Home আঞ্চলিক দাকোপে প্রধান সড়কটি দীর্ঘদিন যাবৎ মারাত্মক ঝুঁকিপূর্ণ

দাকোপে প্রধান সড়কটি দীর্ঘদিন যাবৎ মারাত্মক ঝুঁকিপূর্ণ

6

০ জাহিদুর রহমান সোহাগ দাকোপ

খুলনার দাকোপে সড়ক ও জনপথ বিভাগের প্রধান সড়কটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলা ও চালনা পৌরসভা সদরের আঁচাভূয়া বাজার থেকে বৌমার গাছতলা বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন যাবৎ মরণ ফাঁদে পরিনত হলেও যেন দেখার কেউ নেই। ছোট বড় খানা-খন্দকে ভরা সড়কটিতে বর্তমানে যানবাহন ও জনচলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়লেও সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

সরেজমিনে এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ ১৯৯৬ সালে চালনা-খুলনা রুটের এই প্রধান সড়কটি পিচ ঢালাই দিয়ে নির্মান করে। সড়কটি দিয়ে এ উপজেলাসহ আশ পাশ উপজেলার বিভিন্ন অঞ্চলের হাজারো লোক প্রতিনিয়ত খুলনা, ঐতিয্যবাহি চালনা বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। কিন্তু দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় পিচ ঢালাই উঠে সড়কটিতে ছোট বড় খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় জনচলাচলের অনুপযোগী হয়ে মরণ ফাঁদে পরিনত হয়েছে। এমনকি সড়কটিতে যানবাহন চলাচলতো দুরের কথা পায়ে হেটে চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। যে কারণে সড়কটিতে অহরহ দুর্ঘটনা লেগেই আছে। এমনকি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহতসহ পঙ্গুত্ব বরণ করেছে এঅঞ্চলের অনেক লোক। জনগুরুত্বপূর্ণ সড়কটির এহনো বেহাল দশা হলেও এপর্যন্ত জনপ্রতিনিদের দেয়া প্রতিশ্রুতির কোন বাস্তবায়ন হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

ভ্যান গাড়ি চালক কুদ্দুস শেখ জানান, এই সড়কটি দীর্ঘ প্রায় এক দশকের বেশি সময়ে ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ রয়েছে। বর্তমানে ভ্যান, মটর সাইকেলসহ অন্যান্য যানবাহন হেলে দুলে চলাচল করতে হচ্ছে। এতে অহরহ দুর্ঘটনা লেগেই আছে। এমনকি লোকজন পায়ে হেটেও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে মধ্যে সড়ক ও জনপথ বিভাগের কিছু লোকজন এসে সড়কটি পরিমান করলেও সংস্কারে কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই বলে তিনি জানান।

এ বিষয়ে চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস জানান, তিনি মাঝে মধ্যে খোয়া বালি দিয়ে কোন রকম চলাচলের ব্যবস্থা করছেন। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) প্রকৌশলী মোঃ আনিচুরজ্জামান মাসুদ বলেন অন্যান্য সড়কে কাজ চলছে। ওই সাথে ওই সড়কের অংশটুকু সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে এবং টেন্ডারও দেওয়া হয়েছে, ওয়াক অডার ও দেওয়া হয়ে গেছে। খুব শীর্ঘই সড়কটি সংস্কারের কাজ শুরু হবে।