Home আন্তর্জাতিক অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিদেশে রেখে অসুস্থ বাবা-মাকে দেখতে এসে বিপাকে তিনি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিদেশে রেখে অসুস্থ বাবা-মাকে দেখতে এসে বিপাকে তিনি

11

০ খুলনাঞ্চল ডেস্ক

ভারতীয় বংশদ্ভূত মার্কিন নাগরিক পাল্লাভ ঝা দেশটিতে কাজ করেন পে পালের প্রোজেক্ট লিডার হিসেবে। গত এপ্রিলে খবর পান ভারতে থাকা তার বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওদিকে যুক্তরাষ্ট্রে তার স্ত্রী শিল্পা অন্তঃসত্ত্বা। সেই সাথে এই দম্পতির রয়েছে মাত্র চারবছর বয়সী আরেক সন্তান। যার দেখা-শুনা করারও কেউ নেই। এমন পরিস্থিতিতেও বাবা-মায়ের টানে স্ত্রী-সন্তানদের মার্কিন মুল্লক রেখেই ভারতে পাড়ি জমান পাল্লাভ।

তবে দেশে আসার কিছুদিন পরেই পরপারে পাড়ি জমান তার ৫৯ বছর বয়সী বাবা। কিন্তু চোখের সামনে বাবাকে শেষ বারেরমতো দেখতে পেয়েছেন, এটাই তার পরম সৌভাগ্য বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। বলেন, বাবা হারানোয় ব্যথিত হলেও শেষ সময়ে বাবার পাশে থাকতে পারায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

এদিকে বাবার অসুস্থতায় দেশে আসলেও যুক্তরাষ্ট্রে ফিরতে বিড়ম্বনার শিকার হচ্ছেন পাল্লাভ। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ চলায় দেশটি থেকে কোন নাগরিক সহজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন না। ফলে যুক্তরাষ্ট্রে ফেলা আসা বিপদাপন্ন স্ত্রী-সন্তানদের কাছে ফিরতে পরছেন তিনি।

পাল্লাভের স্ত্রী শিল্পা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘আমি ৮ মাসের অন্তঃসত্ত্বা। আবার আমাকে ৪ বছরের একটি ছেলেকেও দেখাশুনা করতে হচ্ছে। আমার পাশে এখন আমার স্বামীকে দরকার। গত এক মাস ধরে আমি একাই সব দেখেশুনে রাখছি কিন্তু এখন আমার জন্য সব সামলানো অসম্ভব হয়ে যাচ্ছে।’

এদিকে যুক্তরাষ্ট্রে ফিরতে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসে যোগাযোগ করে পাল্লাভ জানতে পারেন, আগামী সেপ্টেম্বরের আগে তাকে ভিসা দেওয়া হবে না। কিন্তু তার পক্ষে দীর্ঘ তিন মাস অপেক্ষা সম্ভব নয়। তাই তিনি জরুরি ভিত্তিতে আবেদনের চেষ্টা করেন। কিন্তু স্পষ্ট কোনো কারণ না থাকায় তার আবেদন বাতিল করা হয়েছে।

শুধুমাত্র ঝা একাই নন, সেসময় আরো অনেকেই এই কড়াকড়ির কারণে আটকে গিয়েছিলেন। শিল্পা বলেন, আগামি ২ বা ৩ সপ্তাহের মধ্যেই তার ডেলিভারির সম্ভাবনা রয়েছে। কিন্তু নিজের স্বামীকে ছাড়া এই কষ্টের মধ্য দিয়ে যাওয়ার কথা তিনি ভাবতেই পারছেন না।

এদিকে পেপাল জানিয়েছে, তারা ঝা কে ভিসা পেতে সাহায্য করছে। এদিকে ঝা যোগাযোগ করেছে অ্যারিজোনার সিনেটর কিরস্টেন সিনেমা ও সিনেটর মার্ক কেলির সঙ্গে। সিনেমার মুখপাত্র জানিয়েছে, তাদের কার্যালয় এখন ভারতে থাকা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে এবং একটি সমাধান বের করার চেষ্টা চলছে।