০ খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তিকে গ্রেফতারের উদ্দেশ্যে বুধবার দিবাগত রাতে খুলনা থানা পুলিশ তার শামসুর রহমান রোডস্থ বাসভবনে অভিযান চালায়।
অভিযানকারী পুলিশ সদস্যরা ইস্তির সন্ধান করতে গিয়ে বাড়ির আসবাবপত্র তছনছ করে, ভাংচুর চালায়। পুলিশী তান্ডবের প্রতিবাদ করতে গিয়ে ইস্তির মাতা সহ পরিবারের সদস্যরা পুলিশী দূর্ব্যবহারের শিকার হন। পুলিশ তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়।
নগর ছাত্রদল আহবায়কের বাসভবনে কোন ধরনের মামলা বা ওয়ারেন্ট ছাড়াই পুলিশের অভিযান এবং পরিবারের সদস্যদের সাথে অমানবিক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও নগর সদস্য সচিব তাজিম বিশ্বাস।
এক যৌথ বিবৃতিতে জেলা ও মহানগর ছাত্রদলের শীর্ষ নেতারা বলেন, বৈশ্বিক মহামারি কোভিডের ভয়াবহ ছোবলের এই কালে জনজীবনে যখন চরম আতংক ও উদ্বেগ বিরাজ করছে, প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে, সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ সরকার বিরোধী মতকে দমনে তার ক্ষমতার মসনদ টিকে থাকার হাতিয়ার পেটোয়া পুলিশ বাহিনীকে ব্যবহার করে ছাত্রনেতা, যুবনেতাদের ওপর নির্যা্তন অব্যাহত রেখেছে। কোন মামলা বা ওয়ারেন্ট ছাড়াই এভাবে অভিযান চালানো কোন মতেই যুক্তিসঙ্গত নয়।
বিবৃতিতে ছাত্রদল নেতারা বলেন, দীর্ঘ ১২ বছর রাজনীতির চরম প্রতিকূল ও বৈরি সময়েও এই দলের নেতকর্মীরা সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। হামলা, মামলা, নির্যাতনে জর্জরিত প্রতিটি কর্মী এই সংকট সময়েও দেশনায়ক তারেক রহমানের নির্দে শে এবং খুলনার গণমানুষের নেতা রকিবুল ইসলাম বকুলের অনুপ্রেরণায় তাদের সীমিত সামর্থ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তান্ডব চালিয়ে, গ্রেফতার ও নির্যাতনের ভয় দেখিয়ে ছাত্রদলের একজন নেতকর্মীকেও তাদের আদর্শিক পথ থেকে সরিয়ে দেয়া যাবেনা। বরং যারা সে অপচেষ্টা চালাবেন, ফ্যাসিবাদী দু;শাসনের অবসান ঘটলে তাদেরকে কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে।











































