Home জাতীয় স্পিকারের ভারত সফর স্থগিত

স্পিকারের ভারত সফর স্থগিত

14

ঢাকা অফিস

স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর ভারত সফর স্থগিত হয়েছে। সোমবার স্পিকারের নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল ভারতে যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহুর্তে এসে এ সফর স্থগিত করা হয়। জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংসদের বিশেষ অধিবেশন আয়োজনের ব্যস্ততা থাকায় এই মুহুর্তে এই সফরটি হচ্ছে না। পরবর্তীতে সুযোগ হলে সফরের উদ্যোগ নেয়া হবে। স্পিকারের এ সফরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের নানা অনুষ্ঠানমালায় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে আমন্ত্রণ জানানো ছাড়াও সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জিসহ শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর কথা ছিল। চিফ হুইপ জানান, আগামী ২২ ও ২৩শে মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হবে। এই অধিবেশন প্রস্তুতির কারণেই সফর হচ্ছে না।