Home খেলাধুলা ভারত-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ভারত-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

11

০ স্পোর্টস ডেস্ক

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। এই সফরে তিনটি ওয়ানডে তিনটি টি-টোয়েন্টি খেলবে দু’দল। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দু’দলের মাঠের লড়াই। ১৩ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ভারত শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ এবং ১৮ জুলাই।

এরপর টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২১ জুলাই। বাকি দুটি টি-টোয়েন্টি হবে ২৩ এবং ২৫ জুলাই। সব ম্যাচই প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের কারণে দলের সিনিয়র ক্রিকেটাররা এই সিরিজে অংশ নিতে পারবেন না। দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত। 

ভারতের শ্রীলঙ্কা সফরের সূচি:

প্রথম ওয়ানডে: ১৩ জুলাই

দ্বিতীয় ওয়ানডে: ১৬ জুলাই

তৃতীয় ওয়ানডে: ১৮ জুলাই

প্রথম টি-টোয়েন্টি: ২১ জুলাই

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৩ জুলাই

তৃতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই