহমান (৫০), বাগেরহাটের মিঠা পুকুর পাড় এলাকার রওশন আরা (৬৫) ও নড়াইলের লোহাগড়ার মোঃ মুজিবর রহমান (৬৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।
হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৮ জন। যার মধ্যে রেডজোনে ১১৫ জন, ইয়ালোজোনে ৩৩ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এশিয়া ২৫ জন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার পাইকগাছার গোপালপুরের আহম্মদ আলী গোলদার (৭৫), দাকোপের পানখালীর মোহাম্মদ আলী (৯০) ও চুয়াডাঙ্গার দামুরহুদার পুরাপাড়ার অনন্ত কুমার বিশ্বাস (৪০)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩০ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৭ জন ও এইচডিইউতে আছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকার মোঃ হাসানুজ্জামান (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। তার মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩৯ জন নারী। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ভর্তি রয়েছেন ৪৪ জন রোগী। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচজন ও বাড়ি ফিরেছেন চারজন।











































