Home আঞ্চলিক মোংলায় নিখোঁজের ৩০ ঘন্টা পর কার্গো জাহাজের লস্কর জাবের আলীর লাশ উদ্ধার

মোংলায় নিখোঁজের ৩০ ঘন্টা পর কার্গো জাহাজের লস্কর জাবের আলীর লাশ উদ্ধার

17

০ মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

দীর্ঘ ৩০ ঘন্টা পর মোংলার পশুর নদীতে কার্গো জাহাজ থেকে পড়ে নিখোঁজ লস্কর জাবের আলীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। মঙ্গলবার বিকেলে পশুর নদীর লাউডোব খেয়াঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জাবের আলী কার্গো জাহাজ এম,ভি মোকসেদপুর-ফেনী’র লস্কর এবং নড়াইলের চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোংলা ইডিজেড স্টেশনের স্টেশন কর্মকর্তা আরশাদ আলী বলেন, সোমবার নিঁখোজের পর থেকে খুলনার ডুবুরী দলসহ আমরা উদ্ধার অভিযান শুরু করি। কিন্ত পানি ও স্রাোত বেশি থাকায় আমরা জাবেরের সন্ধান পাইনি। মঙ্গলবার বিকেলে পশুর নদীর লাউডোব এলাকায় তার মৃতদেহ ভেসে ওঠে। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি।

মোংলা বন্দরের পশুর নদীতে স্থাপিত বয়ার সাথে বেঁধে রাখা জাহাজের রশি খুলতে গেলে সোমবার সকাল ১১টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হয় জাবের।