দারোগা মিন্টু ও সাইফুলের শাস্তির দাবিতে বিএনপির স্মারকলিপি প্রদান
০ খবর বিজ্ঞপ্তি
কয়রা-পাইকগাছা উপজেলায় বিএনপি’র ত্রাণ কাজে বাঁধা ও হামলা করে থানা পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছেন খুলনা বিএনপি। গত ১২ জুন খুলনা জেলার কয়রা ও পাইকগাছা থানা পুলিশ যা করেছে তার শুধু মানবাধিকার লঙ্ঘনই নয় এটি একটি গণতান্ত্রিক স্বাধীন দেশের বিরোধী মত দমনে নিষ্ঠুর ও অমানবিক আচরণ এবং এটি বে-আইনি ও ক্ষমতার অপব্যবহার।
খুলনা বিএনপি ঘূর্ণিঝড় বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলের বাস্তুভিটাহীন নিরন্ন মানুষের জন্য সাহায্য হিসেবে তাদের মুখের খাবার নিয়ে গিয়েছিল। যখন কেউ বুভুক্ষ মানুষের পাশে দাড়ায়নি তখন খুলনা বিএনপি ত্রাণ বিতরণ কমসূচি গ্রহণ করে দৃষ্টাস্ত স্থাপন করেছে। আর সেই মানবিক সাহায্য কর্মসূচিতে হামলা, মারপিট, নামাজ ও আহার করতে না দেয়া, ২ ত্রাণকর্মীকে আহত করার ঘটনায় আমরা মর্মাহত। খুলনা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হেনস্তা, অসম্মান, চোখ রাঙ্গিয়ে হুমকি ও ভয় দেখানো কখনই গ্রহণযোগ্য নয়। জঘন্য এই কাজটি যারা করেছেন সেই দারোগা মিন্টু ও সাইফুলসহ জড়িত পুলিশ সদস্যদের আমরা শাস্তির দাবি জানিয়েছে খুলনা বিএনপি রবিবার (২০ জুন ) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে। স্মারকলিপিতে নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, ত্রাণ বিতরণ কাজের মত স্বীকৃত মানবিক কাজে কারো অনুমতির প্রয়োজন নেই, বরং ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলের অভাবী, নিরন্ন মানুষের পাশে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাষ্ট্র ও প্রশাসনের পক্ষ থেকে আহব্বান জানানো উচিত, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে নিরাপত্তা দেয়া উচিত।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মহানগর বিএনপি সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারন সম্পাদক আমীর এজাজ খান, ভাষা সৈনিক এড. বজলুর রহমান, জেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, মোল্যা খায়রুল ইসলাম, মহানগর বিএনপি নেতা আছাদুজ্জামান মুরাদ, সেলিম বড়মিয়া প্রমূখ ।
নিমের চারা রোপনের মধ্যদিয়ে খুলনায় শুরু হচ্ছে বিএনপির বৃক্ষরোপণ কর্মসুচি সোমবার
সোমবার (২১ জুন) বেলা ১১টায় খুলনা সার্কিট হাউজ ময়দানের নিমের চারা রোপনের মধ্যদিয়ে খুলনায় শুরু হচ্ছে তিন মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসুচি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা মহানগর ও জেলা বিএনপি এ নিমগাছ রোপণের কর্মসূচি গ্রহন করেছে। প্রাকৃতিছাকনি (ফিল্টার) নিমের চারা রোপন করে পরিবেশ সুন্দর ও প্রাণীকুলের বেঁচে অন্যতম উপাদান বাতাসকে দুষনমুক্ত এবং বিশ্ব পরিবেশ দিবস- ২০২১ এর প্রতিপাদ্য “ইকোসিস্টেম রেস্টোরেশন”” এ সর্বাত্মক ভূমিকা রাখতে এ কর্মসুচি গ্রহন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মাহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের জনগণকে একটি নির্মল পরিবেশ উপহার দেয়ার জন্যই নিম গাছ রোপণ কর্মসূচি গ্রহন করেছেন। নিমগাছের মধ্যেই অন্তর্নিহিত আছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ দূষণের প্রতিকার। তিনি প্রতিটি নেতাকর্মী তাদের বাড়ির আঙ্গিনায় কিংবা সুবিধাজণক স্থানে পরিকল্পিতভাবে দুই বা ততোধিক নিম গাছ রোপণ ও পরিচর্যা করার আহবান জানিয়েছেন। চলতি মৌসুমে খুলনা নগরীতে ৫ হাজার ও জেলায় ৫ হাজার মোট ১০ হাজার নিমের চারা রোপন করা হবে। গত বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির জরুরী সভায় সিদ্ধান্ত মোতাবেক এ কর্মসুচি পালিত হবে। জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও ওয়ার্ড এলাকায় পরিকল্পিতভাবে নিম গাছ রোপণ করে গাছগুলি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতা-কর্মীদের সম্পৃক্ত হওয়ার আহবান জানান মঞ্জু।
এদিকে সোমবারের কর্মসুচি সফল করার জন্য বেলা ১১টা খুলনা সার্কিট হাউস ময়দানে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান।
#











































