Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

6

ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৭৫০পরিবারের পাশে ত্রানসামগ্রী নিয়ে কয়রা ও পাইকগাছা যাচ্ছে খুলনা বিএনপি

০ খবর বিজ্ঞপ্তি

ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৭৫০ পরিবারের পাশে ত্রানসামগ্রী নিয়ে শনিবার (১২ জুন) কয়রা ও পাইকগাছা যাচ্ছে খুলনা বিএনপি। জনপ্রতি ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ভোজ্যতেল ১ লিটার, ২ কেজি আলু,  ১ কেজি চিড়া, আধা কেজি লবন, ২০০ গ্রাম শুকনা ঝাল ও ৫টি করে খাবার স্যালাইন বিতরণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত দক্ষিনাঞ্চলের নিরন্ন আশ্রয়হীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানে গঠিত খুলনা মহানগর ও জেলা বিএনপির ত্রান সহায়তা কমিটি দ্বিতীয় দফায় কয়রা ও পাইকগাছা উপজেলায় এসব ত্রান সামগ্রী বিতরন করবেন। সকাল সাড়ে ১০টায় কয়রা উপজেলার কালনা আমিনিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এবং বিকাল ৩টায় পাইকগাছায় ত্রানসামগ্রী বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে দলীয় কার্যালয়ে মহানগর ত্রান কমিটির সদস্য সচিব অধ্যক্ষ তারিকুল ইসলামের সভাপতিত্বে খুলনা মহানগর বিএনপি, থানা, ওর্য়াড, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে সহায়তার অর্থ এবং পন্যসামগ্রী গ্রহন করার সময় প্রধান অতিথি খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সহায়তাকারীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’র পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান। একই সাথে নিয়মিত দুর্গত এলাকার নেতাকর্মী ও সাধারন মানুষের খোঁজ খবর রাখার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি খুলনা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরো কয়েক দফায় ত্রাণসামগ্রীর বিতরণ করা হবে উল্লেখ করে মঞ্জু সহায় সন্বলহীন ঘূর্নিঝড়ে দূর্গত এলাকার নিরন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের  বিত্তবানদের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, রেহানা আক্তার, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, তরিকুল ইসলাম তরু, শেখ আবু সাঈদ, আব্দুর রহমান, নাজির উদ্দিন নান্নু, ইশহাক তালুকদার, সিরাজুল ইসলাম লিটন, ডা. ফারুক হোসেন, রোকেয়া ফারুক, ওহেদুর রহমান দিপু, এইচ এম আসলাম, শামিম খান, বদরুল আনাম খান, শাকিল আহমেদ, শামীম আশরাফ, সেলিম বড় মিয়া, সেলিম হোসেন, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, মিজানুর রহমান মিলটন প্রমূখ।

বিএনপি নেতা পরাগের শশুরের মৃত্যুতে শোক

০খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ’র শশুর সৈয়দ আহম্মেদ আলী মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম,  ইকবাল হোসেন খোকন,  আসাদুজ্জামান মুরাদ,  নজরুল ইসলাম বাবু, শেখ জামাল উদ্দিন, মোঃ হাফিজুর রহমান মনি, আকরাম হোসেন খোকন, শেখ ফারুক হোসেন, শেখ জামিরুল ইসলাম জামিল,  এস এম শাহজাহান, সাদেকুর  রহমান সবুজ, একরামূল কবির মিল্টন, কাজী নজরুল ইসলাম,  মুসা হোসেন খান, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, মোস্তফা কামাল, বাচ্চু মীর, আনিচুর রহমান আরজু, আব্দুল আলীম, মেহেদী হাসান সোহাগ প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

মরহুম যুবনেতা লাভলুর পরিবারকে সহায়তা করার জন্য পুলিশের প্রতি বিএনপির আহবান

০খবর বিজ্ঞপ্তি

খানজাহান আলি থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম দিদারুল ইসলাম লাভলুর পরিবারকে ভয়ভীতি প্রর্দশন ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১০ জুন) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অভিভাবকহারা অসহায় পরিবারকে দিনের পর দিন একটি মহল হয়রানি করছে। ভুক্তভোগীরা থানা পুলিশকে বিষয়টি জানালেও পুলিশের উদাসিনতার কারনে পরিবারটি হয়রানীমুক্ত হচ্ছেন না। নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনকে অসহায় পরিবারের পাশে দাড়ানো ও দুস্কৃতকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাড় করানোর আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। 

মাদক ও মানব পাচার রোধে সীমান্তে পুলিশি অভিযান অব্যহত

কে এম রেজাউল করিম দেবহাটা

সাতক্ষীরার দেবহাটা সীমান্তে মাদকদ্রব্য ও করোনাকালীন মানব পাচার রোধে পুলিশের সাড়াশী অভিযান অব্যহত রয়েছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার দিক নির্দেশনায় বৃহষ্পতিবার সকাল থেকে এসআই নয়ন চৌধূরী, এসআই আবু হানিফ, এসআই হাফিজুর রহমান, এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার নওয়াপাড়া, নাংলা, বসন্তপুর, সুশীলগাতী, টাউনশ্রীপুর, চরশ্রীপুর, ভাতশালা ও কোমরপুরসহ বিস্তৃর্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মানবপাচার ও মাদক চোরাচালান নির্মূলে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি এসকল অপরাধীদের আইনের আওতায় আনতে তথ্য দিয়ে সহায়তার জন্য জনগনকে উদ্বুদ্ধ করেন পুলিশ সদস্যরা।

দেবহাটায় একই পরিবারের ৪জনসহ করোনাক্রান্ত-৫

কে এম রেজাউল করিম দেবহাটা

 সাতক্ষীরার দেবহাটায় গত ২৪ ঘন্টায় শিশু ও নারী মিলিয়ে এক পরিবারের ৪ সদস্য সহ মোট ৫ জন করোনায়া আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পারুলিয়া ইউনিয়নে আকলিমা (৬০) নামের এক বৃদ্ধা মহিলা এবং কুলিয়া ইউনিয়নের স্বাস্থ্যকর্মী আব্দুল মালেকের স্ত্রী ফরিদা বেগম (৫৫) দুই পুত্রবধূ মীনা পারভীন (৩২) ও শামিমা সুলতানা (২১) এবং নাফিজা শামীম নামের ৬ বছরের এক শিশুকন্যা রয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, আক্রান্ত প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। মহামারী করোনা সংক্রমন এড়াতে সকলকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বিপ্লব মন্ডল জানান, সর্বশেষ গত ২৪ ঘন্টায় উপজেলাতে একই পরিবারের চারজন সহ মোট ৫ জন করোনাক্রান্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ওয়েভে এপর্যন্ত আক্রান্ত ৩৪ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সব মিলিয়ে এপর্যন্ত উপজেলাতে মোট ১৩৪জন করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

আমীরপুর  ইউনিয়ন পরিষদ একাদশ জলমা ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে পরাজিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বালক অনুরুদ্ধ ১৭ ইউনিয়ন পর্যায়ের খেলা জলমা ইউনিয়ন একাদশ বনাম আমীরপুর ইউনিয়ন একাদশের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সিনিয়র মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, ইসমাইল হোসেন মোল্লা বাবু, বিআরডিবি চেয়ারম্যান এসএম ফরিদ রানা, ডাঃ সাইফুল ইসলাম,  সাংবাদিক পরিতোষ কুমার রায়, বুদ্ধদেব মন্ডল, মোঃ ইমরান হোসেন, আ’লীগ নেতা মানষ পাল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল , সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক, তরিকুল ইসলাম, তপতী বিশ্বাস, বিউটি মন্ডল, মোঃ নজরুল ইসলাম খান, প্রসেনজিৎ প্রমুখ । চুড়ান্ত পর্বের  খেলায় আমীরপুর  ইউনিয়ন পরিষদ একাদশ জলমা ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে পরাজিত করে । খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদের হাতে গোল্ডকাপ ট্রফি তুলে দেন । খেলায় ধারাভাষ্যকার ছিলেন অধ্যাপক মনোরঞ্জন মন্ডল ও শিক্ষক রঞ্জন রায় । মাঠ সমগ্র খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক পার্থ প্রতিম মন্ডল, ভঞ্জন অধিকারী, হংশুপতি মল্লিক, উমেশ চন্দ্র মন্ডল ।

বাগেরহাটে ১.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ১.৫ কেজি গাঁজাসহ রুবেল হাওলাদার(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।বুধবার (০৯ জুন) গভীর রাতে রামপাল উপজেলার পশ্চিম গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে থেকে রুবেলকে আটক করে র্যারব-৬ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র্যা ব-৬, খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মোঃ মাহবুবুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে আটক করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় সোপর্দ করা হয়েছে।

সুন্দরবনে হরিণের মাংস ও ফাঁদসহ বাবা-ছেলে আটক

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন থেকে হরিণের মাংস ও ফাঁদসহ হানিফ মিস্ত্রি (৪৮) ও তার ছেলে মাসুম মিস্ত্রি (২৮) কে আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (০৯ জুন) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকা থেকে এদেরকে আটক করে বন বিভাগ।এসময় ১২ কেজি হরিণের মাংস, তিনশ ফুট ফাঁদ, একটি নৌকা, একটি ট্রলার জব্দ করা হয়।আটকৃতদের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার খেতাছেড়া গ্রামে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ডুমুরিয়া এলাকায় নিয়মিত হটলের সময়ে একটি ট্রলার ও একটি নৌকাকে চ্যালেঞ্জ করা হয়। তখন ট্রলার ও নৌকা বনের পাশে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শিকারিরা। এসময় বনরক্ষীরা হানিফ মিস্ত্রি ও তার ছেলে মাসুম মিস্ত্রিকে আটক করতে সক্ষম হয়। তাদের সাথে থাকা অন্য তিনজন পালিয়ে যায়। আটক এবং পালাতকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৯ জুন) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার দরগার মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করে র্যাব-৬ এর সদস্যরা। এসময় তাদের তল্যাসী করে ৪৮ পিস ইয়াবা ও তাদের ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের মোস্তফা শেখের স্ত্রী জেসমিন আক্তার (৪৫) ও সুন্দরঘোনা গ্রামের ইউসুফ বেগের ছেলে রাকিব বেগ (৩৮)। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের  পূর্বক আটককৃতদের বাগেরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৬, খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মোঃ মাহবুবুল আলম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

বাগেরহাটে ২৪ ঘন্টায় শনাক্ত ৬৩, মৃত ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ১‘শ৫৭ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ২ জন। সংক্রমনের হার ৪০ শতাংশ। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ২৫ জন। মারা গেছে ৫৩ জন। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকালের থেকে আজ সংক্রমনের হার কিছুটা কম।তা খুব কম নয়। শতাংশের হিসেবে সংক্রমনের মাত্র চার শতাংশ কমেছে।২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৬৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।মোংলা এবং রামপাল উপজেলায় একজন করে মারা গেছেন। করোনা সংক্রমন রোধে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলে জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর মাসিক সভা অনুষ্ঠিত

০ খবর বিজ্ঞপ্তি

গতকাল (৯জুন) বুধবার বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নিয়মিত মাসিক সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় অতিসত্বর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সহ অপরিকল্পিত লকডাউন প্রত্যাহার ও অসহায় মানুষের দায়িত্ব সরকারকে গ্রহণের আহবান জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোঃ শরিফুল ইসলাম, আলহাজ্ব মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ মইনউদ্দিন ভুঁইয়া, ডাঃআল আমিন এহসান, আলহাজ্ব জাহিদুল ইসলাম, আলহাজ্ব আমজাদ হুসাইন, মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।

শিল্প-শ্রমিক স্বার্থ ও গণ-বিরোধী বাজেট সম্পর্কে প্রতিবাদ সভা বাম জোটের

খবর বিজ্ঞপ্তি

প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা কমিটির এক প্রতিবাদ সভা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, বাসদ খুলনা জেলা সদস্য আবদুল করীম, কোহিনুর আক্তার কণা, ইলিয়াস আকন, হারুনুর রশীদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য এস আর বিপ্লব, সেলিম বকুল প্রমুখ। বক্তারা বলেন, ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট শিল্প ও শ্রমিক স্বার্থ বিরোধী। তাঁরা বলেন, এই বাজেটে আমলা, ধনী ও বড় বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হয়েছে। খুলনাসহ সারাদেশে বন্ধকৃত রাষ্ট্রীয় পাটকল ও চিনিকল পুনরুজ্জীবিত করার উদ্যোগ বাজেটে অনুপস্থিত। দীর্ঘমেয়াদী করোনা ভাইরাসের আঘাত মোকাবিলায় বাজেটে উল্লেখযোগ্য কোন দিকনির্দেশনা নেই। কোন বরাদ্দও নেই। ধনী তোষণ, কর্পোরেট কর কমানো, কালো টাকা ও অপ্রদর্শিত টাকাকে সাদা করার সুযোগ দেয়াসহ আমলা-ধনীদের খুশি করার উপরই বেশী গুরুত্ব দেয়া হয়েছে। সাধারণ মানুষের ওপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করে তাদেরকে আরো অর্থনৈতিকভাবে দুর্বল করা হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, ভ্যাট-ট্যাক্সসহ পরোক্ষ করের বোঝা বৃদ্ধি করে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ানো হচ্ছে। ৪২ শতাংশ কর্মসংস্থান-খাদ্য নিরাপত্তার ক্ষেত্র কৃষিখাত ও ১৭ কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বরাবরের ন্যায় উপেক্ষিত। বন্ধকৃত ২৫টি পাটকল চালু, আধুনিকায়ন, বদলী-দৈনিকভিত্তিক ও নাম বিভ্রাট সংশোধনপূর্বক স্থায়ী পাটকল শ্রমিকদের সমুদয় বকেয়া পাওনা পরিশোধের জন্য কোন বরাদ্দের কথা অনুপস্থিত। নেতৃবৃন্দ আরো বলেন, করোনায় নতুন করে কর্মহীন হয়ে পড়া আড়াই কোটি মানুষ, ৪২ শতাংশ দারিদ্রসীমার নীচে চলে যাওয়াসহ অসংগঠিত খাতে সাড়ে ৫ কোটি শ্রমজীবীর জন্য সুরক্ষা ব্যবস্থা ও গ্রাম-শহরের শ্রমজীবী-মধ্যবিত্ত জনগণের জন্য রেশনসহ খাদ্য নিরাপত্তার জন্য বরাদ্ধ ঘোষিত বাজেটে নেই। বিশাল আকার বাজেটে চাতুর্যপূর্ণ কথামালার ফুলঝুরিতে জনগণের মৌলিক বিষয় সুকৌশলে আড়াল করার প্রয়াস মাত্র। শিল্প-শ্রমিক স্বার্থ ও গণ-বিরোধী বাজেট প্রত্যাখ্যান করে ১৭ কোটি মানুষের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কৃষি, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থানসহ জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এবং সকল মানুষকে টিকার আওতায় আনার রোডম্যাপও বাজেটে ঘোষণা করার আহবান জানান নেতৃবৃন্দ।

আওয়ামী লীগ নেতা ফয়েজুল ইসলাম টিটোর দ্রুত সুস্থতা কামনা নগর যুবলীগের

০খবর বিজ্ঞপ্তি

২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ভিপি ফয়েজুল ইসলাম টিটো করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন সহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।

খুলনা বেতারের প্রথম শিল্পী ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ২য় মৃত্যু বার্ষিকী আজ

০ খবর বিজ্ঞপ্তি

খানকায়ে হাসানিয়ার দরবারী শিল্পী,খুলনর শাস্ত্রীয় সংগীতের অন্যতম পথিকৃত ও খুলনা বেতারের প্রথম কন্ঠ শিল্পী ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ২য় মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার। তিনি ২০১৯ সালের এই দিনে সকলকে কাদিয়ে চলে যান না ফেরার দেশে।

১৯২৭ সালের ৩ জানুয়ারি কলকাতায় জন্ম গ্রহণ করেন এই গুনী শিল্পী। ১৯৫৩ সালে তার পীর মুরশিদের হুকুমে নগরীর রায়পাড়ায় বসবাস শুরু করেন। ১৯৬০ সালে খুলনার একমাত্র গানের স্কুল ‘একাডেমি অব আর্টস’-এ সেতার ও সংুগীত শিক্ষক হিসেবে যোগদেন। ১৯৬৮ সালে সর্বপ্রথম তাঁর কন্ঠে গাওয়া হাম্দ ও নাত সম্প্রচারের এর মাধ্যমে খুলনা বেতারের উদ্বোধন ও যাত্রা শুরু হয়।

মহান এই শিল্পী ও সংগীত সাধক খুলনাসহ বহু সংগীত ও সাংস্কৃতিক সংঠনের উপদেষ্ঠা ও প্রতিষ্ঠাতা। তার নামে রয়েছে একটি সংগীত একাডেমি। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। খুলনা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠন তাকে সংবর্ধিত করেছে। ২০১২ সালের অক্টোবর মাসে ভারত সরকারের আমন্ত্রণে দিল্লিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল আর্টস ফেস্টিভ্যালে যোগদান করেন এবং দিল্লি, জয়পুর ও আজমির শরীফে অনুষ্ঠিত বিশেষ সুফি সাধক শাহ্ হাসান চিশতীর রচিত সুফি গান পরিবেশনের মাধ্যমে প্রশংসা লাভ করেন।

দেশের নামিদামী ও প্রখ্যাত সংগীত শিল্পী প্রয়াত খালিদ হাসান মিলু, অধ্যাপিকা মিনু মমতাজ, শিল্পী কামরুল ইসলাম বাবলু, কমল খালিদ, মোস্তাফিজুর রহমান চুন্নু, নাট্য শিল্পী ও নারী নেত্রী চিশতী মুসতারী বানু, কামাল হাসান, চিরকুট ব্যান্ডের দিদার হাসান, জালাল হাসান, মাহমুদ হাসান ও নজরুল সংগীত শিল্পী কানিজ সিম্পী তার ছাত্র ছিলেন।

তার মৃত্যু বাষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে দিনব্যপী কোর আন খানি ও জুম্মাবাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদক অরুন সাহার স্ত্রীর সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি

দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক অরুন সাহার স্ত্রী অর্চনা সাহার সুস্থতা ও মঙ্গল কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা। অনুষ্ঠান পরিচালনা করেন উজ্জল ব্যানার্জী ও সুুশান্ত ব্যানার্জী।

উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, প্রশান্ত ব্যানার্জী, প্রবীন সাংবাদিক অমিয় পাল, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান, ভোলানাথ ভট্টচার্য, তোতন হালদার, স্বপন সরকার,তপন সাহা, দিলীপ সাহা, পলাশ সাহা, বিকাশ সাহা মদন, বাবলু বিশ^াস, আকাশ ব্যানার্জী, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, ভবেশ সাহা, মিঠুন সাহা, প্রদীপ সাহা মদন, শিবনাথ ভক্ত, সুরেশ সাহা, অনিক ব্যানার্জী, মুখেশ রাম, চিত্তরঞ্জন দাস, রূপন দে, মনি সাহনী, অরুন রায় শিবু, সবুজ ভট্টচার্য, অজয় বকশী, কিংকর সাহা, অরবিন্দ সাহাসহ ভক্তবৃন্দ। এ সময় অর্চনা সাহার আরগ্য কামনা করা হয়।

তেরখাদা ভূমি অফিসে রহস্যজনক চুরি সংঘটিত

তেরখাদা প্রতিনিধিঃ

গত ৯ জুন তেরখাদা উপজেলা ভূমি অফিসের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। সূত্রমতে জানা যায়, গত ৯ জুন বুধবার রাতে কে বা কারা ২য় তলায় অবস্থিত ভূমি অফিসের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তবে নিচের তলায় কোথাও গ্রীল বা তালা ভাঙ্গা দেখা যায়নি। চোর কিভাবে দ্বিতলায় প্রবেশ করলো তার রহস্য এখনো উন্মোচন করা যায়নি। এদিকে চোর অফিসের একটি কক্ষের তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে তিনটি আলমারীর তালা ভেঙ্গে কাগজপত্র ও মূল্যবান নথিপত্র এলোমেলা করেছে। তবে কোন ফাইল ও নথিপত্র চুরি হয়েছে কিনা সে বিষয়ে এখনো সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা স্পষ্ট ধারণা দিতে পারেননি। তিনি বলেন, নথিপত্র যাচাই বাছাই করে আমরা বুঝতে পারবো কোন নথি বা ফাইল চুরি হয়েছে কিনা। ঘটনায় অফিসের কোন মালামাল চুরি হয়নি।

অফিসের নৈশ প্রহরী গফ্ফার সওদাগর জানান, রাত ১০টার দিকে তিনি অসুস্থ্যতার কারণে ডরমেনটরীতে গিয়ে আর ডিউটিতে আসি নাই।

অপরদিকে আরেকজন নৈশ প্রহরী মহিদুল ইসলাম জানান, তিনি রাতে ডিউটিতে আসেন নাই। সকাল ৬টার দিকে অফিসে এসে চুরির বিষয়ে জানতে পেরে সকলকে অবহিত করেন।

গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা ও তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি। অফিসে সিসি ক্যামেরা থাকলেও খোজ নিয়ে জানা যায় যে, সব গুলো ক্যামেরাই অকেজো। অফিসের ভিতরে একটা ক্যামেরা ভাল থাকলেও সেটাকে বন্ধ অবস্থায় পাওয়া যায়।

ভূমি অফিসের মত একটা গুরুত্বপূর্ণ কার্যালয়ে এমন রহস্যজনক চুরির ঘটনা ঘটায় জনমনে আতংক ও কৌতুহল বিরাজ করছে।

তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামে দু’গ্রুপের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে

তেরখাদা প্রতিনিধিঃ

গতকাল বেলা ১১টার দিকে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামে দুগ্রপের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। সূত্রে জানা যায়, হাড়িখালী গ্রামের বাসিন্দা আফজাল মোল্যা (৩৫) ও তরিক মোল্যা (৪৫) এর মধ্যে বাড়ির বসত জমিতে ঘর তোলা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল আফজাল ও তার পিতা নুরু মোল্যা তাদের জমিতে ঘর তুলতে গেলে তরিক মোল্যা বাধা দেন। তারপর উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এতে তরিক আহত হয়ে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থান আছেন। এঘটনায় তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে আফজাল ও তার পিতা নুরু মোল্যার বাড়িতে গিয়ে ঘরের মিস্ত্রী ও প্রতিবেশীদের সাথে সাক্ষাত করে জানা যায় যে, সেখানে হাতাহাতির মত তেমন কোন ঘটনা ঘটেনি।

দিদারুল ইসলাম লাভলুর বাড়ীতে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলা, থানায় অভিযোগ

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সড়ক দূর্ঘটনায় নিহত মোঃ দিদারুল ইসলাম লাভলুর বাড়ীতে সন্ত্রাসীদের হামলা, থানায় অভিযোগ দেয়া সত্বেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। লাভলুর পরিবারের সকলেই নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। এজাহার সূত্রে জানা গেছে ৮ জুন দিবাগতরাত পৌনে ৩ টায় আড়ংঘাটা থানার তেলীগাতি মধ্যপাড়া ক্লাবমোড় এলাকার যুবদল নেতা মরহুম লাভলুর স্ত্রী মমতাজ বেগম তার ২ মেয়ে নিয়ে ঘরে ঘুমন্তাবস্থায় অজ্ঞাত সন্ত্রাসীরা দরজা জানালার উপর ইট পাটকেল নিক্ষেপ করে, এতে জানালার গ্লাসের কাঁচ ভেঙ্গে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা তাঁর বড় মেয়ে সুমাইয়া ইসলামের গায়ের উপর পড়ে। এসময় তারা ভয়ে আতংকিত হয়ে আত্মচিৎকার করতে থাকলে পার্শ¦বর্তী লোকজন এসে দেখতে পায় তাদের ঘরের জানালা দরজা ভাংগা এবং অজ্ঞাত সন্ত্রাসীরা পালিয়ে যায়।পূর্বেও ঘরের উপর ইট পাটকেল নিক্ষেপ, ফলন্ত গাছ কেটে ফেলাসহ বিভিন্ন ধরনের ক্ষতিসাধন করে সন্ত্রীরা। এঘটনায় ৯ জুন আড়ংঘাটা থানায় মরহুম লাভলুর স্ত্রী মমতাজ বেগম অজ্ঞাত নামা আসামী দিয়ে একটি অভিযোগ দায়ের করেন। আড়ংঘাটা থানা পুলিশ এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত কোন আসামীতে গ্রেফতার করতে পারেনি। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টিান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপি সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, দৌলতপুর থানার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক নান্নু, খানজাহান আলী থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হাসান ডায়মন্ড, মুন্সি আব্দুর রব, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোঃ আলমগীর হোসেন, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, রফিকুল ইসলাম শুকুর, কাজী মিজানুর রহমান, শেখ আব্দুস সালাম মোল্যা সোহরাব হোসেন, শেখ হাসিবুল হাসান, মোল্যা সোহাগ হোসেন, মোল্যা সোলায়মান হোসেন, ইমদাদ হোসেন, মোঃ কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, আলহাজ্ব শেখ আল আমিন, হেলাল শরিফসহ বিএনপি ও তার সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

রূপসায় আ’লীগ নেতার মৃত্যুতে আক্তারুজ্জামান বাবু এমপির শোক

খবর বিজ্ঞপ্তি

রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক শেখ আজগর আলী (৫৬) গত বুধবার দুপুর ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

যশোর ও নওয়াপাড়া পৌর এলাকায় চলছে কঠোর বিধিনিষেধ

যশোর অফিস

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার (৯ জুন) মধ্যরাত থেকে যশোর ও নওয়াপাড়া পৌরসভায় সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ চলবে ১৬ জুন রাত ১২টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিধিনিষেধ বাস্তবায়নের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বন্ধ রয়েছে দোকানপাট ও লোকাল রুটের বাস চলাচল। তবে দূরপাল্লা ও আন্তঃজেলা গণপরিবহন চলাচল করতে দেখা যায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য খোলা রয়েছে কাঁচাবাজার, মুদিবাজার ও ফার্মেসি।

এর আগে, যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। ঊর্ধ্বমুখী এ হার রুখতে বুধবার মধ্যরাত থেকে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তিনি আরও জানান, বিধিনিষেধের প্রথম দিন প্রশাসন থেকে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। যশোর পৌর এলাকায় ১৩টি ফিডার রোড এই দিনগুলোর জন্য বন্ধ করার ব্যবস্থা নেয়া হয়েছে। এর আওতায় ঢাকা রোড (বারান্দিপাড়া), ডিআইজি রোড, পলিটেকনিক রোড, ঘোপ বাবলা তলা, পুরাতন কসবা চুয়াডাঙ্গা স্ট্যান্ড বাইলেন, পুরাতন কসবা লিচু তলা রোড, ধর্মতলা মোড়, চাঁচড়া বাজার, যশোর কলেজ রোড, সন্যাসি দিঘির পাড়, শংকরপুর বটতলা, শংকরপুর বাবলা তলা ও বেজতলা মেইন রোড, বিআরটিএ অফিসের সামনের রাস্তা বন্ধ করা হয়েছে।’

জেলা প্রশাসক জানান, যশোর শহরে দশটি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে পুলিশের একজন এসআই, একজন এএসআই, চারজন কনস্টেবল ও দুজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এসব চেকপোস্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দায়িত্ব দেয়া হয়েছে। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাবেরও একটি টিমও মাঠে রয়েছে।’

যশোরের ১৪৮ জনের করোনা পজিটিভ

যশোর অফিস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে বৃহস্পতিবার যশোরের ১৪৮ জন করোনা পজিটিভ হয়েছে। ৩৩২টি নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত করা হয়।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালযয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোরের ৩৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৮ জনের, মাগুরার ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের ও নড়াইলের ২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

যশোর অফিস

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৪০ দিন পর আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বুধবার (৯ জুন) সন্ধ্যায় ঢাকার আমদানিকারক জুবায়ের ইন্টারন্যাশনাল ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৩০ মেট্রিক টন এবং যশোরের দ্বীন ইসলাম ট্রেডার্স ৪৫.৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে। প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে ১২৩ মার্কিন ডলার।

এর আগে ৩০ এপ্রিল থেকে উৎপাদন সংকট দেখিয়ে ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। ফলে ক্ষতিগ্রস্ত হন বাংলাদেশের আমদানিকারকরা। কোটি কোটি টাকার এলসি খোলা থাকলেও নিষেধাজ্ঞার কারণে তাদের কেনা পেঁয়াজ ওপারে রফতানিকারকের কাছে আটকা পড়ে যায়।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী অফিসার হেমন্ত কুমার সরকার জানান, বুধবার ভারত থেকে ৭৫.৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। পণ্য ছাড় করাতে ব্যবসায়ীদের আমদানি মূল্যের ওপর ৫% হারে শুল্ক পরিশোধ করতে হচ্ছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আমদানিকারকদের সহযোগিতা করছে সিঅ্যান্ডএফ এজেন্ট সেজুতি এন্টারপ্রাইজ।

বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সভাপতি মহসিন মিলন জানান, পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দর কেজিপ্রতি কমেছে ১০-১৫ টাকা। গত তিন দিন আগে বাজারে পেঁয়াজের প্রতি কেজির মূল্য ছিল ৫৫ থেকে ৬০ টাকা। আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়লে বাজার মূল্য আরও কমে আসবে।

তিনি আরও জানান, যখন ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয় তখন সুবিধাবাদী ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যদের কারসাজিতে পেঁয়াজের মূল্য বেড়ে যায়। এতে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় এ দ্রব্যটি কিনতে বেকায়দায় পড়েন। এক্ষেত্রে সরকার যদি দেশে আমদানিকারকদের তালিকা ও তারা কী পরিমাণ পেঁয়াজ আমদানি ও বিক্রি করছেন তা তদারকির প্রতি জোর দেয় তাহলে সিন্ডিকেটের দৌরাত্ম্য কিছুটা হলেও কমবে।

বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজ আমদানিকারক খুলনার হামিদ এন্টারপ্রাইজের প্রতিনিধি জনি ইসলাম জানান, আমদানি করা পেঁয়াজ বন্দর থেকেই স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকার মধ্যে বিক্রি করে দিচ্ছেন তারা।

আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে ৩৫ থেকে ৩৬ টাকার মধ্যে আর খুচরা বাজারে ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ‘আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

মহেশপুরে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, ১০ দিনে আক্রান্ত হয়েছে ১৪৪ জন,সাবেক এক শিক্ষকের মৃত্যু

শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। প্রতিদিন আশঙ্কাজনক ভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ১০ দিনে মহেশপুরে করোনায় আক্রান্ত হয়েছে ১৪৪ জন। এর মধ্যে গত মঙ্গলবার সকালে করোনায় আক্রান্ত হয়ে খন্দকার জহুরুল হক নামের সাবেক এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে. গত ১০ দিনে মহেশপুরে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪৪ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১২৪ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তী রয়েছে ৭ জন,খুলনায় পাঠানো হয়েছে ১ জনের ও ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ১ জন।

এর মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার সকালে মহেশপুরের সীমান্ত বর্তী জিন্নাহনগর গ্রামের সাবেক স্কুল শিক্ষক খন্দকার জহুরুল হকের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার জানান, গত কয়েক দিন আগেও মহেশপুর করোনা মুক্ত ছিলো বলা যায়। ভারত থেকে একের পর এক মানুষ জন আসার কারনেই আজ মহেশপুর বাসী চরম ঝুকির মধ্যে রয়েছে। রাতের অন্ধকারে ভারত থেকে আসার পথে হাতে গোনা কয়েকজন বিজিবি’র হাতে ধরা পরলেও বাকিরা সু-কৌশলে বিভিন্ন এলাকা দিয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, আজ ভারত থেকে লোকজন আসার কারনেই করোনার ভয়াবহ পরিস্থিতি হয়ে দারিয়েছে। ইতি মধ্যে মহেশপুরের সীমান্ত বর্তী বাউলি গ্রামটি পুরো লকডাউ করে দেওয়া হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারত থেকে যতদিন মানুষ আশা-যাওয়া বন্ধ করা না যাবে ততদিন মহেশপুরে আক্রান্তের হার বারতেই থাকবে। শুধু আমরাইনা সীমান্ত এলাকার মানুষেরা আরো বেশী আক্রান্ত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীল জানান, মহেশপুরে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রাš রোগীর সংখ্যা। ভারত ফেরতদেরকে রাখা হচ্ছে পৌর মহিলা কলেজের কোয়ারেন্টাইনে। ইতি মধ্যে সেখানে নারী-পুরুষসহ ৩৭ জনকে রাখা হয়েছে।

তিনি আরো জানান, ইতি মধ্যে আমরা জেলা প্রশাসকের নির্দেশে মহেশপুরের সীমান্ত বর্তী ৬টি ইউনিয়নে কঠোর বিধিনিষেধ আরোফ করা হয়েছে। 

বিশিষ্ট সাংবাদিক অরুণ সাহা’র সহধর্মিনীর সুস্থতা কামনায় ওয়ার্কার্স পার্টি

 ০ খবর বিজ্ঞপ্তি

দৈনিক পূর্বাঞ্চল-এর বার্তা সম্পাদক ও বিশিষ্ট সংবাদিক অরুণ সাহা’র সহধর্মিনীর অর্চনা সাহা করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।

মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে বৃন্তিলা পাল (১৭) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বুধবার (৯জুন) রাত ১১ টার দিকে স্বজনরা নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করেন। বৃন্তিলা উপজেলার চিনাটোলা গ্রামের দেবকুমার পালের মেয়ে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

মোবাইল ফোন ব্যবহারে বাধা দেওয়ায় মায়ের উপর অভিমান করে কলেজ ছাত্রী আত্মাহুতি দিয়েছে বলে দাবি স্বজনদের।

এই ঘটনায় বৃহস্পতিবার (১০জুন) সকালে কলেজ ছাত্রীর কাকা সুকুমার পাল বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, বৃন্তিলা লেখাপড়া ছেড়ে মোবাইল ফোন ব্যবহারে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। বুধবার রাতে এই নিয়ে তার মা অলোকা পাল বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় সে। রাতে খাবারের জন্য পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকু স্বজনরা বৃন্তিলাকে ঝুলতে দেখেন। পরে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেন।

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকের উন্মুক্ত আলোচনা সভা ১৮জুন

খবর বিজ্ঞপ্তি

পরিবেশ রক্ষা ও আর্থিক স্বচ্ছলতা অর্জনে বৃক্ষরোপণ একটি সময়োপযোগি পদক্ষেপ। তাই বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে বাঁচাতে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে বেশি করে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কৃষকরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত শনিবার সকালে গণভবনে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করতে গিয়ে তিনি এ আহ্বান জানান। রোদ-বৃষ্টি ঝড় জলোচ্ছাসে কৃষকের শ্রমে দেশে অর্থনীতির চাকা ঘোরে। ২০২১-২২ অর্থবছরের ৫০তম জাতীয় বাজেটে কৃষি এবং কৃষকের বাজেট পর্যালোচনায় আগামী ১৮ জুন বেলা ৩টায় আওয়ামী লীগ কার্যালয়ে প্রান্তিক কৃষকের উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হবে। সভায় প্রধান আতিথি থাকবেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ। খুলনা জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোকের পরিচালনায় মূখ্য আলোচক থাকবেন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ আলোচক থাকবেন কৃষকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাঃ হালিমা রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুগ্ম-সম্পাদকমন্ডলীসহ নয় উপজেলা, দু’টি পৌরসভা কৃষকলীগ নেতৃবৃন্দ। সভায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দলের নেতা-কর্মী ও প্রান্তিক কৃষকদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।