Home আঞ্চলিক মহেশপুরে মটর সাইকেল চোর চক্রের তিন সদস্য আটক : দুটি চোরাই মটর...

মহেশপুরে মটর সাইকেল চোর চক্রের তিন সদস্য আটক : দুটি চোরাই মটর সাইকেল উদ্ধার

103

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ গতকাল বুধবার ভোররাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ চোরাইকৃত দুটি মটর সাইকেল উদ্ধার করেছে। পুলিশের হতে আটক মটর সাইকেল চোর চক্রের সদস্যরা হচ্ছে মহেশপুর উপজেলার হাট খালিশপুর গ্রামের তোইয়ুব চৌকিদারের ছেলে জিবরাইল মন্ডল (২০),বজরাপুর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম (৩০) ও কালিগজ্ঞ উপজেলার নিয়ামতপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে সাহেব আলী (২৮)।

মহেশপুর থানার এস আই আওয়াল হোসেন জানান,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খানের নেতৃত্বে রাত ভোর অভিযান চালিয়ে মটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য জিবরাইল মন্ডল, আনারুল ইসলাম ও সাহেব আলীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর-হ-১৫-১৮৮৪ নম্বরের পিলাটিনা ও ১টি নাম্বার বিহির হিরোহু-া ইসফিলি-ার মটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, আমরা রাত ভোর অভিযান চালিয়ে তিন মটর সাইকেল চোরসহ চোরাইকৃত দুটি মটর সাইকেল উদ্ধার করেছি। আরো মটর সাইকেল উদ্ধারের চেষ্টায় অভিযান চলছে।