Home আঞ্চলিক পাইকগাছা পৌরসভাসহ ৪ টি বড় বাজারে কঠোর লকডাউন

পাইকগাছা পৌরসভাসহ ৪ টি বড় বাজারে কঠোর লকডাউন

10

০ পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা পৌরসভাসহ ৪ টি বড় বাজার এলাকায় এক সপ্তাহের জন্য কোঠর লকডাউন ঘোষনা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী রেজুলেশন পুর্বক মঙ্গলবার সকালে এ প্রজ্ঞাপন জারী করেন।

একই সময় লকডাউন ঘোষিত পাইকগাছা পৌরসভাসহ কপিলমুনি, চাঁদখালী, বাঁকা ও কাঠিপাড়া বাজারে মাইকিং করে প্রচার করে সর্ব সাধারণকে বিষয়টি অবহিত করেন। ইউএনও  এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এব্যাপারে বলেন, প্রতিদিন এসব এলাকায় করোনা রোগীর সংখ্য বৃদ্ধি পাওয়ায় ১০ জুন থেকে ১৬ জুন মধ্য রাত পর্যন্ত এ ব্যবস্থা নেয়া হয়েছে।