স্পোর্টস ডেস্ক
কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের যে ওয়ানডে একাদশ খেলেছিল, সেই দলের কাউকেই রাখা হয়নি পাকিস্তানের বিপক্ষে। করোনার কারণে পুরো একাদশেই আনা হয় পরিবর্তন। পাঁচজনের করানো হয়ে অভিষেক।
বেন স্টোকসকে ওয়ানডে দলে না রাখা হলেও জরুরি পরিস্থিতিতে তাকে দলে ডেকে এনে অধিনায়কত্বই ধরিয়ে দেওয়া হয়েছিল। তবে আজ পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস করতে নেমে তিনি ঘোষনা দেন, আমাদের পুরো একাদশেই পরিবর্তন আনা হলো। তবে, মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। ইংল্যান্ড আগের মানসিকতা নিয়েই খেলবে।
পুরো পরিবর্তিত একটি একাদশ নিয়ে খেলতে নেমে বাজিমাত করলো ইংল্যান্ড। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস। ব্যাট করতে নেমে ডান হাতি ফার্স্ট মিডিয়াম সাকিব মাহমুদের বিধ্বংসী বোলিংয়ের মুখে ৩৫.২ ওভারে মাত্র ১৪১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান।
পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি তরুণ ইংলিশ দলটির সামনে। বরং, তাদের মনে হয়েছে পুরো নতজানু। বেন স্টোকস যে ঘোষণা দিয়েছিলেন, মানসিকতার কোনো পরিবর্তন হয়নি, সেটাই যেন দেখালেন ইংলিশ বোলাররা।
ওপেনার ফাখর জামান সর্বোচ্চ ৪৭ রান করেন। ইমাম-উল হক আউট হয়ে যান শূন্য রান করে। অধনায়ক বাবর আজমও মাত্র ২ বল মোকাবেলা করে কোনো রান না করেই ফিরে যান। শাদাব খান করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান। শোয়েব মাকসুদ করেন ১৯ রান এবং ১৩ রান করেন মোহাম্মদ রিজওয়ান।
আরও পড়ুন: মহামারীর মধ্যেই আরেক আতঙ্কের মাথাচাড়া
ইংলিশ ফাস্ট মিডিয়াম সাকিব মাহমুদ ৪২ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। ক্রেইগ ওভার্টন এবং ম্যাট পার্কিনসন নেন ২টি করে উইকেট। লুইস গ্রেগরি নেন ১ উইকেট। শোয়েব মাকসুদ হয়েছিলেন রানআউট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৫.২ ওভারে ১৪১ (ইমাম ০, ফখর ৪৭, বাবর ০, রিজওয়ান ১৩, সাকিল ৫, মাকসুদ ১৯, শাদাব ৩০, ফাহিম ৫, হাসান ৬, আফ্রিদি ১২, রউফ ০*; সাকিব ১০-১-৪২-৪, গ্রেগরি ৪-১-১১-১, ওভারটন ৬.২-০-২৩-২, কার্স ৭-০-৩১-০, পারকিনসন ৭-০-২৮-২, স্টোকস ১-০-৬-০)।
ইংল্যান্ড: ২১.৫ ওভারে ১৪২/১ (সল্ট ৭, মালান ৬৮*, ক্রলি ৫৮*; আফ্রিদি ৫-০-২২-১, হাসান ৪-০-৩৩-০, রউফ ৪-০-২৮-০, ফাহিম ৫-০-৩৩-০, শাদাব ৩-০-২২-০, সাকিল ০.৫-০-৩-০)।
ফল: ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ইংল্যান্ড।
ম্যান অব দা ম্যাচ: সাকিব মাহমুদ।











































