স্টাফ রিপোর্টার
নগরীর খালিশপুর থানাধিন গোয়লখালি উচুমাটি আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬জন নারী পুরুষকে আটক করেছে খালিশপুর থানা পুলিশ। রবিবার রাত ৭টার দিকে অভিযান চালিয়ে ৩জন পুরুষ ও ৩জন মহিলাকে গ্রেফতার করা হয়।
গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান গ্রেফতার ৬জনকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৬জনের প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ প্রদান করেছেন। অভিযুক্তরা হলেন নগরীর খানজাহান আলি থানাধিন গিলাতলার অনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া মো. শহিদুল ইসলামের ছেলে মো. মোহাইমিনুল ইসলাম জিম (২৭), মো. কাওসার আহম্মেদের ছেলে মো. রাশেদ আহম্মেদ (২২), শিরোমনি এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে মো. আরিফুল আসলাম (২২), খালিশপুর বড় বয়রা আনসার উদ্দিন রোডের সালাম সানার মেয়ে পলি (২৮), গল্লামারি আলামিন নগরের রাকিবুল ইসলামের স্ত্রী আয়শা (২০) ও রূপসা থানার কর্ণপুর গ্রামের নুরুল হকের মেয়ে বৃষ্টি (২০)।
মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ৭টার দিকে নগরীর খালিশপুর থানাধিন গোয়লখালি উচুমাটি আবাসিক এলাকার ৬২/৭ আনোয়ার হোসেনের বাড়ির নিচতলায় অভিযান পরিচালনা করেন খালিশপুর থানার মো. মিজানুর রহমান। এসময় শহিদুল ইসলামের ভাড়া বাসা থেকে ওই ৬জনকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের গতকাল আদালতে প্রেরণ করা হয় যার প্রসিকিউশন নং-১৯/২০।











































