Home আঞ্চলিক সুন্দরবনে হরিণের ফাঁদসহ তিন শিকারি আটক

সুন্দরবনে হরিণের ফাঁদসহ তিন শিকারি আটক

18

স্টাফ রিপোর্টার


সুন্দরবনে হরিণের ফাঁদসহ তিন শিকারিকে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (০৮ জুলাই) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চান্দেশ্বর এলাকা থেকে তাদের আটক করেন বনরক্ষীরা।
এ সময় তাদের কাছ থেকে ১৫০ ফুট ফাঁদ, শিকারিদের ব্যবহৃত ট্রলার, দা ও ছুরি জব্দ করা হয়।
শুক্রবার (০৯ জুলাই) দুপুরে বন আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল শিকদারের ছেলে শাহাদাত শিকদার (৩০), একই এলাকার মালেক খানের ছেলে কাইয়ুম খান (২২) এবং একই উপজেলার দক্ষিণ চরদোয়ানির গ্রামের ছত্তার খানের ছেলে জাকারিয়া খান (২৩)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন চোরা শিকারিকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দায়েরপূর্বক তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।