Home আঞ্চলিক খুলনায় পাসপোট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

খুলনায় পাসপোট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

10

স্টাফ রিপোর্টার

নগরীর বয়রাস্থ পাসপোর্ট অফিসের সামনে থকে একরাম উল্লাহ (২২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পাসপোর্ট অফিসের কর্মকর্তরা। গতকাল সোমবার বিকেলে খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট করতে গিয়ে তিনি আটক হন। একরাম উল্লাহ মিয়ানমারের আরাকান রাজ্যে মেরুল্লা এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১০হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গা যুবক পাসপোর্ট করার জন্য দালালের আশ্রয় নেওয়ার কথা স্বীকার করেছেন। তার মা আরফা খাতুন বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন বলেও জানান তিনি।

খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান বলেন, একরাম উল্লাহ পাসপোর্ট করতে আসলে রোহিঙ্গা ডাটাবেজে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় তাকে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করা হয়। খুলনা সদরের রেলওয়ে গার্ড কলোনির ঠিকানা দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করেছিলেন তিনি। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।