Home খেলাধুলা সুপার লীগ থেকে ছিটকে গেলেন মুশফিক

সুপার লীগ থেকে ছিটকে গেলেন মুশফিক

25

০ স্পোর্টস ডেস্ক

গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং তোপ ও নাজমুল হোসেন শান্ত’র ঝড়ো ব্যাটিংয়ে ধরাশয়ী হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার লীগের সেই ম্যাচে হাতে চোট পান মুশফিকুর রহীম। যে কারণে চলমান সুপার লীগে আর খেলতে পারছেন না আবাহনী অধিনায়ক।

আবাহনীর ফিজিও এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মুশফিকের হাতে চোট খুব একটা গুরুতর নয়। আশা করি ৭ দিন বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবে। সুপার লীগে খেলতে না পারলেও জিম্বাবুয়ে সফরের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠবেন মুশফিক। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তাকে নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।