Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

76

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর নয়াবাটি বাংলার মোড়ের মৃত. মিরাজ মুন্সীর ছেলে রিয়াজ মুন্সী (২২) ও  ছোট বয়রা ইসলামিয়া কলেজ রোডের মৃত. আব্দুস সবুর এর ছেলে  মো. মাহাবুবুর রহমান ওরফে সোহাগ (৩৫)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সুস্থতা কামনা লিটন স্মৃতি সংসদের

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইউরোলজি রোগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় চেকআপ করেই অপারেশনের সিদ্ধান্ত নিবেন সিএমএইচ কর্তৃপক্ষ।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন লিটন স্মৃতি সংসদের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন লিটন স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু, সহ-সাধারন সম্পাদক শেখ নাজমুল কবির সাদী, কার্ত্তিক চন্দ্র দে, বিকাশ চন্দ্র রায়, এম এ জলিল, জয়নুল আবেদিন সাগরসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

তালুকদার আব্দুল খালেক-এর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে নগর আ’লীগের দোয়া

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশন মেয়র এবং সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অনুষ্ঠান উপস্থাপনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, বীরমুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তিযোদ্ধা নুরইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, অধ্যা. আলমগীর কবীর, আবুল কালাম আজাদ কামাল, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো: আনোয়ার হোসেন, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, এস এম আনিসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, এ্যাড. একেএম শাহজাহান কচি, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, শেখ শাহজালাল হোসেন সুজন, সরদার মাহমুদ হাসান রুবেল, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর মনিরুজ্জামান, মোস্তফা কামাল, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, আব্দুল হাই পলাশ, জিয়াউল ইসলাম মন্টু, চ. ম. মুজিবর রহমান, শেখ আব্দুল আজিজ, ফেরদৌস হোসেন লাবু, শেখ আবিদ উল্লাহ, চৌধুরী মিনহাজ উজ জামাল সজল, মো. সেলিম আহমেদ, আব্দুর রউফ মোড়ল, শেখ জাহিদুল ইসলাম, হাসান ইফতেখার চালু, আতাউর রহমান শিকদার রাজু, শেখ মো. রুহুল আমিন, জিয়াউল আলম খান খোকন, এমরানুল হক বাবু, এ্যাড. শামীম মোশাররফ, জিয়াউল ইসলাম, মো. শিহাব উদ্দিন, মীর মো. লিটন, শেখ এশারুল হক, ওয়াহিদুল ইসলাম পলাশ, মো. আসলাম হোসেন, জাকির হোসেন হাওলাদার, আঞ্জুমানোয়ারা বেগম, কাউন্সিলর কনিকা সাহা, সাবিহা ইসলাম আঙ্গুরা, হাবিবুর রহমান দুলাল, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, আইরিন চৌধুরী, নাসরিন সুলতান, মো. মুরাদ হোসেন, আলমগীর মল্লিক, আইয়ুব আলী, সহিদ হাসান, আমিরুল ইসলাম বাবু, মাসুমুর রশীদ, জহির আব্বাস, আসাদুজ্জামান বাবু, মাহামুদুল ইসলাম সুজন, সোহান হোসেন শাওন, মাহমুদুর রহমান রাজেস, মো. শাহীন আলম, নিশাত ফেরদৌস অনি, মো. রুম্মান আহমেদ, আব্দুল কাদের সৈকত, ওমর কামাল, মোক্তাজিরুল ইসলাম সোহাগ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আ. খ. ম. জাকারিয়া।

রূপসায় ভ্রাম্যমান আদালতের অভিযান করোনার রেন্ডম এন্ট্রিজেন টেস্ট সহ জরিমানা আদায়

রূপসা প্রতিনিধি

 রূপসা উপজেলা করোনা ভাইরাস সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাওয়াতে  উপজেলা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্হা, চিকিৎসক, সচেতন মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির প্রক্রিয়ার  ১৫ মাসাধিকাল  অতিক্রম হলেও জনসচেতনতার স্বতঃস্ফূর্ত ভাব পুরোপুরি এখনও দৃষ্টিগোচর হয়নি। জনসাধারণের সুরক্ষার জন্য মাঠে, ময়দানে,হাটে,ঘাটে সর্বত্র জনপ্রশাসন কর্মকর্তা , পুলিশ বাহিনী,, রাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান(জঅচ),স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিয়ত কাজ করছে।

তারই ধারাবাহিকতায় গত ১৮ ই জুন বিকালে রূপসা ঘাট এলাকা,রূপসা ব্রীজ (টোল প্লাজা)  এলাকায় খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোঃহেলাল হোসেনের নির্দেশনায় রূপসা উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মাস্ক বিহীন চলাচলকারী পথচারী ৬ জনকে,৩ টি মামলায় মোট ৯০০ টাকা আদায় করা হয়।এসময়  ২৪ জনকে করোনার রেপিড এন্ট্রিজেন টেস্ট  করা হয়,তাদের মধ্যে ২ জনের করোনা পজিটিভ আসে।তাদের সবার বাড়ি রূপসার বাইরে।

খান মোঃ মাসুম বিল্লাহ  সহকারী কমিশনার (ভূমি)  এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সার্বিক সহযোগিতা করেন  রূপসা থানা পুলিশের একটি দল ও  পূর্ব রূপসা বাস স্ট্যান্ড ফাঁড়ি ইনচার্জ মোঃ কামরুল হোসেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার বৃক্ষরোপন

খবর বিজ্ঞপ্তি

শনিবার (১৯ জুলাই) বিকাল ৫ টায় নগরীর এম এ বারী সড়কে সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে  বৃক্ষরোপন করা হয়।

বৃক্ষরোপন অভিযানে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সোনাডাংগা থানা আওয়ামীলীগের সহ সভাপতি এস এম রাজুল হাসান রাজু।

এ সময় আরো উপস্থিত ছিলেন সোনালী দিন প্রতিবন্ধী সংস্হার প্রতিষ্ঠাতা ইসরাত আরা হীরা,সহ সভাপতি মোঃ সাবির খান, আইন ও অধিকার বাস্তবায়ন ঢোরামের সভাপতি এস এম দেলোয়ার হোসেন,হাসিনা গফ্ফার, মো: মোসলেম উদ্দিন, এম সাইফুল ইসলাম, মোঃ সবুজুল ইসলাম, মফিজুল ইসলাম, মোঃ রাকিবুজ্জামান মানিক, কৃষœা দাস, তাবাস্সুম মুনিয়া, সজল আহমেদ আলী, মো: মুরাদ হোসেন বাবু, মো: সেলিম হোসেন প্রমুখ।

খুলনায় করোনা সংক্রামণ বৃদ্ধি রোধে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ ও স্বাস্থ্য সেবায় অধিক বরাদ্ধ প্রদানের দাবী খুলনা বিএনপির

খবর বিজ্ঞপ্তি

খুলনায় আশংকাজনক ভাবে করোনা ভাইরাস বিস্তার, মৃত্যুর সংখ্যা সর্বাধিক হওয়া, চিকিৎসা সেবার ঘাটতি, স্বাস্থ্যবিধি ও লকডাউনে শিথিলতা ও প্রশাসনের নজরদারী এবং আইন প্রয়োগে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় খুলনা মহানগর বিএনপি উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের দুর্বল প্রস্তুতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেছে, প্রায় দেড় বছর সময় পেলেও বিভাগীয় শহরগুলিতে করোনা হাসপাতাল প্রতিষ্ঠায় সকল ধরনের সার্পোট না দেয়া, করোনা সংক্রামণ আর বৃদ্ধি পাবে না এই ভুল ধারনা থেকে প্রথম ঢেউ মোকাবেলায় গঠিত সকল ধরনের প্রস্তুতিতে গা ছাড়া ভাব, বরাদ্দকৃত অর্থ খরচ না করে টাকা বাঁচানোর মানসিকতায় কোন কাজ না করে হাত গুটিয়ে বসে থাকায় আজ জনগণ চরম স্বাস্থ্য ঝুকিতে পড়েছে।

বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ আরও বলেছেন, সরকার কাজের চেয়ে কথা বেশী বলছে। করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারের কোন দীর্ঘ মেয়াদী পরিকল্পনা না থাকায় সরকার মিডিয়া নির্ভর হয়ে পড়েছে। সমগ্র দেশের চিত্র মিডিয়ায় প্রচারিত হওয়ার পরই সরকার সেই দিকে দৌড়াচ্ছে। দেশের চতুরদিক থেকে করোনায় ভারতীয় ভেরিয়েন্ট আটকানোর সকল প্রচেষ্টা বজ্র আটুনি ফলকা গেরোতে পরিণত হয়েছে। সব মিলিয়ে করোনা ভাইরাস রোধ, তার চিকিৎসা ও ভ্যাকসিন কার্যক্রম কার্যত: লেজে গোবরে পরিণত হয়েছে। নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি মোকাবেলায় একলা চলো নীতি বাদ দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, জনবল বাড়ানো ও প্রশাসন এবং আইন শৃংঙ্খলা বাহিনীকে মাঠে নামানো ও বিভাগীয় শহরগুলিতে বড় বড় একাধিক হাসপাতাল স্থাপন করে পরিস্থিতি সামাল দেবার জোর দাবী জানান।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

ফুলতলায় করোনার উপসর্গ নিয়ে শিল্পপতি আবুল কালামের মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা ফাতেমা আমিনা নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার জমিদাতা ও প্রতিষ্ঠাতা এবং ফুলতলা জেবি বিক্সস এর মালিক বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম ভুঁইয়া (৮৫) শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। তিনি ফুলতলার দামোদর ভুঁইয়া পাড়ার মৃতঃ বাহাদুর ভুঁইয়ার পুত্র। মৃত্যুকালে তিনি ১পুত্র ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। রোববার সকাল ১০টায় উপজেলা ফাতেমা আমিনা নূরানিয়া মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিতব্য জানাযা শেষে উপজেলা সরকারি গোরস্থানে দাফনের ঘোষনা রয়েছে।

দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুনীল দাসকে ফুলতলার সাংবাদিক নেতৃবৃন্দের অভিনন্দন

ফুলতলা প্রতিনিধি

যশোর অভয়নগরের প্রথিতযশা ও সিনিয়র সাংবাদিক সুনীল দাস দৈনিক নওয়াপাড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মনোনীত হওয়ায় প্রেসক্লাব ফুলতলার নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ^াস, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সম্পাদক মোঃ সেকেন্দার আলী, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ইমরানুর রহমান রুমন, এম এম জাকির হোসেন, বিল্লাল হোসেন, ইমরানুর রহমান বিপ্লব, জসিম উদ্দিন, অনুপ বিশ^াস প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাব ফুলতলার সভাপতি শামসুল আলম খোকন, সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, শেখ ওসমান কবির, কবি শহিদুল ইসলাম, রমজান মাহমুদ অরণ্য প্রমুখ।

শিরোমনিতে  মসজিদ কমিটির মিটিং চলাকালে সন্ত্রাসী হামলায় আহত ৫

ফুলবাড়ীগেট ( খুলনা) প্রতিনিধি

নগরির খানজাহান আলী থানাধীন শিরোমনি বাইপাস সড়ক জামে মসজিদ কমিটির মিটিং চলাকালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে ৫ জন । এ ঘটনায় কমিটির সভাপতি শেখ জামিল আহম্মেদ খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ সুত্রে জানা যায় ১৮ জুন শুক্রবার রাত ৮ টায় শিরোমনি বাইপাস সড়কের জামে মসজিদ কমিটির মিটিং চলাকালে একই এলাকার মৃত শেখ আনছার আলীর পুত্র ভূমিদস্যু শেখ আফজাল হোসেনের নেতৃত্বে ৪/ ৫ জনের সন্ত্রাসী বাহিনী লাঠিসোঠো নিয়ে মসজিদের মিটিং এ উপস্থিত ও মুসল্লিদের এলোপাতাড়ি মারপিঠ করে এ সময় মসজিদ কমিটির উপদেষ্টা ও জমিদাতা শেখ ইকবাল হোসেন , শেখ মাহবুবুর রহমান গুরুতর আহত হয় । মসজিদ কমিটির সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা করার পরও সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে , এ ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন মসজিদ কমিটি ও মসজিদের সাধারন মুসাল্লিগন ।

ইসলামী আন্দোলন খুলনা লবণচরা থানার সেক্রেটারীর স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা লবনচরা থানা শাখার সেক্রেটারী মোহাম্মাদ শফিউল ইসলামের স্ত্রী শুক্রবার বেলা পোনে ১ টায় ষ্ট্রোক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার ১০ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

মরহুমার জানাজার নামাজ শুক্রবার  বাদ আছর লবনচরা রিয়া বাজারের সামনে সাউদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর, চরমোনাই পীর সাহেব হুজুরের খলিফা হাফেজ মাওঃ অধ্যক্ষ আব্দুল আউয়াল। জানাজা শেষে নিরালা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমার মৃত্যুতে ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন নগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আমানুল্লাহ, সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোঃ ফেরদাউস গাজী সুমন, মাওঃ আব্বাস আমীন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী শেখ আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান।

দ্বিতীয় পর্ষায়ে দিঘলিয়ার ৩০টি ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

আসাদ, দিঘলিয়া

 মুজিববর্ষ উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে দেশের সকল জেলায় ৫৩ হাজার তিনশত ৪০টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর প্রদান করবেন। এর মধ্যে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৩০টি ভূমিহীন-গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পাবেন। ইতি মধ্যে দিঘলিয়া উপজেলা প্রশাসন দিঘলিয়া, বারাকপুর ও গাজীরহাট ইউনিয়নের, প্রতিটি ইউনিয়নে দশটি (১০) করে মোট ত্রিশটি অসহায় ভূমিহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুজিব বর্ষের উপহার হিসেবে দুই রুমের সেমিপাকা ঘর নির্মাণ সম্পন্ন করেছে। উল্লেখ্য এই প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ১ম পর্যায়ে দিঘলিয়া উপজেলায় ৭০ টি পরিবারকে বিনামূল্যে ঘর এবং জায়গা প্রদান করা হয়।এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা দিঘলিয়া, বারাকপুর ও গাজিরহাট ইউনিয়নের মোট ৩০ টি ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মান সম্পন্ন করেছি, আজ মননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পর জমির দলিল সহ এস ঘর হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত, যার ঘর ছিলনা, জমি ছিলনা, যে পরিবার কখনো চিন্তাও করেনি যে তার এক টুকরো জমি হবে, তার উপর একটা ঘর হবে, সে পরিবার আজ ঘরের মালিক, জমির মালিক, এ সবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য।

উল্লেক্ষ্য মুজিববর্ষে “বাংলাদেশর একজন মানুষ ও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্ষক্রম চলমান রয়েছে। প্রথম পর্যায়ে চলতিবছরের ২৩ জানুয়ারি সারা দেশে ৬৯ হাজার নয়শত চার ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা, দ্বিতীয় দফায় প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হচ্ছে। ঘরের সাথে সাথে প্রতিটি পরিবার ২শতক করে জমি পাবেন।

সিটি মেয়রের সুস্থতা কামনায় রূপসা মহাশ্মশান কালী মন্দির কমিটির প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক-এর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির উদ্যোগে আজ শনিবার সন্ধ্যা ৭টায় মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিজয় কুমার ঘোষ। মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথের সঞ্চালনায় প্রার্থনা সভায় মাঙ্গলিক মন্ত্র পাঠ করেন মন্দিরের পুরোহিত মহেশ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, এড. অলোকানন্দা দাস, সাংবাদিক অমিয় পাল, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, সমরেশ সাহা, স্বপন রায়, বিদ্যুৎ দাস, মহাদেব সাহা, শিবু ভক্ত, শিবু রায়, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, মন্দির কমিটি ও পূজা পরিষদ নেতা সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, ভবেশ সাহা, রূপন দে, অঞ্জন দে, সুজিত কুমার মজুমদার, সত্যপ্রিয় সোম বলাই, ভোলানাথ দত্ত, স্বপন কুমার ম-ল, অশোক ঘোষ, সত্যপদ ঘোষ, দুলাল সরকার, সাধন রায়, উজ্জ্বল রায়, পাপ্পু সরকার, জয় ম-ল, নারায়ণ দাস, বাবু শীল, মাণিক শীল, পলাশ রায়, অলোক দে, রবীন দাস, শুভাগত দত্ত শুভ, রাজকুমার শীল, সুশীল দাস, সজল দাস, বিধান রায়, দ্বিপ্র দাস, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, তাপস তালুকদার, অনুপ সরকার, সৈকত বর্মণ প্রমুখ।

খুলনায় পুনরায় শুরু হলো প্রথম ভোজ ভ্যাকসিন প্রদান

তথ্য বিবরণী

খুলনায় শনিবার থেকে পুনরায় শুরু হলো প্রথম ভোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে সিনোফার্মের এই টিকা মেডিকেলের শিক্ষার্থী ও স্বাস্থ্যসেবার সাথে জড়িত সংশ্লিষ্টদের দেওয়া হচ্ছে। শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে একশত ৩৪ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬৬ জন এবং মহিলা ৬৮ জন। এপর্যন্ত খুলনা জেলায় এক লাখ ৭৬ হাজার ৯১ জন প্রথম ভোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ চার হাজার দুইশত দুই জন এবং ৭১ হাজার আটশত ৮৯ জন মহিলা। এছাড়া এপর্যন্ত এক লাখ ২৭ হাজার নয়শত ৭৮ জন দ্বিতীয় ভোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৭৮ হাজার দুইশত ৮২ জন এবং ৪৯ হাজার ছয়শত ৯৬ জন মহিলা। খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

লখপুরের খাজুরা আদর্শ গ্রাম রাস্তায় ইটের সলিং নির্মাণ

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের খাজুরা ৩নং ওর্য়াডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ তাঁর নিজস্ব অর্থায়নে আদর্শ গ্রামে চলাচলের অযোগ্য প্রায় ২শত ফুট রাস্তায় ইটের সলিং নির্মাণ করে দিয়েছেন। ফলে আদর্শ গ্রামের অর্ধ শতাধিক পরিবারের চলাচলে দীর্ঘদিনের যে সিমাহীন সমস্যা তা অনেকাংশে লঘব হয়েছে। জানা গেছে, খাজুরা ১০গেটের পাশের্^ আদর্শ গ্রাম সহ বেশ কয়েকটি এলাকা অবস্থিত। যে এলাকার শতাধিক পরিবারের লোকজন আদর্শ গ্রাম রাস্তা দিয়ে চলাচল করে থাকেন। কিন্তু বর্ষা মৌসুমে হাটু সমান জল কাদা ভেঙ্গে স্থানীয় জনগনকে চলাচল করতে হয় সিমাহীন সমস্যায়। সেই দুঃখ দুর্দশা লঘবের জন্য খাজুরা ৩নং ওর্য়াডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ তাঁর নিজস্ব অর্থায়নে আদর্শ গ্রামে চলাচলের অযোগ্য প্রায় ২শত ফুট রাস্তায় ইটের সলিং নির্মাণ করে রাস্তাটি পাকা করে দিয়েছেন। ফলে আদর্শ গ্রামের অর্ধ শতাধিক পরিবারের চলাচলে দীর্ঘদিনের যে সিমাহীন সমস্যা তা অনেকাংশে লঘব হয়েছে। এর আগেও তিনি একই ওর্য়াডে ১৪/১৫টি কাচা রাস্তায় ইটের সিলিং নির্মাণ করে এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন।

সাতক্ষীরায় করোনা সংক্রমন ও উপসর্গ নিয়ে আক্রান্তে মৃত্যু রেকর্ড ৯জনের

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরায় করোনা সংক্রমন ও উপসর্গ নিয়ে আক্রান্তে রেকর্ড ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরো আরো অন্ততঃ ২৬৮ জন। এছাড়া ৯২ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ৬০ দশমিক ৮৬ শতাংশ।

এদিকে, বৃষ্টির মধ্যে চলছে তৃতীয় সপ্তাহের প্রথম দিনের লকডাউন। লকডাউন ও বৃষ্টি উপেক্ষা করে মানুষ হাট বাজারে ভিড় করছেন। স্বাস্থ্যবিধি কিছুতেই মানতে চাচ্ছেন না। যদিও পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছেন। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। ইতিমধ্যে জেলা শহর ও গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটি ঘরে ঘরে জ¦র, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে ভুগছেন অধিকাংশ মানুষ।

অপরদিকে, জেলায় ৪৩ জন করোনা আক্রান্ত রুগী মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৮২১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিভিন্ন বেসরকারী হাসপাতাল, নিজ নিজ বাড়ি ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চিৎিসাধীন রয়েছেন।

মোংলায় আরও ১৪ জনের করোনা শনাক্ত, শনাক্তের হার ৪৫ ভাগ

মোংলা প্রতিনিধি

মোংলায় শনিবার করোনা শনাক্ত হয়েছে ১৪ জনের। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১জন করোনা পরীক্ষা করান। এরমধ্যে ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনিবার শনাক্তের হার ৪৫ ভাগ। এর আগে বৃহস্পতিবার ছিল ৫০ ভাগ।

এদিকে শনিবার ছিল চতুর্থ দফায় ঘোষিত করোনা বিধি নিষেধের তৃতীয় দিন। এদিনও শহরে লোকজনের সমাগম ও যান চলাচল ছিল স্বাভাবিক। বিধি নিষেধে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকছে নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের দোকান। আর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বন্ধ থাকছে নদী পারাপার। চলমান বিধি নিষেধের মধ্যেও সাধারণ মানুষের মাঝে তেমন কোন সচেতনতা নেই। কেনা-কাটা ও চলাচল করছেন স্বাস্থ্য বিধি না মেনেই। এরমধ্যে গত বুধ ও বৃহস্পতিবার দুইদিন পৌর শহরের প্রধান কাঁচা বাজার ও মাংসের দোকান বন্ধ রাখা হলে সে সময়টিতে লোকজনের উপস্থিতি কম ছিল। কিন্তু কাঁচা ও মাংসের দোকান খুলে দেয়ার পর আবারো বেড়েছে লোক সমাগম।

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, যারা নিয়ম মানছেন না তাদেরকে আমরা আইনের আওতায় এনে মামলা ও জরিমানা করছি। চলমান বিধি নিষেধ বাস্তবায়নে মাছে মোবাইল কোট, পুলিশ, কোস্ট গার্ড ও স্বেচ্ছাসেবক দলের টহল রয়েছে।

বাগেরহাটের রামপালেও উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণের হার, সংক্রমণ রোধে মাঠে সরব ইউএনও

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালেও উদ্বেগজনকভাবে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের হার। তাই মাঠেও আটঘাট বেঁধে নেমেছেন স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সর্বত্র জারি করা হয়েছে ‘নো মাস্ক নো এন্টি’ নোটিশ। এই নোটিশ প্রতিপালনে সরকারী-বেসরকারী সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। অফিসে যাতায়াতকারী সকলকেই মাস্কের ব্যবহার ও হাত স্যানিটাইজ করা বাধ্যতামুলক করা হয়েছে। দোকানপাটগুলোতে সাঁটাতে বলা হয়েছে নো মাস্ক নো এন্টি লেখা সম্বলিত শ্লোগান। সকল দোকানী ও ক্রেতাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক না পরে কেউ ক্রয়-বিক্রয় ও নদী পারাপার করতে পারবেনা। নদী পারাপারে লোক সংখ্যা আগের তুলনায় অর্ধেক করার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিবহনগুলোতেও অর্ধেক সংখ্যক লোক নিতে বলা হয়েছে। উপজেলা সদরসহ সকল ইউনিয়নের দোকানপাটগুলোতে টেলিভিশন ও কেরাম খেলা বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে সাধারণ মানুষের মধ্যে করোনা সচেতনতা সৃষ্টিতে ইউএনও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শনিবার ছুটির দিনেও সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। সর্ব সাধারণের মাঝে বিতরণ করেছেন মাস্কসহ বিভিন্ন ধরণের সুরক্ষা সামগ্রী।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন বলেন, এখানে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে সকল ধরণের সর্তকতামুলক ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৫ হাজার মাস্কসহ নানা ধরণের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়নগুলোতেও করোনা সামগ্রীর জন্য যথেষ্ট পরিমাণ বরাদ্দ রয়েছে। এ পর্যন্ত করোনায় এখানে দুইজনের মৃত্যু হয়েছে। তাই পরিস্থিতির যাতে আর অবনতি না হয় সেজন্য সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার পর্যন্ত এখানে শনাক্তের হার ছিল প্রায় ৬২ ভাগ। আর শনিবারের গড় হার ৪২ ভাগ।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার মো: কবীর হোসেনও সম্প্রতি করোনা আক্রান্ত হন। তবে তিনি এখন কিছুটা সুস্থ, মাঝে মধ্যে অসুস্থ্যতা বোধ করছেন। তারপর তিনি তার এলাকার সংক্রমণ রোধে মাঠ ঘুরে বেড়াচ্ছেন, সকলকে সচেতন করছেন, বিতরণ করছেন করোনা সুরক্ষা সামগ্রী। করোনা আক্রান্ত থাকাকালীন সময়েও তিনি মাঠে থেকে ঘূণির্ঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি মোকাবেলা করেছেন।

নিয়ম থাকলেও মোংলা বন্দরে আগত বিদেশী জাহাজে নিরাপত্তা প্রহরী নিচ্ছেনা শিপিং এজেন্ট

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরে আগত বিদেশী বাণিজ্যিক জাহাজে নিরাপত্তা প্রহরী (ওয়াচম্যান) নেয়া বাধ্যতামুলক নিয়ম থাকলেও সেই নিয়ম না মানার অভিযোগ উঠেছে স্থানীয় শিপিং এজেন্টদের বিরুদ্ধে। এতে পণ্য চুরি ও পাচারের আশংকায় হুমকিতে রয়েছে বাণিজ্যিক এসব জাহাজ। তবে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো: মোস্তফা কামাল বলেন, বন্দরে আসা জাহাজের শিপিং এজেন্টদের ওয়াচম্যান (নিরাপত্তা প্রহরী) দিতে বলা হলেও তারা কথা শোনেন না।

বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরাও এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তবে জাহাজে ওয়াচম্যান বুকিং দিতে যেসব শিপিং এজেন্ট গাফিলতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযোগে জানা যায়, সম্প্রতি মোংলা বন্দরে আসা বিদেশী জাহাজ এম,ভি বোলিছি, এম,ভি হাংজুয়ান স্প্রিট, এম,ভি জিহাই-৫২০, এম,ভি রেসুলেট বাই, এম,ভি সুমি-২, সুমি-৯ ও সুমি-৭ সহ অনেক জাহাজেই ওয়াচম্যান (নিরাপত্তা প্রহরী) বুকিং দেয়নি পার্ক, টোগি, মেরিনার্স ট্রান্সপোর্ট ও ইস্ট কোস্ট শিপিং এজেন্টরা।

এ বিষয়ে মেসার্স টোগি শিপিং এজেন্টের খুলনাস্থ অপারেশন বিভাগের দায়িত্বে থাকা মোঃ হোসেন ইমাম বলেন, আমাদের একটা জাহাজের ক্ষেত্রে ওয়াচম্যান নেওয়া হয়নি, ভবিষ্যতে ওয়াচম্যান যাতে দেয়া হয় সেজন্য জাহাজ মালিকদের চিঠি দেয়া হয়েছে।

অপর শিপিং এজেন্ট ইষ্ট কোষ্টের খুলনাস্থ ম্যানেজার মোঃ আকরাম হোসেনকে এ ব্যাপারে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির বলেন, শিপিং এজেন্ট ইষ্ট কোস্টের আকরাম হোসেনকে ওয়াচম্যান বুকিং দেয়ার কথা বলা হলে কোন ওয়াচম্যান নেওয়া হবে না বলে তিনি জানান। এ ব্যাপারে বন্দরের ট্রাফিক বিভাগে একাধিক অভিযোগ দিয়েও  কোন লাভ হয়নি বলে জানান বাবুল।

এদিকে গত ২০১৭ সালের ৫ আগষ্ট নৌ পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে বন্দর উপদেষ্টা কমিটির ১৪ তম সভায় কার্যবিবরণীর ১৯ নম্বর সিন্ধান্তে মোংলা বন্দরে আসা বিদেশী জাহাজে ওয়াচম্যান নিয়োগ দেয়ার বিষয়টি চুড়ান্ত হয়।

দীর্ঘদিন ধরে জাহাজে ওয়াচম্যান নিয়োগ না দেওয়ার বিষয়টি জানা ছিলনা জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের স্বার্থে জাহাজে শতভাগ ওয়াচম্যান বুকিং দিতে হবে। যারা এ নিয়ম মানবেনা ওই সকল শিপিং এজেন্টদের লাইন্সেস বাতিল করা হবে বলেও জানান তিনি।

মোড়েলগঞ্জে সুপেয় পানির সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: অতিরিক্ত সচিব

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

 ‘মোড়েলগঞ্জবাসির সুপেয় পানির সংকট সমাধানের জন্য যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। বেরিবাঁধ না থাকায় লবন পানির কারনে এ এলাকায় আশানুরূপ ফসল ফলেনা। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ’। কথাগুলো বলেছেন পানি সম্পদ পরিচালনা সংস্থার(ওয়ারপো) মহাপরিচালক, অতিরিক্ত সচিব মো. দেলওয়ার হোসেন। শনিবার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জে সুপেয় পানি সুরক্ষা গবেষণা দলের মূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, পানিসম্পদ মন্ত্রনালয়ের (ওয়ারপো) কারিগরি বিভাগের পরিচালক কে.এম.আবুল কালাম আজাদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইকরাম উল্লাহ ও পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় গবেষণা সম্পর্কীত তথ্যচিত্র উপস্থাপন করেন গবেষনা দলের প্রধান খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. হাসিবুল হাসান।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম ও চেয়ারম্যান মোরশেদা আক্তার।

মোড়েলগঞ্জে ১৬১ ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর শেখ হাসিনা দিলো মোদের মাথাগোজার ঠাঁই

আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় ভূমিহীনদের জন্য দেওয়া দ্বিতীয় ধাপে মোরেলগঞ্জ উপজেলায় ২৫টি ভূমিহীন পরিবার পাচ্ছেন মাথাগোজার ঠাই।  ২৫টি পরিবারের জন্য জমিসহ পাকা বসতঘর নির্মাণ সম্পন্ন করা হয়েছে।

 ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিরাপদ আবাসন প্রকল্পের উদ্যোগে এ ঘর হস্তান্তর প্রক্রিয়া উদ্ধোধন করবেন। সরেজমিনে উপজেলার বনগ্রাম ইউনিয়ন। প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রাপ্ত সুবিধাভোগীরা ২ শতাংশ জমিতে এক একটি পরিবারের বসবাস। দৃষ্টি নন্দন পাকা বসতঘর। রংয়ে রংয়ে রাঙ্গিয়ে তুলেছে এ যেন এক মনোরম পরিবেশ। মুখে হাসি দীর্ঘ দিনের গৃহহীন মানুষগুলোর এ স্বপ্নের সাধনা। পেয়েছেন তাদের আপন ঠিকানা। বনগ্রামের বৃদ্ধ আমেনা বিবি (৮৫) স্বামী মৃত. সাফর আলী শেখ ২০ বছর পূর্বে স্বামীকে হারিয়ে ছোট ছোট ৪ ছেলে মেয়েকে নিয়ে অন্যের জমিতে যার প্রতিনিয়ত বসবাস। পায়নি স্বামী পৈত্তিক ভিটেমাটি। বর্তমানে শারীরিক প্রতিবন্ধী এ বৃদ্ধা আমেনা বিবিকে ভরন পোষন দিচ্ছেন ছোট ছেলে দিনমজুর জাহাঙ্গীর শেখ। বাকি ৩ ছেলে সংসারের তাগিদে স্ত্রী, সন্তানদের নিয়ে চলে গেছে অন্যত্র।

বৃদ্ধ মায়ের খোজ খবর নিচ্ছেন না তারা। একই গ্রামের রাবেয়া বেগম (৫০), স্বামী হাবিবুর রহমান শেখ বয়সের ভারে কাজ কর্ম করতে পারছেন না। শশুরবাড়ির পৈত্তিক ভিটেমাটি হয়নি তাদের। এ পরিবারে রয়েছে ৩ ছেলে ১ মেয়ে। মেয়েকে বিবাহ দিয়েছেন। কর্মের তাগিদে বড় দুই ছেলে চলে গেছে শহরে। খোজ খবর নিচ্ছেন না বৃদ্ধ পিতা মাতার। পরিবারের উপার্যনের একমাত্র ছোট ছেলে রফিকুল হাসান দিনমজুরের কাজ করে কোন মতে সংসার পরিচালনা করছে। এমনি সময় তাদের কাছে এ যেন এক স্বপ্নের ছোয়া । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দেওয়া ২ শতাংশ জমির দলিল ও পাকা একটি বসতঘর।

এ রকম ওই আবাসন প্রকল্পে ঘর পাওয়া শাহাজাহান শেখ, শংকর হালদার, তৃষ্ণা রানী সাহা, বহরবৌলা গ্রামের সেতারা বেগম, জেসমিন বেগম, রাজিয়া বেগম, জোনেকা রানি শীল, লক্ষি রানী শীল, শিব চন্দ্র দাস, রেখা বেগম, করুনা রানী হালদার, কার্তিক চন্দ্র সাহা, আয়সা বেগম, রাজ্জাক শেখ, বাবন দত্তসহ একাধিক ২৫টি ভূমিহীন পরিবার।

ঘর পেয়ে সংবাদ কর্মীদের কাছে প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, মমতাময়ী মা শেখ হাসিনা মোদের এ মাথাগোজার ঠাঁইটুকু করে দিলেন। কখনও স্বপ্নেও ভাবতে পারেনি, ঘর হবে জমি হবে।

 এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান রিপন চন্দ্র দাস বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারের জন্য জমি ও ঘর উপহার দিয়েছেন। তার ইউনিয়নে দুই বারে ২৫টি পরিবার এর আওতায় রয়েছে। ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন হয়েছে।আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের অপেক্ষায়। ইউনিয়নবাসীর পক্ষ  থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছেন তিনি।  এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলেক্ষ সারাদেশে ভূমিহীন দরিদ্র আশ্রয়হীন পরিবারের জন্য একলক্ষ নিরাপদ আবাসন প্রকল্প নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ঘরের মধ্যে মোড়েলগঞ্জ উপজেলায় ১৬১টি ঘর নির্মাণের কাজ পর্যায়ক্রমে চলছে। এর মধ্যে ২০ জুন ২৫টি ঘরের উদ্ধোধনের পর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে ৬টি ঘরের গৃহিহীন পরিবারের দলিলপত্র দেওয়া হয়েছে তারা বসবাস শুরু করেছে। ঘর পেয়ে অসহায় পরিবারগুলো প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কপিলমুনিতে গ্রামীন ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন

এইচ এম এ হাশেম, কপিলমুনি ঃ

প্রত্যেকে চারটি করে লাগাবো গাছ, সুস্থ্য থাকবো বারো মাস। সোনার বাংলা গড়ার এই প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহন করেছেন তার প্রতি একাত্মতা প্রকাশ করেছে গ্রামীন ব্যাংক। ব্যাংকের পরিচালনা পরিষদ চেয়ারম্যানের আহবানে এবছর ১০ কোটি গাছের চারা লাগানোর মহতি উদ্যোগ গ্রহন করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গ্রামীন ব্যাংক কপিলমুনি শাখা কর্তৃপক্ষ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় ব্যাংক চত্বরে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন। এসময় ব্যাংকের পিছনের পাশ বরাবর চারা রোপনসহ ব্যাংকের সম্মানীত সদস্যদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা রোপণ ও বিতরণের সময় উপস্থিত ছিলেন এ কর্মসূচীর উদ্যোক্তা গ্রামীন ব্যাংকের জোনাল ম্যানেজার মোঃ ইমাজ উদ্দীন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক পরিতোষ কুমার রায়, সেকেন্ড অফিসার মোঃ অমেদুল ইসলাম, জোন কর্মচারী সমিতির প্রতিনিধি মোঃ যোনায়েদ বিন আঃ রাজ্জাক। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংক শাখার কর্মকর্তা মোঃ সালেউজ্জামান, তুষার কান্তি গাইন, মোঃ মাসুম বিল্লাহ, দেবদাস সরকার, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মাহমুদ হাসানসহ ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

স্বাস্থ্যবিধি মেনে খুবিতে সশরীরে মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে (বিভাগ) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে গত মার্চে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীরা হলের বাইরে থেকেই এ সকল পরীক্ষায় অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ২৫ মে দায়িত্ব গ্রহণের পর গত ৩০ মে তারিখে একাডেমিক প্রধানদের সভায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনার আলোকে যে সব পরীক্ষা স্থগিত করা হয় তাসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন। ঐ সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। তারই আলোকে স্ব স্ব ডিসিপ্লিনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা গ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন আগামীকাল ২০ জুন, ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ২২ জুন, গণিত ডিসিপ্লিন ২৪ জুন, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন ২৪ জুন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ২৯ জুন, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন ১ জুলাই পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করেছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে এসব ডিসিপ্লিনের পরীক্ষা গ্রহণের অনুমোদন দিয়েছে। এছাড়া শিক্ষার্থীদের অভিপ্রায় বিবেচনায় নিয়ে অন্যান্য ডিসিপ্লিনের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান জানান, এ স্কুলের সকল ডিসিপ্লিনের মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে আগামী ১ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম জানান, ঐ স্কুলের অন্তর্ভুক্ত ৩টি ডিসিপ্লিনের স্থগিত মাস্টার্স পরীক্ষা গ্রহণের বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে। যে কোন দিন পরীক্ষা গ্রহণের তারিখ জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান, মাস্টার্সের চূড়ান্ত পর্বের পরীক্ষা ছাড়াও ¯œাতক ৪র্থ বর্ষের স্পেশাল টার্মের পরীক্ষা গ্রহণেরও অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, শিক্ষার্থীদের অসুবিধার বিষয়গুলো নবনিযুক্ত উপাচার্য সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছেন। করোনা পরিস্থিতির উন্নতি হলেই ¯œাতক ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। তবে এক্ষেত্রে সশরীরে পরীক্ষা গ্রহণ সম্ভব না হলে যতো দ্রুত সম্ভব অনলাইনে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, কর্তৃপক্ষ গঠিত একটি সাধারণ ও একটি টেকনিক্যাল কমিটি এ লক্ষ্যে কাজ করছে। পরীক্ষা গ্রহণের পদ্ধতিসহ সংশ্লিষ্ট খুঁটিনাটি বিষয়ে উক্ত কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে এসব পরীক্ষা গ্রহণ করা হবে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে জনবল নিয়োগ সহ চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহন করতে হবে

খবর বিজ্ঞপ্তি

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে জনবল নিয়োগ সহ করোনা চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ উপর্যুক্ত ব্যক্তিরদের  দিয়ে জেলা ও উপজেলায় করোনা প্রতিরোধ ও মনিটোরিং সেল গঠন করা খুবই জরুরী। প্রতিবেশি রাষ্ট্র ভারত থেকে কোন পথেয় যেন কেউ প্রবেশ করতে না পারে তাঁর ব্যবস্থা করা এবং প্রবেশ করলে বাধ্যতা মূলক পনের (১৫) দিন সঙ্গ নিরোধ করার ব্যবস্থা করতে হবে। সংক্রমিত ব্যক্তিরা পরীক্ষা করার জন্য রাস্তায় যানবহনে যাওয়া ও আসার সময় সংক্রমন ছড়াচ্ছে তাই বাড়ী বাড়ী গিয়ে করোনা পরীক্ষা করার যে পদ্ধতি চালু ছিল তা পুনরায় চালু করা প্রয়োজন। বিভাগীয় শহর খুলনায় আরও কমপক্ষে অঅরো কয়েকটি পিসি আর ল্যাব স্থাপন করতে হবে। সংক্রমন আইন-২০১৮ যথাযথ  ভাবে প্রয়োগ করার বিকল্প নেই। এসব কথা বললেন জনউদ্যোগ যুব সেলের ভ্রাম্যমান পথ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনকালে বক্তারা।

শনিবার বেলা ১১টায় ডাঃ মিলন চত্বরে জনউদ্যোগ যুব সেলের আয়োজনে খুলনায় করেনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি পাওয়ায় সচেতনতামূলক ভ্রাম্যমাণ পথ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ যুব সেলের আহবায়ক রিপন কুমার বিশ্বাস। সঞ্চালনা করেন সাংবাদিক সাইফুল ইসলাম ও অনুপ মন্ডল। প্রধান অতিথি ছিলেন বিএমএ’র জেলা সভাপতি কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ বাহারুল আলম। বিশেষ অতিথি ছিলেন নাগরিক সমাজের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আফম মহসিন. জনউদোগ নারীসেলের আহবায়ক টিআইবি’র সভাপতি এাডঃ শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এ্যাডঃ মোমিনুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, সিপিবি’র জেলা কমিটির নেতা  মিজানুর রহমান বাবু ,বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মাহাবুবুল রহমানখোকন, সমাজকর্মী মানস রায়, সঞ্জয় কুমার মল্লিক ও জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব নেতামোঃ জহিরুল ইসলাম রাতুল, কৃষ্ণ কুমারদে, মফিজুল ইসলাম, রাব্বি হোসেন, মোঃ এম এ সাদী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, খুলনায় করোনা ভাইরাসের সংক্রমন এর হার ৩৯%  করোনা ভাইরাসের বৃদ্ধি পাওয়ার সাথে সাথে করোনা হাসপাতালে বেড সংকট, অক্সিজেন সংকট, চিকিৎসক ও জনবলের অভাব তীব্র আকার ধারন করেছে । ২০২০ সালের মার্চ মাসে আমাদের দেশে করোনার সংক্রমন  শুরু হওয়ার থেকে পর্যাপ্ত সময় পাওয়া গেছে কিন্তু আজও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পারা গেল না। মহানগরীতে সংগীত পরিবেশন করেন বাংলা বাউল।

বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর থানার মমিনতলা মোড় নামক স্থানের পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী ৫ জন (পুরুষ-৩ ও নারী-২) নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলার তেরখাদা থানার পাতলা গ্রামের শ্রী সুকুমার মন্ডল এর ছেলে শ্রী সুব্রত মন্ডল (২৩), নলিয়ারচর গ্রামের মৃত আতিয়ার মোল¬া এর মেয়ে মোছাঃ শিউলী (১৯), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার শিকারপুর গ্রামের শ্রী কালিদাস রায় এর ছেলে প্রসেনজিত রায় (২৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার জাংগালিয়া গ্রামের বিভূতি বিশ্বাস এর ছেলে রিপন বিশ্বাস (৩২) এবং সদর থানার চরমানিকদে গ্রামের মৃত মজিবুর শেখ এর মেয়ে মোছাঃ রাবেয়া বেগম (৩২)।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা রয়েছে।

মোংলায় মসজিদ-মাজারের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি, আটক ১

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় বিভিন্ন মসজিদ ও মাজারের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির অভিযোগে মোঃ শান্ত (১৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুন) বিকেলে শহরের বিএলএস রোডের পরিত্যাক্ত শ্রমিক বিল্ডিং থেকে পুলিশ তাকে আটক করে। আটক শান্ত পৌরসভার বান্দাঘাটা এলাকার মৃত মোঃ সেকেন্দারের ছেলে।

মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, শান্ত দীর্ঘদিন ধরে চাঁদপাই মাজার, মুসলিম পাড়া ও মহাসিনিয়া মাদ্রাসা মসজিদসহ শহরের বেশ কয়েকটি মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি করে আসছিলো। সিসি টিভির ফুটেজের মাধ্যমে এ,এস,আই রাসেল রানা তাকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পৌর শহরের মুসলিপাড়ার বাসিন্দা জাহাজী ব্যবসায়ী মোঃ শামসুদ্দীন বলেন, চিহ্নিত এই চোর দীর্ঘদিন বিভিন্ন মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি করছিলো। অবশেষে পুলিশ তাকে আটক করেছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এই শহরে শান্তর মত আরো অনেক চোর আছে তাদেরকেও ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

ফুলের বিনিময়ে সহযোগিতা

০ মেহেরপুর প্রতিনিধি

ভিক্ষা নয়, শুধু সহযোগিতা। তাও একটি ফুলের বিনিময়ে। শিশু লামিয়াকে বাঁচাতে এমনি উদ্যোগ নিয়েছে স্থানীয় যুব সমাজ। গতকাল থেকে তারা বিভিন্ন স্থানে অর্থ আদায় করছেন মেয়েটির চিকিৎসার জন্য। লামিয়া দুরারোগ্য ব্যাধি ‘হাইপো প্লাস্টিক অ্যানিমিয়ায়’ আক্রান্ত। লামিয়া গাংনী উপজেলার সাহাবুদ্দীনের মেয়ে।

লামিয়ার বাবা জানান, ছয় মাস আগে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সবাই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে শিশু চিকিৎসকরা কোনো রোগ নির্ণয় করতে না পারায় ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্তে উপনীত হন লামিয়া হাইপো প্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত এবং এটি ব্যয় বহুল চিকিৎসা। এজন্য খরচ হতে পারে ছয় লক্ষাধিক টাকা।

কিন্তু লামিয়ার পিতা একজন সামান্য গাড়িচালকের সহকারী। তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাহলে কী লামিয়াকে ধুঁকে ধুঁকে মরতে হবে? এমনি প্রশ্নের দ্বায় থেকে মুক্ত হতে চিৎলা গ্রামের যুব সমাজ উদ্যোগ নিয়েছে লামিয়ার চিকিৎসার জন্য অর্থ আদায়ের। যুব সমাজ অর্থ আদায় করছে। বিনিময়ে দিচ্ছেন হাসিমুখে একটি গোলাপ।

অর্থ আদায়ের উদ্যোক্তা রাশিদুল ইসলাম পল্লব জানান, লামিয়ার পরিবারের কথা ভেবে ও একটি শিশুর অকাল মৃত্যু কোনোভাবে মেনে নেয়া যায় না। সমাজের দায়বদ্ধতা থেকেই অর্থ সংগ্রহ। সেই সঙ্গে একটু অভিনব পন্থা অবলম্বন করি। একটি ফুলের বিনিময় অনেকেই ৫০ টাকা, ১০০ টাকা এমনকি ১ হাজার টাকাও সহযোগিতা করেছেন।

বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, একটি গোলাপের বিনিময়ে যদি কারও প্রাণ বাঁচে সেটি হবে অনুকরণীয় দৃষ্টান্ত। একটি গোলাপের মূল্য কতই বা হবে? দশ টাকা না হয় বিশ টাকা? কিন্তু এটি ভালোবাসার বিনিময়। এ ভালোবাসায় পারবে লামিয়াকে বাঁচতে। শুধু ব্যবসায়ীর কাছ থেকে নয়, পথচারীরাও যুব সমাজকে এমন ধন্যবাদ জানিয়ে অর্থ সহায়তায় এগিয়ে এসেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক সজীব উদ্দীন স্বাধীন জানান, হাইপো প্লাস্টিক অ্যানিমিয়া প্রথম স্টেজে রয়েছে। এটি এখন চিকিৎসা করালে ভালো হবে। মূলত শরীরের মাদার সেল থেকে রক্ত কণিকা তৈরি হয়। মাদার সেল নষ্ট হলে রক্ত উৎপাদিত হতে পারবে না। ফলে মৃত্যু হয়।

মেহেরপুর জেলা কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম জানান, তিনি বিষয়টি শুনেছেন। ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন উদ্যোক্তাদের। সেই সঙ্গে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে লামিয়ার চিকিৎসার জন্য অর্থসহায়তা করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম জানান, শিশু লামিয়ার বিষয়টি জানা ছিল না। ফুল দিয়ে যে অর্থ আদায় করছেন এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তবে আমার কাছে আবেদন করলে সহযোগিতার চেষ্টা করা হবে।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান জানান, তিনি লামিয়ার পরিবারকে সরকারি সহযোগিতার জন্য চেষ্টা করবে বলে জানান। সেই সঙ্গে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

বাবার সঙ্গে জীবিকার সন্ধানের গিয়ে লাশ হলেন ছেলে

সাতক্ষীরা প্রতিনিধি

বাবার সঙ্গে জীবিকার সন্ধানে গিয়ে লাশ হলেন ইস্রাফিল হোসেন (২৩) নামের এত তরুণ। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা মহাসড়কের এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। মারাত্মক আহত হয় তাঁর বাবা মশিয়ার রহমান (৫২)। তাঁদের বাড়ি সাতক্ষীরা পৌর এলাকার গড়েরকান্দা এলাকায়। স্থানীয় ব্যক্তিদের বরাত দিতে সাতক্ষীরা ইটাগাছা ট্রাক ট্র্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাঙ্গীর হোসেন বলেন, আজ ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সামনে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ইস্রাফিল হোসেন নিহত হন। ওই ট্রাক চালাচ্ছিলেন ইস্রাফিলের বাবা ট্রাকচালক মশিয়ার। এ দুর্ঘটনায় মশিয়ারেরও ডান পা ভেঙে গেছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। পারিবারিক সূত্রে জানা গেছে, ইস্রাফিলের বাবা মশিয়ার রহমান পেশায় ট্রাকচালক। গত আট মাস আগে ইস্রাফিল বিয়ে করলেও কোনো কাজ করতেন না। যে কারণে গত ১০-১২ দিন আগে মা–বাবার অনুরোধে জীবিকার সন্ধানে বাবার সঙ্গে যান ইস্রাফিল। আজ সকালে কুমিল্লার হাইওয়ে পুলিশ বাড়িতে ফোন করে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। নিহত ইস্রাফিলের স্ত্রী মুন্নি খাতুন জানান, ‘গতকাল শুক্রবার দুপুরে কয়েকবার ফোন দিয়েছিলেন ইস্রাফিল। কিন্তু রিসিভ করতে দেরি হওয়ায় রাগ করে তিনি বলেছিলেন আর কখনো ফোন দেবেন না। সেটাই কি সত্য হলো, আর কখনো আমাকে ফোন দেবেন না।’ সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শোবার ঘরে মিলল বিষধর সাপ, উদ্ধার হলো ২৫টি ডিম

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলায় এক ভ্যানচালকের বসতবাড়ির শোবার ঘর থেকে ২৫টি ডিমসহ একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ভ্যানচালক তছির শেখের ঘরের মেঝের মাটি খুঁড়ে সাপ ও ডিমগুলো উদ্ধার করা হয়। তছির শেখ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মেয়ে পিনজিরা খাতুন (৭) শোবার ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পায়। ওই গর্তের মুখে সদ্য ত্যাগ করা সাপের একটি খোলস পড়ে ছিল। শুক্রবার দুপুরে একজন ওঝা বাড়িতে আনা হয়। ওঝা স্থানীয় কয়েকজন ব্যক্তির সহযোগিতায় ঘরের মেঝের ওই গর্ত খোঁড়া শুরু করেন। একপর্যায়ে খাটের নিচের গর্ত থেকে একটি বিষধর মা গোখরা ধরেন। এরপর গর্ত থেকে সাপের ২৫টি ডিম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ডিমগুলো ধ্বংস করা হয়েছে এবং সাপটির বিষদাঁত ভেঙে ওঝা নিয়ে গেছেন বলে জানান তছির শেখ।

ওঝা ইয়াসিন হোসেন বলেন, উদ্ধার হওয়া মা সাপটি সাড়ে পাঁচ ফুট লম্বা। সাপটি গোখরা। সপ্তাহখানেক পরই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ত। ওঝা জানান, গোখরা সাধারণত ঘরের মেঝেতে থাকে। মাটির নিচে ডিম পাড়ে এবং মা সাপটি ডিমের আশপাশে অবস্থান করে। বিষধর এই জাতের সাপের কামড়ে মানুষের মৃত্যু হতে পারে।

থাইল্যান্ডে লিয়া-দীপ্ত গ্রুপের উদ্যোগে ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

ফকিরহাট প্রতিনিধি

থাইল্যান্ডে থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়ায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জন্মজয়ন্তী উপলক্ষে একগুচ্ছ প্রকল্প গ্রহণ করেছে থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া। তারই অংশ হিসেবে শনিবার (১৯শে জুন) বিকাল ৫টায় থাইল্যান্ডের পর্যটন নগরী পাতয়ায় ব্রীজ রোডে লিয়া-দীপ্ত গ্রুপের উদ্যোগে ও অর্থায়নে করোনা কালিন সময়ে কর্মহীন ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়া-দীপ্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বাগেরহাটের কৃতি সন্তান শিল্পপতি লিটন শিকদার, বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিনী পূজা শিকদার। থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়ার সভাপতি আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, সহ-সভাপতি শহিদুর রহমান, প্রচার সম্পাদক নূরুন নবী জয় সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য একই স্থানে লিয়া-দীপ্ত গ্রুপের অর্থায়নে গত ১৭মার্চ আরো ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছিল।

দেবহাটা থানা পুলিশ মাদক মামলায় মা-ছেলেকে গ্রেফতার করেছে

কে এম রেজাউল করিম দেবহাটা :

 দেবহাটায় রোজিনা খাতুন (৪৮) ও ফারুক হোসেন (৩৬) নামের এক মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯জুন) দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এএসআই রশিদুল ইসলাম ও এএসআই সোহেল উদ্দীনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত রোজিনা খাতুন উপজেলার বহেরা পাটনীপাড়া এলাকার শাহজান আলীর স্ত্রী এবং ফারুক হোসেন তার ছেলে। গ্রেপ্তারকৃত মা-ছেলে উভয়েই জিআর ১১৪/১৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

এলাকাবাসী জানায়, বিগত ৫/৬ বছর আগে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল কুলিয়া ইউনিয়নটি। সেসময়ে ফারুক হোসেন, তার ছোট ভাই মিলন, বাবা শাহজান আলী ও মা রোজিনা খাতুন প্রত্যেকেই মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল।

আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যহত অভিযানে একাধিকবার গ্রেপ্তারসহ তাদের পরিবারের প্রায় প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও ছিল।

কিন্তু বিগত কয়েক বছর এ পরিবারটি সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরতে মাদক ব্যবসা পরিহার করে। সেই থেকে মাহিন্দ্রা চালিয়ে পরিবারের ভরনপোষন ও পূর্বের মামলার খরচ যুগিয়ে আসছিল ফারুক হোসেন।

এরইমধ্যে পূর্বের একটি মামলায় ফারুক ও তার মায়ের বিরুদ্ধে পরোয়ানা জারি হলে শনিবার ভোররাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে ফারুক হোসেন ও তার মাকে গ্রেপ্তার করে বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুলিয়ায় দৈনিক কালের চিত্র পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরা প্রতিনিধি

মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও বহন করে, গনমানুষের মুখপাত্র হিসাবে এগিয়ে চলা পাঠক নন্দিত পত্রিকা দৈনিক কালের চিত্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১৮ই জুন শুক্রুবার সন্ধ্যা সাড়ে সাত টায় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের হল রুমে দৈনিক কালের চিত্রের নয় বছর পূর্তি ও দশম বছরে পর্দাপন উপলক্ষ্যে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্রের বিশেষ প্রতিনিধি ডাঃ অহিদুজ্জামান ও কুলিয়া প্রতিনিধি রমজান মোড়লের আয়োজনে উক্ত কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিাত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি মনজুর কাদির, যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, প্রচার সম্পাদক আশরাফুল আলম বাদল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য নির্বাহী সদস্য ডাঃ আমিরুল ইসলাম, হীরন কুমার মন্ডল ও এস এম মজনুর রহমান,দৈনিক খুলনাঞ্চল এর জেলঅ প্রতিনিধি খান নাজমুল হুসাইন প্রমুখ। কেক কাটা অনুষ্ঠান শেষে দৈনিক কালের চিত্র পত্রিকার সমৃদ্ধি এবং দৈনিক কালের চিত্রের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আবু আহমেদের দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠান করা হয়।

বাংলাদেশ ফটো সাংবাদিক এসোসিয়েশন খুলনা জেলা শাখার দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও অসুস্থ সদস্যদের সুস্থতা এবং সংগঠনের প্রয়াত সদস্যদের রূহের মাগফিরাত কামনায় বাংলাদেশ ফটো সাংবাদিক এসোসিয়েশন খুলনা জেলা শাখার উদ্যোগে খুলনা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মো. জাহিদুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু।

এসময় উপস্থিত ছিলেন কেইউজের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান স¤্রাট, খুলনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম লাবু, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান রিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সহ-সভাপতি দেববুত রায় ও এস এম বাহাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলাল মোল্লা, প্রচার ও দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, সংগঠনের সদস্য এমএ হাসান, এম এম মিন্টু, আব্দুর রাজ্জাক, তুফান গাইন ও কর্মরত জায়েদ আকন, জিকু আলম ও ওবায়দুল হক তালুকদার প্রমুখ। উক্ত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. হাবিব।

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট এম ডি মোজ্জাফ্ফর হোসেনের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯জুন) প্রেসক্লাবে আয়োজনে ও  ক্লাবের অডিটরিয়ামে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভা উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সহ সভাপতি নকিব সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এম হেদায়েত হোসাইন, আইসিটি সম্পাদক তরফদার রবিউল ইসলাম, ক্রিড়া সম্পাদক এস এম রাজ, নির্বাহী সদস্য মো. দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, ইয়ামীন আলী, মো. সামসুর রহমান, ফকির হাচান আলী, ক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান, এম আকবার টুটুলসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত বুধবার (১৬ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের ১০১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

গত ১৪ মে শুক্রবার রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের ১০১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে পালন করা হয়। মন্দির কমিটির আয়োজনে বিকেল ৫টায় ঘট বিসর্জন, সন্ধ্যা ৭টায় চিতায় মাল্যদান, প্রদীপ প্রজ্জ্বলন, ৭:৩০টায় সকল বিদেহী আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা, মাতৃসঙ্গীত, রাত ১২-০১ মায়ের পূজা, পূজা শেষে দেশবাসীসহ বিশ্বের ভয়াবহ করোনা থেকে পরিত্রাণের জন্য বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ। সাধারণ সম্পাদক রতন কুমার নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑমন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি অরবিন্দু সাহা, সহ-সভাপতি এড. অলোকা নন্দা দাস, বিশিষ্ট ধর্মানুরাগী ও সমাজসেবক বাবলু বিশ্বাস, অঞ্জন দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, পূজা উদযাপন পরিষদ, খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, পূজা পরিষদ নেতা ভোলানাথ দত্ত, উজ্জ্বল ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, উজ্জ্বল রায়, অলোক দে, রাজু শীল, রবীন দাস, মন্দির কমিটির দুলাল সরকার, এড. পপি ব্যানার্জী, নারায়ণ দাস, জয় ম-ল, সুমন দত্ত, সন্তোষ মজুমদার, গোপাল ঘোষ, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, তাপস তালুকদার, মনোতোষ তালুকদার, অনুপ সরকার, রনি সরকার, বিপ্র দাস, বিধান রায় প্রমুখ। প্রার্থনা পরিচালনা করেন রূপসা কালী মন্দিরের প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্ত্তী।

জেলা আওয়ামীলীগের সদস্য মুকুলের কন্যার সুস্থতা কামনা

রূপসা প্রতিনিধি

খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জাহাঙ্গির হোসেন মুকুলের কন্যা রওশন তামান্ন রিকা সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিসাধীন রয়েছেন। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী’র সার্বিক ব্যবস্থাপনায় মুকুলের কন্যার চিকিৎসা চলছে। রূপসা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের পক্ষ থেকে রিকার সুস্থতা কামনা করেছেন এবং সাংসদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন।

সাতক্ষীরায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা ও উদ্বুদ্ধকরন র‌্যালী অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা ও উদ্বুদ্ধকরন র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার দুপুরে শহরের খুলনা রোড  মোড়ে উক্ত সচেতনতামূলক প্রচারনা ও উদ্বুদ্ধকরন র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ আফম রুহুল হক এমপি।

র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আওয়ামীলীগ নেতা হারুনার রশিদ, ডাঃ সুব্রত কুমার ঘোষ, আব্দুর রশিদ, লায়লা পারভীন সেজুতি প্রমুখ।

প্রধান অতিথি ডাঃ আফম রুহুল হক এমপি বলেন, করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট খুবই শক্তিশালী। সাতক্ষীরায় হঠাৎ করেই করোনা আক্রান্ত রুগী ও মৃতের সংখ্যা বেড়ে গেছে। যা আগে কখনও দেখা যায়নি।  শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ ভাইরাস এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। তবে, সবই প্রতিরোধ যোগ্য যদি আমরা সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলি। বিনা প্রয়োজনে সাধারন মানুষকে ঘরের বাইরে না আসার জন্য অনুরোধ জানিয়ে তিনি এ সময় সকলকে অবশ্যই মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান।

কেসিসি মেয়র আব্দুল খালেকের সুস্থতা কামনা করে ন্যাপ নেতৃবৃন্দের দোয়া

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক-এর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), খুলনা জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আজ বেলা ১১:৩০টায় পার্টির নিজস্ব কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খুলনা জেলা ন্যাপের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনÑন্যাপ খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার রায়, সহ-সভাপতি এনামুল হক টুটুল, নগেন্দ্র নাথ ম-ল, সহ-সাধারণ সম্পাদক শামীম আহসান, মহিলা সম্পাদিকা মেরিনা যুঁথি, মহানগর সভাপতি নাসির উদ্দিন মাস্টার, সাবেক ছাত্র সমিতির কেন্দ্রীয় সভাপতি খান জাহিদুর রহমান, ন্যাপ নেতা মিলন মোহন ম-ল, তাপস বিশ্বাস রবিন, সিকদার আব্দুল খালেক, মিঠু বিশ্বাস, তৈহিদুল ইসলাম, শামীমুর রহমান দুর্জয় প্রমুখ।

বটিয়াঘাটায় প্রতিবন্ধী সহ ৪ জন গুরুত্বর জখম

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটার সুরখালীর সুন্দরমহল এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক প্রতিবন্ধী সহ ৪ জন গুরুত্বর জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে । এব্যাপারে ভূক্তভোগী মোঃ মোহর আলী বিশ্বাস বাদী হয়ে ৬ জন সহ আরো অজ্ঞাতনামা ৪/৫  জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে প্রকাশ, বাদী মোঃ মোহর আলী বিশ্বাসের  অনেক জমি রয়েছে । কিন্তু বিবাদীদের জমির কোন প্রকার কাগজপত্র না থাকায় দীর্ঘদিন ধরে উক্ত জমি দখল করার পাঁয়তারা চালিয়ে আসছিল । তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার সকালে একই এলাকার বিবাদী মৃতঃ আনার আলী বিশ্বাসের পুত্র সবেদ বিশ্বাস (৫০) গং পূর্ব পরিকল্পিত ভাবে বাদীর বাড়ির সামনে ভোগদখলীয় জমিতে মাটি কাঁটতে থাকে । বাদীর মেয়ে হাসিনা বেগম প্রতিবাদ করলে তাকে অতর্কিত হামলা চালিয়ে কোদাল দিয়ে মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। এসময় বাদী, বাদীর প্রতীবন্ধী পুত্র আঃ বারী বিশ্বাস (২১) ও ভাগ্নে  অমেদ আলী বিশ্বাস (৪৫) ঠেকাতে আসলে তাদেরকেও মারপিট করে গুরুতর আহত করে । উল্লেখ্য গত ২৫/০২/২০২১ তারিখ বাদী মোহর আলী বিশ্বাস বিবাদীদের বিরুদ্ধে  নির্বাহী কর্মকর্তা  ও থানা বরাবর  লিখিত অভিযোগ দায়ের করায়  বিবাদীরা ক্ষিপ্ত হয়ে উক্ত ঘটনাটি ঘটেছে । এব্যাপারে ভূক্তভোগী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে বিবাদী সবেদ বিশ্বাস বিশ্বাস গং এর কাছে জানতে চাইলে ঘটনাটি মিথ্যা বলে জানান।

বটিয়াঘাটা থানা ওসির মতবিনিময়

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা থানার সদ্য যোগদানকারী ওসি মোহাম্মদ শাহ জালাল গতকাল শনিবার বেলা ১১ টায়  উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন। থানার ওসির নিজস্ব অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, সহ-সভাপতি এডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্রদাস রায়, যুগ্ম- সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বুদ্ধদেব মন্ডল, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, কার্যকারী সদস্য এস এম এ ভূট্টো, এ্যাডভোকেট মোঃ মোস্তফা বিলাল, নিখিলেশ গাইন,  পরাগ রায়, নিতিশ বাছাড় প্রমূখ। নবাগত ওসি এসময় উপজেলার সার্বিক আইন-শৃংঙ্খলা পরিস্থিতি  নিয়ে বিষদ আলোচনা করেন এবং সার্বিক ক্ষেত্রে  সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নড়াইল-মাগুরা প্রধান সড়কের বেহাল দশা, দেখার কেউ নেই

মোঃ আবু তাহের, নড়াইলঃ

 নড়াইল জেলার  ২য় গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা। নড়াইল থেকে মাগুরা কুস্টিয়া ফরিদপুর আরিচা রাজবাড়ি যাওয়ার সল্প সময়ে দ্রুত  সড়ক যোগাযোগের এটাই একমাত্র  রাস্তা। যে পথে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। সড়ক রক্ষানাবেক্ষনে প্রতি বছর হয় ব্যাপক অনিয়ম- অব্যাবস্থাপনা। শহর ও শহর তলিতে সড়কের জমিতে বরপিঠ বা খানাখন্দ দখল করে এক শ্রেণির লোক বাস ভবন ব্যাবসা প্রতিষ্ঠান  মাছ চাষের জন্য সড়কের সাথে পুকুর ঘের তৈরি করেছে। এ সকল পুকুর ঘের বাড়ি ব্যাবসা প্রতিষ্ঠান তৈরির কারনে স্থায়ি জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, অপরদিকে সড়কটি ধসে পড়ছে। যে কারনে বসবাস যাতায়াত ও  যোগাযোগ চরম ঝুকিপূর্ন।এ সড়কটি নড়াইলের নূরমোহাম্মদ স্টেডিয়ামের পশ্চিম গেটসংলগ্ন উত্তরদিকে চলমান।কিছুটা দূরে ডুমুরতলা মোড় থেকে ডানদিকে হবখালি মিঠাপুর গঙ্গারামপুর মাগুরা সড়ক। বাম দিকে মাইজপাড়া গড়েরঘাট আড়পাড়া সিমাখালি মাগুরা-যশোর সড়ক।অতি গুরুত্বপূর্ন এ সড়কের দুই পাশে রয়েছে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা।শরুতেই রয়েছে নড়াইল পৌরসভার অস্থায়ি কার্যালয়, নূরমোহাম্মদ স্টেডিয়ামের ভিআইপি গেট। দুই পাশে রয়েছে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। জেলা আনসার  পুলিশ সুপার, গণপূর্ত , সিভিল সার্জন, সড়ক ও জনপথ, এলজিইডি, এন এস আইয়ের কার্যালয়। রয়েছে পুলিশ সুপারের বাস ভবনসহ অন্যান্য অফিসার্সদের কোয়াটার।সরকারি মহিলা কলেজ ও সহকারি ভূমি কমিশনার, জেলা রেজিষ্ট্রারের কার্যালয়সহ আরো অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। যেখানে মানুষদের নিত্য আনাগোনা লেগেই থাকে। এতো গুরুত্বপূর্ণ সড়কটি শুকনো মৌসুম থেকেই বেহাল অবস্থায় রয়েছে যেনো দেখার কেউ নেই। নড়াইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে মাগুরা যেতে প্রধান প্রধান সরকারি দপ্তরগুলো অতিক্রম করতে হয়। তারপরও এ সড়কের বেহাল দশার যেন শেষ হয়নি অতিত থেকে আজ অব্দি। প্রতি বছরে নানান ট্রেন্ডারে ও জরুরি মেরামত লেগে থাকলেও জন ও জানবাহন চলাচলে ঝুকি থেকেই যায়। সড়ক রক্ষানাবেক্ষনে প্রতি বছর হয় ব্যাপক অনিয়ম- অব্যাবস্থাপনা। সড়কটির ২পাশে কয়েক যুগেও মাটি দেওয়া হয়নি। সড়ক ও জনপথ দপ্তর সুত্রে জানাযায়-  নড়াইলের পুরাতন বাসস্ট্যান্ড থেকে  মাগুরা অভিমুখে যাওয়ার সড়কটি আমাদের। রাস্তার দুই পাশে পৌরসভার কোনো ড্রেন নেই। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সড়কে জমে থাকা পানি জন্যই রাস্তার এই বেহাল দশা। জুলাইয়ের প্রথম সপ্তাহে সড়কের দুই পাশে যে অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদের কাজ শুরু হবে বলে তিনি জানান।নড়াইল-মাগুরা সড়কের টেন্ডার হয়েছে খুব শ্রীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।

খুবির জীববিজ্ঞান স্কুলের কর্মচারী সুমনের পিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মোঃ শফিউল আলম সুমনের পিতা মোঃ আফজাল হোসেন শনিবার বেলা সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর নামাজে জানাজা শেষে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জীববিজ্ঞান স্কুলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মোঃ শফিউল আলম সুমনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।