Home খেলাধুলা দুই আবাহনীর লড়াইয়ে জিতল ঢাকা

দুই আবাহনীর লড়াইয়ে জিতল ঢাকা

5

০ স্পোর্টস ডেস্ক

প্রথম দেখায় ঢাকাকে ১-১ গোলে রুখে দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে ঢাকা আবাহনীর কাছে আত্মসমর্পন করতে হয়েছে চট্টগ্রামকে। দুই আকাশী হলুদ শিবিরের লড়াইয়ে জয় হয়েছে ঢাকার।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে।

কর্দমাক্ত মাঠে বল নিয়ে এগিয়ে যাওয়া যেমন কঠিন, তেমনি গোল করাটাও দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ভারি বর্ষণের কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে পানি জমেছিল। তবে গোলের খেলা ফুটবলে আগে গোল আদায় করে এগিয়ে থাকে ঢাকা আবাহনিই।

ম্যাচের ৩৪ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবা এগিয়ে দেন ঢাকার আকাশী হলুদ শিবিরকে (১-০)। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার মামুনুল ইসলাম মামুন (২-০)। এই জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকল ঢাকা আবাহনী লিমিটেড। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চট্টগ্রাম আবাহনী।