খবর বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫২জন মর্মান্তিক ভাবে আগুনে পুড়ে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।
শোকবার্তায় বলা হয়েছে এ ঘটনা জাতীর জন্য বেদনাদায়ক যা আমাদের মর্মাহত করেছে, আর দুর্ভাগ্যজনক এই জন্য যে স্বজনহারা পরিবার তাদের কর্মক্ষম অভিভাবকদের হারিয়ে ভবিষ্যৎ হবে অন্ধকারাচ্ছন। বিবৃতিতে নেতৃবৃন্দ সরকার ও রাষ্ট্রকে উল্লেখিত ঘটনায় শুধুমাত্র তদন্ত নয়, কারণ উদঘাটন করে সর্বাঘেœ প্রয়োজন আগুনে পুড়ে নিহত পরিবারের সদস্যদের বেঁচে থাকার ব্যবস্থা ও মিল মালিকদের গাফেলতি থাকলে তার বিচার করা ও কঠোর পদক্ষেপ নেয়া। নেতৃবৃন্দ নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
সাবেক এমপি মুজিবর রহমানের মাতা ও সাংবাদিক কামালের ইন্তেকালে মহানগর বিএনপির শোক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবর রহমান এর মাতা মছিরুন নেছা (৯৭) ও দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা কামাল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মছিরুন নেছা শুক্রবার (৯ জুলাই) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে এবং সাংবাদিক মোস্তফা কামাল আহমেদ রাত দুই টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমদ্বয়ের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন টারজানের এর ভাগ্নি আঞ্জুমান আরা মালা (৪০) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় ঢাকায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।











































