০ মোরেলগঞ্জ প্রতিনিধি
বিশুদ্ব খাবার পানি সংকট নিরসনে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা মিঠাপুকুর (খাস পুকুর) সংস্কারের দাবিরে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উত্তর ফুলহাতা গ্রামের স্থানীয় বাসিন্দারা মা সংসদ ও স্বাস্থ্যগ্রাম দল মিঠাপুকুরটি সংস্কারের দাবিতে মিলিত হন। স্বাস্থ্যগ্রাম দলের প্রতিনিধি আল্পনা হালদার, বলেন গত ১৪ বছরের মধ্যে একটি বে-সরকারি সংস্থা সংস্কার করে পিএসএফ নির্মান করে দেয়। বর্তমানে ওই পিএসএফটি অকেজো এবং অরক্ষিত অবস্থায় পড়ে আছে পুকুরটি। এই পুকুরটির পানির উপর নির্ভর ওই এলাকার ৫ শতাধিক পরিবার। এলাকার মানুষের খাবার পানির জন্য একমাত্র ভরসা ওই পুকুরটি। পুকুরটি সংস্কার করার দাবিতে কয়েকশ মানুষ মানববন্ধনে অংশ নেয়। স্থানীয় ইউপি সদস্য জাহিদ হোসেন কচি বলেন, আমাদের এ পুকুরের পানির উপর নির্ভর করে ৫ শতাধিক পরিবারের সদস্যরা। পুকুরটি পূন:খনন করে বৃষ্টির পানি সংরক্ষণ করলে এলাকার মানুষ উপকৃত হবে। তাই যাতে জেলা পরিষদের মাধ্যমে পুকুরটি পূন:ক্ষণন করা হয় তার জন্যজোর দাবি জানাচ্ছি।










































