Home আঞ্চলিক খুলনায় একদিনে সর্বোচ্চ ৩৭৮ শনাক্ত: মারা গেছে ৩২ জন

খুলনায় একদিনে সর্বোচ্চ ৩৭৮ শনাক্ত: মারা গেছে ৩২ জন

6

০ স্টাফ রিপোর্টার

করোনা রোগী শনাক্তে খুলনা জেলায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হাজার জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩৭ দশমিক ৭৬ শতাংশ। গত এপ্রিল মাসের পর এই প্রথম এক দিনে এত রোগী করোনা শনাক্ত হলেন।

খুলনা বিভাগের অন্য ১০ জেলায়ও রোগী বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৫৫ শতাংশ। সময় মারা গেছেন ৩২ জন।

এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ বেড়েছে অস্বাভাবিকভাবে। খুলনা করোনা হাসপাতালে মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ১৮৩ জন রোগী। অথচ হাসপাতালে শয্যা সংখ্যা ১৩০টি। ধারণক্ষমতার অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরও প্রতিদিন রোগী আসছে। কিন্তু মেঝেতেও জায়গা না থাকায় তাদের অপেক্ষা করতে হচ্ছে অন্য রোগী ছাড়পত্র নেওয়া পর্যন্ত।

খুলনা জেনারেল হাসপাতালে ৭০ শয্যা করোনা ইউনিটে মঙ্গলবার রোগী ছিলেন ৭০ জন। জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় রোগীরা করোনা হাসপাতালেই ভিড় করছেন। এদিকে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী থাকায় সবাইকে সঠিকভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে হাসপাতালে অক্সিজেন সংকট প্রকট আকারে দেখা দিয়েছে। হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন প্লান্ট থেকে ৭৩ জন রোগীকে অক্সিজেন দেওয়া যায়। বাকি রোগীদের অক্সিজেন দিতে হয় সিলিন্ডারের মাধ্যমে। প্রায় প্রতিদিনই সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে।

ব্যাপারে খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, হাসপাতালে ১৩০ শয্যা অনুযায়ী চিকিৎসক নার্স রয়েছে। প্রতিদিন অতিরিক্ত ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন। এত রোগীকে একসঙ্গে সেবা দিতে চিকিৎসক নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, হাসপাতালে দ্বিতীয় আরেকটি অক্সিজেন প্লান স্থাপনের কাজ শুরু হয়েছে। এটির কাজ শেষ হলে অক্সিজেন সংকট কমে যাবে।